Abul Kalam Azad

Abul  Kalam Azad

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abul Kalam Azad, Dhaka.

11/03/2026

মোঃ আলমগীর রহমান,গ্লোব সুপার মার্কেটের ব্যবসায়ী,নিউমার্কেট,ঢাকার গত ২ মাস আগে মিসিং হওয়া স্যামমসাং মোবাইল যার মুল্য ৬৬০০০/ টাকা। উক্ত মোবাইলটি অদ্য ১১/০৩/২০২৬ ইং তারিখ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী জেলার মতিহার থানাধীন এলাকা হতে উদ্ধার পুর্বক ফেরত দিলাম।

04/03/2026

আলহামদুলিলাহ
আলহামদুলিল্লাহ
শুকুর আলহামদুলিল্লাহ
আবার শুরু হলো।
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হব?

আমি কবি কাজী নজরুল ইসলামের কবিতার পংক্তি লিখে আমার লেখা শুরু করেছি।আমরা যদি না জাগি মা,কেমনে সকাল হবে? আমরা যদি মানবিক কাজ না করি।আমরা যদি মানব কল্যানে কাজ না করি।দেশ কিভাবে সামনে এগিয়ে যাবে? যাদের মোবাইল উদ্ধার হয়নি। আমার হোয়াটসঅ্যাপে 01919414842 তথ্য দিন। আমার সাধ্য মত আপনাদের উপকার করবো।ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমার সহায় হোন।কমেন্টসে না লিখে আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠান।

28/02/2026

পেশা কখনো খারাপ হয় না, খারাপ হয় ব্যক্তিত্ব!
আমি গর্বিত আমি বাংলাদেশ পুলিশ সদস্য।
পুলিশ কর্মে শত হলেও আপনাদের থেকে এগিয়ে কারণ কিছুটা হলেও পুলিশ রাত জাগে বলেই রাতে আপনি নিশ্চিতে ঘুমাতে পারেন। আমি রাত জেগে আপনার সুনিদ্রা নিশ্চিত করি।তার পর দিনের বেলায় আমি ঘুমাতে যাই।
আমার মৃত্যুতে আলহামদুলিল্লাহ লিখুন আর ইন্না-লিল্লাহ লিখুন। সেটা একান্তই আপনার মানসিকতার ব্যাপার। আপনাদের মতো ওলি-আউলিয়াদের কথা জানি না।, তবে আমার কর্মের ভিত্তিতেই উপরওয়ালা পরকালে আমার সঠিক বিচার করবেন।

আমি আমার চাকরি সময়টাতে আমি যেসব ফ্যাক্ট সরাসরি ফেইস করেছি একটু বলি-
★ নিজের মেয়েকে ধর্ষণ করেছে বাবা
★ নিজের বোনকে ধর্ষণ করেছে ভাই
★নিজের মাকে মেরে ফেলেছে ভাই ও বোন মিলে
★নিজেরে মেয়েকে ইন্ডিয়া পাচার করে দিয়েছে বাবা
★ নিজের বান্ধবীর খারাপ ছবি এক্সপোজ করে দিয়েছে বন্ধু।
* সম্পদ আত্মসাতের জন্য আপন ভাতিজাকে খুন।
*মামার হাতে ভাগিনা খুন।
* ভাগিনার হাতে মামা খুন।
*সামান্য কয়েকটি টাকার যৌতুকের জন্য বউ খুন।
*পিতার হাতে পুত্র খুন।
*পুত্রের হাতে পিতা খুন

★ বড় ভাই কর্তৃক ছোট ভাই খুন
★ স্বামী কর্তৃক স্ত্রী খুন এমনকি স্ত্রীকে অন্য পুরুষের সাথে যেতে বাধ্য করা
★ রিপুটেড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে কর্তৃক দেহ ব্যবসা ও মাদকের ডিলারশীপ
★ রাজনৈতিক ও সুশীল ব্যক্তি কর্তৃক মাদক ব্যবসা ও দেহ ব্যবসা
★ শিক্ষিত বেকার কর্তৃক অন্যের আইড্যান্টি ব্যবহার করে ব্ল্যাক মেইলিং
★ নিজের প্রেমিকাকে বন্ধুদের দিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ
★ ইন্টারনেটে বান্ধবী/গার্লফ্রেন্ডের ন্যুড বা বিকৃত ছবি ছেড়ে দেওয়া
★ জালিয়াতি করে বাবা মা'র থেকে সন্তানদের জমি লিখে নেওয়া
★ এই জঘন্যতম অপরাধ গুলোর পাশাপাশি আরো ছোট বড় কত শত অপরাধ। যাহা এই ফরমেটে নাই বা লিখলাম।
এগুলা কি ফেরেশতারা এসে করে?
এরা আপনাদের কেউ না?
এলিয়েন?
যে দেশে শতকরা ৯৫ জন খারাপ মানুষ বাস করে সে দেশে পুলিশ সবার চক্ষুশূল হবে। এটাই স্বাভাবিক। জাতি হিসেবে আমরা স্বার্থপর ও অন্যের সমালোচক। জাতি হিসেবে আমরা অন্য লোকের সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, গীবত, এগুলোতে পারদর্শী।
বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হয়ে আমি গর্বিত কারণ এই পেশার কারণে পরকালে কিছুটা হলেও নাজাত পেতে পারি।

13/11/2025

দোয়ার আবেদনঃ-
বরিশাল জেলার বাকেরগন্জ থানাধীন ৩নং দাড়িয়াল ইউনিয়নের দাড়িয়াল গ্রাম নিবাসী জনাব মোঃ বজলুর রহমান মিয়া কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গুরতর অসুস্থ। বর্তমানে ইবনে সিনা মেডিকেল,ধানমন্ডিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।সকলে তার রোগ মুক্তির জন্য আরশের মহান মালিকের নিকট দোয়া করবেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka