01/06/2026
যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Nationalist Publicity Party-BNPP, Political organisation, 28/1 VIP Road, NayaPaltan, Dhaka.
The official page of the Bangladesh Nationalist Publicity Party an independent organization directed by the Information and Technology Department, BNP.
01/06/2026
যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবার আগে বাংলাদেশ
জুয়া ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ
কোনো আত্মীয় স্বজনকে প্রশ্রয় দিবেন না, এমপি মন্ত্রীদের উদ্দেশ্যে ছাত্রদল সভাপতি রাকিব।
01/06/2026
শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিক।
নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, তিনি হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। হৃদরোগজনিত সমস্যার সন্দেহে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে অধ্যাপক ডাঃ তৌফিক রহমান ফারুক এর অধীনে পর্যবেক্ষণে আছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ রফিকূল ইসলাম দ্রুত হান্নান মোল্লাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও অধ্যাপক ডাঃ তৌফিক রহমান ফারুক এর কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নেন। এসময় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে পটাশিয়ামের ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে এবং তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহে(ভাইরাল পেরিকার্ডাইটিস) আক্রান্ত হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল থাকলেও, চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিষ্ঠিত বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
১ জুন ২০২৬-সোমবার
🔴 LIVE: রিক্সা, ভ্যান ও অটোচালক দলের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রিজভী