Rapid Pass

Rapid Pass

Share

"One Card For All Transport"

28/05/2026

🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

ত্যাগ, ভালোবাসা ও সম্প্রীতির এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
আপনার ও আপনার পরিবারের প্রতিটি যাত্রা হোক নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দঘন।

Rapid Pass পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই
✨ ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ✨

25/05/2026

🚨 ঈদ যাত্রায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ

শুরু হয়েছে পবিত্র ঈদ যাত্রা। আর আমাদের দেশে ঈদযাত্রা মানেই অতিরিক্ত যাত্রী নিয়ে বাস, লঞ্চ ও ট্রেন চলাচল - যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী, দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সড়ক, নৌ ও রেলপথে যাত্রা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

⚠️ তাই সকল যাত্রীর প্রতি বিশেষ অনুরোধঃ

❌ বাস, ট্রেন বা লঞ্চের ছাদে ভ্রমণ করবেন না
❌ ট্রাকে যাত্রী হিসেবে যাতায়াত করবেন না
❌ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন

বিশেষ করে বজ্রপাতের সময় খোলা স্থানে বা যানবাহনের ছাদে অবস্থান জীবনহানির কারণ হতে পারে। ইতোমধ্যেই ট্রেনের ছাদে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

⛴️ নৌপথে যাতায়াতকারীদের জন্যঃ
• যাত্রার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নিন
• ঝড়-বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে নোঙর করুন
• অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকুন

🚆 ট্রেন ও সড়কপথে যাত্রীদের জন্যঃ
• নিরাপদ ও নিয়ম মেনে ভ্রমণ করুন
• জীবনের ঝুঁকি নিয়ে ছাদ বা বিপজ্জনক স্থানে অবস্থান করবেন না

আপনার সচেতনতাই পারে একটি দুর্ঘটনা এড়াতে।

সবার ঈদ যাত্রা হোক নিরাপদ, স্বস্তিময় ও আনন্দময়। 🌙✨

-Rapid Pass

24/05/2026

মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদাসম্পন্ন ভাই-বোনদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি! 🚇✨

ঢাকা মেট্রোরেলে (লাইন-৬) ভ্রমণ এখন আরও সাশ্রয়ী! মেট্রোরেল আইন, ২০১৫ এর ধারা ১৭ অনুযায়ী মেট্রোরেলের ভাড়া নির্ধারণকারী কর্তৃপক্ষ হিসেবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সরকারের অনুমোদনক্রমে এই বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে (Single Journey Ticket) ২৫% বিশেষ ভাড়া ছাড় ঘোষণা করা হয়েছে।

📅 কার্যকর হওয়ার তারিখ: ২৫ মে, ২০২৬ থেকে।

💡 সুবিধাটি পেতে করণীয়:
টিকিট কাটার সময় যাত্রীকে অবশ্যই নিজের প্রয়োজনীয় পরিচয়পত্র (NID/স্মার্টকার্ড) বা প্রাসঙ্গিক প্রাতিষ্ঠানিক প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।

আপনার পরিচিত সিনিয়র সিটিজেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন প্রিয়জনদের সাথে তথ্যটি শেয়ার করুন যেন সবাই এই সুবিধাটি গ্রহণ করতে পারেন। 🙏

Rapid Pass

01/05/2026

🌹 মহান মে দিবস ২০২৬ 🌹

শ্রমিকদের ঘাম আর পরিশ্রমেই এগিয়ে চলে আমাদের নগরজীবন, গড়ে ওঠে উন্নত বাংলাদেশ।
পরিবহন খাতের প্রতিটি শ্রমজীবী মানুষ- চালক, সহকারী, অপারেটর এবং মাঠ পর্যায়ের কর্মীরা প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমাদের যাত্রাকে করে তোলে সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।

Rapid Pass স্মার্ট যাত্রার মাধ্যমে সেই পরিশ্রমকে আরও সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ।
একটি কার্ডের মাধ্যমে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থাই আমাদের লক্ষ্য।

✨ শ্রমিকদের প্রতি সম্মান, উন্নত যাত্রার অঙ্গীকার - Rapid Pass

এই মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

বাস্তবায়নে:
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)

30/04/2026

🚆 স্মার্ট যাত্রা এখন আরও সহজ!

Rapid Pass App এখন আপনার হাতে-
ঘরে বসেই করুন কার্ড রিচার্জ, চেক করুন ব্যালেন্স, আর দেখুন আপনার সব ট্রানজ্যাকশন হিস্ট্রি এক জায়গায়।

✨ আপনার সুবিধার জন্য থাকছে:
✔️ অনলাইন রিচার্জ
✔️ NFC দিয়ে ব্যালেন্স চেক
✔️ ট্রানজ্যাকশন হিস্ট্রি
✔️ সহজ ও দ্রুত ব্যবহার

📲 এখনই ডাউনলোড করুন:
https://play.google.com/store/apps/details?id=com.bd.rapidpass.app&pcampaignid=web_share

Rapid Pass এর সাথে থাকুন,
স্মার্ট যাত্রায় এগিয়ে চলুন প্রতিদিন।

ঢাকার নারী যাত্রীদের জন্য বাস ও গণপরিবহন সেবা সংক্রান্ত জরিপ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ড 17/04/2026

ঢাকার নারী যাত্রীদের জন্য বাস ও গণপরিবহন সেবা সংক্রান্ত জরিপ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ড পরিচিতি: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) কর্তৃক গৃহীত 'প্রিপারেশন অফ কনসেপ্ট ডিজাইন এন্ড ইমপ্লিমেনটেশন প্ল্যা.....

13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩!
নতুন বছরে আপনার যাত্রা হোক আরও সহজ, দ্রুত ও আনন্দময়।
র‌্যাপিড পাস- এর সাথে থাকুন, নিরাপদ ভ্রমণে এগিয়ে চলুন প্রতিদিন।

Rapid Pass Account Create & Card Add Tutorial | How to Register Rapid Pass Online (Bangla Guide) 11/04/2026

কিভাবে আপনার Rapid Pass কার্ডটি ওয়েবসাইট থেকে নিবন্ধন করবেন জেনে নিন নিচের ভিডিও দেখে।

এছাড়া আমাদের সকল আপডট সবার আগে জানতে জয়েন করুন অফিসিয়াল ফেসবুক চ্যানেলে- https://www.messenger.com/channel/rapidpassofficial

Rapid Pass Account Create & Card Add Tutorial | How to Register Rapid Pass Online (Bangla Guide) Rapid Pass Account Create & Card Registration Full Bangla Tutorialএই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে Rapid Pass ওয়েবসাইটে নতুন একাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে...

Photos from Rapid Pass's post 09/04/2026

একটি মানিব্যাগ পাওয়া গেছে, যার মধ্যে একটি MRT Pass এবং সংশ্লিষ্ট কিছু ব্যক্তিগত সামগ্রী রয়েছে।

উক্ত জিনিসগুলোর প্রকৃত মালিক এই পোস্টটি দেখে থাকলে অনুগ্রহ করে Rapid Pass পেইজের ইনবক্সে অথবা হেল্পলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Photos from Rapid Pass's post 04/04/2026

আমরা লক্ষ্য করছি যে Rapid Pass ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরির সময় অনেক ব্যবহারকারী ভুল ইমেইল ঠিকানা প্রদান করছেন, যার ফলে পরবর্তীতে OTP গ্রহণ করতে সমস্যা হচ্ছে।

যারা OTP পাচ্ছেন না, তারা অনুগ্রহ করে অ্যাকাউন্টে লগইন করে ইমেইল ঠিকানার বানান যাচাই করুন। কোনো ভুল থাকলে Profile Update অপশনে গিয়ে তা সংশোধন করে পুনরায় চেষ্টা করুন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ডিটিসিএ ভবন, লাভ রোড, তেজগাঁও , ঢাকা ১২০৮
Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00