02/08/2023
সেবা অ্যাওয়ার্ড ২০২৩
(মনোনয়ন ফরম সম্পর্কিত ঘোষণা)
গণমানুষের দোরগোড়ায় ইসলাম নির্দেশিত খেদমতে খালক বা সৃষ্টির সেবা পৌঁছে দিতে এবং দারিদ্র্য বিমোচনে সরকারের প্রণীত পদক্ষেপ সমূহকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে দেশের দারিদ্র্য পীড়িত অঞ্চলসমূহে হাজারো মানবতাবাদী তরুণ, প্রবীণ ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। এছাড়াও বছরের নানান সময়ে বিভিন্ন দুর্যোগে স্বেচ্ছাসেবী তৎপরতা ও ত্রাণকার্যে যুক্ত হয় শতশত বেসরকারি সংস্থা, সংগঠন ও ব্যক্তি। সরকারী নানান উদ্যোগ সত্ত্বেও দুর্নীতি ও নানান সীমাবদ্ধতায় আটকে যাওয়া মৌলিক অধিকার ও সেবাপ্রাপ্তির অধিকার পীড়িত মানুষের কাছে পৌঁছে দিতে এই সব সংগঠন ও ব্যক্তির অবদান জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি রাখে।
এটি অনেক বড় উদ্যোগের বিষয়। আমাদের সীমিত সক্ষমতা এত বড় আয়োজনের সামর্থ্য রাখে না। তবে আমরা একটি সূচনা ঘটাতে চাই। আমাদের উদ্যোগও খুব বড়দের নিয়ে নয়। প্রতিষ্ঠিত জাতীয় সেবামূলক প্রতিষ্ঠান, সংগঠন অথবা বিখ্যাত ব্যক্তিরা আমাদের টার্গেট নয়। উনাদেরকে সবাই চিনেন, জানেন এবং তাদেরকে সম্মাননা দেওয়ার দায়বদ্ধতা সরকারি বা জাতীয় পর্যায়ের বিষয়। আমাদের উদ্যোগের লক্ষ্য হচ্ছে তৃণমূলের বিশেষত প্রত্যন্ত অঞ্চলের সংগঠন সমূহ এবং ব্যক্তিগতভাবে নীরবে নিভৃতে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী মহৎপ্রাণ ব্যক্তিগণ। যারা অনেকটাই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। যাদের অবদান জাতীয় কোন জরিপ বা ডকুমেন্টেশনেও সে আকারে উঠে আসেনা হয়তো।
বেসরকারি ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে গণশিক্ষা ও সেবামূলক কাজে এবং দেশের দুর্যোগমুহূর্তে উদ্ধার তৎপরতা ও ত্রাণকার্যে অবদান রাখা সে সকল সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদানে উম্মাহ সেবা নেটওয়ার্ক প্রণয়ন করেছে "সেবা অ্যাওয়ার্ড ২০২৩"।
⚫ যা থাকছে আমাদের আয়োজনেঃ
• ভূমিকায় উল্লেখিত ক্ষেত্রসমূহ অর্থাৎ গণশিক্ষা, সেবামূলক কার্যক্রম এবং দুর্যোগ মুহূর্তে উদ্ধার তৎপরতা ও ত্রাণকার্যে অবদানের প্রাপ্ত তথ্য মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত ৩০ জন ব্যক্তি ও প্লাটফর্মকে রাজধানীতে একটি আড়ম্বর অনুষ্ঠানে দেওয়া হবে সম্মাননা অ্যাওয়ার্ড ও প্রাইজমানি।
• নির্বাচিত প্রথম ১০ টি মনোনয়ন: ১০,০০০ টাকা + সম্মাননা ক্রেস্ট।
• নির্বাচিত পরবর্তী ২০ টি মনোনয়ন: ৫,০০০ টাকা + সম্মাননা ক্রেস্ট।
• এছাড়া ঘোষণার পর প্রথম ১০০ টি মনোনয়নপত্র জমাদাতাকে পৌঁছে দেওয়া হবে সম্মাননা ক্রেস্ট।
⚫ মনোনয়নপত্র জমা দেওয়ার নিয়মঃ
• শুধুমাত্র বেসরকারি সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানের জন্য এই আয়োজন। অনুরূপ প্রতিষ্ঠিত শিল্পপতি বা কর্পোরেট প্রতিষ্ঠানের সেবামূলক উদ্যোগসমূহও এর আওতাভুক্ত হবেনা।
• সংগঠন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মনোনয়ন ফরমের প্রথম অপশন "নাম"-এর জায়গায় সংগঠন/প্রতিষ্ঠানের নাম থাকবে। জ্ঞাতব্য যে, অ্যাওয়ার্ডে সংগঠন/প্রতিষ্ঠানের নামের সাথে সাথে উদ্যোক্তা/প্রতিষ্ঠাতার নামে যুক্ত থাকবে।
• ব্যক্তির ক্ষেত্রে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ মনোনয়ন আবেদন করতে পারবেন। তবে ফরমে প্রদত্ত যোগাযোগ নাম্বার ও ই-মেইল এড্রেস অবশ্যই মনোনয়নপত্রে নাম লিখিত ব্যক্তির হতে হবে।
• ব্যক্তির ক্ষেত্রে ডকুমেন্টশন জমাদান অপশনে অবশ্যই মনোনয়নপত্রে নাম লিখিত ব্যক্তির কার্যক্রমের সচিত্র প্রতিবেদন গ্রহণযোগ্য ও প্রামাণ্য দলিলের ভিত্তিতে হতে হবে।
অর্গানাইজেশন মনোনয়ন ফরমের লিঙ্ক: https://docs.google.com/forms/d/1Ia8trB3jCSX-cD7hC0Hn6tYbVgEvGCSVjKphPpwXThc/edit?usp=drivesdk
ব্যক্তি মনোনয়ন ফরমের লিঙ্ক:
https://docs.google.com/forms/d/1TMYo1VZrp-0YgOnZTtBtyi00axfu0lOlXCCW3frXPDM/edit?usp=drivesdk
⚫ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়: ২০ আগস্ট'২৩
⚫ স্পন্সরঃ পেন্ডিং
⚫ মিডিয়া পার্টনারঃ পেন্ডিং
⚫ তথ্য সহায়তাঃ
• মনোনয়ন আবেদন সম্পর্কিত কোন তথ্য জানার প্রয়োজন হলে ম্যাসেজ করুন উম্মাহ সেবা নেটওয়ার্কের পেইজে অথবা [email protected] এই ঠিকানায় মেইল করুন।
• আমাদের পেইজ লিঙ্ক: https://www.facebook.com/ummahshebabd?mibextid=ZbWKwL
• জরুরি প্রয়োজনে কল করুন: 01815472522 / 01705281315 / 01727536082
23/03/2023
পবিত্র রমাজান মাসে উপলক্ষে স্বেচ্ছাসেবীদের প্লাটফর্ম "উম্মাহ সেবা নেটওয়ার্ক" এর উদ্যোগে ভাসমান এক হাজার মানুষের মাঝে সাহরী এবং একশত পরিবারকে ঈদ উপহার বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সেহরি প্যাকেজ- ১২০৳
ঈদ উপহার প্যাকেজ- ৫০০৳
আপনিও শরীক হোন।
বিকাশ: 01705 281315
নগদ: 01660128918
রকেট: 01660128918
25/02/2023
গতকাল মেম্বারদের সরাসরি অংশগ্রহণে উম্মাহ সেবা নেটওয়ার্কের চলমান সেশনের আহ্বায়ক ফোরাম চূড়ান্ত করা হয়। এর মাধ্যমে উম্মাহ সেবা নেটওয়ার্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু হলো আলহামদুলিল্লাহ। দেশব্যাপী স্থানীয় সামাজিক ও সেবামূলক সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ নির্বাহী ফোরাম গঠনের লক্ষ্যে কাজ করবে গঠিত এই আহ্বায়ক ফোরাম।
18/08/2022
ব্যবস্থাপনাগত কারণে আজকের লাইভ অনুষ্ঠানটি একটু পিছিয়ে দেয়া হয়েছে। রাত ১০ টায় "জনপদের স্বপ্নতারুণ্য" লাইভ পর্ব-১ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
14/08/2022
জনপদের স্বপ্নতারুণ্য (১)
মুফাসসেল হোসাইন। একজন স্বপ্নতারুণ্য। প্রান্তিক জনপদের একজন সাহসী উদ্যোক্তা। তৃণমূল থেকে দেশকে গড়ার বিশাল এক স্বপ্ন বুনে চলেছেন এই তরুণ। ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল সিধলা। সিধলা থেকেই সূচিত হয়েছে মুফাসসেলের স্বপ্নযাত্রা। একদিন সিধলা ছাড়িয়ে ময়মনসিংহ এবং ময়মনসিংহ ছাড়িয়ে সে যাত্রা গিয়ে পৌঁছবে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, এমন কিছুই বুকে ধারণ করেন মুফাসসেল। যেভাবে নিরবিচ্ছিন্ন এগিয়ে যাচ্ছে এই তরুণ, তাতে এমন স্বপ্ন একদিন সত্য হবে বলাই যায়। ময়মনসিংহ অঞ্চলের বিস্ময়কর এই তরুণের গল্প দিয়েই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 'জনপদের স্বপ্নতারুণ্য' আয়োজনটি।
স্বপ্নটা ২০১৭ সাল থেকে। শুরুটা প্রান্তিক জনপদের পিছিয়ে পড়া অসংখ্য অসহায়-দরিদ্র মানুষকে নিয়ে কাজ করার ইচ্ছে থেকে। কী করা যায়, কিভাবে করা যায়, শুরুটাই বা কিভাবে করবে, এই সব নিয়ে কেটে যায় অনেকদিন। বেশ কয়েকজন বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করে মুফাসসেল। নেওয়া হয় একটা প্লাটফর্ম দাড় করানোর পরিকল্পনা। সেই থেকেই আজকের "ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশন, সিধলা, গৌরীপুর, ময়মনসিংহ"।
🔶 ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম:
১. প্রতিবন্ধীদের পুনর্বাসন
২. বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করণ
৩. লাইব্রেরি
৪. ফ্রি ব্লাড ডোনেট (স্বেচ্ছায় রক্তদান)
৫. ফ্রী ব্লাড টেস্ট (বিনামূল্যে রক্তপরীক্ষা)
৬. দুঃস্থ ও ইয়াতিম পরিবার গুলোকে অর্থনৈতিক ভাবে সাবলম্ভী করে তোলা।
৭. বৃক্ষরোপণ কর্মসূচি।
৮. গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
৯. নারীদের জন্য কর্মসংস্থান তৈরি করা সহ নানামুখী কার্যক্রম পরিচালনা করছে ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশন।
এছাড়াও আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন দুর্যোগে কাজ করছে তারা। করোনা মহামারিতে প্রান্তিক জনপদে খাদ্য সামগ্রী বিতরণ, গ্রামীণ মানুষদের মাঝে গণসচেতনতা তৈরি, বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ বিরতণ এবং শীতার্ত মানুষের মাঝে কম্ভল বিতরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রামের তরুণদের মাঝে সুস্থ সংস্কৃতি বিকাশ ও হালাল বিনোদনের জন্য প্রতি বছর শিক্ষা সফর সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করে তারা।
দক্ষ ও প্রতিশ্রুতিশীল ভবিষ্যত যুবাদের গড়ে তুলতে তাদের রয়েছে পরিকল্পিত ও চমকপ্রদ উদ্যোগ। গড়ে তোলা হয়েছে ভিন্ন একটি প্রতিষ্ঠান, নাম "আলবায়"। তরুণদের স্কিল ডেভলপ করার লক্ষ্যে আলবায়-এর উদ্যোগে কম্পিউটার ট্রেনিং সেন্টার সহ গড়ে তোলা হয়েছে একটি ডিজিটাল সেন্টার। যার মাধ্যমে গ্রামের সাধারন মানুষ অনলাইন এবং অফলাইনে বিভিন্ন সেবা গ্রহণ করে থাকে।
🔶 ভবিষ্যৎ পরিকল্পনা:
ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশন, সিধলা-এর ভবিষ্যত প্ল্যান হচ্ছে একটি ইন্সটিটিউট গড়ে তোলা। যেটি ধর্মীয়, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে গড়ে উঠবে। পাশাপাশি জনপদের প্রতিটা মক্তবকে উপযোগী মানে উর্ত্তীর্ণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং লাইব্রেরিটাকে মানসম্মত ভাবে তৈরি করা। যেন স্কুল-কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া তরুণরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্য সকল বই ও সমসাময়িক জ্ঞানে পান্ডিত্য অর্জন করতে পারে। যেখানে নিয়মিত দৈনিক পত্রিকা, বিভিন্ন সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক, আরবী, বাংলা, ইংরেজী ম্যাগাজিন, ধর্মীয় গ্রন্থ, বিভিন্ন ভাষার ভাষা, সাহিত্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও প্রাবন্ধিক সহ ফিকশন, ননফিকশন বইয়ের সমাহার থাকবে।
13/08/2022
শীঘ্রই শুরু হচ্ছে উম্মাহ সেবা নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক প্রোগ্রাম "জনপদের স্বপ্নতারুণ্য"। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অখ্যাত সমাজসেবী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম তুলে ধরব। উদ্যোক্তাদেরকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে মূল ধারায় পরিচিত করে তুলতে চেষ্টা করব। এর মাধ্যমে দেশব্যাপী একটি সেবা নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যকে এগিয়ে নিব আমরা ইনশাআল্লাহ।
09/07/2022
নিশ্চয়ই আমার নামায, আমার কুরবাণী এবং আমার জীবন ও মরণ বিশ্ব-প্রতিপালক আল্লাহর জন্যে’। (সূরা আল-আনআম, আয়াত ১৬২)
তৃণমূলের সকল সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল এবং আপামর জনসাধারণকে উম্মাহ সেবা নেটওয়ার্কের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা-
ঈদ মোবারক ❣️
04/07/2022
জকিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মাঝে উম্মাহ সেবা নেটওয়ার্কের উপহার বিতরণ:
দ্বিতীয় দফা বন্যায় সুনামগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর যখন পানিবন্দি, তখনও জকিগঞ্জে পানি ওঠেনি তেমন। সংস্থাগুলোর ত্রাণ বিতরণের সব ঝোঁক তাই এই এলাকাগুলোকে ঘিরেই ছিল সে সময়। এর মধ্যে জকিগঞ্জও তলিয়ে যায় বন্যার পানিতে। কিন্তু এদিকটায় ত্রাণ বিতরণের হার ছিল অন্যদিকের তুলনায় খুবই কম।
উম্মাহ সেবা নেটওয়ার্কের সদস্য আবদুল্লাহ আল মামুন ও তার টিমের কাছে যখন খবর পৌঁছে, তারা কিছু একটা করার তাগাদা অনুভব করে। কিন্তু উম্মাহ সেবা নেটওয়ার্ক নতুন প্লাটফর্ম হওয়ায় ক্রাউড ফান্ডিংয়ে তেমন সাড়া পড়ে না। তবে দমে যাননি আবদুল্লাহ আল মামুন ও তার বন্ধুরা। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই মোটামুটি ফান্ড গঠন করে ফেলেন তারা। উম্মাহ সেবা নেটওয়ার্কের অন্যরাও তাদের এই সফলতা দেখে নতুনোদ্যমে শুরু করে প্রচেষ্টা।
প্রাথমিকভাবে শতাধিক পরিবারের লিস্ট করে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় উম্মাহ সেবা নেটওয়ার্কের পক্ষ থেকে উপহার সামগ্রী। এছাড়াও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও বাড়িতে বিতরণ করা হয় রান্না করা খাবার। এর মধ্যে খবর আসে পার্শ্ববর্তী হিন্দু এলাকার মানুষের কাছে এখনো পৌঁছেনি কোন সাহায্য। ফলে নতুন করে আবারও ফান্ড গঠন করা শুরু করি আমরা। এরই অংশ হিসেবে প্রথম স্পটে আজকে বিতরণ করা হয় উপহার সামগ্রী।
আগামীকাল ইনশাআল্লাহ আরেকটি স্পটে কাজ করবেন আমাদের স্বেচ্ছাসেবকগণ।
05/06/2022
আগে থেকে হাসপাতালে ছিলেন যারা, অগ্নিকান্ডে হতাহতদের জন্য বেড ছেড়ে দিয়ে তারা বাইরে এসে এভাবেই সিট পেতেছেন। মানবতার এই দৃষ্টান্ত গুলোই আমাদের শক্তি। তবে রাষ্ট্রের ব্যর্থতায় এভাবে ঝরে যাবে আর কত প্রাণ? এর শেষ হবে কোথায়?