বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর শাখা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর শাখা

Share

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মূল প্রতিপাদ্য হচ্ছে 'শিক্ষা, সাম্য, সংগ্রাম, প্রগতি'

24/04/2025

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর থানার কমিটি বৈঠক।

২৩ এপ্রিল ২০২৫

30/03/2025

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর থানার সকল নেতা-কর্মী, সাবেক নেতৃবৃন্দ এবং সমর্থক-শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।❤️🌙

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর শাখা's post 14/03/2025

প্রেস বিজ্ঞপ্তি
১৪ মার্চ ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রশ্নে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের অবস্থান জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান বাংলাদেশ ছাত্র ফেডারেশনের

আজ ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শিশু আসিয়াসহ সকল ধর্ষণের বিচার, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কাফন মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হকের সঞ্চালনায় কাফন মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন তোলারাম কলেজের সংগঠক রাইসা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পাদক সাকিবুর রনি, ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি তুহিন ফরাজী, কেন্দ্রীয় কমিটির সদস্য জিনাত আরাসহ নেতৃবৃন্দ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, "সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ-নারী নিপীড়ন জনমনে আতঙ্ক তৈরী হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর গত ৭ মাসেও আমরা দেখিছি বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব বলে জনগণ বিশ্বাস করে না। তাই আমরা অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচীতে পুলিশী হামলার বিচার দাবি করছি এবং ছাত্র নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যহারের দাবি জানাচ্ছি।"

পুলিশের মিথ্যা মামলায় অভিযুক্ত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, "বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। হাসিনার শাসনামলে বাংলাদেশের জনগণ সমস্ত গণতান্ত্রিক অধিকার হারিয়ে প্রজায় পরিণত হয়েছিলো জনগণের কোন নায্য দাবি তারা মেনে নেয়নি। সেসময় আমরা দেখতাম শত ব্যর্থতার পরেও জনদাবিকে অগ্রাহ্য করতো। বর্তমান সরকারের মাঝেও আমরা সেধরণের চরিত্র দেখতে পাচ্ছি। অন্তবর্তী সরকার গঠনের ৭ মাস পরেও যখন ধর্ষণ-খুন ও আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না তখন এই ব্যর্থতার দায় নিয়ে জনগণ যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে তখন সরকার সেই জনদাবিকে অগ্রাহ্য করছে। এমনকি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে নিজেদের গোষ্ঠীস্বার্থে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার ষড়যন্ত্র করতে দেখছি। আমরা স্পষ্ট করে বলি, জুলাই অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। জনগণের আকাঙ্খা যেখানে কেন্দ্রীয় বিষয়ে পরিণত হবে। জনগণের কোন দাবি যদি সরকার মানতে না চায় তার জন্য জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে। এমনকি আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এমনকি উপদেষ্টাদের কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালনে ব্যর্থতা নিয়ে কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের স্পষ্ট অবস্থান জনগণের সামনে প্রকাশ করতে হবে। তারা পদত্যাগ চান কি না; না চাইলে কেন চান না তা জনগণের জানার অধিকার আছে। আমরা আশা করবো তারা সেই অবস্থান পরিষ্কার করবে।"

ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচীর মতো নিরীহ কর্মসূচিতে পুলিশ নাক্কারজনক হামলা চালিয়েছে। হামলা চালিয়ে আবার তারা ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক কর্মসূচীতে উপস্থিত না থেকেও মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন। হাসান শিকদার নামে এক সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে যিনি সেই কর্মসূচীতেই উপস্থিত ছিলেন না। আমরা অবিলম্বে ছাত্র নেতাদের নামে এসকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"

কাফন মিছিলে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক সীমা আক্তারসহ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
অনুপম রায় রূপক
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন

13/03/2025

আমরা শোকাহত!

13/03/2025

শিশু আছিয়া সহ সকল ধর্ষণের বিচার চাই।
ধর্ষণতন্ত্র ও বিচারহীনতার অবসান চাই।

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর শাখা's post 10/03/2025

আজ ১০ই মার্চ ২০২৫, সোমবার সন্ধ্যা ৭:৩০ টায় মোহাম্মদপুর বাস স্টান্ডে সংলগ্ন আসিয়াসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর থানার উদ্যোগে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর শাখা's post 10/03/2025

বাংলাদেশ ছাত্র ফেডারেশন মোহাম্মদপুর থানা উদ্যোগে
ইফতার ও আলোচনা।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি - মশিউর রহমান খাঁন রিচার্ড ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক- নুসরাত হক। গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, গণসংহতি আন্দোলনের উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন।

১০ মার্চ ২০২৫

10/03/2025

নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান!
সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় নামছি। ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এখন সময়ের দাবি!
প্রতিবাদের মশাল জ্বালান!
আয়োজনে : বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর থানা।

তারিখ: ১০ মার্চ ২০২৫ (সোমবার)
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট
স্থান: আল্লাহ করিম জামে মসজিদ, বিআরটিসি বাস স্টান্ড, মোহাম্মদপুর ঢাকা-১২০৭

09/03/2025

মোহাম্মদপুর থানা উদ্যোগে ইফতার ও আলোচনা

📅 ১০ মার্চ ২০২৫, সোমবার
🕓 বিকাল ৪টা
📍 বাস স্ট্যান্ড সংলগ্ন, ভূমি অফিসের বিপরীতে, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর শাখা's post 06/03/2025

গতকাল ০৫ মার্চ ২০২৫, বুধবার।
মোহাম্মদপুর থানার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সহ সভাপতি- তুহিন ফারাজি এবং মোহাম্মদপুর থানার সভাপতি-সজল আহমেদ ও সাধারণ সম্পাদক- রিয়াজ হোসেন এবং থানার নেতৃবৃন্দ।

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোহাম্মদপুর শাখা's post 24/02/2025

সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যাল ও ঢাকা মহানগরের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৪ ফেব্রুয়ারী ২০২৫
সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

23/02/2025

ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে আগামীকাল, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৫ঃ৩০ মিনিটে রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মশাল মিছিল। 🔥🔥
সকলকে যুক্ত হওয়ার আহবান জানাচ্ছি। ✊✊

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mohammadpur
Dhaka
1207