শহর সমাজসেবা কার্যালয়-৬, ঢাকা

শহর সমাজসেবা কার্যালয়-৬, ঢাকা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শহর সমাজসেবা কার্যালয়-৬, ঢাকা, Public & Government Service, Dhaka.

রূপকল্প (Vision)

শহর এলাকার নিম্ন আয়ভুক্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠা।

অভিলক্ষ্য (Mission)

সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় সাধনের মাধ্যমে শহর এলাকার পিছিয়েপড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়ন।

29/10/2025

বিজ্ঞপ্তি
নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনসমূহের ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
শহর সমাজসেবা কার্যালয়ের আওতাধীন নিবন্ধিত সকল ক্রিয়াশীল স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে অনুদানের আবেদন করার জন্য আহবান করা হলো।

আবেদন ফরমের লিংক-
https://tinyurl.com/y5vmjt2m

24/10/2025

অনলাইনে ভাতার জন্য আবেদনের ক্ষেত্রে সম্ভাব্য কিছু প্রশ্ন ও সেগুলোর উত্তর দেওয়া হলো:

প্রশ্ন. অনলাইনে আবেদনের লিংক কি?

উত্তর: https://dss.bhata.gov.bd/online-Application

প্রশ্ন. প্রতিবন্ধী ভাতা অনলাইনে করতে হলে কী কী থাকতে হবে?

উত্তর: প্রতিবন্ধী ভাতা পেতে হলে আবেদনকারীর অবশ্যই একটি সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং Disability Information System (DIS) এর সাথে যাচাইকৃত হতে হবে।

প্রশ্ন. অনলাইনে আবেদন করার জন্য কী কী তথ্য প্রয়োজন?

উত্তর: অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীদের নিজস্ব জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত সিম, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (যেমন: বিকাশ, রকেট, নগদ) এবং/অথবা ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে।

প্রশ্ন. ব্যাংক হিসাবের ক্ষেত্রে অতিরিক্ত কোনো তথ্যের প্রয়োজন আছে কি?

উত্তর: হ্যাঁ, ব্যাংক হিসাবের ক্ষেত্রে আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে।

প্রশ্ন. কোনো আবেদনকারী যদি অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকেন, তিনি কি এই ভাতার জন্য বিবেচিত হবেন?

উত্তর: না, আবেদনকারী যদি অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকেন, তাহলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না।

প্রশ্ন. যারা পূর্বে অনলাইনে আবেদন করেছেন এবং অপেক্ষমাণ তালিকায় আছেন, তাদের কি আবার আবেদন করতে হবে?

উত্তর: না, যারা পূর্বে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় আছেন (যদি থাকে), তাদের পুনরায় অনলাইন আবেদন করার প্রয়োজন নেই।

প্রশ্ন. ভাতা বরাদ্দ কিভাবে করা হবে?

উত্তর: অনলাইনে প্রাপ্ত আবেদন এবং পূর্বে অনলাইনে আবেদন তালিকার (অপেক্ষমাণ তালিকা যদি থাকে) ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতানুযায়ী বরাদ্দ প্রদান করা হবে।

প্রশ্ন. আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে?

উত্তর: বিদ্যমান নীতিমালা অনুযায়ী (অপেক্ষমাণ তালিকা প্রস্তুতসহ) প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইপূর্বক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

প্রশ্ন. নির্বাচিত উপকারভোগীগণ কবে থেকে ভাতা প্রাপ্য হবেন?

উত্তর: চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ০১ জুলাই ২০২৫ খ্রি: তারিখ হতে ভাতা প্রাপ্য হবেন।

প্রশ্ন. অনলাইনে ভাতার আবেদনের সর্বশেষ তারিখ কত?

উত্তর: ০৬-১১-২০২৫

এরকম আরো অনেক সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর আমাদের এই পেইজের ম্যাসেঞ্জারে পাবেন।

Photos from শহর সমাজসেবা কার্যালয়-৬, ঢাকা's post 22/10/2025

সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে 'তারুণ্যের উৎসব এর অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও 'সমাজসেবায় সেচ্ছাশ্রম: তারুণ্যের অংশগ্রহণ' শীর্ষক ওয়ার্কশপে শহর সমাজসেবা কার্যালয়-৬ এর পক্ষ থেকে ১৯ জন রক্তদাতার অংশগ্রহণ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ সাইদুর রহমান খান।

রক্তদান কর্মসূচিতে ঢাকা জেলার ৮টি শহর সমাজসেবা কার্যালয়ের মোট ৮১ জন স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী ও কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।

13/10/2025

ভাতার অনলাইনে আবেদন শুরু হয়েছে। যারা আবেদন করবেন তারা ১৩/১০/২০২৫ হইতে ৬/১১/২০২৫ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। ভাতার আবেদনের লিংক :
https //dss.bhata.gov.bd/online application

08/10/2025

১- বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অনগ্রসর ভাতা, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি,হিজড়া ভাতার জন্য আপনার নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করুন।
২.ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া, স্টক প্যারালাইসিস রোগের জন্য সমাজসেবা অফিস থেকে এককালীন ৫০০০০ টাকা সাহায্য দেয়া হয়। সেবাটি পেতে সমাজসেবা অফিস যোগাযোগ করুন।
৩.সুদ মুক্ত ক্ষুদ্রঋণ, প্রতিবন্ধী পূর্ণবাসন ঋণ পেতে সমাজসেবা অফিসে যোগাযোগ করুন।
৪.বেসরকারি এনজিও, ক্লাব ও সংস্থা রেজিস্ট্রেশনের জন্য সমাজসেবা অফিসে যোগাযোগ করুন।
৫.আপনার কোন প্রতিবন্ধী সন্তান থাকলে তার ভবিষ্যতের কথা ভেবে প্রতিবন্ধী বাচ্চাটির একটি সুবর্ণ নাগরিক পরিচয় পত্র গ্রহণ করুন যা আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবে।

Photos from শহর সমাজসেবা কার্যালয়-৬, ঢাকা's post 07/10/2025

স্বেচ্ছাসেবী সংস্থা মঙ্গল আলোয় ফাউন্ডেশন পরিদর্শন করেন সমাজসেবা কর্মকর্তা, শহর সমাজসেবা কার্যালয়-৬, ঢাকা জনাব মোঃ সাইফুল ইসলাম। পরিদর্শনকালে সংস্থার চেয়ারম্যান জনাব নারগিস সুলতানা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
০৬-১০-২০২৫ খ্রি.

Photos from Mongol Aloy Foundation-মঙ্গল আলোয় ফাউন্ডেশন's post 01/10/2025
Photos from শহর সমাজসেবা কার্যালয়-৬, ঢাকা's post 01/10/2025

শারদীয় দুর্গাপূজা-২০২৫ নির্বিঘ্ন করতে শহর সমাজসেবা কার্যালয়-৬ এর উদ্যোগে আগারগাঁও তালতলা, মোহাম্মদপুর বাঁশবাড়ি, রায়েরবাজার, কাটাসুর ও জাফরাবাদ এলাকায় অবস্থিত ১০ টি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।
অদ্য মহানবমী-তে পূজামন্ডপে শুভেচ্ছা বিনিময় ও স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিদর্শন করেন সমাজসেবা কর্মকর্তা, শহর সমাজসেবা কার্যালয়-৬ জনাব মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান জনাব হাসানুর রহমান পাভেল ও মঙ্গলালয় ফাউন্ডেশন এর সভাপতি জনাব নার্গিস সুলতানাসহ প্রমুখ।

Photos from Sharmeen Murshid's post 01/10/2025
Photos from শহর সমাজসেবা কার্যালয়-৬, ঢাকা's post 29/09/2025

শারদীয় দুর্গাপূজা-২০২৫ নির্বিঘ্ন করতে শহর সমাজসেবা কার্যালয়-৬ এর কর্মএলাকাভূক্ত ১০ টি পূজামণ্ডপে কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থা, উপকারভোগী ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ৬০ জন স্বেচ্ছাসেবকের ২৪ ঘণ্টা রোস্টার ভিত্তিক দায়িত্ব পালন।
মহা সপ্তমী
২৯/০৯/২০২৫

20/09/2025

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
শহর সমাজসেবা কার্যালয়-৬, মোহাম্মদপুর, ঢাকা।
জানুয়ারি-জুন/২০২৫ সেশন এর চুড়ান্ত পরীক্ষার ফলাফল।
মোট পরীক্ষার্থী-১৩জন।
A+ = ৭ জন।
A = ৪ জন।
অনুপস্থিত = ২ জন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka
1207