14/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩...
দেশের প্রথম ও একমাত্র ভ্রাম্যমান সুপারশপ.....
14/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩...
09/04/2026
KachabazarXyz presented it’s innovation of first-ever mobile vegetable cart and it’s vision of single layer data driven supply chain in National Demo Days by Accelerating Bangladesh.
05/04/2026
𝗔𝗰𝗰𝗲𝗹𝗲𝗿𝗮𝘁𝗶𝗻𝗴 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 আয়োজন করছে 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗗𝗲𝗺𝗼 𝗗𝗮𝘆𝘀 𝟮𝟬𝟮𝟲!!
আইসিটি ডিভিশনের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে DEIED Project এর ব্যাবস্থাপনায় দেশের ৩০০+ স্টার্ট-আপ কোম্পানি নিয়ে এই আয়োজনে আমরা আমাদের সাপ্লাই চেইন ইন্টেলিজেন্স প্রেজেন্ট করতে যাচ্ছি, ইনশাআল্লাহ।
📅 তারিখ: ০৮ এপ্রিল ২০২৬
📍 স্থান: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়াম, ঢাকা
সারাদেশের ফুড, এগ্রিকালচার এবং এগ্রিটেক সেক্টরের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও এক্সপার্টদের সাথে দেখা হচ্ছে শীঘ্রই।
16/12/2025
৫৪ তম মহান বিজয় দিবসের শুভেচ্ছা......
07/06/2025
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
14/04/2025
কৃষকের ঘাম যেন কৃষকের প্রাপ্য হয়!
বাংলাদেশে কৃষক প্রতিদিন মাঠে ঘাম ঝরিয়ে শাকসবজি ফলায়, কিন্তু সেই পণ্য যখন বাজারে যায়, তখন কৃষক পান না তার ন্যায্য দাম। মাঝখানে বহু ধাপ, বহু মধ্যস্বত্বভোগী—ফলে কৃষক কম পায়, অথচ শহরের মানুষ দাম দেয় বেশি।
এই সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধানই Intelligent Distributor।
Intelligent Distributor একটি অটোমেটিক সাপ্লাই চেইন সিস্টেম, যেখানে কৃষকের তাজা পণ্য সরাসরি চলে যায় রিটেইলারদের কাছে—দ্রুত, সঠিক সময়ে, ন্যায্যমূল্যে।
আমরা চাই, কৃষক লাভবান হোক, ভোক্তা স্বস্তিতে থাকুক।
কাঁচাবাজারxyz – প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাক কৃষিপণ্যের বাজার।
#কাঁচাবাজারxyz
#কৃষকেরন্যায্যদাম
#এগ্রোটেকবাংলাদেশ
14/04/2025
শুভ নববর্ষ!!
বাংলাদেশী গ্রামীন জনগোষ্ঠী ও কৃষক সমাজের নিজস্ব সৌরবর্ষ এই বাংলা নববর্ষে উৎসবে মেতে উঠে আমাদের সবগুলো গ্রাম ও শহর। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই উৎসব হয়ে উঠেছে আরো সার্বজনীন।
আমরা ১৪৩২ বঙ্গাব্দের নতুন বছরকে স্বাগত জানাই নতুন আশা নিয়ে। আমাদের প্রত্যাশা দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীর আদি ও আসল পেশা, আমাদের কৃষি কৃষকের সংখ্যার মতোই বৃহত্তর হবে আমাদের অর্থনীতি এবং জিডিপিতেও। কাঁচাবাজারxyz সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে রাতদিন।
কৃষি পণ্যের প্রযুক্তি নির্ভর সাপ্লাই চেইন- ইন্টেলিজেন্ট ডিস্ট্রিবিউটর, ইনোভেটিভ মোবাইল রিটেইল শপ- সবজি কার্ট এবং সরাসরি কৃষকদের এক্সেস থাকছে এমন ডিজিটাল মার্কেটপ্লেস- সংসারxyz এর মাধ্য এদেশের কৃষি বিপননে একটা বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করাই আমাদের এবারের নববর্ষের অঙ্গীকার।
11/04/2025
Food, Agriculture and Agritech Industries সেগমেন্টের ৩৮ টা স্টার্টআপ নিয়ে চলছে Accelerating Bangladesh এর দিনব্যাপী কর্মশালা।
দেশের দ্বিতীয় স্তরের উদীয়মান স্টার্টআপগুলোর এই সেশনে কাঁচাবাজারxyz এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন আমাদের Founder and CEO Emranul Kabir
30/03/2025
28/03/2025
"১০০ মিলিয়ন ডলারে ১০০জনের চাকরি নয়, আমাদের প্রয়োজন ১০ মিলিয়ন ডলারে ১০০০ জনের কর্মসংস্থান"-
শুরু থেকে আমাদের ভিশন ছিল বিডা চেয়ারম্যানের এই বক্তব্যের মতোই। চাকচিক্যময় কর্পোরেট দুনিয়া তৈরী এবং কাঁচের দেয়াল দেয়া লিমিটেড এক্সেসের রিটেইলের পরিবর্তে এদেশের অর্থনীতির মূল খুটি শক্ত করতে আমরা কৃষক শ্রেণীর সত্যিকার উন্নয়ন নিশ্চিত করতে চাই। সবচেয়ে কম বিনিয়োগে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করতে চাই এবং আমাদের রিটেইল মার্কেটে গণমানুষের এক্সেস নিশ্চিত করতে চাই।
আমাদের একেকটা মোবাইল কার্টে বিনিয়োগ প্রয়োজন হবে সর্বোচ্চ দুই লাখ টাকা। দুই লাখ টাকায় একজন মানুষের সম্মানজনক কর্মসংস্থান হওয়ার পাশাপাশি কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে পুরো সাপ্লাই চেইনে।
আমরা একসাথে আমাদের দেশকে এগিয়ে নেবো ইনশাআল্লাহ।
26/03/2025
পর্যাপ্ত উৎপাদন আর সুষ্ঠু বিপননে চাই নিরাপদ খাদ্যের স্বাধীনতা!!
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।