26/05/2026
জননেতা রাশেদ খান মেনন দেশবাসীকে জানিয়েছেন ঈদুল আযহার শুভেচ্ছা।
Official page of Workers Party Of Bangladesh - Largest Left Wing Political Party of Bangladesh.
26/05/2026
জননেতা রাশেদ খান মেনন দেশবাসীকে জানিয়েছেন ঈদুল আযহার শুভেচ্ছা।
23/05/2026
মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা, সারাদেশে চলমান
শিশু নির্যাতন-হত্যা-ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক বিবৃতিতে মিরপুরে ২য়শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণ অত:পর হত্যার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে| পলিটব্যুরো মনে করে দেশে ৩ মাস হলো একটি নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে; কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাবনতি ঘটেই চলেছে| দেশব্যাপী হত্যা-খুন-রাহাজানি, ছিনতাই, শিশু-নারী ধর্ষণ অব্যহত রয়েছে| আইনশৃঙ্খলা সম্পর্কে পত্রিকার রিপোর্ট যা বলছে তা ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে| ৫ আগস্ট ২০২৪ পটপরিবর্তনে পর মবরাজত্ব, রাজনৈতিক শৃঙ্খলা-আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পর তা এখনও পুনরুদ্ধার হয় নি| আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারছে না| আইনঅঙ্গনে দুর্নীতি-দলবাজি, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা মানুষকে স্বাভাবিক নিরাপত্তা দিতে পারছে না| অথচ এখনও পর্যন্ত মাঠে সেনাবাহিনী রাখা হয়েছে| তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে|
পলিটব্যুরো শিশু রামিসার ধর্ষক খুনীর বিচার নিশ্চিতসহ সরকারকে সজাগ করে বলতে চায় মানুষের নিরাপত্তা প্রদানে ব্যার্থ হলে এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক চাপে কোন ঠাসা করে রাখলে ধর্মাদ্ধ ফ্যাসিবাদী চক্রের আক্রমন আরো বাড়বে| ঘোলাজলে তারা মাছ শিকার করবে| দেশের এই অস্থির সময়ে সকল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির ঐক্য জরুরী|
18/05/2026
18/05/2026
সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে ছাত্র-যুবদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে ----নুর আহমদ বকুল
জননেতা রাশেদ খান মেনন-এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রী যৌথভাবে পার্টি অফিস চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা কমরেড নুর আহমদ বকুল। তিনি বলেন,“সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের ছাত্র-যুবদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের পরিবর্তে নানাভাবে মৌলবাদী অপতৎপরতার বিস্তার ঘটছে। এই পরিস্থিতির বিরুদ্ধে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ও প্রগতিশীল ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষাঙ্গনে বিজ্ঞানমনস্ক, মানবিক ও একমুখী শিক্ষা ব্যবস্থার পক্ষে সোচ্চার হতে হবে। বক্তব্যে তিনি দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বেকারত্বের অভিশাপে বিপুল সংখ্যক যুবক মাদক, ছিনতাইসহ নানা অসামাজিক কর্মকা-ে জড়িয়ে পড়ছে। তথাকথিত মেগা উন্নয়নের নামে বিদেশি প্রভুদের সন্তুষ্ট না করে রাষ্ট্রকে শিল্পায়নের পথে এগিয়ে নিতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করে যুবসমাজকে রক্ষার উদ্যোগ নিতে হবে।
তিনি আরো বলেন, ইউনুস সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে জননেতা রাশেদ খান মেনন-কে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। তিনি মেননসহ সকল রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
সভার সভাপতি বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান বলেন, এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের পক্ষ্যের কিংবদন্তী নেতা রাশেদ খান মেনন। মেননের মুক্তি দাবি করে সরকারে প্রতি আহবান জানিয়ে তৌহিদুর রহমান আরো বলেন, সারাজীবন সা¤্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী রাজনৈতিক অবস্থান মূলত রাশেদ খান মেননের উপর প্রতিহিংসার কারণ। অনুষ্ঠান সঞ্চালনা যুব মৈত্রী সাধারণ সম্পাদক তাপস দাস।
সভায় জননেতা রাশেদ খান মেনন-এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীন আহমেদ।
আলোচনা সভা শেষে জননেতা রাশেদ খান মেনন-এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেণ মনোজ বাড়ৈ ও সুমাইয়া ঝরা।
17/05/2026
দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে
সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।
----নুর আহমদ বকুল
“সাম্রাজ্যবাদ- ধর্মীয় ফ্যসিবাদ বিরোধী সংগ্রাম এই মূহুর্তে এদেশের জনগণের কাছে প্রধান কর্তব্য বলেই বিবেচনায় নিতে হবে। স্বাধীনতা উত্তর কাল থেকেই মার্কিন সাম্রাজ্যবাদ এদেশে রাজ‣নতিক-অর্থ‣নতিক- সাংস্কৃতিক কর্তৃত্ব অর্জনের লক্ষ্যে বার বার রেজিম চেঞ্চ করেছে। এদেশের সামরিক শাসন হত্যা ক্যু সাম্প্রদায়িকতা ধর্মীয় মে․লবাদ নির্ভরতার রাজনীতি হচ্ছে ও তার ফসল। বাংলাদেশের মুক্তি যুদ্ধের যে ঘোষণা এবং যার ভিত্তি ‘৭২ এর সংবিধান তা’ লুটেরা শাসক গোষ্ঠির দলের শাসন পদ্ধতির জন্য জনগণের স্বার্থের আকাঙ্খার সংগে মিলতে পারে নি। এই উপমহাদেশে ধর্মীয় ফ্যাসিবাদের উত্থান একটি নয়া বিপদ। দেশকে বাঁচাতে হলে এদেশের বাম প্রগতিশীল, গণতান্ত্রিক মনোভাবাপনড়ব মানুষদের সাম্রাজ্যবাদ ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে; শ্রমজীবি মেহনতী মানুষকে সংগঠিত করতে হবে। মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতার মে․লিক ভাবাদশের উপর দাড়িয়ে জাতি গঠনের কাজ করতে হবে। অসাম্প্রদায়িক, ন্যায্যতা-সমতার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সেই লড়াই অদ্যবধি অব্যহত রেখেছে।
আজ ১৭ মে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্টা বার্ষিকীর আলোচনায় প্রধান বক্তা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা কমরেড নুর আহমদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন। শহীদ রাসেল আহমেদ খান ভবনে বিকেল ৪টায় ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জননেতা কমরেড নুর আহমদ বকুল তার বক্তৃতায় আরো বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কমরেড রাশেদ খান মেননকে মিথ্যা হত্যা মামলায় আটকে রাখা হয়েছে যা সম্পূর্ণ ভাবে বে-আইননি। পাকিস্তান আমল থেকে গ্রেফতার হবার দিন পর্যন্ত পর্যন্ত এদেশে সা¤্রাজ্যবাদ মে․লবাদ, ক্সস্বরাচার বিরোধী সকল সংগ্রামের একজন সফল নেতা। তিনি মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য। অবিলম্বে বীর মুক্তি যোদ্ধা কমরেড রাশেদ খান মেননকে মুক্তি দিতে হবে। জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ সহ কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পলিটব্যুরো সদস্য কমরেড নজরুল হক নীলু, কেন্দ্রীয় নেতা কমরেড আবুল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ ওয়ার্কার্স পার্টির আহবায়ক কমরেড কিশোর রায়, ঢাকা মহানগর উত্তর ওয়ার্কার্স পার্টির আহবায়ক সাদাকাত হোসেন খান বাবুল, খেতমজুর নেতা, কৃষক নেতা দীপংকর সাহা দীপু, শ্রমিক নেতা সাব্বাহ আলী খান কলিন্স, নারী নেত্রী শিউলী সিকদার, গার্হস্থ্য নারী নেত্রী মুর্শিদা আখতার নাহার, যুবনেতা তে․হিদুর রহমান, ছাত্র নেতা অতুলন দাস আলো প্রমুখ। সভা পরিচালনা করেন মিডিয়া সেল ইনচার্জ মোস্তফা আলমগীর রতন।
16/05/2026
১৬ মে ফারাক্কা দিবসে ওয়ার্কার্স পার্টির বিবৃতি
অভিজ্ঞতার আলোকে পর্যালোচনার ভিত্তিতে ফারাক্কা চুক্তি পুন: নবায়ন কর
বাংলাদেশের ওর্য়াকার্স পার্টি ১৬ মে’র ঐতিহাসিক ফারাক্কা দিবসে মজলুম জননেতা মওলানা ভাসানীকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে বলেছে, মওলানা ভাসানীর ফারাক্কা মার্চের ধারাবাহিকতায় পরবর্তীকালে বাংলাদেশের বিভিনড়ব সরকারের আমলে ফারাক্কা নিয়ে চুক্তি সম্পাদনে প্রচেষ্টা ছিল, তার ওপর ভিত্তি করেই ১৯৯৬ সালে তৎকালীন সরকার ও ভারতের যুক্তফ্রন্ট সরকারের আমলে গঙ্গার পানি চুক্তি সম্পাদিত হয়। ঐ চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নদী হিসেবে গঙ্গানদী এবং এর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার বিষয়টি প্রথম স্বীকৃতি হয়। ওই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অবদান এদেশের মানুষ চিরকাল স্মরণ করবে। চুক্তি হিসেবে আদর্শ স্থানীয় না হলেও, বিশেষ করে ফারাক্কায় পানি প্রাপ্তির ভিত্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশের পানি পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি এই চুক্তিকে স্বাগত জানিয়েছিল। ভারতের ছাড় না দেবার মানসিকতা ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি কার্যকর নানান বাধা কাজ করছে। ইতিমধ্যে ফারাক্কায় পানি প্রাপ্তি প্রতিবছর চুক্তির পরিমাণের চেয়ে নিচে থাকার কারণ হিসেবে ভারত ও বাংলাদেশ উভয় সরকারই প্রকৃতির ওপর দোষ চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে।
ইতিমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কার ভাটিতে থাকা এলাকায় ভাঙন ও বিহারে পানি প্রাপ্তি কমে যাওয়ায় পশ্চিম বাংলার বিভিনড়ব মহল ও বিহারের মুখমন্ত্রী ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়াও দাবি তুলেছেন। কিন্তু ভারতের উত্তর প্রদেশে উজানে গঙ্গার পানি প্রত্যাহার করে নেওয়ায় গঙ্গার পানির সামগ্রিক প্রাপ্তি নিয়েও প্রশড়ব উঠেছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক ৫৪টি নদীর পানি বন্টনের বিষয়টিও সুরাহা করা প্রয়োজন।
চলতি ২০২৬ সালে ফারাক্কা চুক্তির ত্রিশ বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ তিস্তা নিয়ে চরম অনিশ্চয়তায়, সেখানে নতুন করে গঙ্গার পানির প্রাপ্যতা নিয়ে আবার চুক্তিহীন অবস্থায় উপনীত হলে সেটি জাতির জন্য বিপর্যয়কর হবে। ফারাক্কা চুক্তি ব্যতিরেকে ‘পদ্মাব্যারেজ’ ভাবনা ও পরিকল্পনা কতটুকু বাস্তব সম্মত সেটিও বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সময় থাকতে এখনই ফারাক্কা চুক্তি পর্যালোচনা করে একটি সম্মত অবস্থায় উপনীত হওয়া জরুরি মনে করছে। গঙ্গাকে যেন আবার তিস্তার ভাগ্য বহন না করতে হয় তা নিশ্চিত করাও জরুরি।
16/05/2026
বাতিল করো, করতে হবে।
16/05/2026
খোদ ঢাকায় হামলা মাজারে, ছড়ালো ক্ষোভ, প্রতিবাদ বামপন্থীদের
15/05/2026
প্রিয় কমরেড
শুভেচ্ছা নিন।
আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আগামী ১৭মে ২০২৬তারিখ ৫৪বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে।এ উপলক্ষ্যে পার্টি কেন্দ্র সহ দেশব্যাপী সকল কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করার আহবান জানাচ্ছে।সেই সংগে জেলায় র্যালি ;আলোচনা সভা,কর্মী সভা শহীদের স্মরণ সহ নানাবিধ প্রচার মূলক কর্মসূচি পালনের অনুরোধ করা হচ্ছে।এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর থিম শ্লোগান হচ্ছে
৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক--
সাম্রাজ্যবাদ ও ধর্মীয় ফ্যসিবাদ বিরোধী লড়াই জোরদার কর।
জননেতা রাশেদ খান মেননের মূক্তি চাই।
নেতাদের নামে সকল মিথ্যা মামলা প্রতাহার কর।
অভিনন্দন সহ
নুর আহমদ বকুল।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।