21/08/2020
Let's Go
You go there✈️
Where you will find peace🥰
21/08/2020
08/08/2020
শুভ জন্মদিন...
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।
জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।
26/07/2020
শুভ জন্মদিন,
বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রী'র
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা- সজীব ওয়াজেদ জয়।
10/07/2020
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য #এ্যাডভোকেট_সাহারা_খাতুন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রজিউন
07/06/2020
আজ ৭ জুন। ঐতিহাসিক ছয় দফা দিবস। পাকিস্তানী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় বাংলার মাটিকে চিরতরে স্বাধীন করার বীজ বপন করা হয় ১৯৬৬ সালের ছয় দফার দাবীর মধ্যে দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবী বাঙালী জাতির স্বাধীকার আন্দোলনের ভিত্তিস্তম্ভ স্বরূপ।
ছয় দফা বাঙালীর “মুক্তির সনদ”।
বহুকাল থেকে অন্যায়, অবিচার ও বৈষম্যের শিকার বাঙালী জাতি “ছয় দফা দাবী” প্রস্তাবের মধ্য দিয়ে নতুন দিক নির্দেশনা পেয়েছিল। ১৯৬৬ সালের ২০ ফেব্রুয়ারী আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচী গৃহীত হয়। এর পর ১৮ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচী গৃহীত হয়। বঙ্গবন্ধু ও তাজউদ্দিন আহমেদের বিশ্লেষণ সহ একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এর পর ১৮ মার্চ আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিবর রহমানের নামে “আমাদের বাঁচার দাবিঃ ছয় দফা কর্মসূচী” শীর্ষক একটি পুুস্তিকা প্রচার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ‘৬ দফা কর্মসূচীর’ প্রচারণায় পূর্ব পাকিস্তানের বিভিন্ন জেলা পরিদর্শন করেন।
শাসক গোষ্ঠী তাকে রুখতে না পেরে বাধ্য হয়ে ছয় দফা প্রচার কালে ১৯৬৬ সালের ৮ মে গ্রেফতার করে। কিন্তু বঙ্গবন্ধুর গ্রেফতার বীর বাঙালীকে দামাতে পারেননি। ৬ দফা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক আন্দোলনের দিকে অগ্রসর হয়। ১৯৬৬ সালের ৭ই জুন বঙ্গবন্ধুর আহবানে ছয় দফা বাস্তবায়নের দাবীতে সারা দেশে হরতাল পালিত হয়। হরতালে নির্বিচারে গুলি চালায় ও লাঠিপেটা করে পুলিশ ও ইপিআর। টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন। প্রায় আটশ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী এবং হাজারো নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়। এর পর থেকেই ৭ জুন ‘ছয় দফা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। ৭ জুনের সফল হরতালে আতঙ্কিত হয়ে স্বৈরশাসক আইয়ুব খান বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার চেষ্টা করে। কিন্তু ঊনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এ চক্রান্ত ব্যর্থ করে দেয়।
17/05/2020
দুঃখী বঞ্চিত বাঙালির তুমি আস্থার ঠিকানা শেষ
বিশ্ববাসীর কাছে এখন তুমি-ই-বাংলাদেশ...
01/05/2020
"এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলাদেশের কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে।"
- বঙ্গবন্ধু
মহান মে দিবস অমর হউক।
প্রচারেঃ তারাব পৌরসভা ছাত্রলীগ
16/03/2020
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তারাবো পৌরসভা ছাএলীগের পক্ষ থেকে জাতির প্রতি বিনম্র শ্রদ্ধা।
07/03/2020
এবার এর সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবার এর সংগ্রাম মুক্তির,সংগ্রাম,
রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব
এ দেশের মানুষ কে মুক্ত কিরে ছাড়বো
এই এক ডাকে লক্ষ বাঙালি প্রাণ চলে গেছে
আবার এই এক ডাকে কোটি বাঙালি তাদের নিজের
অধিকার, সার্বভৌমত্ব, ফিরে পায়
সালাম জানাই কোটি মানুষের হৃদয়ের স্পন্দন
❤বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ❤
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
