AC Traffic-Demra Zone DMP

AC Traffic-Demra Zone DMP

Share

Better & Safer Demra To Live And Work

13/10/2022

'One Person Own Responsibility' or OPOR prevails..

Photos from AC Traffic-Demra Zone DMP's post 12/10/2022

"রাজধানীর শনির আখড়ায় প্রাইভেটকার থেকে ৬২ কেজি গাজাসহ চালককে আটক করে ডিবিতে সোপর্দ করেছে ডেমরা ট্রাফিক পুলিশ"

♠♠♠

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া ইনকামিং পয়েন্টে ট্রাফিক-ডেমরা জোনের ডিউটিরত সার্জেন্ট আবুল কালাম আজাদ প্রসিকিউশন দায়েরের লক্ষ্যে কাগজপত্র চেক করার জন্য আজ বুধবার (১২.১০.২০২২ খ্রি.) আনুমানিক বিকাল ০৫:০০ ঘটিকায় একটি প্রাইভেটকার (নম্বর: ঢাকা মেট্রো-গ-৪৫-৯৬**) সিগনাল দেয়। চালক প্রাইভেটকারের কাগজপত্র দেখালে ফিটনেস সার্টিফিকেটসহ কয়েকটি কাগজপত্র মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। গাড়িটি ডাম্পিংয়ের প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হলে চালক অসংলগ্ন আচরণ করেন। সন্দেহ বেড়ে যাওয়ায় প্রাইভেটকারের সামনে, ভেতরে ও ব্যাকডালা চেক করা হয়। ব্যাকডালায় বড় কালো ব্যাগের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ গাজার সন্ধান পাওয়া যায়। সার্জেন্ট আজাদ প্রথমে বিষয়টি এসি ট্রাফিক-ডেমরা জোন মো: ইমরান হোসেন মোল্লাকে অবহিত করেন।

প্রাথমিকভাবে, সিদ্ধান্ত মোতাবেক গাজাসহ প্রাইভেটকার ও চালককে আটক করে ডেল্টা-৩ এর মাধ্যমে নিকটস্থ যাত্রাবাড়ী থানার টিম ডাকা হয়। ডেমরা ট্রাফিক পুলিশ কর্তৃক প্রাইভেটকার আটকের তথ্য পেয়ে আনুমানিক ২০-২৫ মিনিট পরে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের ইন্সপেক্টর (ডিবি) মহিদুল ইসলাম বেতার যন্ত্রের মাধ্যমে গাড়িটি আটক রাখার জন্য অনুরোধ করেন।

কিছুক্ষণের মধ্যে তিনিসহ ঘটনাস্থলে ডিবির টিম আসলে গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাইপূর্বক এসি ট্রাফিক-ডেমরা জোন মো: ইমরান হোসেন মোল্লাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাইভেটকার, উদ্ধারকৃত আনুমানিক ৬২ কেজি গাঁজা ও চালকসহ গাড়ির মধ্যে থাকা ৪ জনকে আটক করে ডিবি টিমের কাছে সোপর্দ করা হয়। ডেমরা ট্রাফিক পুলিশের চৌকসতায় উদ্ধারকৃত গাজা, প্রাইভেটকার ও আটককৃতদের নিজ জিম্মায় নিয়ে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের ইন্সপেক্টর মহিদুল ইসলাম সার্জেন্ট আজাদ ও তার টিমকে ধন্যবাদ জানান। এ সংক্রান্তে ডেল্টা-৩-তে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ এসি ট্রাফিক-ডেমরা জোন মো: ইমরান হোসেন মোল্লা, টিআই মৃদুল কুমার পাল, সার্জেন্ট আবুল কালাম আজাদ ও সঙ্গীয় সসংশ্লিষ্ট সকল ট্রাফিক পুলিশ সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানান।

ইতোপূর্বে, ডেমরা ট্রাফিক পুলিশের দক্ষতায় ও তৎপরতায় মাতুয়াইলে গাজাসহ বিপুল পরিমাণ বিদেশি মাদক দ্রব্য, ডেমরায় বিদেশি মুদ্রাসহ পাচারকারী আটক ও ইয়াবা উদ্ধার করার মতো উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রনে ভূমিকা রাখার ক্ষেত্রেও এ ধরণের বিশেষ উদ্ধার ও আটক কার্যক্রমের ক্ষেত্রে ডেমরা ট্রাফিক পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Photos from AC Traffic-Demra Zone DMP's post 07/10/2022

ভিভিআইপি ডিউটিকালে একজন অসুস্থ লোককে রাস্তা পার করে দিচ্ছেন একজন প্রটেকশন পুলিশ আরেকজন ট্রাফিক পুলিশ!

আজ (০৭.১০.২০২২ খ্রি.) পোস্তগোলা ঈগলবক্স এলাকায়!

06/10/2022

Amazing Road

Photos from AC Traffic-Demra Zone DMP's post 06/10/2022

'ONE PERSON; OWN RESPONSIBILITY' বা 'OPOR' উদ্যোগের আওতায় ট্রাফিক-ডেমরা জোনের সমন্বিত জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ'
- O P O R -
সম্প্রতি আলোচিত ও তুমুল জনপ্রিয় সৃজনশীল ট্রাফিক উদ্যোগ 'One Person; Own Responsibility' বা 'OPOR' এর আওতায় ট্রাফিক-ডেমরা জোনের অধীন ডেমরা স্টাফ কোয়ার্টার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ ইনকামিংয়ে আজ (০৬.১০.২০২২ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকা থেকে সকলকে নিজ থেকে ট্রাফিক আইন মেনে চলতে, সড়ক দুর্ঘটনা এড়াতে, যানজট নিরসনে ট্রাফিক আইন জানা ও মেনে চলা, ট্রাফিক শিক্ষা গ্রহণ ও সর্বাত্মক জনসচেতনতা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদচারী, যাত্রী, চালক ও যানবাহনের প্রতিনিধিদের সর্বাত্মকভাবে সচেতন করা হয়।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী বিভাগ) জনাব মোস্তাক আহমেদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো: ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে বেসরকারি একুশে টেলিভিশন চ্যানেলের সহযোগিতায় ট্রাফিক সংশ্লিষ্ট জনসচেতনতামূলক পরিচালিত হয়।

জনসচেতনতামূলক সৃজনশীল উদ্যোগ 'OPOR' কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে! উদ্যোগটি ঢাকাসহ সারা দেশে বাস্তবায়িত হলে যাত্রী, পদচারী, চালক-হেল্পার-সুপারভাইজার সুফল ভোগ করবেন। যানজট কমাতে এটি কার্যকরী ভূমিকা রাখবে। সড়ক দুর্ঘটনা হ্রাস হবে। জনভোগান্তি কমবে।

আধুনিক, সমৃদ্ধ, উন্নত তথা টেকসই বাংলাদেশ বিনির্মানে 'OPOR' উদ্যোগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শক্তিশালী ভূমিকা রাখবে।

04/10/2022

সাবেক কর কমিশনার জনাব বজলুল কবীর ভূঁইয়া মহোদয়ের ফেসবুক পোস্ট থেকে উদ্ধৃত -

"কিছুক্ষণ আগে রামপুরা রোড দিয়ে গাড়ি চালিয়ে কাকরাইলের অফিসে আসছিলাম। মালিবাগের আবুল হোটেলের সিগন্যালে এসে হঠাৎ খেয়াল করলাম একজন ট্রাফিক পুলিশ (কনস্টেবল) হাসি মুখে আমাকে থামার জন্য হাত তুললেন যাতে অন্য দিকের গাড়ি যেতে পারে। আমি থেমে গেলাম॥

ব্যাপারটা এখানেই শেষ নয়। তার মুখের হাসি দেখে আমি তো অবাক। দেখলাম, সব যানবাহন এমন কি রিক্সাওয়ালাকে থামানোর সময়ও তিনি হেসে হেসে সংকেত দিচ্ছেন। আমি তার হাসি দেখে বিস্মিত হলাম। তাকে ডাকলাম কাছে। আমার পরিচয় দিলাম। সে মহাখুশী। Salute দিল হাসতে হাসতে। আমিও তাকে Salute করলাম। আসলে তিনি Salute পাওয়ার যোগ্যই বটে। এমন একজনকে Salute দিতে আমিও রাজি॥

আমি তাকে জিজজ্ঞাসা করলাম, "আপনি সব সময় হাসি মুখে ডিউটি করেন ?” জসীম উত্তরে জানালো, "জ্বী স্যার ..। জনগনকে হাসি মুখে কথা বললে , সিগনাল দিলে তারা আমাকে ভালবাসে, সম্মান করে। সরকারী কর্মচারীরা জনগনের সাথে হাসি মুখে কথা বলতে চায় না। কিন্তু সবাইকে তো একদিন চলেই যেতে হবে …।

আজ মনে হল, জসিমের সাহেবের মত লক্ষ মানুষ দরকার যারা সরকারী কর্মচারী হবে। জসিম সাহেবকে বানাতে হবে সেসব নব নিয়োগ প্রাপ্ত সরকারী কর্মচারীদের ১ দিনের প্রশিক্ষক। তিনি শিখাবেন কি করে হেসে হেসে কথা বলতে হয় জনগনের সাথে।

ছবিটি তার অনুমতি নিয়ে তুলেছি। বলেছি Facebook দিব আজকের ঘটনা। তিনি সম্মতি দিয়ে আবার Salute দিলেন সিগন্যাল ছেড়ে ..। আসুন তাকে পরিচিত করি সবার কাছে সবাইকে তার বিষয়টি শেয়ার করে॥

দেশের অনেক আগাছারা শিখুক তার কাছ থেকে। সাকিব খানকে ভাইরাল না করে জসিম সাহেবকে করুন।"

Photos from AC Traffic-Demra Zone DMP's post 28/09/2022

ই-টিকেটিং সিস্টেম চালু হওয়ায় OPOR উদ্যোগের মাধ্যমে সুষ্ঠু বাস ব্যবস্থাপনা করেছে ডেমরা ট্রাফিক পুলিশ
-
ট্রাফিক-ডেমরা জোনের ডেমরা স্টাফ কোয়ার্টার পয়েন্টে আজ (২৮.০৯.২০২২ খ্রি.) সকালে কয়েকটি পরিবহনে ই-টিকেটিং প্রক্রিয়া চালু হওয়ার প্রেক্ষিতে এসি ট্রাফিক-ডেমরা জোন মো: ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে ডেমরা ট্রাফিক পুলিশ কর্তৃক 'One Person Own Responsibility' বা 'OPOR' উদ্যোগের আওতায় সুষ্ঠু বাস ও যাত্রী ব্যবস্থাপনা এবং সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়।

উক্ত কার্যক্রমের আওতায় সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে বাসে যাত্রী ওঠানামা, অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করা, যাত্রী বিশেষ করে নারী যাত্রীদের হয়রানি বন্ধ করা ইত্যাদি বিষয়ে সার্বিক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে ।

উক্ত কার্যক্রম অব্যাহত রয়েছে ও থাকবে!

Photos from AC Traffic-Demra Zone DMP's post 22/09/2022

ডেমরা ট্রাফিক পুলিশ কর্তৃক মাতুয়াইলে গাজাসহ বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্য উদ্ধার
-

ট্রাফিক-ডেমরা জোনের মাতুয়াইল মেডিকেল ইনকামিং পয়েন্টে বৃহস্পতিবার (২২.০৯.২০২২ খ্রি.) আনুমানিক ০৯:০৭ ঘটিকায় সার্জেন্ট সবুজ ঘোষ নির্ধারিত সময়ের পূর্বে ঢাকায় প্রবেশের চেষ্টাকারী একটি কাভার্ডভ্যান(ঢাকা মেট্রো-ন-১৭-৭***, মেসার্স এম.খান ট্রান্সপোর্ট এজেন্সী)-কে আটক করার উদ্দেশ্যে সিগন্যাল দেয়।

কাভার্ডভ্যানের চালক সিগন্যাল অমান্য করলে প্রায় ১০০ মিটার সামনে ডিউটিরত সার্জেন্ট সুমন ইসলাম ও সঙ্গীয় কনস্টবল মো: বোরহান উদ্দীন ও কনস্টবল শফিকুল ইসলাম গাড়িটি আটক করে। এরপর, গাড়ির কাগজপত্র দেখানোর জন্য সার্জেন্ট সবুজ ও সার্জেন্ট সুমন চালক ও হেল্পারকে গাড়ি হতে নেমে আসার জন্য ডাকলে তারা দ্রুত পালিয়ে যায়। সন্দেহ হওয়ায় আটক করার জন্য সার্জেন্টদ্বয় ধাবমান হলেও রাতের বেলা অন্ধকার থাকায় কাভার্ডভ্যানের চালক ও হেল্পারকে আটক করা সম্ভব হয়নি।

অত:পর, গাড়ির কাছে এসে সার্জেন্ট সুমন ও সবুজ চালকের সিটের পাশে থাকা গাড়ির কাগজপত্রসহ একটি ব্যাগ খুঁজে পায়। সন্দেহ হওয়ায় সার্জেন্ট সবুজ ও সুমন কাভার্ডভ্যানের পেছনে তালা ভেঙ্গে ভেতরে একটি নতুন প্রিন্টিং মেশিনের পাশে ১টি প্লাস্টিকের বস্তা ও ৪টি কার্টন খুঁজে পায়। অধিক সন্দেহ হওয়ায় তারা প্লাস্টিকের বস্তা খুলে ১ টি প্যাকেটে গাজা ও ১টি কার্টনের কিছু অংশ খুলে মদের বোতলের উপস্থিতি পায়।

সার্জেন্ট সবুজ দ্রুত বিষয়টি সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো: ইমরান হোসেন মোল্লাকে অবহিত করলে তিনি তাতক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছান।

এসি ট্রাফিক-ডেমরা জোন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাভার্ডভ্যানের ভেতর বিপুল পরিমাণ মাদকদ্রব্যের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী বিভাগ) জনাব মোস্তাক আহম্মেদ মহোদয়কে অবহিত করেন। এছাড়া, ট্রাফিক পুলিশ কন্ট্রোলরুমে অবহিতপূর্বক স্থানীয় যাত্রাবাড়ী থানার সহযোগিতা চাওয়া হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে এসি ট্রাফিক-ডেমরা জোনের উপস্থিতিতে সার্জেন্ট সবুজ, সার্জেন্ট সুমন ও কনস্টবলদ্বয় দ্বারা প্লাস্টিকের বস্তাটি খুলে ১১টি প্যাকেটে সর্বমোট ১১ কেজি ৩৪৫ গ্রাম পরিমাণ গাজা এবং ৪টি কার্টন খুলে ৬টি ব্র‍্যান্ডের ১৪২ বোতল বিদেশি মদসহ উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:
১. গাজার প্যাকেট -১১ টি (সর্বমোট ভর: ১১ কেজি ৩৪৫ গ্রাম); ২. McDowell's No. 1 Luxery Whisky - ২২ বোতল (প্রতি বোতল ৬০০ গ্রাম); ৩. White Mischief Ultra Pure Vodka - ৪২ বোতল (প্রতি বোতল ৩২৭ গ্রাম); ৪. Seagram's Royal Stag Deluxe Whisky - ১২ বোতল (প্রতি বোতল ৬৫৭ গ্রাম); ৫. Officer's Choice BLUE Whisky - ৪৬ বোতল (প্রতি বোতল ৩৩০ গ্রাম); ৬. Master Blenders Signature Premium Grain Whisky - ২ বোতল (প্রতি বোতল ৬২২ গ্রাম) ও ৭. Magic Moments Grain Vodka - ১৮ বোতল (প্রতি বোতল ৬২১ গ্রাম)

উপরিল্লিখিত উদ্ধারকৃত মাদকদ্রব্য যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মহিতুল আলম ও এসআই আব্দুর রাহিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুঝিয়ে দেওয়া হয়।

এ সংক্রান্তে ট্রাফিক কন্ট্রোল রুমে একটি জিডি করা হয়। এছাড়া, বর্ণিত মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Photos from AC Traffic-Demra Zone DMP's post 20/09/2022

ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় যাত্রী সাধারণের কষ্ট লাঘবে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ট্রাফিক উদ্যোগ 'One Person Own Responsibility' বা 'OPOR' গ্রহণ
-
ডেমরা স্টাফ কোয়ার্টার, ডেমরা চৌরাস্তা, সুলতানা কামাল ব্রিজ ও তৎসংলগ্ন কোনাপাড়া, বামৈল, আমুলিয়া, মিরপাড়া, সারুলিয়া, রানীমহল এলাকায় দীর্ঘদিন যাবত ঢাকা-সিলেট মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণের নির্মাণ ও সংস্কারকাজ চলমান থাকায় জনসাধারণের চলাচলে ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ডেমরা ট্রাফিক পুলিশ।

এসকল এলাকায় সড়কের সংস্কার কাজ চলমান থাকায় প্রায়শই রাস্তায় দিনে-রাতে যানজট সৃষ্টি ও গাড়ি নষ্ট হলে জনসাধাণের দুর্ভোগ বেড়ে যায়। বৃষ্টিপাত হলে অসমান বা নির্মাণাধীন সড়কের বিভিন্ন পয়েন্টে পানি জমে জলাবদ্ধতা এবং বড় ও মাঝারি গর্তের সৃষ্টি হলে দুর্ভোগের কোনো সীমা থাকেনা।

তখন, ডেমরা ট্রাফিক পুলিশেরও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। বিনিময়ে ট্রাফিক পুলিশের ভাগ্যে জোটে জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়া।

প্রচন্ড ধুলার কারণে স্বাস্থ্য ঝুঁকি, কড়া রোদ, ঝড়বৃষ্টি, লোকজনের আইন না মানার প্রবণতা, প্রতিকূল পরিবেশ ইত্যাদি নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি ট্রাফিক পুলিশকে অমানুষিক পরিশ্রম করতে হয়।

ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা হতে ঢাকা ও নারায়ণগঞ্জমুখী বিপুল সংখ্যক সাধারণ যাত্রী বিভিন্ন দিকে যাতায়াত করেন। এ কারণে অফিস টাইমে স্টাফ কোয়ার্টার এলাকায় গণপরিবহনের সাথে যাত্রী ওঠা-নামা নিয়ে মাঝেমধ্যে অনাকাঙখিত পরিস্থিতির সৃষ্টি হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগের সুযোগ্য উপ-পুলিশ কমিশনার জনাব মোস্তাক আহম্মেদ স্যারের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো: ইমরান হোসেন মোল্লার তত্ত্বাবধানে ট্রাফিক ইন্সপেক্টর জিয়া উদ্দিন খানসহ সঙ্গীয় ট্রাফিক-ডেমরা জোন টিম গণপরিবহনে যাত্রী ওঠা-নামাসহ সুশৃঙ্খলভাবে দাঁড়ানো, যত্রতত্র পার্কিং না করাসহ ট্রাফিক ব্যবস্থাপনায় সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে 'ওয়ান পারসন ওন রেসপন্সিবিলিটি (One Person Own Responsibility বা OPOR)' শীর্ষক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

'OPOR' থিমের মাধ্যমে সমাজের প্রত্যেক নাগরিক নিজস্ব দায়িত্বশীলতার মাধ্যমে আইন মেনে সুশৃঙ্খভাবে চলাচলের চেষ্টা করবেন। এক্ষেত্রে ঐ ব্যক্তি স্বেচ্ছায় প্রতিদিন রাস্তায় চলাচলের ক্ষেত্রে একটি করে সড়ক আইন জানবেন, মেনে চলবেন ও অন্যকে অনুপ্রাণিত করবেন। এক্ষেত্রে ট্রাফিক পুলিশ তাদেরকে স্ব-উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবে।

ডেমরা স্টাফ কোয়ার্টার টিম এই প্রথম এ ধরণের সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেছে। এটি একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে ডেমরা স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য এলাকার ট্রাফিক ব্যবস্থাপনার চিত্রে আমুল পরিবর্তন আনা সম্ভব হবে। টিম ট্রাফিক-ডেমরা জোন এই 'OPOR' থিমের বাস্তবায়নের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

16/09/2022

This is how the examinee, unanonymous student, is helped to reach the respective centre in the nick of time for his first time appearance in SSC Examination - 2022 on Thursday, 15 September 2022 at Bakchor Adarsha High School at Dhaka Match Factory near Munshikhola, Dhaka.

It has already attracted attention to many of society. The examinee and his/her guardian should pay the attention of confirming location and route of the exam centre and take enough time to reach that before the exam started.

The videos are generously taken for promoting awareness as part of social and digital communication regarding modern awareness based policing.

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


3/1, Hatkhola Road
Dhaka
1203