25/11/2023
Khubian Ex - খুবিয়ান এক্স
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের খবর নিয়ে ২৪x৭ ঘন্টার পেজ
25/11/2023
noise factory প্রায় ১৬ বছর পুরাতন একটি সংগঠন
নতুন ক্যাফের গোলপাতার চাল দেখে সবাই খুশি কিন্তু সেটা হবার পর তপন দা দের মত ক্যাম্পাসের ছাপড়া দোকানগুলো কে ছোট ছোট জায়গায় আটকে ফেলা হয়েছে
চ্যানেলে প্রচার করার জন্য, সরি, পেজে পাবলিশ করার জন্য আপনাদের তোলা খুলনা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি আহ্বান করা যাচ্ছে, মোবাইলের ক্যামেরা মাত্র টু মেগাপ্রিক্সেল হলেও সমস্যা নাই, আছেন কোন ভাইয়া আপু যাদের হাতের জাদুতে তোলা বর্ণিল ছবিতে সাজাবো এই পেজ। থাকলে ছবি সহ কমেন্ট বা ইনবক্সে হাত তুলবেন, ফটোগ্রাফারকে অবশ্যই কার্টেসিতে উল্লেখ করা হবে তবে কেউ নাম প্রকাশে অনিচ্ছুক হলে ভিন্ন কথা
04/07/2023
ড. মনিরুল ইসলাম স্যারের গবেষনা নিয়ে আজ প্রথম আলোয় প্রকাশিত রিপোর্ট
16/06/2023
ক্যাম্পাসের নতুন স্থাপনা.......কাজ চলমান
কুআ নির্বাচনে অনলাইন ভোট প্রদানের পদ্ধতি
১। ভোটের ওয়েবসাইট (যথাসময়ে জানানো হবে) ওপেন করতে হবে।
২। ভোট দিতে ভোটারকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য প্রয়োজন ইমেইল এবং পাসওয়ার্ড। সিস্টেম ভোটারের কাছে একটি ইমেইল চাইবে যে ইমেইলে সিস্টেম ভোটারকে একটি পাসওয়ার্ড প্রদান করবে। এই ইমেইলটি অবশ্যই ভোটার তালিকায় ভোটারের ইমেইল হতে হবে। ভোটার তালিকায় প্রদত্ত ইমেইলটি ইনপুট হিসেবে দিলে সিস্টেম ঐ ইমেইলে ভোটারকে একটি পাসওয়ার্ড পাঠাবে।
৩। ভোটার তাঁর ইমেইল ওপেন করলে একটি পাসওয়ার্ড পাবেন।
৪। উল্লেখিত ইমেইল এবং ইমেইলে পাঠানো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
৫। লগ ইন করার পর অনলাইন ব্যালট দৃশ্যমান হবে। অনলাইন ব্যালটে ভোটার প্রতি পদের বিপরীতে ভোট দিতে পারবেন। চূড়ান্ত প্রার্থীতা তালিকায় প্রার্থীদের নাম যে ক্রম অনুসারে আছে অনলাইন ব্যালটেও প্রার্থীদের নাম সেই ক্রম অনুসারে থাকবে। ব্যালটে পদের পাশে Nick Name (যদি থাকে) সহ প্রার্থীদের পুরোনাম, রোল, ডিসিপ্লিন এবং ছবি (প্রার্থীগণ যদি সরবরাহ করে থাকেন) থাকবে।
৬। এই ভোটের মাধ্যমে মোট ৫০ জন নির্বাচিত হবেন। কাজেই প্রত্যেক ভোটার ৫০টি ভোট দিতে পারবেন। প্রার্থীর নামের বাম পাশে ছোট বর্গাকৃতির Check Box থাকবে যার উপর Click করে প্রার্থী বাছাই করতে হবে।
৭। কোনো পদে যতজন নির্বাচিত হতে পারে কোনো ভোটার তার চেয়ে কম বা সমান সংখ্যক ভোট দিতে পারবেন কিন্তু সিস্টেম বেশী ভোট দিতে দিবে না। উদাহরন : সভাপতি পদে ভোটারগণ ১টি ভোট দিতে পারবেন কিন্তু ১টির বেশী ভোট দিতে পারবেন না। সহ-সভাপতি পদে ১টি, ২টি, ৩টি, ৪টি বা ৫টি ভোট দিতে পারবেন কিন্তু ৫টির বেশী ভোট দিতে পারবেন না।
৮। একজন ভোটার সদস্য পদের ক্ষেত্রে “খুবি শিক্ষক সদস্য কোটা”য় সর্বোচ্চ ৫টি এবং “সবার জন্য উন্মুক্ত সদস্য কোটা”য় সর্বোচ্চ ১৭টি ভোট দিতে পারবেন।
৯। কোনো একটি পদে কোনো ভোটার ভোট দিতে না চাইলে সিস্টেম বাধ্য করবে না।
১০। প্রতিটি পদের জন্যই আলাদা আলাদা Submit বাটন থাকবে। প্রতিটি পদেই ভোট প্রদানের পর Submit বাটনের মাধ্যমে ভোটারকে ভোট নিশ্চিত করতে হবে। Submit বাটনের মাধ্যমে ভোট নিশ্চিত করার পর ঐ পদের ভোট/ভোটগুলো Save হয়ে ঐ পদটি লক হয়ে যাবে অর্থাৎ “Change of Mind” এর আর সুযোগ থাকবে না।
১১। ৫০টি ভোট প্রদান কিছুটা সময় সাপেক্ষ। ভোট প্রদানের মাঝে বিদ্যুৎ বিভ্রাট বা অন্য কোন কারণে ভোটারের ডিভাইসটি বন্ধ হয় যেতে পারে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বা অন্য সমস্যা দেখা দিতে পারে। তেমন কিছু হলে ভোটারকে আবার লগ ইন করতে হবে। লগ ইনের পদ্ধতি একই। কোনো ভোটার কোনো পদের ভোট আগেই নিশ্চিত করে থাকলে পুনরায় লগ ইনের পর ঐ পদটি তাঁর জন্য লক হয়ে থাকবে অর্থাৎ ঐ পদটিতে পুনরায় আর ভোট দেবার প্রয়োজন হবে না তবে বাকী পদগুলোতে ভোট দিতে পারবেন।
১২। ইমেইল যেহেতু unique তাই একটি ইমেইল দিয়ে কেবল একজন ভোটার হিসেবে ভোট প্রদান করা যাবে। একটি ইমেইল দিয়ে একাধিক ভোটার হিসেবে ভোট দেবার সুযোগ নাই।
১৩। ভোটার তাঁর ভোটিং প্রোসেস সম্পন্ন বা শেষ করতে চাইলে অনলাইন ব্যালটের নিচের দিকে দৃশ্যমান “Voting Complete” বাটনের মাধ্যমে তাঁর ভোট প্রদান সম্পন্ন করতে পারবেন। “Voting Complete” বাটনের মাধ্যমে ভোট প্রদান শেষ করলে ভোটার ভোট সম্পন্নের একটি মেসেজ পাবেন এবং এরপর ভোটার অনলাইন ভোটিং সিস্টেমে আর লগ ইন করতে পারবেন না।
ধন্যবাদ সবাইকে।
নির্বাচন কমিশনের পক্ষে
অধ্যাপক ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, ৯১ ব্যাচ, CSE ডিসিপ্লিন, খুবি।
আজকে খুরশীদ আকতার প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভাপতি পদপ্রার্থীর বক্তিতার মূল অংশ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Road 4 House 11 Nikunjo 2 Dhaka
Dhaka
