প্রিয় অরঙ্গাবাদ

প্রিয় অরঙ্গাবাদ

Share

ঢাকা জেলার, দোহার থানার, নয়াবাড়ি ইউনিয়নের একটি গ্রাম অরঙ্গাবাদ।

26/03/2026

যাঁদের আত্মত্যাগ স্বাধীনতা দিয়েছে, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

20/03/2026

দেশ ও প্রবাসের সকলের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ। ত্যাগ করার মানসিকতা গড়ে উঠুক সবার মনে।
ঈদ মুবারাক🌙

21/02/2026

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

12/01/2026

একটি শোক সংবাদ ◼◼◼

অরঙ্গাবাদ নিবাসী মোঃ আলমগীর খাঁন (আলমগীর টেইলার্স)-এর পিতা মোঃ আলেপ খাঁন ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রিয় অরঙ্গাবাদ পেজের পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সবার নিকট দোয়ার আবেদন—আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। 🤲

08/01/2026

একটি শোক সংবাদ ◼◼◼
অরঙ্গাবাদ নিবাসী মরহুম মজিদ মেম্বারের নাতি, নিসার (নিঠু) এর ভাই মেজবাহ উদ্দিন মিঠু (সৌদি প্রবাসী) ইন্তেকাল করেছেন।। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

প্রিয় অরঙ্গাবাদ পেজের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানাচ্ছি।

সবার প্রতি দোয়ার দরখাস্ত রইলো, আল্লাহ যেনো তাকে বেহেশত নসীব করেন।

02/01/2026

আমাদের ডাঃ সাইফুল 💓

25/12/2025

সৃষ্টিকর্তা কিছু মানুষকে মানবসেবার পরম ব্রত দিয়ে পৃথিবীতে পাঠান। ডাক্তারগণ সেই আশির্বাদপুষ্টদের অন্যতম। সৃষ্টিকর্তা তাঁর রোগগ্রস্থ সৃষ্টিকুলকে ডাক্তারের উছিলায় সুস্থতা দান করেন। এই মহান পেশারই একজন অরঙ্গাবাদের গর্ব, অরঙ্গাবাদের আলোকিত মানুষ ডা. সাইফুল ইসলাম-এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস (ইএনটি), এফসিপিএস (ইএনটি), মাইক্রো ইয়ার সার্জারি এবং সাইনাস সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত-কে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

মানবিক ডাক্তার প্রিয় সাইফুল ইসলাম আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং সুস্থ রাখুন, আজকের এই বিশেষ দিনে এই প্রার্থনা।

16/12/2025

আজ ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আজ বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর মাধ্যমেই এই দিবসের মহিমা প্রকাশ পাবে আজ।

22/11/2025
10/11/2025

◼◼◼ একটি শোক সংবাদ ◼◼◼
অরঙ্গাবাদ নিবাসী মরহুম সোনামদ্দিন মেম্বারের স্ত্রী, সফিউদ্দিন (জিএস) এর মা, মোস্তাক, রাব্বির দাদী সন্ধা ছয়টার সময় অরঙ্গাবাদ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

প্রিয় অরঙ্গাবাদ পেজের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানাচ্ছি।

সবার প্রতি দোয়ার দরখাস্ত রইলো, আল্লাহ যেনো তাকে বেহেশত নসীব করেন।

02/10/2025

অসাম্প্রদায়িকতার এক অনন্য উদাহরণ অরঙ্গাবাদ।
ভেঙে যাওয়ার পূর্বে অরঙ্গাবাদ ছিলো সকল ধর্ম-বর্ণের মানুষের মিলেমিশে থাকার এক জনপদ। ঈদে যেমন মুসলমানেরা হিন্দুদের দাওয়াত দিতেন এবং হিন্দুরা সে দাওয়াত রক্ষা করতেন, পূজাপার্বণেও অনুরূপ চিত্র থাকতো অরঙ্গাবাদ নামক লোকালয়ে। যা অন্য কোথাও আছে কিনা, আমাদের অজানা।
আজ বিজয়া দশমী। স্পষ্ট মনে আছে এই দিনে অরঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অরঙ্গাবাদের বেশিরভাগ ঠাকুর একত্রিত করা হতো। গভীর রাত পর্যন্ত পূজা-অর্চনার পাশাপাশি চলতো ধুনুচি নাচ। সাথে বক্সের জোড়ালো সাউণ্ডে গান ও নাচ। তারপর গভীর রাতে ঠাকুর ভাসান হতো স্কুলের পেছনের পুকুরে।
আজ সব স্মৃতি মনে পড়ে বেশ নস্টালজিক হয়ে যাচ্ছি। অরঙ্গাবাদের সবার ভালো থাকুন।
বিজয়া দশমীর শুভেচ্ছা।

07/06/2025

ত্যাগের মহিমা নিয়ে বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। ত্যাগ করার মানসিকতা গড়ে উঠুক সবার মনে।
ঈদ মুবারক🌙

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dohar
Dhaka