23/03/2026
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শোভন দেবকে ছুরি, চাপাতি দিয়ে প্রাণে মারার উদ্দেশ্য গু'রু'তর ভাবে আঘাত করে মামুন মিয়া, রুকন মিয়া, রিহান সহ আরও অজ্ঞাত কয়েকজন।
এই ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাই প্রশাসনের প্রতি।
22/03/2026
একটি মানবিক আবেদনঃ
বরিশাল জেলাধীন আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ বড়মগরা গ্রামের শিশির মধুর মেয়ে সঙ্গী মধু জটিল কিডনী রোগে আক্রান্ত। প্রায় ১ সপ্তাহ যাবত আইসিইউতে আছে।সঙ্গীর বাবা একজন রাজ মিস্ত্রি। সে তার সর্বস্ব দিয়ে ৮ থেকে১০ বার ভারত থেকে চিকিৎসা করিছেন। ১ সপ্তাহ আগে আবার অসুস্হ হয়ে পড়ে। আমরা গ্রাম বাসী সামর্থ্য অনুযায়ী পাশে দাড়িয়েছি।আপনারা সঙ্গীর জন্য প্রার্থনা করবেন যাতে ও সুস্থ হয়ে যায়।আর দয়াপূর্ণ কেউ সহায়তার হাত বাড়িয়ে দিলে কৃতার্থ থাকবো।শিশির মধু (বাবা) 01739877417 পার্সোনাল বিকাশ নম্বর।ধন্যবাদ।
01/03/2026
"হিজড়াদের চাঁদাবাজির শেষ কোথায়"
হিজড়া দেখলে সব সময় আমি ১০/২০ টাকা দেই। মনে করি এরা আসলে অসহায় কাজ সমাজের কাছে অবহেলিত কাজ করতে পারে না। কিন্তু অনেক হিজড়া কিন্তু কাজ করে খায়। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আমার কয়েকটি সাইটেই হিজড়ারা ঢালাই করার মতো কঠিন কাজও করতে দেখেছি।
সে যাই হোক না কেনো, ওরা কাজ করুক বা মানুষ থেকে চেয়ে চিন্তে খাক এতে আমার মাথা ব্যাথা না। আমর কথা হচ্ছে দিন দিন এরা চাঁদাবাজে রূপান্তরিত হচ্ছে। বসে উঠিলে টাকা না দিলে অনেকের সাথে খাটাও ব্যাবহার করে , গালাগাল দেয়।
বিয়ে বাড়ি ও ছেলে - মেয়ে হলে সেই বাড়িগুলো এদের অত্যাচারে রীতিমত দিশেহারা। তারা যে চাঁদা দাবি করবে তাই দিতে হবে । ওদেরকে চাঁদা না দিলে মার, এমনকি জেল পর্যন্ত যেতে হয়েছে।
এদের বিষয়ে নেই প্রশাসনের কোন মাথা ব্যাথা, নেই স্থানীয় সচেতন লোকজনের কোন প্রতিরোধ ব্যবস্থা। আর এই সমস্ত কারণেই এদের চাঁদাবাজির কাছে সাধারণ জনগণ অসহায়।
এদের অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সম্মিলিত কোন ব্যবস্থা গ্রহণ করা জরুরী।
( ইঞ্জি: মৃণাল কান্তি মধু )
29/12/2025
জরুরি ভিত্তিতে অপারেশনের জন্য রক্তের প্রয়োজন।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি রক্ত দিতে ইচ্ছুক থাকেন দয়াকরে জানাবেন।
সময় ২৯/১২/২০২৫, দুপুর ১ টা।
স্থান: ডায়বেটিকস হাসপাতাল , বরিশাল।
রক্তের গ্রুপ : B (+)
পরিমাণ:-১ ব্যাগ
যোগাযোগ: 01722020116 (মৃণাল মধু)
29/12/2025
"জয় শ্রী রাম"
এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক দাদার নমিনেশন জমা দিতে গোপালগঞ্জে।
গোপালগঞ্জ -৩ ( কোটালীপাড়া - টুঙ্গিপাড়া )
29/12/2025
অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক দাদার, গোপালগঞ্জ - ৩ ( কোটালীপাড়া - টুঙ্গিপাড়া ) আসনে নমিনেশন ফরম জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হলাম।
সকলের আশীর্বাদ ও সমর্থন কামনা করছি।
28/12/2025
সকলের আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশী।
26/12/2025
দিপু দাস হ*ত্যার প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শা*স্তি কার্যকর করার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ।