04/03/2026
০৪ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৪:৩০টায় বিসিএস প্রশাসন একাডেমির প্রশাসনিক ভবনের ইনডোর হলে চলমান ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের রেক্টর’স টি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উক্ত কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ একাডেমির অনুষদ সদস্যবৃন্দের সামনে আনুষ্ঠানিকভাবে নিজেদের পরিচয় উপস্থাপন করেন। পরিচয় পর্ব শেষে একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশাসনিক দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার গুরুত্ব, এবং জনসেবায় অঙ্গীকারবদ্ধ থাকার বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
পরিচয় ও বক্তব্য পর্ব শেষে একাডেমির অনুষদ সদস্যবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ ইফতার ও চা-চক্রে অংশগ্রহণ করেন।
01/03/2026
০১ মার্চ ২০২৬ তারিখে বিসিএস প্রশাসন একাডেমিতে ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। একাডেমির সম্মানিত রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ উল আলম মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক।
আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কঠোর অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে প্রশিক্ষণ থেকে সর্বোচ্চ জ্ঞান আহরণের জন্য তাদের উদ্বুদ্ধ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অনুষদ সদস্যবৃন্দ কোর্সদ্বয়ের প্রশিক্ষণার্থীদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সে সর্বমোট ৭৩ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোঃ কামরুজ্জামান, এনডিসি; বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সম্মানিত মহাপরিচালক (গ্রেড-১) ড. মোহাম্মদ আবদুল লতিফ; সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার জনাব মোঃ খায়রুল কবীর মেনন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোস্তফা জামান; ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান; বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস ড. মোঃ জাহিদ হোসেন পনির; জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক ড. মোহাম্মদ হাসান তারিকসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিসিএস প্রশাসন একাডেমির অনুষদ সদস্যবৃন্দ এবং কোর্স ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ।
03/06/2025
আজ ০৩ জুন ২০২৫ তারিখে বিসিএস প্রশাসন একাডেমিতে " Leveraging 4IR Technologies to Catalyze Developmental Transformation of Bangladesh " শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। একাডেমির মেম্বার ডিরেক্টিং স্টাফ ও ভারপ্রাপ্ত রেক্টর ড. মোল্লা মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. আলিম আল ইসলাম ; সম্মানিত আলোচক হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা বায়েজিদ অংশগ্রহণ করেন।
সেমিনারে চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ অনুষঙ্গসমূহ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে আলোকপাত করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে চতুর্থ শিল্পবিপ্লব উপলক্ষে গৃহীত উদ্যোগ ও বাংলাদেশে এবিষয়ে করণীয় নির্ধারণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
একাডেমিতে চলমান ১৩৮, ১৩৯ ও ১৪০ তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করে আমন্ত্রিত বিশেষজ্ঞ প্যানেলের নিকট চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে তাদের জিজ্ঞাস্য উপস্থাপন করে। অতিথিবৃন্দ উপস্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরে বিস্তারিত আলোচনা করেন।
বিসিএস প্রশাসন একাডেমির অনুষদ সদস্যবৃন্দ ও কোর্স ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
19/05/2025
আজ ১৯ মে ২০২৫ তারিখে বিসিএস প্রশাসন একাডেমির আয়োজনে "Synergizing the Three Zero World Theory with the SDGs: A Development Framework for Bangladesh " শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
একাডেমির রেক্টর (সচিব) ড. মো: ওমর ফারুকের সঞ্চালনায় উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
আলোচক হিসেবে উক্ত সেমিনারে পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাশরুর রিয়াজ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. আজরিন করিম অংশগ্রহণ করেন।
সেমিনারে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাকে গতিশীল, টেকসই করার নিমিত্ত এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের কর্মসূচি ও তিন শূন্যের পৃথিবী শীর্ষক তত্ত্বের সমন্বয়ের মাধ্যমে একটি উন্নয়ন পরিকল্পনা কাঠামো তৈরি বিষয়ে আলোচনা করা হয়।
বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১৩৮তম, ১৩৯তম ও ১৪০তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করে তাদের জিজ্ঞাস্য উপস্থাপন করে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উত্থাপিত প্রশ্নের উত্তর প্রদান করেন।
বিসিএস প্রশাসন একাডেমির অনুষদ সদস্যবৃন্দ এই সেমিনারে উপস্থিত ছিলেন।
24/02/2025
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিসিএস প্রশাসন একাডেমির অডিটোরিয়ামে ০২ (দুই) সপ্তাহব্যাপী ৪৩তম সরকারি ক্রয় ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মো: মোখলেস উর রহমান মহোদয়। এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো: ওমর ফারুক মহোদয়। উল্লেখ্য যে, এ প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন সার্ভিসের মোট ৩৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
26/01/2025
আজ ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে বিসিএস প্রশাসন একাডেমিতে ০২ (দুই) সপ্তাহব্যাপী *৪২তম সরকারি ক্রয় ব্যবস্থাপনা কোর্সের* উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি মহোদয়। এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো: ওমর ফারুক মহোদয়। উল্লেখ্য যে, এ প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন সার্ভিসের মোট ৩৮ (আটত্রিশ) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
27/12/2024
গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বিসিএস প্রশাসন একাডেমিতে "Role of 4IR Technologies in Transforming Bangladesh into a Developed Country" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ড. মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম. আলিম আল ইসলাম।
চতুর্থ শিল্পবিপ্লবের বৈশিষ্ট্য, স্বকীয়তা, চ্যালেঞ্জ এবং বাংলাদেশের প্রস্তুতি ও করণীয় বিষয়ে উক্ত প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক অংশগ্রহণ করেন।
বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১৩৫, ১৩৬ ও ১৩৭তম আইন ও প্রশাসন কোর্সসমূহে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ ও চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে তাদের জিজ্ঞাস্য উপস্থাপন করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থাপিত প্রশ্নসমূহের উত্তর প্রদান করেন।
বিসিএস প্রশাসন একাডেমির অনুষদ সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
16/12/2024
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বিসিএস প্রশাসন একাডেমি কর্তৃক আজ ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বেলা ১১:০০ টায় একাডেমির মূল অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একাডেমির সম্মানিত এমডিএস(প্রশাসন ও তথ্যপ্রযুক্তি) জনাব মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত রেক্টর ড. মো: ওমর ফারুক।
অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে শহিদদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ০১ মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় একাডেমির কর্মচারীদের পক্ষে একাডেমি লাইব্রেরির ক্যাটালগার সায়েরা আক্তার, আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের পক্ষে ১৩৫তম কোর্সের প্রশিক্ষণার্থী জনাব হোমাইরা ইসলাম, ১৩৭তম কোর্সের প্রশিক্ষণার্থী জনাব এমদাদুল হক শরীফ বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। বিসিএস প্রশাসন একাডেমির অনুষদবৃন্দের পক্ষে পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন ও এমডিএস(প্রশিক্ষণ, ডকুমেন্টেশন এন্ড ইভ্যালুয়েশন) জনাব ইলিয়া সুমনা বক্তব্য উপস্থাপন করেন।
একাডেমির রেক্টর ড. মো: ওমর ফারুক মহান বিজয় দিবসের চেতনা ও জুলাই অভ্যুত্থানের চেতনা হতে প্রাপ্ত শিক্ষা কীভাবে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সহায়ক হিসেবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীদের দেশসেবার ব্রত নিয়ে আত্মনিয়োগ করতে অনুরোধ করেন।
অনুষ্ঠানের সভাপতি একাডেমির সম্মানিত এমডিএস(প্রশাসন ও তথ্যপ্রযুক্তি) জনাব মোঃ আব্দুর রাজ্জাকের বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।
আলোচনা সভা শেষে একাডেমির পেশ ইমাম মোহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিসিএস প্রশাসন একাডেমির অনুষদবৃন্দ, ১৩৫তম, ১৩৬তম ও ১৩৭তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ ও একাডেমির কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
14/11/2024
'আশার আলোকে জ্বলুক প্রাণের তারা'
নতুন বাংলাদেশের আশার আলোয় সকলকে উদ্ভাসিত করতে বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১৩৫, ১৩৬ ও ১৩৭তম প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য '১ম মেস রজনী'।
১৩ নভেম্বর ২০২৪ তারিখ আয়োজিত উক্ত মেস রজনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত রেক্টর ও সরকারের সচিব ড. মো: ওমর ফারুক। এছাড়াও অনুষ্ঠানে বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত এমডিএসবৃন্দসহ অনুষদবর্গ উপস্থিত ছিলেন।
চলমান কোর্সের প্রশিক্ষণার্থীগণ কর্তৃক পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তাদের পেশাদারিত্ব, দক্ষতার উন্নয়ন ও নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়ে ভাষণ প্রদান করেন।
12/11/2024
গত ১০ নভেম্বর ২০১৪ তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বিসিএস প্রশাসন একাডেমি ও বিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “জনপ্রশাসন সংস্কারঃপ্রসঙ্গ বিসিএস প্রশাসন ক্যাডার” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর(সচিব) ড. মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথির পদ অলংকৃত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান । অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদুল হাসান কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বর্তমান সরকার কর্তৃক গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনকে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে চাহিদানির্ভর, বাস্তবসম্মত ও ভবিষ্যৎ উপযোগী সংস্কারের সুপারিশমালা প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে ১০টি বিষয়কে উপজীব্য করে ১০টি উপদলে বিভক্ত করে সংস্কার প্রস্তাব কর্মশালায় উপস্থাপন করা হয়। কর্মশালায় বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান আইন ও প্রশাসন কোর্সসমূহের প্রশিক্ষণার্থীবৃন্দ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিয়াম ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া, জনপ্রশাসন বিশেষজ্ঞ জনাব মো: ফিরোজ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর(সচিব) ড. মো: সহিদউল্যাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ আলোচক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন ।
28/10/2024
গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখ বেলা ১১ ঘটিকায় বিসিএস প্রশাসন একাডেমির মূল অডিটোরিয়ামে ১৩৫তম , ১৩৬তম ও ১৩৭তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের আরবি ও মান্দারিন ভাষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির রেক্টর এবং সরকারের সচিব ড. মো: ওমর ফারুক।
সভাপতি এবং অতিথিবৃন্দ উল্লিখিত তিনটি কোর্সের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরবি ও মান্দারিন ভাষার গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জনাব মো: মাকসুদুর রহমান (অবসরপ্রাপ্ত যুগ্মসচিব); প্রফেসর আবদুল কাদির, পরিচালক,সেন্টার ফর এরাবিক টিচিং, ট্রেইনিং এন্ড রিসার্চ, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; জনাব ঝাং সি, চাইনিজ ডিরেক্টর, শান্তা মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
17/10/2024
বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিতব্য ১৩৫তম , ১৩৬তম ও ১৩৭তম আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান গত ১৫ অক্টোবর সন্ধ্যা ৬:৩০ টায় একাডেমির মূল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। একাডেমির রেক্টর ড. মো: ওমর ফারুকের সভাপত্বিতে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
০৫ মাস মেয়াদী উক্ত তিনটি কোর্সে ৯১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে ১৩১তম, ১৩২তম, ১৩৩তম ও ১৩৪তম আইন ও প্রশাসন কোর্সের মেধাতালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত রেক্টর সাঈদ মাহবুব খান, এনপিডির মহাপরিচালক জনাব সুকেশ কুমার সরকার, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির সম্মানিত রেক্টর ড. মো: সহিদউল্যাহ উপস্থিত ছিলেন।