20/07/2022
https://m.priyo.com/e/4160372-PM-receives-report-on-Bangabandhu's-birth-centenary-celebration
PM receives report on Bangabandhu's birth centenary celebration
The National Implementation Committee for the Birth Centenary Celebration of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman on Tuesday submitted its report to Prime Minister Sheikh Hasina. Ch...
20/07/2022
https://www.tbsnews.net/bangladesh/mujib-centenary-celebration-report-handed-over-pm-hasina-461066
Mujib centenary celebration report handed over to PM Hasina
National Implementation Committee formed to celebrate the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman has handed over celebration report to Prime Minister Sheikh Hasina. Chief Coordinator of the committee Kamal Abdul Naser Chowdhury formally handed over the report to th...
20/07/2022
https://thefinancialexpress.com.bd/national/pm-receives-report-on-bangabandhus-birth-centenary-celebration-1658238850
PM receives report on Bangabandhu's birth centenary celebration
The National Implementation Committee for the Birth Centenary Celebration of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman on Tuesday submitted its report to Prime Minister Sheikh Hasina. Chief coordinator of the committee Kamal Abdul Naser Chowdhury handed over the 234-page report to the p...
22/05/2022
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি
প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক মুজিববর্ষের সকল প্রকাশনা, স্যুভেনির ও ভিডিও কনটেন্টের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর
ঢাকা, ২২শে মে ২০২২:
আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী মুজিববর্ষের সকল প্রকাশনা, স্যুভেনির ও ভিডিও কনটেন্টের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেন। ট্রাস্টের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের প্রধান নির্বাহী বেগম মাসুরা হোসেন ডকুমেন্টসমূহ গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৭ই মার্চ ২০২০ থেকে ৩১শে মার্চ ২০২২ পর্যন্ত উদ্যাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতার জীবন ও আদর্শকে বিশেষভাবে পর্যালোচনার লক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ স্মারকগ্রন্থ, স্মরণিকা, কফি টেবিল বুকসহ বিভিন্ন দিবস বিষয়ক পোস্টার। এছাড়াও টুঙ্গিপাড়ার মাটিসংবলিত মুজিববর্ষের শ্রদ্ধাস্মারক ও মুজিববর্ষের লোগোসংবলিত বিভিন্ন ধরণের স্যুভেনির নির্মিত হয়েছে। মুজিববর্ষ জুড়ে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও জাতির পিতাকে নিয়ে নির্মিত অডিওভিজ্যুয়াল ও প্রামাণ্যচিত্র, টিভিসি ইত্যাদির ডিজিটাল সংকলনও প্রস্তুত হয়েছে।
জাতীয় বাস্তবায়ন কমিটির সকল প্রকাশনা, পোস্টার, স্যুভেনিরের সাথে জাতীয় বাস্তবায়ন কমিটির বিভিন্ন প্রতিবেদন এবং হার্ডড্রাইভে মুজিববর্ষের ৩৮,৬৯৭টি স্থিরচিত্র, সকল সভা ও অনুষ্ঠানের মোট ১০৫ ঘন্টার ভিডিও, আয়োজিত সকল অনুষ্ঠানের আলোচনা ও সাংস্কৃতিক পর্ব, নির্মিত ১২টি টিভিসি, ৩০টি প্রামাণ্যচিত্রের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হ’ল। এর আগে আর্কাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তরেও ডকুমেন্টসমূহের কপি ও অনুলিপি সংরক্ষণের জন্য দেওয়া হয়।
(নাসরীন জাহান লিপি)
প্রধান মিডিয়া কর্মকর্তা