10/03/2026
#আন্তর্জাতিক_নারী_দিবসে আলোচনা সভায়।পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ২০৯৫ সিবিএ
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন -রেজিঃ বি-২০৯৫ সিবিএ, Political organisation, PGCB Aftabnagar Jahurul Islam City Badda Dhaka, Dhaka.
আমাদের লক্ষ্য শ্রমিক ঐক্য
বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদল দলের অন্তর্ভুক্ত ইউনিয়ন ও পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল পিএসআই অন্তর্ভুক্ত
10/03/2026
#আন্তর্জাতিক_নারী_দিবসে আলোচনা সভায়।পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ২০৯৫ সিবিএ
01/03/2026
পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং–বি-২০৯৫সিবিএ) কর্তৃক আয়োজিত এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ-ভারত সঞ্চালন কেন্দ্রে কর্মরত মরহুম নজরুল ইসলাম, ফোরম্যান-এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচভিডিসি সার্কেল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও এইচভিডিসি’র সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী জিএমডি’র নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রিয় সহকর্মীবৃন্দ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
16/02/2026
আগামীকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকা হতে শেরে বাংলা নগর, ঢাকায় অবস্থিত সংসদ ভবনের পূর্ব ব্লকের (নিচ তলা) ১ম লেভেলে অবস্থিত শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
24/01/2026
বারো আউলিয়ার শহর চট্টগ্রামে পৌছেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
ছবি তুলেছেন — মঞ্জুর মোর্সেদ রিকি
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬।
24/01/2026
তারেক রহমান তাঁর আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেন।
বনানী কবরস্থান, ঢাকা | ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার
10/01/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদ শূন্য হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-কে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
দলীয় গঠনতন্ত্রের আলোকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি:নং বি ২০৯৫ সিবিএ) পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহনকারী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তাঁর প্রজ্ঞা, সাহসী নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি নতুন দিগন্তে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।
আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন—আমিন।
পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রেজি নং বি ২০৯৫ সিবিএ)
06/01/2026
দেশমাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া'র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ আসর নামাজের সময় পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং–বি–২০৯৫), সিবিএ খুলনা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রিড সার্কেল) হুমায়ুন কবির আব্বাসী স্যার, নির্বাহী প্রকৌশলী আরিফুল রহমান স্যার, পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং–বি–২০৯৫), সিবিএ-এর কার্যকরী সভাপতি আব্দুস সবুর ভাই সহ খুলনা মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |