সিলেটের বন্যায় এক ফ্যামেলির ৭ জনের জীবন গেলো।
প্রথমে তারা বুঝতেও পারেন নি পানি এত বাড়বে।
হাটু সমান ছিলো পানি।
রাত যতই গভির হচ্ছিলো পানিও বাড়ছিলো।
সবকিছু গুছিয়ে তারা খাটের উপর বসে ছিলেন।
কিছুক্ষনের মধ্যেই খাট পানিতে তলিয়ে যায়।
অন্যরুমের খাট এনে ডুবে থাকা খাটের উপর রাখা হয়,
এবং তারা দ্বিতীয় খাটের উপর অবস্থান করেন।
এর প্রায় ঘন্টাখানেকের মধ্যে
দ্বিতীয় খাটটিতেও পানি উঠে যায়।
এবার তারা চেয়ার, ট্রাংক, চালের ড্রামের উপর
কোনরকম বসে থাকেন।
শেষরাতের দিকে তাও পানিতে তলিয়ে যায়।
একবারের জন্যও তারা ভাবেন নি ঘর থেকে বের হতে হবে।
যখন দরজা দিয়ে বের হতে যাবেন তখন দেখতে পান
ঘরের চাল তাদের মাথা ছুঁই ছুঁই করছে।
কোনভাবেই বের হওয়া সম্ভব না।
ছোট ছোট ছেলেমেয়েগুলোকে
কোনরকম বাহিরে পাঠাতে পারলেও হয়তো তারা বেঁচে যেতো।
কিন্তু তাও সম্ভব হয়নি।
অবশেষে এক পরিবারের সাতজন একসাথে মৃত্যুবরন করেন।
কি মর্মান্তিক!
তাদের লাশও কেউ খুজে পায়নি।
আজ সকালে পানির বেগ কিছুটা কমে এলে
লাশগুলোকে উদ্ধার করে কর্মীরা।
এবং তাদের ঘরের পজিশন দেখে এমনটাই ধারনা করা হয়।
এতো মাত্র একটা ঘটনা, একটা পরিবার।
আরো হয়তো অনেক রয়েই গেল...
আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দিন।
...
হে আল্লাহ! সিলেটবাসীকে রহম করুন।
#কপি
Mr. AB
মানবতার শিক্ষাগ্রহণ সুযোগ করে দাও।দেখবে পাথরে সূচিত হৃদয়গুলো, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে।
20/06/2022
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত আবুল কাশেম। বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামে।
গত বৃহস্পতিবার দোয়ারাবাজার এক নিকটাত্মীয়র জানাযা শেষে মোটরসাইকেল নিয়ে সিলেট ফিরছিলেন। ফেরার পথে রাত আনুমানিক ১০টার সময় সুনামগঞ্জ-দোয়ারাবাজার রোডস্থ মান্নারগাওঁ রবি টাওয়ার (করিম মিয়ার দোকান) হতে ১০০ ফুট দূরে বন্যার প্রবল স্রোতে মোটরসাইকেলসহ ভেসে যান।
অনেক খোঁজাখুজির পর রবিবার রাত দশটায় আমবাড়ি বাজারস্থ একটি হাওরে তাঁর পঁচাগলা নিথর দেহটি পাওয়া যায়।
18/06/2022
+8801766782120
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Dhaka
1217
