Directorate General of Medical Education - DGME

Directorate General of Medical Education - DGME

Share

Directorate General of Medical Education (DGME)

28/05/2026

لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَـٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ ۗ وَبَشِّرِ ٱلْمُحْسِنِينَ

"Their meat will not reach Allah, nor will their blood, but what reaches Him is piety from you. Thus have We subjected them to you that you may glorify Allah for that [to] which He has guided you; and give good tidings to the doers of good."
[Sura Al Hajj Ayat 37]

Photos from Directorate General of Medical Education - DGME 's post 19/05/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘থ্যালাসিমিয়া চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত সভা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে থ্যালাসিমিয়া রোগের চিকিৎসা, প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের স্বাস্থ্য ও চিকিৎসাখাতের গুরুত্বপূর্ণ অংশীজনেরা এই সভায় অংশগ্রহণ করেছিলেন।
গতকাল (সোমবার) সকালে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনজুর মোরশেদ।
এদিকে দেশব্যাপী থ্যালাসিমিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতালের কনসালটেন্ট ডা. জান্নাতুল ফেরদৌস।
সমন্বিত সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এবং অধিদপ্তরের প্রশাসন, চিকিৎসা শিক্ষা, মানসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও সহকারি পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের চারটি স্বনামধন্য মেডিকেল কলেজের পক্ষ থেকে সভায় অংশ নেন–মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মোশাররফ হোসেন, স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষের প্রতিনিধিবৃন্দ, হেমাটোলজি, গাইনী, পেডিয়াট্রিক ও মেডিসিন বিভাগের প্রধান ও তাঁদের প্রতিনিধিবৃন্দ, হেমাটোলোজি সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা মাসুমা রহমান ও হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. সালমা আফরোজ প্রমুখ।

Photos from Directorate General of Medical Education - DGME 's post 07/05/2026

বেসরকারি ডেন্টাল কলেজ-ইউনিটসমূহে বিডিএস কোর্সে মেধাবী ও অসচ্ছল কোটার শুন্য আসনে আবেদনকারী প্রার্থীদের সনদ-প্রমানক যাচাই সংক্রান্ত

05/05/2026

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নাম পদবি ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমগুলোতে কে বা কারা একাউন্ট বা আইডি খুলে বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে আর্থিক বা অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া যাচ্ছে।

Photos from Directorate General of Medical Education - DGME 's post 30/04/2026

বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মেধাবী ও অসচ্ছল কোটার সংরক্ষিত শুণ্য আসনে শিক্ষার্থীদের ভর্তি

Photos from Directorate General of Medical Education - DGME 's post 29/04/2026

বেসরকারি মেডিকেল - ডেন্টাল কলেজ-ইউনিটসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে ৩য় ঐচ্ছিক মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে দেশি শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত

29/04/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ১ম বর্ষের ওরিয়েন্টেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

21/04/2026

২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে মেধাবী ও অস্বচ্ছল কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের ভর্তির সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত

Photos from Directorate General of Medical Education - DGME 's post 16/04/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটসমূহে এমবিবিএস এবং বিডিএস কোর্সে মেধাবী ও অস্বচ্ছল কোটায় শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনকারী যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ (সংশোধিত)

12/04/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজে মেধাবী ও অসচ্ছল কোটায় সাক্ষাৎকার প্রদানে অনুপস্থিত প্রার্থীদের সাক্ষাৎকার এর জন্য পুনরায় সুযোগ প্রদান

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Mohakhali
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00