Jono Shokti Trust

Jono Shokti Trust

Share

LIFE CHANGING PROJECTS:
Millions of money every month will be used for our life changing projects with the help of People all over the country.

23/08/2024

বন্যায় বিপর্যস্তদের পাশে দাঁড়িয়ে একটি নতুন সূর্যোদয় নিশ্চিত করুন।

একত্রে আমরা বাধা অতিক্রম করব, নতুন জীবন গড়ব।

আপনার সমর্থন আমাদের অনুপ্রেরণা

আমরা ৯ জেলায় ইউনিট করে আমাদের টিম ডিপ্লয় করেছি, প্রতি জেলার ডিসি অফিসের সংলগ্নে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতায় আমরা রিলিফ বিতরণ শুরু করে দিয়েছি আপনাদের সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ করা হলো।

বিকাশ নম্বর:
+8801918529504
+8801670857764
+8801779792863
+8801957124068
+8801627631596

ধন্যবাদান্তে,

এ,টি,এম রাহাত মোহাম্মদ
চেয়ারম্যান
জনশক্তি ট্রাস্ট

প্রচারে: জনশক্তি ট্রাস্ট, বাংলাদেশ

08/07/2024

Online News Editor - Government Registered News Source (Bangladesh)

We are looking for a passionate and experienced Online News Editor to join our team!**

About Us:

For a new government-registered online news source in Bangladesh, committed to delivering high-quality, accurate, and unbiased reporting on national and international news. We are a dynamic and growing organization seeking a talented editor to shape our online presence.

Responsibilities:

- Oversee the day-to-day operations of our online news platform.
- Assign, edit, and proofread news articles from a team of reporters and contributors.
- Ensure all content adheres to journalistic ethics, accuracy, and our editorial style guide.
- Develop engaging headlines, captions, and SEO optimization for online content.
- Stay informed about current events and news trends in Bangladesh and around the world.
- Identify and curate newsworthy stories and multimedia content.
- Work collaboratively with reporters, designers, and social media teams.
- Manage deadlines and maintain a consistent flow of published content.
- Analyze website traffic and user engagement to understand audience preferences.
- Explore and implement new online storytelling techniques and digital tools.

Qualifications:

- Bachelor's degree in Journalism, Mass Communication, English, or a related field (or equivalent experience).
- Minimum 3-5 years of experience as an online news editor or journalist.
- Strong understanding of journalistic ethics, fact-checking, and AP style.
- Excellent editing, writing, and proofreading skills.
- Proven ability to manage deadlines and prioritize tasks in a fast-paced environment.
- Experience with content management systems (CMS) a plus.
- Working knowledge of SEO best practices.
- Excellent communication, collaboration, and interpersonal skills.
- Fluency in Bengali and English languages (both written and spoken).

Benefits:

- Competitive salary and benefits package.
- Opportunity to work for a reputable and growing news organization.
- Dynamic and collaborative work environment.
- Make a real impact by delivering important news to the Bangladeshi audience.

To Apply:

Please submit your CV and a cover letter outlining your experience and interest in the position to [email protected]

Only shortlisted candidates will be contacted.

Note: We are an equal opportunity employer and value diversity at our company. We do not discriminate on the basis of race, religion, color, national origin, gender, sexual orientation, age, marital status, veteran status, or disability status.

22/11/2023

***ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ
১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখ না। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকাইও না, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখ, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু কর না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. মানুষ হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার 'ব্যবহার' বলে দিবে তোমার পরিবারের অবস্থান কোথায় ?

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেক না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে স্বাদহীন করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা কর।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন কর, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চল এবং সেভাবে কথা বল। কিন্তু অন্যায়ের সাথে আপোষ কর না।

09/07/2023

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★ গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★ মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★ পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো। বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা। বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★ এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল" এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো।
সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"।

★ কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল। নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★ রমনা পার্কঃ
অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির"। মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক।
পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★ গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন। পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★ টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি"।

★ তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

★ পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা।

★ বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-
নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়।
আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে।
এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর",
এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো। ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়।

★ ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★ পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ।
পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল,
নাম-পাগলা।
মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন।
অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★ শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী।

★ সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর। এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।
(সংগৃহীত)

11/06/2022

***URGENT HIRING!!!***
For a good company technicians required:

1. HVAC Engineer/Technician - 2 person (Salary 1200 AED+OT)
2. Electical Engineer/Technician - 2 person (1200 AED+OT)
3. Plumber and Sanitary Technician - 2 person (Salary 1200 AED+OT)
4. Car wash - 2 person (Salary 1200AED+OT)
5. Cleaner - 2 person (Salary 1200AED+OT)

* Visa cost company will not pay. Individual have to pay their own visa cost and also if travellling.

- Attractive Salary
- Accomodation
- Transport
- Duty time 8-10 hrs

Please contact urgently to following number or drop your CV in whatsapp or messenger.
Whatsapp number: +971562307081

Closing time: 25th June 2022.

Photos from Jono Shokti Trust's post 23/09/2021

ময়মনসিংহে ১৭জন কোরআনের হাফেজা বোন হিফজ শেষ করে ভ্রমনে গিয়ে নৌকা ডুবে ইন্তেকাল করেছেন!!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
সকলের রুহের মাগফিরাত কামনা করি ও শোক সম্ভান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।।

17/09/2021

জন শক্তির স্থায়ী সদস্য পদে কমিটির আহবান। সবাই দলে দলে যোগ দিন।

কমিটির এজেন্দাঃ বেকারত্ব সমস্যা দুর করা, বিভিন্ন সামাজিক কাজ শুরু করা যেমনঃ কৃষকের সাহায্য করা, গরিবের জীবন চালিকা শক্তি, শিক্ষা নিয়ে কাজ করা, চিকিৎসা নিয়ে কাজ করা যারা আটকাই গেছে।

সবাই যোগ দিয়ে জন শক্তিকে মোজবুত করুন।

26/07/2021

মিস্ত্রি প্রয়োজন।

Electrical, Plumbing, AC, Sanitary সকল প্রকার মিস্ত্রি প্রয়োজন। পারমানেন্ট চাকরি দেয়া হবে। মেসেজ করুন এখনি। আকর্ষণীয় অফার।

23/07/2021

We must understand the need of trees and nature then high rise buildings.

When the Last Tree Is Cut Down, the Last Fish Eaten, and the Last Stream Poisoned, You Will Realize That You Cannot Eat Money.

Please Plant trees Plant hope 🌳❤🌳

Help us to Plant Trees 🌳🌍🌳

http://ket.to/help-to-plant-1-trillion-tree-worldwide

26/06/2021

মিস্ত্রি প্রয়োজন।

Electrical, Plumbing, AC, Sanitary সকল প্রকার মিস্ত্রি প্রয়োজন। পারমানেন্ট চাকরি দেয়া হবে। মেসেজ করুন এখনি। আকর্ষণীয় অফার।

Jono Shokti Trust Send a message to learn more

21/06/2021

নবীজির প্রথম স্ত্রী বিধবা ছিলেন। (একবার না, তার ২ জন হাজবেন্ড মারা যায়)

নবীজির মেয়ে ডিভোর্সি ছিলেন।

নবীজির একমাত্র কুমারী স্ত্রী উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) অল্প বয়সের হওয়া সত্ত্বেও কোনো সন্তানের মা হতে পারেনি।

উম্মুল মু'মিনীন খাদিজা (রাঃ) ৪০ বছর বয়সে বিয়ের পরও ৬ সন্তানের মা হতে পেরেছিলেন।

নিঃসন্দেহে গোটা পৃথিবী এখনো 'সিংগেল মাদার' কনসেপ্ট মেনে নেয়ার মত যথেষ্ট আধুনিক সামগ্রিকভাবে হতে পারেনি। ইসলামে সিংগেল মাদার কোনো অসম্মানের ব্যাপার না। ইসলামের অনেক বড় বড় স্কলার এর মা 'সিংগেল মাদার' ছিলেন।

হযরত মরিয়ম (আঃ) এর জীবনী, সাফা এবং মারওয়া পাহাড়ে ৭ বার পানির খোজে ছুটে বেড়ানো হযরত ইব্রাহীম (আঃ) এর স্ত্রী হাজেরার (pbuh) কাহিনী কিংবা সন্তানকে সিন্দুকে ভরে পানিতে ভাসিয়ে দেয়া হযরত মূসা (আঃ) এর মায়ের কথা সবার জানা।

আল্লাহ কেনো এসব কাহিনী বর্ণনা করেন?
এই নারীদের একক দায়িত্ব নেয়ামত হিসেবে তাদের মানসিক এবং আত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে। এগুলা সব ই নেয়ামত! গিফট!

ডিভোর্সি, বিধবা, নিঃসন্তান, বয়ষ্ক বিবাহ, সিংগেল মাদার... এসব কোনো অবস্থাতেই একজন মেয়ের জন্য অপমানজনক কিছু না। বরং ইসলামে অপছন্দনীয় হওয়া সত্ত্বেও ডিভোর্সের অধিকার কারো কারো জন্য একটি নেয়ামতও হতে পারে যদি সে একটা টক্সিক রিলেশনের মধ্যে থাকে যেখান থেকে বের হওয়া টা জরুরী হয়ে দাঁড়ায়।

আমাদের সমাজের প্রশ্নবোধক চিহ্নগুলো এত বিষাক্ত যে আমরা মানুষের ব্যক্তিজীবনকে মাঝেমাঝে প্রশ্নবাণে জর্জরিত করে ফেলি। একটু আধুনিক হওয়া প্রয়োজন সবার যেখানে ডিভোর্সি, বিধবা, নিঃসন্তান, বয়ষ্ক বিবাহ, সিংগেল মাদার টার্মগুলো শুনলেই চোখ-মুখ জিজ্ঞাসু হয়ে উঠবে না। একজন মেয়ের সম্মানের সাথে এসব টার্ম জড়িত না। কোনোভাবেই না।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


H#389, R#29, Mohakhali Dohs
Dhaka
1216