11/12/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি (শাখা–খ), রোল নং ৩৪-এর শিক্ষার্থী মোঃ জুবায়েদ মিয়া দুরারোগ্য ব্লাড ক্যান্সারে ইন্তেকাল করেছেন।
তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারের সবাইকে ধৈর্য দান করুন। আমিন।
---
25/10/2025
প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে ২৫/১০/২৫ খীঃ, রোজ শনিবারের স্কুল কার্যক্রম শুরু। ছাত্র-ছাত্রীর শিখন ঘাটতি পূরণে বার্ষিক পরীক্ষা পর্যন্ত শনিবারের শ্রেণি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।
বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়, সদর,নেত্রকোনা।
02/10/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Satyajit Roy, Arnob Talukder, মোঃ রুমান মিয়া, Mijan Ahmed, Ikrarul Islam, Neel Akasher Tara, Minto Alam Bacchu
27/08/2024
বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্থীদের জন্য তিন দিনে ১৮৩০৫/- তহবিল সংগ্রহ করা হয় বিদ্যালয়,বাজার ও রাস্তায় বিভিন্ন যানবাহন থেকে। পরে উক্ত টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেশন করা হয়।
আসুন বন্যার্থীদের সাহায্য করি।
আসুন বন্যার্থীদের পাশে থাকি।
24/07/2023
ঢাকা প্রেসক্লাবে অবস্থানের জন্য কোন শিক্ষকের চাকুরীতে কোন সমস্যা হলে ৬ লক্ষ শিক্ষকের কেউ আর ঘরে বসে থাকবে না---
23/07/2023
আলহামদুলিল্লাহ প্রেসক্লাবে উদেশ্য রওনা হলাম🥰
14/05/2023
বিষয়ঃ এসএসসি পরীক্ষা ২০২৩ এর আগামী ১৫/০৫/২০২৩ খ্রি: তারিখ সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় “মোখা” এর কারণে চলমান এসএসসি পরীক্ষা ২০২৩-এর আগামী ১৫/০৫/২০১৩ খ্রি: তারিখ অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ১৬/০৫/২০২৩ খ্রি: তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।