13/04/2026
প্রাণ শিখা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
নতুন বছরের আগমনে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
পুরনো সব দুঃখ-কষ্ট ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাই—এই প্রত্যাশাই রইল।
শুভ নববর্ষ ১৪৩৩!
#শুভনববর্ষ #প্রাণশিখাফাউন্ডেশন
08/04/2026
হাম সম্পর্কে সচেতন হোন – নিজে জানুন, অন্যকে জানান !
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশু ও বড়—উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সময়মতো সচেতন হওয়া খুবই জরুরি।
হামের সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
সচেতনতাই পারে আমাদের সবাইকে সুরক্ষিত রাখতে !
সচেতনতায় – প্রাণ শিখা ফাউন্ডেশন l
25/03/2026
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাই।
#মহানস্বাধীনতাদিবস
20/03/2026
#ঈদেরনামাজের নিয়ম:
পবিত্র ঈদুল ফিতরের নামাজ একটি বিশেষ ইবাদত, যা আনন্দ, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার বার্তা বহন করে। আসুন জেনে নেই ঈদের নামাজ আদায়ের সংক্ষিপ্ত নিয়মঃ
ঈদের নামাজ ২ রাকাত।
এ নামাজে অতিরিক্ত ৬টি তাকবির রয়েছে।
প্রথম রাকাতে:
• ইমামের পিছনে নিয়ত করবেন।
• “আল্লাহু আকবার” বলে তাকবিরে তাহরিমা বেঁধে হাত বাঁধবেন।
• তারপর সানা পড়বেন।
• এরপর ইমাম ৩ বার অতিরিক্ত তাকবির বলবেন।
• প্রত্যেক তাকবিরে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দেবেন।
• তৃতীয় তাকবিরের পর হাত বেঁধে ফেলবেন।
• তারপর ইমাম কিরাত পড়বেন এবং রুকু-সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করবেন।
দ্বিতীয় রাকাতে:
• ইমাম প্রথমে কিরাত পড়বেন।
• তারপর ৩ বার অতিরিক্ত তাকবির বলবেন।
• প্রত্যেক তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দেবেন।
• চতুর্থ তাকবির বলে রুকুতে যাবেন।
• এরপর বাকি নামাজ শেষ করবেন।
ঈদের নামাজের পর খুতবা শোনা সুন্নত।
তাই নামাজ শেষে খুতবা মনোযোগ দিয়ে শুনুন।
আসুন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা পৌঁছে দিই।
প্রাণশিখা ফাউন্ডেশন - মানবতার পাশে, সবসময়।
ঈদ মোবারক!
19/03/2026
প্রাণশিখা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। মহান এই দিনটি সবার জন্য বয়ে আনুক অফুরন্ত আনন্দ ও কল্যাণ।
ঈদ মোবারক!
13/03/2026
আসুন, আমরা সচেতন হই —
সঠিক হিসাব করি, সঠিকভাবে যাকাত দিই, এবং একজন মানুষকেও স্বাবলম্বী হতে সাহায্য করি। ❤️
#যাকাত #জাকাত #মানবতা #বাংলাদেশ #সহায়তা #প্রানশিখাফাউন্ডেশন
20/02/2026
রক্তে অর্জিত যে বর্ণমালা, সেই বাংলাই আমাদের পরিচয় ও গর্ব।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
#২১শেফেব্রুয়ারি #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস
18/02/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রাণশিখা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ।
আমাদের প্রতিটি প্রার্থনা হোক মানবতার কল্যাণে, আর আমাদের প্রতিটি পদক্ষেপ হোক সেবার ব্রত নিয়ে। এই রমজান আমাদের মাঝে ছড়িয়ে দিক অসীম দয়া ও ভালোবাসা।
সকলের সহীহ ও কবুলিয়াতের রোজা হোক। আমিন।
#রমজান #রমজান_মোবারক #প্রাণশিখা_ফাউন্ডেশন #পবিত্র_মাস #মানবতার_সাথে_প্রাণশিখা
03/02/2026
🌙 পবিত্র শবে বরাত 🌙
আজ রাত মহান আল্লাহর বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। এই পবিত্র রজনীতে আমাদের গুনাহগুলো ক্ষমা প্রার্থনা করি, দোয়া করি এবং আগামীর জন্য কল্যাণ কামনা করি।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে তওবা ও ইবাদতের মাধ্যমে এই রাতের বরকত লাভের তাওফিক দিন। আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হোক।
শবে বরাতের দোয়া:
"আল্লাহুম্মা ইন্নিকা 'আফুউন, তুহিব্বুল 'আফওয়া, ফা'ফু 'আন্নী"
#শবেবরাত #ইসলাম #দোয়া #মাগফিরাতেররাত #ইবাদত #আল্লাহররহমত #কল্যাণকামনা
29/01/2026
ভোট হচ্ছে আপনার অধিকারের সবচেয়ে শক্তিশালী প্রকাশ। কারো প্রলোভন বা হুমকিতে নয়, নিজের জ্ঞান-বিবেক দিয়ে বাছাই করুন আপনার প্রতিনিধি। কারণ, আপনার একটি সঠিক সিদ্ধান্তই পারে আপনার এলাকা ও দেশের উন্নয়নের গতি নির্ধারণ করতে।
#ভোট_আপনার_অধিকার #দেশগড়ি #প্রাণশিখাফাউন্ডেশন