Al Ummah Foundation

Al Ummah Foundation

Share

বর্তমান প্রজন্মের কাছে দাওয়াহ পৌঁছানোর একটি অরাজনৈতিক ক্ষুদ্র প্রয়াসের নাম Al-Ummah Foundation

18/03/2026

🌙 সাদকায়ে ফিতর ও দান! 💞

প্রতি বছরের ন্যায় এ বছরও
আল-উম্মাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে
সাদাকাতুল ফিতর আদায়ের জন্য
🌾 “ফিতরা প্রজেক্ট” গ্রহণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ! 🎀

☀️ বিগত বছরের ধারাবাহিকতায়
এ বছরও আপনাদের প্রদানকৃত ফিতরার অর্থ দিয়ে
গরীব ও মিসকিনদের মাঝে সাদাকাতুল ফিতর পৌঁছে দেওয়া হবে, ইন শা আল্লাহ।

📌 ফিতরা আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জরুরি।

✳️ সুন্নাহ অনুসরণ করে সমাজের প্রচলিত প্রধান খাদ্যদ্রব্য (চাল) দ্বারা ফিতরা প্রদান করা উত্তম।

🌾 প্রজেক্টের আওতায়:
প্রত্যেক দানকারীর পক্ষ থেকে
👉 ৩ কেজি চাল বিতরণ করা হবে গরীব ও মিসকিনদের মাঝে

💰 জনপ্রতি ফিতরা:
🔸 সর্বনিম্ন ১৮০ টাকা (৩ কেজি চালের মূল্য)
🚫 ১৮০ টাকার কম প্রদান করবেন না

⏰ বিতরণের সময়:
২৯ / ৩০ শে রামাদান ১৪৪৬ হিজরী (ইন শা আল্লাহ)
👉 ঈদের সালাতের আগেই পৌঁছে দেওয়া হবে

💞 প্রতি বছরের মতো এবারও আপনার সহযোগিতায়
অনেক অসহায় পরিবারের মুখে ফুটবে ঈদের হাসি

📲 ফিতরা প্রদান করুন:
(বিকাশ | নগদ | রকেট)
📞 01606095923

🤲 আল্লাহ তাআলা আমাদের দান কবুল করুন, আমীন।

15/03/2026

মায়ের উদ্দেশ্যে চিঠি এতিমখানার
শিক্ষার্থী তাহাসিন আব্দল্লাহ।

13/03/2026

সাদাকাহ বিপদ দূর করে ও হায়াত বৃদ্ধি করে
"একজন অসুস্থ, অসহায় বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। এই ছবিতে যে মানুষকে দেখছেন, প্যারালাইসিসের কারণে তাঁর পা নষ্ট হয়ে গেছে। তিনি এখন পুরোপুরি বিছানাগত। এই অসহায় মানুষটির চিকিৎসার খরচ ও জীবনধারণের জন্য জরুরি সাহায্যের প্রয়োজন।
​সাদাকাহর গুরুত্ব সম্পর্কে হাদিসে বলা হয়েছে, দান সম্পদ কমায় না, বরং বিপদ দূর করে। আসুন, আপনার উপার্জনের কিছু অংশ দিয়ে এই অসহায় মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করি। আপনার এই খাস নিয়তের দানটিই হয়তো মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে।
​আপনার দেওয়া প্রতিটি টাকা সরাসরি উনার সেবার জন্য ব্যবহার করা হবে ইনশাআল্লাহ।"
​আপনার সাদাকাহ পৌঁছে দিন:
​💳 বিকাশ / নগদ / রকেট (পার্সোনাল): 01606095923
​[*বিশেষ অনুরোধ: দয়া করে পোস্টটি শেয়ার করে অন্যদেরও সাদাকাহর সুযোগ করে দিন।]

13/03/2026

Al Ummah Foundation পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যাকাত ও ফিতরা কি? কিভাবে দিতে হয়? কতটুকু আদায় করতে হয়? যাকাত ও ফিতরার পার্থক্য গুলো কি কি?
এ সকল বিষয়বস্তুগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে।

যাকাত ও ফিতরা ইসলামের ফরজ ও ওয়াজিব বিধান, যা সম্পদ পবিত্রকরণ ও দারিদ্র্য দূরীকরণে ব্যবহৃত হয়। নিসাব পরিমাণ (সাড়ে ৭ তোলা সোনা বা সাড়ে ৫২ তোলা রূপা বা সমমূল্য) সম্পদ এক বছর থাকলে ২.৫% হারে যাকাত ফরজ হয়। অন্যদিকে, রমজানের শেষে ঈদের পূর্বে মাথাপিছু নির্দিষ্ট খাদ্যদ্রব্য (যেমন: ১.৬৩৫ কেজি গম বা সমমূল্য) দিয়ে ফিতরা আদায় ওয়াজিব

যাকাত ও ফিতরা: বিস্তারিত নিয়ম ও কানুন
১. যাকাত (Zakat)
ফরজ হওয়ার শর্ত: মুসলমান, স্বাধীন, বুদ্ধিমান ও বালেগ হওয়া। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া এবং সম্পদ এক চন্দ্র বছর (হিজরি বর্ষ) মালিকানায় থাকা।
নিসাব: সাড়ে ৭ তোলা (প্রায় ৮৭.৪৮ গ্রাম) সোনা বা সাড়ে ৫২ তোলা (প্রায় ৬১২.৩৬ গ্রাম) রূপা বা এর সমমূল্যের নগদ টাকা, ব্যবসার পণ্য, বা বাড়তি সম্পদ।
হিসাব ও হার: সম্পূর্ণ মালিকানাধীন সম্পদের ২.৫% বা ৪০ ভাগের ১ ভাগ যাকাত হিসেবে দিতে হবে।
যাকাত দাতা: নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে পুরুষ-মহিলা নির্বিশেষে যাকাত ফরজ।
যাকাত গ্রহীতা: দরিদ্র, মিসকিন, ঋণী, যাকাত আদায়কারী, মুসাফির, বা আল্লাহর পথে জিহাদকারী (মূলত কোরআনে বর্ণিত ৮টি খাত)

২. ফিতরা (Sadaqatul Fitr)
ওয়াজিব হওয়ার শর্ত: ঈদের দিনের সুবহে সাদেকের সময় প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ (নিসাব পরিমাণ সম্পদ না থাকলেও) থাকলে ফিতরা ওয়াজিব।
পরিমাণ: গম বা আটার ক্ষেত্রে ১.৬৩৫ কেজি (আধ সা'), অথবা খেজুর, কিশমিশ, পনির, বা যব-এর ক্ষেত্রে ৩.২৭০ কেজি (এক সা')।
মূল্য পরিশোধ: বর্তমানে খাদ্যদ্রব্যের পরিবর্তে তার সমমূল্য নগদে আদায় করাও জায়েজ ।
সময়: রমজান মাস থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত, তবে ঈদের নামাজের আগে দেয়া উত্তম।
দায়িত্ব: পরিবারের প্রধানের পক্ষ থেকে পরিবারের সকলের (স্ত্রী, সন্তান, কাজের লোক) ফিতরা দেওয়া ওয়াজিব।

৩. যাকাত ও ফিতরার সাধারণ নিয়ম ও পার্থক্য
পার্থক্য: যাকাত ফরজ হয় সম্পদের ওপর এবং ১ বছর স্থায়ী হতে হয়। ফিতরা ওয়াজিব হয় মাথাপিছু এবং ১ বছর স্থায়ী হওয়া শর্ত নয়।
বণ্টন: আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং অভাবী মানুষকে অগ্রাধিকার দিয়ে দেওয়া উচিত ।
নিষেধাজ্ঞা: বাবা-মা, দাদা-দাদী, সন্তান-সন্ততি, স্ত্রী এবং ধনী ব্যক্তিকে যাকাত বা ফিতরা দেওয়া যাবে না। মসজিদের নির্মাণ কাজ বা প্রশাসনিক কাজে যাকাত দেওয়া যায় না, তবে গরিবদের জন্য আলাদা ফান্ডে দেওয়া যায়।
পদ্ধতি: নগদ টাকা, কাপড়, বা খাদ্যদ্রব্য কিনে দেওয়া যায়।
যাকাত ও ফিতরা সঠিকভাবে আদায়ের মাধ্যমে সমাজে বৈষম্য হ্রাস পায় এবং ইসলামের ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়।

13/03/2026

2026 সালের ফেতরা সর্বনিম্ন 110 ও সর্বোচ্চ 2805 টাকা।
উত্তম খাবার বা শস্য দিয়ে আদা করা।
110 টাকায় = 1.605 গ্রাম চাল।

13/03/2026

চারটি জিনিস রিযিক নিয়ে আসে।
যথা:-
(১) রাত জেগে ইবাদত করা।
(২) শেষ রাতে ইস্তিগফার করা।
(৩) সাদাক্বাহ প্রদান করা।
(৪) দিনের শুরু ও শেষে (সকাল-সন্ধ্যায়) যিকর করা।


—ইমাম ইবনুল কায়্যিম (রহ.)
[যাদুল মা‘আদ, ৪/৩৭৮]

13/03/2026

আমাদের চিরস্থায়ী ঠিকানা!
কিসের এত অহংকার? মাটি থেকে জন্ম, আবার একদিন মাটিতেই মিশে যাব আমরা।

13/03/2026

ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছেন? জানেন কি শরীয়তসম্মত উপায়ে এর প্রতিকার কী?

রমজানের একটি রোজার গুরুত্ব অপরিসীম। তবে কোনো কারণে যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেন, তবে শরীয়তের বিধান অনুযায়ী আপনাকে 'কাফফারা' আদায় করতে হবে। আপনার একটি অনিচ্ছাকৃত ভুলের সংশোধন হতে পারে অনেকগুলো ক্ষুধার্ত মানুষের মুখে হাসি।

📖 কাফফারার বিধান কী?
প্রতিটি ইচ্ছাকৃতভাবে ভাঙা রোজার বিপরীতে আপনাকে পালন করতে হবে:
✅ ১টি কাজা: (পরবর্তীতে ১টি রোজা রাখা)
✅ টানা ৬০টি রোজা: (কাফফারা হিসেবে বিরতিহীনভাবে রাখা)
যদি শারীরিক অসুস্থতা বা বার্ধক্যের কারণে ৬০টি রোজা রাখা সম্ভব না হয়:
🔸 ৬০ জন মিসকিনকে দুই বেলা পেটভরে আহার করানো।

✳️অনুদান দিন-
✅বিকাশ(পারসোনাল) 01606095923
✅নগদ 01606095923
✅রকেট, উপায় 01606095923

ব্যাংক একাউন্ট
Bank : Islami Bank Ltd, Branch- Faidabad Sub Branch
A/C NO: 20507340200088807
A/C Name : Md Shahadat Husen

আপনার কাফফারা পৌঁছে যাক সঠিক জায়গায়: আপনার কাফফারার অর্থ শরীয়তসম্মত উপায়ে অভাবী ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে আল-উম্মাহ ফাউন্ডেশন (Al-Ummah Foundation)। আপনার কাফফারার অর্থে তৃপ্ত হবে ৬০জন ক্ষুধার্ত মানুষ এবং আপনার ইবাদতের ত্রুটি সংশোধনে আল-উম্মাহ ফাউন্ডেশন হবে বিশ্বস্ত মাধ্যম।
এই রমজানে রোজাদারদের ইফতার করানোর নিয়ত করেছি আমরা। চলুন ইফতারের আনন্দ ভাগ করে নিই তাদের সাথে, যাদের সামর্থ্য নেই। যোগাযোগ করুন 01901105812 অথবা ফেসবুক পেইজে ম্যাসেজ দিন।
এই রমজানে আল-উম্মাহ ফাউন্ডেশনে যাকাত দিন, রোজাদারের পাশে থাকুন।

12/03/2026

আসসালামু আলাইকুম__
একটি গুরুত্বপূর্ণ আবেদন পোস্ট_প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা_আজ ১২ মার্চ ২২ রমাদান আজকে মাগরিবের ওয়াক্তের মধ্যে দিয়ে শুরু গেছে ২৩ রমাদান মানে শেষ দশকের এক বিজর রাত্রি।তাই,আজকের এই রমজানের বিজর রাতটিও হতে পারে মহিমান্বিত লাইলাতুল-ক্বদর যা হাজার মাসের চেয়েও উত্তম_{সুরা-কদর}_ এ রাতের আমলের সওয়াব ৮৩ বছরের প্রত্যেক রাতে করা আমলের মত বাড়িয়ে দেয়া হবে।এ রাতের ২/৪ রাকাত নফল নামাজ ও ১০০/৫০০ টাকা নিজের সাধ্য মত দান ইংশাআল্লাহ ৮৩ বছর যাবত প্রত্যেক রাতে ২ রাকাত নফল নামাজ ও ১০০/৫০০ টাকা দান করার সওয়াব যোগ করা হবে। আমরা তো নানা কাজে অনেক টাকা ব্যয় করি আসুন না প্লিজ,বছরের শ্রেষ্ঠ,রহমত,মহান রাতে,পবিত্র কুরআন নাযিলের মাসে ইফতার প্রজেক্টে দান সদকা করি গরিব অভাবী দিনমজুর অসহায় দরিদ্র রোজাদার পরিবারের জন্য।
আমরা দুনিয়া ও পরকালে শান্তি ও মুক্তির জন্য এই মহিমান্বিত রাতের অনুসন্ধানে ও রমজানের শেষ পর্যায়ে আল্লাহর সন্তুষ্টিতে বেশি করে নিজের সামর্থ্যনুযায়ী দান করি।ইফতার ও নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী বিতরণ প্রজেক্টে শরীক হতে,
(01606095923 নগদ,রকেট ও পার্সোনাল বিকাশ নাম্বার)

10/03/2026

যাকাত হলো ইবাদত ❤️
মুফতি আব্দুল মালেক (হাফি.)

08/03/2026

আপনার যাকাত অর্পণ করুন Al Umah Foundation এ।

আমাদের কাছে গোচ্ছিত যাকাতের একটি অংশ খরচ হয় নওমুসলিম, এয়াতীম ও দরিদ্র শিক্ষার্থীদের ইলম অন্বেষণে, যা যাকাত আদায়ের পাশাপাশি সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লাহ। বাকি অংশ ব্যয় করা হয় অসহায় মানুষের স্বাবলম্বী করণ, ঋণ পরিশোধ, অসুস্থ ব্যক্তির চিকিৎসা ও বিধবা নারী গৃহনির্মাণ ইত্যাদিতে।

যাকাত প্রেরণের মাধ্যম:
নগদ / বিকাশ /রকেট /উপায় - 01606095923
ব্যাংক একাউন্ট ডিটেলস:
Bank : Islami Bank Ltd, Branch- Faidabad Sub Branch
A/C NO: 20507340200088807
A/C Name : Md Shahadat Husen

যে কোনো জিজ্ঞাসায় : 01606095923

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka