30/04/2026
মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন - বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সময়- দুপুর ২.৩০ মিনিট
17/04/2026
ছবির ব্যক্তিটি শুধু একটা দেশের সাকেক সফল প্রধানমন্ত্রী নয়!
উনি আমার নে'ত্রী,,,
উনি আমার শিক্ষক,,,
উনি আমার আবেগ,,,
উনি আমার অনুপ্রেরণা,,,!যার আপসহীন নের্তৃত্ব আমাকে ফ্যাসিবাদের আগ্রাসন আচরণের বিরুদ্ধে রুক্ষে দাড়াতে সাহস যুগিয়েছ।
17/04/2026
এ-ই রাজনীতি আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে।আমরা জারা বিএনপির জন্য বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিপক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার করতে রাজপথে জুলুম এবং নানাভাবে হয়রানির শিকার হয়েছি।আজ একইভাবে আমরা দলের শীর্ষ নেতা কর্মীর থেকে সে-ই পূর্বের ন্যায় আচরণ উপভোগ করছি।বিএনপির বিগত দিনের ত্যাগি কর্মী দলের কোথাও নেই, বরং বিএনপি তে যুক্ত করে নেওয়া হয়েছে ফ্যাসিবাদের দোসর সেই হায়না আওয়ামী লীগ কে।যারা পূর্বের ন্যায় দিন মুজুর আর মেহমতি মানুষের রক্তে চুষে খেতে চায়।আমি এভাবে বলতে চাইনি,তবুও আমি আজ বলতে বাধ্য।আমি জানতাম "ব্যাক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়"। আজ কোথায় সেই অঙ্গীকার এখন দেখছি যে সজন প্রতি আর আত্বীয়তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।যদি এটাই হয় রাজনীতি তবে বিএনপি আবারও সে-ই একই ভূল করছে বলে আমি মনে করি।আজ সময় এসেছে প্রতিবাদ করার সময় এসেছে সকল অন্যায় কে রুক্ষে দিবার।আমি দে-শ নায়ক জনাব তারেক রহমান স্যারের কাছে বিনীত অনুরোধ করছি যেন দেশের প্রতিটি গ্রামে থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে যেন বিগত সময়ে রাজপথে অবস্থানরত সকল নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করা হয়।এদিকে লক্ষ্য রাখতে হবে।আমি আমার করা মন্তব্য হয়তো আজকে আবারও কিছু চাটুকার ব্যাক্তির চরিত্রের বিপরীত হতে পারে।এর জন্য ক্ষমা পার্থী।
"বাংলাদেশ জিন্দাবাদ "
"শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ "
দেশ-নেত্রী বেগম খালেদা জিয়া কে মহান আল্লাহ্ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
"তারুণ্যের প্রতীক,দে-শ নায়ক তারেক রহমান জিন্দাবাদ "
-আতিকুর রহমান রাসেল
সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
15/04/2026
খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার, ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম।খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
#প্রথমবাংলাদেশআমারশেষবাংলাদেশ
14/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩
নববর্ষে কৃষকদের জন্য উপহার ‘কৃষি কার্ড’
কার্ডের কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেনঃ
👇
১. ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি
২. ন্যায্যমূল্যে সেচ সুবিধা
৩. সহজ শর্তে কৃষিঋণ
৪. স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি
৫. সরকারি ভর্তুকি ও প্রণোদনা
৬. মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য
৭. কৃষি বিষয়ক প্রশিক্ষণ
৮. ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ
৯. কৃষি বিমা সুবিধা
১০. ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা
#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি
13/04/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ
১৪৩৩
15/03/2026
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
লাইলাতুল কদর মহিমামন্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।
এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি।
আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি-তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।
পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক— এই কামনা করি।
26/02/2026
দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত (সুদসহ) মওকুফ করার ঘোষণা দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষক মোট এক হাজার ৫৫০ কোটি টাকার ঋণভার থেকে মুক্তি পাবেন।
#প্রথমবাংলাদেশআমারশেষবাংলাদেশ
26/02/2026
ভূমিসেবার সরকার নির্ধারিত ফিগুলো উপজেলা, সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের (চার ফুট আড়াইফুট আকার) মাধ্যমে প্রদর্শনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা ফি শুধু অনলাইনে পরিশোধ করা যাবে।
কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সব নাগরিকের প্রতি ভূমি মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে। কেউ অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে বলেছে মন্ত্রণালয়।
-ভূমি মন্ত্রণালয়
২৬ ফেব্রুয়ারি ২০২৬