21/07/2025
🩸 জরুরি রক্তের প্রয়োজন
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ জরুরি রক্তের প্রয়োজন।
যারা রক্ত দিতে ইচ্ছুক, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।
📞 হেল্পলাইন (হাসির প্রদীপ):
০1987-572712 (বিজয়)
রক্ত দিন, জীবন বাঁচান।
21/07/2025
হাসির প্রদীপ এর সকল ডোনারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনার হয়েছে।সেখানে অনেক ছাত্র,ছাত্রী হতাহত হয়েছে,এবং অনেকেই পুরে গিয়েছে।সেখানে প্রচুর পরিমানে ব্লাড প্রয়োজন হতে পারে।তাই যারা রেগুলার ব্লাড ডোনেট করেন তারা একটু সাড়া দিন।এগিয়ে আসুন।
06/05/2025
গত ০৪ সেপ্টেম্বর ২০২৫
একজন রক্তশূন্য রোগীর জন্য জরুরী রক্তের প্রয়োজন হলে হাসির প্রদীপ পরিবার এর পক্ষ থেকে রক্ত দান করে সাজিদ।
ডোনারঃ Sajid
রক্তের গ্রুপঃ B-
স্থানঃ Royal Hospital, Sonirakhra
#হাসিরপ্রদীপ
30/04/2025
প্রিয় সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ,
জানানো যাচ্ছে যে, "হাসির প্রদীপ"-এর পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় এবং নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
সভাপতি: সাঈদ হোসেন (Sayeed Hossain )
সাধারণ সম্পাদক: ইফতেখার আলম রিফাত (Eftekhar Alam Rifat)
উপরোক্ত সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে আহ্বান করা যাচ্ছে, তারা অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে “হাসির প্রদীপ”এর সামনে আলোচিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যক্রম শুরু করবেন।
ধন্যবাদান্তে
মাহমুদুল হাসান রাফি
প্রতিষ্ঠাতা পরিচালক
হাসির প্রদীপ
30/03/2025
আসসালামু আলাইকুম🤍
হাসির প্রদীপ পরিবার এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল ফিতর এর শুভেচ্ছা।
🌙 ঈদ মোবারক...... ঈদ মোবারক 💖
ধন্যবাদান্তে
হাসির প্রদীপ পরিবার
#হাসিরপ্রদীপ
28/03/2025
আলহামদুলিল্লাহ 🖤
ইতিমধ্যে আমাদের প্রথম প্রজেক্ট সফল হয়েছে।
- এবার আমরা একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে সাহায্য করেছি 🥰
ইনশাল্লাহ সবাই পাশে থাকলে বাকি প্রজেক্ট গুলাও সফল হয়ে যাবে।
09/03/2025
“ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি”
এই ঈদের আনন্দ ভাগাভাগি করি সমাজের কিছু মানুষের সাথে, যারা চাইলেও সাহায্য চাওয়া সম্ভব হয় না।
হাসির প্রদীপ পরিবারের যারা আছেন তারা প্রতিবার আমাদের পাশে থাকায় আমরা আপনাদের প্রতি হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই রমজানেও আমরা সমাজের অসহায় মানুষদের নিয়ে কিছু করার স্বপ্ন দেখছি। তারই ধারাবাহিকতায়, এবার আমরা কিছু পরিবার বাছাই করেছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরিবার এর অন্তত একজনকে কর্মসংস্থান করে দেয়ার লক্ষে কাজ করবো। আশা করছি আপনারাও পাশে থাকবেন।
আপনাদের আশেপাশে যদি কোনো অসহায় মানুষ বা পরিবার থাকে, তাদের বিস্তারিত তথ্য আমাদের এডমিন প্যানেলে শেয়ার করুন। পাশাপাশি, নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন—যাতে হাসির প্রদীপ পরিবারের সবাই একযোগে, কাঁধে কাঁধ মিলিয়ে, অসহায়দের পাশে দাঁড়াতে পারি।
Nogod : 01764724177
Bkash : 01987572712
ধন্যবাদন্তে,
পরিচালক:
হাসানুজ্জামান সাগর (২০২৩-২০২৫) - 01551-075652
মাহমুদুল হাসান রাফি (২০১৫-২০২৩) - 01864076780
যেকোনো প্রয়োজনেঃ
বিজয়- 01987-572712
সাজ্জাদ- 01401-044342
আল-্আমিন- 01858-377501
রিফাত- 01575-147685
সাঈদ- 01621-817659
সিফাত- 01766-163895
বায়জিদ- 01602-644404
#হাসিরপ্রদীপ
10/11/2024
প্রিয় সদস্যবৃন্দ,
দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমাদের "হাসির প্রদীপ" এর বর্তমান সভাপতি হাসানুজ্জামান সাগরের চাচাতো ভাইয়ের হৃদযন্ত্রে ৬টি ব্লক ধরা পড়েছে, যার জন্য দ্রুত অপারেশন করাতে হবে। এই অপারেশন অত্যন্ত ব্যয়বহুল, যা তার পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।
আমাদের প্রিয় সংগঠনের একজন পরিবারের জন্য আমরা একসাথে দাঁড়াতে পারি এবং এই কঠিন সময়ে কিছুটা সহায়তা করতে পারি। আমাদের ক্ষুদ্র সহযোগিতা হয়তো একটি জীবন বাঁচাতে পারে। সবাইকে অনুরোধ করছি, যার যতটুকু সম্ভব আর্থিক সহায়তা দিয়ে এই পরিবারের পাশে দাঁড়ান।
সহায়তা পাঠাতে এবং আরও বিস্তারিত তথ্যের জন্য নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে পারেন:
Hashanuzzaman Shagor
যোগাযোগের নাম্বার-01764724177
বিকাশ নাম্বার-01764724177
সবার সমর্থন ও দোয়া তাদের জন্য সহায়ক হবে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাই হতে পারে বড় একটি সাহায্য।
ধন্যবাদান্তে,
হাসির প্রদীপ পরিবার
19/10/2024
শুভ জন্মদিন,,
শুভ জন্মদিন হাসির প্রদীপ এর প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাকালীন স্থায়ী সদস্য Hashanuzzaman Shagor.
আপনার হাত ধরে এবং দিক নির্দেশনায় মুখে হাসি ফুটুক হাজারো মানুষ এর ঘরে,,
বরিশাল এর সূর্যসন্তান।
17/09/2024
আসসালামু আলাইকুম,
যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা থানার আওতাধীন এলাকায় যদি কেউ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে থাকেন এবং চিকিৎসা নিতে পারছেন না, তবে দয়া করে নিচের ফরমটি পূরণ করে আমাদের পেইজে মেসেজ করুন।
এছাড়া, যদি আপনাদের পরিচিত কেউ এই তিন থানার মধ্যে আন্দোলনে মারা গিয়েছেন এবং এখনো মৃত্যুসনদ পাননি, তবে তাদের তথ্য আমাদের সাথে শেয়ার করে সহায়তা করুন। আমরা আপনাদের পাশে আছি এবং সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
#হাসিরপ্রদীপ
তথ্য ফরম :-
https://forms.office.com/r/pb83nprKYW
31/08/2024
আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের হাসির প্রদীপ পরিবারের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে এই বছর আমরা ফেনীতে ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
এইবার আমরা আমাদের কার্যক্রমকে কয়েকটি ভাগে ভাগ করে পরিচালনা করেছি। আমাদের প্রথম টিম ২১ আগস্ট, বুধবার দিবাগত রাতে জরুরি উদ্ধার কাজে অংশগ্রহণের জন্য ফেনীর উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে, একটি ছোট ট্রলার ও ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের দ্বিতীয় টিম ২৩ আগস্ট দিবাগত রাতে ফেনীর পথে যাত্রা করে।
আমাদের ৪ দিনের ফেনী সফরে আমরা সোনাগাজী, পশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার কিছু অংশে উদ্ধার কাজ পরিচালনা করি এবং ৩০০ পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করি। একই সঙ্গে, আমরা কুমিল্লা ও চাঁদপুরে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আরেকটি টিম প্রেরণ করেছি।
আমাদের এই উদ্যোগকে সফল করতে, তরুণ সেচ্ছাসেবী সংগঠন The Jack-Tars আমাদের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছে। তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাই।
আশা করি, ভবিষ্যতেও আল্লাহ আমাদের এমন উদ্যোগে সমর্থন দেবেন এবং আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে পারব।