06/01/2026
দুই দশক আগে বহু তরুনের হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রী সেজুতি
Let's discover the new look of Bangla!! An effort to promote the bigness of Bangla.
06/01/2026
দুই দশক আগে বহু তরুনের হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রী সেজুতি
21/12/2025
‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী মালতি জানান, দক্ষিণী সিনেমার এক প্রযোজক ও পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট শোনার বৈঠকের পর তাঁকে আবার ফোন করা হয়। সেই ফোনে পরিচালক সরাসরি হোটেল রুমে এসে দেখা করতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মালতি প্রথমে তা এড়িয়ে যান। কিন্তু এরপর বারবার ফোন করে তাঁকে চাপ দিতে থাকেন ওই পরিচালক। মালতির ভাষায়, ‘তিনি আমাকে বলেছিলেন, “মালতি, বুঝে নাও-ইন্ডাস্ট্রিতে এমনভাবেই কাজ হয়। এই মন্তব্যেই পরিস্থিতির ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়।’ মালতি আরও জানান, এক প্রবীণ ও পরিচিত পরিচালক তাঁকে জড়িয়ে ধরার সময় হঠাৎ চুম্বন করার চেষ্টা করেন। মালতি বলেন, ‘বিদায় নেওয়ার সময় সাধারণভাবে পাশ থেকে হালকা করে জড়িয়ে ধরেছিলাম। তখনই তিনি আমাকে চুম্বন করতে চেয়েছিলেন।’
21/12/2025
আমি দক্ষিণ ভারতের কিছু সিনেমা করেছি। কারণ আমার সত্যিই টাকার দরকার ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে, এই ছোট্ট শহরে শুটিং করার সময় সেটে আমিই একমাত্র নারী। দলটিতে সবাই পুরুষ ছিল। তারা আমার নিতম্বে ও স্তনে আরও প্যাডিং যুক্ত করতে চেয়েছিল। তাদের মুখে এক বুলি— 'আরও প্যাডিং আম্মা!' এবং আমি একসময় বিরক্ত হয়ে বলি— কাউকে আর কত গোলগাল বানাতে চান? নিজের শরীরকে বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল তাকে। তাকে প্রথমে নাকের সার্জারি, আর তারপর স্তন ট্রান্সপ্লান্ট করার কথাও বলা হয়েছিল। এমনকি অভিনেত্রী পা, থুতনি, গালেও খুঁত ধরে সেগুলো অস্ত্রোপচার করারও পরামর্শ দেওয়া হয়েছিল।
17/12/2025
রেডিও নাশাকে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে এই বাঙালি অভিনেত্রীর অভিযোগ, পরিচালক ‘কাট’ বলার পরও তাঁর সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা। সাক্ষাৎকারে সায়নী বলেন, ‘আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি। আমি ২০১৩ সালে “মার্গারিটা উইদ আ স্ট্র” সিনেমায় এমন একজনের সঙ্গে কাজ করেছিলাম। ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা সবচেয়ে সহজ; কারণ, এটা পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটা বলার পরও অনেক লোক সুবিধা নেয়। আমি নিজেও এমন পরিস্থিতিতে পড়েছি, যেখানে পরিচালক কাট বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অনেক সময় ছোট ছোট ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে অশালীন আচরণের মুখোমুখি হতে হয়।’
17/12/2025
‘ম্যায় তেরা হিরো’ সিনেমার ‘গালত কথা হ্যায়’ গানটির শুটিং চলাকালীন বরুণ ধাওয়ান ও নার্গিস ফাকরির সঙ্গে একটি রোমান্টিক দৃশ্য শুট করছিলেন। পরে প্রকাশিত একটি বিহাইন্ড দ্য সিন ভিডিও দেখায় যে পরিচালক ডেভিড ধাওয়ান বহুবার ‘কাট’ বললেও বরুণ শুটিং চালিয়ে যাচ্ছিলেন। বরুণের কাণ্ড দেখে নার্গিসও হাসছিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
15/12/2025
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ টেলিভিশন নাটক ‘ডাক্তার বাড়ি’ নির্মিত হয়েছে। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এই নাটকে দীর্ঘদিন পর আবারও মুক্তিযুদ্ধের গল্পে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি গ্রামের বাড়ি কীভাবে নীরবে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সহযোগিতা করে সেই মানবিক ও সাহসী গল্পই উঠে এসেছে ‘ডাক্তার বাড়ি’ নাটকে। এতে মৌ অভিনয় করেছেন মল্লিকা চরিত্রে। গ্রামের একজন ডাক্তারের মেয়ে মল্লিকা গোপনে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়, বাবাকে না জানিয়ে। একপর্যায়ে রাজাকারদের হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েন তার বাবা।
15/12/2025
পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান। পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। পোস্টে তিনি লেখেন, মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়। তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী। বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি। এই অভিনেত্রী বলেন, আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
14/12/2025
আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘৭৮ কেজি থেকে ৬০ কেজি— আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলস্বরূপ আমার ওজন বেড়েছিল। কিন্তু সঠিক চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে আমি মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।’ তার সবচেয়ে বড় শক্তি ছিল তার মেয়ে। মেয়েই তাকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে। তিনি আরও উল্লেখ করেন, ‘এটি শুধু ওজন কমানো নয়- এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক; এখনো এগিয়ে চলছি।
14/12/2025
ব্যাচেলর পয়েন্টে অন্তরা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন ফারিয়া শাহরিন। তবে ধারাবাহিকটির পঞ্চম সিজনে তাঁকে দেখা যায়নি, যা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। ব্যাচেলর পয়েন্ট চ্যাপ্টার সিক্সে আবারও ফিরেছেন ফারিয়া শাহরিন। ফারিয়া শাহরিন গণমাধ্যমকে বলেন, প্রায় দুই বছর ধরে ব্যাচেলর পয়েন্টে ফেরার জন্য অপেক্ষা করেছি। এই সিরিয়ালের পর আমি অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। এতদিন পর চ্যাপ্টার সিক্সে নিজেকে দেখে সত্যিই শান্তি লাগছে। আশা করছি দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে।”
14/12/2025
মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সম্প্রতি মালদ্বীপে গেয়েছিলেন। মিম তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্টে সমুদ্রের সামনের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন—‘সমুদ্র আমাকে শেখায় কীভাবে ভাঙতে হয়, আবার জোড়া লাগতে হয়, কীভাবে গভীর হয়েও শান্ত থাকা যায়। কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়, আর আমি বুঝে নিই—সবকিছুর শেষ নেই, শুধু রূপ বদলায়।’
13/12/2025
নিজের অভিজ্ঞতা থেকে অভিনেতা বললেন, “বিয়ের পরে বিন্দুমাত্র ঐশ্বর্যার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং অনেক বেশি আলোচনা হয়েছে ওকে নিয়ে। শুধু ঐশ্বর্যা নয়। অভিনেত্রী হেমা মালিনি তো এ বিষয়ে আদর্শ উদাহরণ। বিয়ের পরে তাঁর অভিনীত সব ছবিই জনপ্রিয় হয়েছে।”
13/12/2025
বয়স নিয়ে কোনো রাখঢাক নেই স্বস্তিকার। কিছুদিন আগে পোস্ট করা এই ছবিতে বিভিন্ন পানীয়র গ্লাসের সামনে দাঁড়িয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘ওহ্, আমার বয়স ৪৪। আই লুক সো হট।’ নিজেকেই লেখা জন্মদিনের বার্তায় স্বস্তিকা বলেছেন অভিজ্ঞতার কথা, ‘তুমি দেখছ ক্লান্ত চোখ, আর আমি দেখছি অভিজ্ঞতা।’ বয়সের সঙ্গে পাওয়া আত্মবিশ্বাসই তাঁর কাছে সবচেয়ে বড় অর্জন | ডার্ক সার্কেল কিংবা বলিরেখা—এগুলো লুকোনোর নয়; বরং জীবনের অর্জন বলেই মনে করেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় বারবার সে কথাই তুলে ধরেছেন তিনি