আল-বেফাক পাবলিকেশন্স

আল-বেফাক পাবলিকেশন্স

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল-বেফাক পাবলিকেশন্স, Library, 205 Kajla (Vangapress), Jatrabari, Dhaka.

"বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান ‘আল-বেফাক পাবলিকেশন্স’। কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য নির্ভুল, মানসম্মত ও দৃষ্টিনন্দন পাঠ্যপুস্তক প্রণয়ন এবং সুশৃঙ্খল বিপণনই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য... আল-বেফাক পাবলিকেশন্স : পরিচিতি ও কার্যক্রম

প্রতিষ্ঠান পরিচিতি:
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর একটি অন্যতম বৃহৎ ও স্বতন্ত্র অঙ্গ হলো এর ‘প্রকাশনা বিভাগ’। দেশের ক

21/04/2026

শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত বেফাকের নতুন সিলেবাস এখন আপনার নিকটস্থ লাইব্রেরিতেই পাওয়া যাচ্ছে...

13/04/2026
12/04/2026

বেফাক নূরানী নিসাব
এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ লাইব্রেরিতেই...

11/04/2026

বেফাক নূরানী সিলেবাস-৩য় শ্রেণি

৩য় শ্রেণির সিলেবাসভুক্ত বই সমূহ:
১। কুরআন মাজীদ (১-২৫ পারা)
২। নূরানী নেসাব
৩। নূরানী বাংলা
৪। নূরানী ইংরেজী
৫। নূরানী গণিত
৬। নূরানী ভূগোল ও সমাজ
৭। নূরানী ইতিহাস

সিলেবাসসহ সবগুলো বই আজই সংগ্রহ করুন আপনার নিকটস্থ লাইব্রেরী থেকে!

09/04/2026

বেফাক নূরানী সিলেবাস-২য় শ্রেণি

২য় শ্রেণির সিলেবাসভুক্ত বই সমূহ:
১। আম্মাপারা (যেকোনো)
২। নূরানী নেসাব
৩। নূরানী বাংলা
৪। নূরানী ইংরেজী
৫। নূরানী গণিত
৬। নূরানী ভূগোল ও সমাজ

সিলেবাসসহ সবগুলো বই আজই সংগ্রহ করুন আপনার নিকটস্থ লাইব্রেরী থেকে!

08/04/2026

বেফাক নূরানী সিলেবাস-১ম শ্রেণি

১ম শ্রেণির সিলেবাসভুক্ত বই সমূহ:
১। নূরানী কায়দা
২। নূরানী নেসাব
৩। নূরানী বাংলা
৪। নূরানী ইংরেজী
৫। নূরানী গণিত

সিলেবাসসহ সবগুলো বই আজই সংগ্রহ করুন আপনার নিকটস্থ লাইব্রেরী থেকে!

07/04/2026

নতুন প্রজন্মের শিশুদের জন্য আল-বেফাক পাবলিকেশন্স এর "নূরানী সিলেবাস"

শিশু শ্রেণির সিলেবাসভুক্ত বই সমূহ:
১। নূরানী আরবী
২। নূরানী নেসাব
৩। নূরানী বাংলা
৪। নূরানী ইংরেজী
৫। নূরানী গণিত

সিলেবাসসহ সবগুলো বই আজই সংগ্রহ করুন আপনার নিকটস্থ লাইব্রেরী থেকে!

04/04/2026

প্রতিষ্ঠান পরিচিতি:
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর একটি অন্যতম বৃহৎ অঙ্গ হলো এর ‘প্রকাশনা বিভাগ’। দেশের কওমি মাদরাসাসমূহের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পাঠ্যপুস্তক রচনা, উন্নত মুদ্রণ, সুশৃঙ্খল এবং এর সার্বিক ব্যবস্থাপনা সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে বেফাকের নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে— ‘আল-বেফাক পাবলিকেশন্স’। কওমি শিক্ষাধারার স্বকীয়তা ও ঐতিহ্য বজায় রেখে যুগোপযোগী এবং বিশুদ্ধ পাঠ্যক্রম নিশ্চিত করাই এই প্রকাশনার মূল লক্ষ্য।

প্রকাশনা কার্যক্রম ও বিস্তৃতি:
মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে 'আল-বেফাক পাবলিকেশন্স' তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়ক বিপুল সংখ্যক পাঠ্যপুস্তক অত্যন্ত সফলতার সাথে প্রণয়ন করে আসছে। আমাদের বর্তমান প্রকাশনার আওতাভুক্ত বইসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:

শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি: সকল বিষয়ের বোর্ড নির্ধারিত পাঠ্যপুস্তক।
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি: বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, গণিত, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র এবং সাধারণ জ্ঞান।
১০ম শ্রেণি: বাংলা ও ইংরেজি পাঠ্যবই।
বিশেষ কিতাবাবলি: তালীমুল ইসলাম (উর্দু ও বাংলা সংস্করণ - ১ম থেকে ৪র্থ খণ্ড)।

পরিমার্জিত সংস্করণ ২০২৬ ঈ.
শিক্ষার্থীদের পঠন-পাঠনকে আরও সাবলীল, নির্ভুল ও যুগোপযোগী করার লক্ষ্যে ২০২৬ ঈসায়ী সনে আমাদের প্রকাশিত বইসমূহে বিস্তর পরিমার্জন, পরিবর্ধন ও আধুনিকায়ন সম্পন্ন করা হয়েছে।

বিশেষ করে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত সকল বই সম্পূর্ণ নতুন আঙ্গিকে, দৃষ্টিনন্দন মলাটে এবং ৪ কালার ছাপায় প্রকাশ করা হয়েছে। উন্নত মানের কাগজ ও আধুনিক মুদ্রণশৈলীর এই সমন্বয় কোমলমতি শিক্ষার্থীদের পাঠাভ্যাস তৈরিতে এবং শিক্ষায় মনোনিবেশ করতে বিশেষ ভূমিকা পালন করবে।

কওমি মাদরাসার শিক্ষার মানোন্নয়নে ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা আনয়নে 'আল-বেফাক পাবলিকেশন্স' দৃঢ়প্রতিজ্ঞ। বেফাকভুক্ত মাদরাসাসমূহের শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনা এবং শতভাগ নির্ভরযোগ্য ও মানসম্মত পাঠ্য উপকরণ দেশব্যাপী প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়াই আমাদের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার। আল্লাহ তাআলা কওমি মাদরাসার শিক্ষার প্রসারে আমাদের এই মেহনতকে কবুল করুন। আমিন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


205 Kajla (Vangapress), Jatrabari
Dhaka
1236

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00