জিওপি মিডিয়া সেল - GOP Media Cell

জিওপি মিডিয়া সেল - GOP Media Cell

Share

"জিওপি মিডিয়া সেল - GOP Media Cell" এর অফিসিয়াল ফেসবুক পেইজ।

02/06/2026

ওমান, দুবাই, মিশর ও লিবিয়ার 'গেম ঘর' হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার যে অমানবিক ও লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি আমাদের তরুণেরা হয়েছে, তা সত্যি শিউরে ওঠার মতো। বিপুল অর্থ খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে এই মরণযাত্রাকে 'ভয়াবহ' বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
Ministry of Expatriates' Welfare and Overseas Employment

27/05/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই-বোন সহ সারাবিশ্বের মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদ-উল-আজহা'র আন্তরিক শুভেচ্ছা।

ঈদ-উল-আজহা আমাদের মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়।

আসুন, কুরবানির এই মহান আদর্শ ধারণ করে—অন্যায়, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ভিত্তিক, মানবিক ও গণমানুষের বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ হই।

ত্যাগের এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

"ঈদ মোবারক"

— মোঃ নুরুল হক নুর, এমপি

18/05/2026

প্রবাসী কল্যাণ ভবনের সামনে কোরিয়া গমনেচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীদের 'ভুয়া ভুয়া' স্লোগান দেওয়া নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর....

17/05/2026

সকল প্রতিকূলতা, ষড়যন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতা'কে অতিক্রম করে নিজ যোগ্যতায় “সংসদ সদস্য হয়েছেন সংগ্রামের জীবন্ত কিংবদন্তি- নূরুল হক নূর এমপি 🔥

13/05/2026

দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: নুরুল হক নুর

01/05/2026

বাংলাদেশ-সহ বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

27/04/2026

অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ও কৃষক-জনতার অকৃত্রিম বন্ধু, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে বিনম্রচিত্তে স্মরণ করছি। তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ।

মোঃ নুরুল হক, (এমপি)
প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সভাপতি, গণঅধিকার পরিষদ (জিওপি)।

09/04/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর অধিকতর সংশোধনকল্পে আনীত একটি বিল [বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৬] এবং ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর অধিকতর সংশোধনকল্পে আনীত একটি বিল [বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬] মহান সংসদে উত্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক।

মহান সংসদে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হকের উত্থাপিত বিল দুটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

#জাতীয়সংসদ #নুরুলহকনুর #এডমিনপোস্ট

Photos from জিওপি মিডিয়া সেল - GOP Media Cell 's post 03/04/2026

মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে আনা হয়েছে: শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে সরকার।

তারিখঃ ৩ এপ্রিল, ২০২৬ (শুক্রবার), ঢাকা।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সৌদি আরবের দাম্মাম থেকে আগত গালফ এয়ারের ফ্লাইট নং GF-2250 যোগে মরদেহটি দেশে আনা হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত মোট ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অত্যন্ত সমন্বিতভাবে নিহতদের পরিবার এবং সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে মরদেহ আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করছে।

মন্ত্রী উল্লেখ করেন যে, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫,০০০ টাকা এবং নগদ ৫০,০০০ টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩,০০,০০০ টাকা এবং বিমার ১০,০০,০০০ টাকা প্রদান করা হবে। পাশাপাশি নিহতের এলাকার সংসদ সদস্যের সাথে সমন্বয় করে পরিবারটিকে দীর্ঘমেয়াদী সহায়তার আশ্বাস দেন তিনি।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক জানান, এ পর্যন্ত ৩ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে এসে পৌঁছেছে। তিনি নিহতদের প্রতিটি পরিবারের সাথে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়ে আশ্বস্ত করেন। একই সাথে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা মানব পাচারের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া গ্রিসের ক্যাম্পে বন্দী অবস্থায় থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।

সূত্রঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।

28/03/2026

মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার এবং বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয়ের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমি তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। সেই সাথে মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন মরুহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন, আমিন।

— মোঃ নুরুল হক নুর, এমপি
মাননীয় প্রতিমন্ত্রী,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সভাপতি, গণঅধিকার পরিষদ (জিওপি)।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Al Raji Complex, L-2, Purana Paltan
Dhaka
1000