05/05/2026
ভারতের কেরালায় মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক (এমএলএ) হয়েছেন ফাতিমা তাহলিয়া!
অভিনন্দন ❤️
জাতীয় নাগরিক পার্টির সমর্থক গোষ্ঠীর Page এ সবাইকে স্বাগতম! This is NCP's Supporters page, Not Official Page!
05/05/2026
ভারতের কেরালায় মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক (এমএলএ) হয়েছেন ফাতিমা তাহলিয়া!
অভিনন্দন ❤️
11/04/2026
ক্লিয়ার !
মাজারে কয়েকজন কয়েক দফায় কুকুরটিকে নির্মমভাবে মারধর করে তার পা পর্যন্ত ভেঙে দেয়। এরপর দারোয়ান ফোরকান তাকে লাথি মেরে পানির ধারে নিয়ে যায়। আহত কুকুরটির অসহায় শব্দ পানিতে প্রতিধ্বনিত হতেই চলে আসে কুমিরটি। এরপর বহিরাগত পাগলা কুকুরের কামড়ানি, দৌড়ানি, আঁচড়ানি, হাসপাতাল, ভ্যাকসিন সবটুকু তাদের সাজানো নাটক। এসবই জানা গেল।
পুলিশ তদন্ত চলুক, মামলা হোক, আমরাও দেখতে চাই!
তবে আর যাইহোক ওখানে একটিও মানুষ ছিল না সেখানে শুধু দু পায়া অ-মানুষের দল ছিল।
26/03/2026
১৯৭১ সালে ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে ইতিহাসের অন্যতম নেক্কারজনক গণহত্যা চালিয়েছিল।
তারপর ২৬শে মার্চ দিবাগত রাতে স্বাধীনতার ঘোষণায় আসলেও বাংলাদেশের বাতাসে সত্যিকারের স্বাধীনতার কোন সুঘ্রাণ ছিল না।
গতকাল ২৫শে মার্চ বাংলাদেশে আমরা আরেক মর্মান্তিক দূর্ঘটনার সাক্ষী হলাম।
তাই আজকে সকালের বাতাসেও স্বাধীনতার কোনো গন্ধ পাইনাই।
তাই স্বাধীনতার শুভেচ্ছা জানানোর মন মানসিকতা আমার নেই।
তবে যাদের প্রাণের বিনিময়ে আমরা আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদেরকে প্রান ভরে শ্রদ্ধা আর সম্মান জানাই।
যাদের প্রাণের বিনিময়ে আমাদের আর পাকিস্তান পরিচয়ে বাঁচতে হয় না, যাদের প্রাণের বিনিময়ে আজকে এই দেশ কে পাকিস্তান না বলে বাংলাদেশ বলতে পারি তাদের প্রতি চির কৃতজ্ঞতা, অকৃত্রিম শ্রদ্ধা।
বাণী ও ছবিতে তানহা শান্তা আপু!💖
সুন্দর চিন্তাধারা শেয়ার করার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ!🖤
24/12/2025
নির্বাচন কমিশন স্পষ্টভাবে নিষেধ করেছে যে এই নির্বাচনে কোনো পোস্টার টাঙানো যাবে না। আমি সেই নির্দেশ মেনেছি, কোনো পোস্টার করিনি।
কিন্তু এই ছবিটা খেয়াল করেন। তিতাস রোডের দেয়ালগুলো অন্যান্য ক্যান্ডিডেটের পোস্টারে ছেয়ে আছে। একই চিত্র খিলগাঁও, গোড়ান, সবুজবাগ এবং মুগদাতেও দেখবেন। বিষয়টি এমন না যে দু-একটি পুরনো পোস্টার ভুলবশত রয়ে গেছে। বরং দেখলেই বোঝা যায়, অত্যন্ত সচেতনভাবে এবং দাপটের সঙ্গেই এই আইন অমান্য করা হয়েছে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সৎ ক্যান্ডিডেটদের নির্বাচন মাঠ থেকে অদৃশ্য করে দেয়ার একটা কৌশল নিয়েছে নির্বাচন কমিশন। আইন মানছি বলে এলাকার দেয়ালে আমার উপস্থিতি নেই, অথচ যারা আইন মানছে না, সবার চোখের সামনে তাদের ছবি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনার কোনো সদিচ্ছা নেই। অথচ নতুন দল হিসেবে আমাদের মার্কা শাপলা কলি কেমন সেটা মানুষকে দেখানো সবচেয়ে বেশী প্রয়োজন ছিলো।
ওসমান হাদীর ওপর গুলির ঘটনাকে কমিশন যেভাবে "স্বাভাবিক ঘটনা" বলে আখ্যায়িত করেছে, তা আমাদের শঙ্কিত করে। আজ চোখের সামনে পোস্টারের এই বেআইনি মহোৎসব দেখেও তারা নিশ্চুপ। এই ধারাবাহিকতা দেখে আশঙ্কা জাগাটাই স্বাভাবিক যে, নির্বাচনের দিন যদি সহিংসতা বা ভীতি প্রদর্শন করা হয়, তবে কমিশন হয়তো সেদিকেও নজর না দিয়ে বলবে, "এসব তো বাংলাদেশে হয়েই আসছে।"
আমি অপেক্ষায় থাকব, নির্বাচন কমিশন তাদের তৈরি করা এই আন-ইভেন প্লেয়িং ফিল্ড ঠিক করতে কী পদক্ষেপ নেয়, তা দেখার জন্য।
Tasnim Jara
21/11/2025
মাত্র ৫.৭ মাত্রার ভূমিকম্পেই এই অবস্থা!
তাহলে নেপালের মতন ৭.৭ মাত্রা কিংবা কয়েকশ বছর পূর্নের ৮.৭ মাত্রার ভূমিকম্প হলে কি হবে?
ঢাকায় পুরো কেয়ামত নেমে আসবে! অর্থাৎ প্রায় সব বিল্ডিং ধসে পড়বে,ম্যাক্সিমাম মানুষ ই মারা পড়বে নয়ত আহত হয়ে পংগুত্ব বরণ করতে বাধ্য হবে!
সবাইকে সাবধান করে দিচ্ছি যেনো নিজেদের বসতবাড়ি বিশেষ করে বিল্ডিং অবশ্যই ভূমিকম্প প্রটেক্টিভ করে যেনো নির্মাণ করেন নয়ত কপালে অকালমৃত্যু কিন্তু আছে আপনাদের,আমাদের!
ভূমিকম্প আল্লাহর দেয়া কোন গজব না,এসব ভন্ডামী বন্ধ করতে হবে,এসব প্রাকৃতিক ঘঠনা!
যখন অধিকতর তাপ আর চাপের আধিক্যতা ভূ-গর্ভে দেখা দেয় তখন ই এসব ঘঠে থাকে Naturally!!
07/11/2025
অনেকে এনসিপি গভার্ন করতে পারবে কিনা সেই প্রশ্ন রাখেন।—৬০ বছরের তারেক জিয়া আজ পর্যন্ত কোন পাবলিক অফিস চালায় নাই, হাওয়া ভবণ ছাড়া কোন অফিসই নিজ যোগ্যতায় চালায় নাই।
নাহিদ ইসলাম একটা গনঅভ্যুত্থান শেষে তিন দিনের মাথায় শপথ নিছে। কোন রেস্ট নাই, একাধিক মন্ত্রণালয় চালাইছেন। সামনে দাড়িয়ে অনেক আন্দোলন আলাপ করে ঠান্ডা করছে। দূর্নীতির রেকর্ড নাই, ব্যাংক ব্যালেন্স প্রকাশ করছে, পদত্যাগও করছে, বিএনপির পদত্যাগ করার রেকর্ড নাই। হয় আন্দোলন করে নাইমাইতে হয়, নয়তো ১/১১ আইসা নামাইছে।
নাহিদের শিক্ষাগত যোগ্যতা বলেন, ঢাবির গ্রাড। তারেক জিয়া ১৭ বছরে অনলাইনে কোর্স টোর্স কি করছেন জানি না—চয়েস আপনার।
এই দেশ বদলাবে নতুন নেতৃত্বে; ইনশাআল্লাহ।✍️
26/10/2025
বাড়ির পাসে কলা গাছের ঝোপে তিন সন্তান সহ আশ্রয় নিয়েছিল এক মা বনবিড়াল। বাড়িওয়ালা ও এলাকাবাসীর সহ্য হলো না সেটা। মুরগি খেয়ে ফেলবে এই অপরাধ দিয়ে তিন সন্তান সহ মা বিড়ালটিকে হ/ত্যা করল এলাকার সব মানুষ মিলে। পুরো একটি পরিবার নিমিষেই শেষ করে দিল লাঠির আঘাতে। মানুষ নাকি সৃষ্টির সেরা জীব একি তার নমুনা?
18/10/2025
জুলাই সনদে সাক্ষর করছেন ভিপি নুরুল হক নূর ও রাশেদ খান!
15/10/2025
দেশে ১৬ জন শ্রমিক মারা গেছে মিরপুরে আগুনে পুড়ে — কিন্তু আমাদের মনোযোগ কোথায়? রিপন মিয়া!
একটা দেশের মানুষের মানসিকতা কতটা নিচে নামলে এমন হতে পারে? যাদের ঘাম, পরিশ্রম আর রক্তে এই দেশটা দাঁড়িয়ে আছে, সেই শ্রমিকদের মৃত্যুও আমাদের বিবেককে নাড়া দেয় না। ১৬টা প্রাণ চলে গেল — কারও ঘরে এখন শোক, কারও সন্তান হয়তো অনাথ হয়ে গেছে।
কিন্তু আমরা ব্যস্ত “so-called content creator” নিয়ে হাসাহাসি, মিম, গসিপ আর ট্রল করতে।
এই সমাজটা কবে মানুষ হবে?
কবে আমরা বুঝব — জনপ্রিয়তা, ভাইরাল ভিডিও বা হাসির কনটেন্টের চেয়ে একটা মানুষের জীবন অনেক বেশি মূল্যবান?
আমরা এতটা অসাড়, এতটা নির্লজ্জ হয়ে গেছি যে মৃত্যুর খবরেও ট্রেন্ড খুঁজি।
আজ যারা শ্রমিকের মৃত্যুতে চুপ, কাল তাদের ঘরে আগুন লাগলে কারও কান্নাও শুনবে না — কারণ এ সমাজ শুধু বিনোদন চায়, মানবতা নয়।
চিন্তা করো — আমরা কেমন মানুষ হয়ে যাচ্ছি?
দেশের সমস্যা, মানুষের কষ্ট — কিছুই আর আমাদের নাড়া দেয় না।
সবাই যেন কেবল একটাই কাজ জানে: গসিপ করো, ট্রল করো, আর মনোযোগ সরাও আসল বিষয় থেকে।
10/05/2025
জাতীয় নাগরিক পার্টি!🖤