Dhaka University Students Association of Ukhiya-Teknaf

Dhaka University Students Association of Ukhiya-Teknaf

Share

A community-based organization working for the betterment of the community to grow as a whole.

31/05/2026

ঈদুল আজহার আনন্দ ও সম্প্রীতির আবহকে আরও প্রাণবন্ত করতে ঈদ পরবর্তী মিলনমেলা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। ম্যাচের একমাত্র গোলের সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ১-০ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে জয় লাভ করে।
উভয় দলের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য, শৃঙ্খলা এবং খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেন।
এ আয়োজন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Photos from Dhaka University Students Association of Ukhiya-Teknaf's post 12/05/2026

অভিনন্দন ও শুভেচ্ছা। 🌼

২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা উখিয়া টেকনাফ থেকে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত হয়েছেন, তাদের সবাইকে Dhaka University Students Association of Ukhiya-Teknaf (ডুসাট) পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

নতুন ক্যাম্পাস জীবন হোক স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যে ভরপুর।জ্ঞান, মানবিকতা ও দেশপ্রেমে নিয়ে নিজেকে দেশ ও জাতির কল্যাণে সদা সর্বদা নিয়োজিত রাখবে এই প্রত্যাশা রইলো।

তোমাদের এই নতুন যাত্রায় ডুসাট পরিবার সবসময় পাশে রয়েছে এবং সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবে।

আবারও সকল নবীন শিক্ষার্থীকে ডুসাট পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

10/05/2026

ডুসাটের অন্যতম উপদেষ্টা জনাব Muzaffor Ahmed ভাইকে সম্মাননা স্মারক প্রদান করেছেন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ।
সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানবোধের এই আয়োজন দুই সংগঠনের সম্পর্ককে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।
ডুসাট পরিবারের পক্ষ থেকে কক্সবাজার স্টুডেন্টস ফোরামের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

08/05/2026

অভিনন্দন !
Riaz Uddin
২০২০-২১ সেশন।
টানা ৪র্থবারের মতো আন্তঃহল জুডো গোল্ড মেডালিস্ট ও
ব্যক্তিগত ওয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়।
২য় বারের মতো সূর্য সেন হলকে চ্যাম্পিয়ন করার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
ডুসাট পরিবার আপনার সাফল্যে গর্বিত।

03/03/2026

‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​অত্যন্ত সুন্দর, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উখিয়া-টেকনাফ অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাট’-এর বার্ষিক ইফতার মাহফিল।

সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে ডুসাটের সাবেক উপদেষ্টা ও টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক সিনিয়র সচিব মরহুম নজির আহমদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও উখিয়া উপজেলার পুত্রবধূ প্রফেসর ড. মাহবুবা সুলতানা, বাংলাদেশ পুলিশের এআইজি ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ সাইফুল্লাহ, নায়েম-এর কো-অর্ডিনেটর অধ্যাপক মোজাফফর আহমদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নী জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাহউদ্দিন শিকদার সহ আরও অনেকে।

​সংগঠনটির বর্তমান সভাপতি সাজ্জাদ হোছাইন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুসাটের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, সাবেক সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টাগণ।

​প্রতিষ্ঠাকালীন উপদেষ্টাগণ এই আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উখিয়া-টেকনাফের সর্বস্তরের মানুষের কাছে সংগঠনের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

Photos from Dhaka University Students Association of Ukhiya-Teknaf's post 31/01/2026

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট) এর ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব প্রাপ্ত সবাইকে অনেক অনেক অভিনন্দন।

অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে ডুসাটকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা রইল।

Photos from Dhaka University Students Association of Ukhiya-Teknaf's post 31/01/2026

আগামী এক বছর (২০২৫–২০২৬ সেশন) মেয়াদের জন্য ডুসাটের কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হলো।
আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নতুন উদ্যমে ডুসাট আরও এগিয়ে যাবে—ইনশাআল্লাহ।
সবাইকে উষ্ণ অভিনন্দন।

Photos from Dhaka University Students Association of Ukhiya-Teknaf's post 24/01/2026

"মেজবান, নবীন বরণ, পঞ্চদশ সাধারণ নির্বাচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬"

ছবি পর্ব-৩: পঞ্চদশ সাধারণ নির্বাচন (ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর)

নবনির্বাচিত সভাপতি: Sazzad Hossain Robin
সাধারণ সম্পাদক: তারেক রহমান শাকিব
সাংগঠনিক সম্পাদক: Nurul Islam Nahid

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব Muzaffor Ahmed।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন Mohammed Salahuddin Sikder।
জনাব
Syed Kashem Al Babar
জনাব Abdur Rahim Afif
জনাব Alauddin Al Azad

নবনির্বাচিত কমিটিকে অনেক অনেক অভিনন্দন।🌸 আপনাদের হাত ধরে ডুসাট অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

Photos from Dhaka University Students Association of Ukhiya-Teknaf's post 24/01/2026

"মেজবান, নবীন বরণ, পঞ্চদশ সাধারণ নির্বাচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬"

ছবি পর্ব-২: মেজবান।

ডুসাটের ইতিহাসে প্রথমবারের মতো শতাধিক মানুষের জন্য মেজবানের আয়োজন। আলহামদুলিল্লাহ, সিনিয়র-জুনিয়র সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক চমৎকার ও স্মরণীয় সময় কাটল। 🤝❤️

ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Photos from Dhaka University Students Association of Ukhiya-Teknaf's post 24/01/2026

"মেজবান, নবীন বরণ, পঞ্চদশ সাধারণ নির্বাচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬"
ছবি পর্ব-১: সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ, নবীন বরণ ও বিদায়ীদের সম্মাননা স্মারক প্রদান।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনাব অধ্যাপক মোহম্মদ কামাল হোসাইন, বিশেষজ্ঞ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি)।

জনাব মোজাফফর আহমদ, প্রশিক্ষণ সমন্বয়ক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)।

জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন সিকদার, সহকারী এটর্নি জেনারেল, ও এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

জনাব কাশেম আল বাবর, সাবেক সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট)।

জনাব মোহাম্মদ হোসাইন, সদস্য, কক্সবাজার জেলা ক্রিড়া সংস্থা।

জনাব আব্দুর রহিম আফিফ, সাবেক সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট)।

জনাব লুৎফর রহমান সিকদার, সাবেক সহ-সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট)।

জনাব আব্দুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ, লার্নিং এন্ড ডেভলপমেন্ট হিউম্যান রিসোর্স।

জনাব আলা উদ্দিন আজাদ, অডিটর, অফিস অব দ্যা কমপট্রোলার এন্ড অডিটর জেনারেল, বাংলাদেশ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka University
Dhaka