বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন কার্যালয়

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন কার্যালয়

Share

জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল সংস্থা, খাদ্যশিল্প ও খাদ্য ব্যবসায়ী এবং সুশীল সমাজের সহযোগিতায় যথাযথ বিজ্ঞানভিত্তিক বিধি-বিধান তৈরি ও কার্যকর প্রয়োগ এবং খাদ্য শৃঙ্খল পরিবীক্ষণ এবং খাদ্য ব্যবস্থাপনার সাথে নিয়োজিত সংস্থাসমূহের কার্যক্রম ফলপ্রসূভাবে সমন্বয়ের মাধ্যমে জীবন ও স্বাস্থ্য সুরক্ষা করা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর উদ্দেশ্য ও অঙ্গীকার।

10/03/2026

গোলাপজল ও কেওড়া জল প্রত্যাহার সম্পর্কিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন কার্যালয়'s post 21/08/2025

অদ্য ২১-০৮-২০২৫ তারিখ জনাব মুহ. শাহনুর জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পিজ্জু রেস্টুরেন্ট, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিচালনা করতে দেখা যায়; একই রেফ্রিজারেটরে কাচা ও রান্না করা খাবার মজুদ করতে দেখা যায়; খাবার রাখার পাত্র গুলো অত্যন্ত নোংরা অবস্থায় পরিলক্ষিত হয়; রান্নাঘরে কর্মরত খাদ্য কর্মীদের কোন প্রকার স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায় নি; এছাড়াও হালনাগাদকৃত ফায়ার লাইসেন্স, স্বাস্থ্য সনদ, প্রিমিসেস লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যার্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ ধারা মোতাবেক ১,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে জনাব মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

13/08/2025
Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন কার্যালয়'s post 29/07/2025

# সমন্বিত অভিযান
অদ্য ২৯-০৭-২০২৫ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; বিএসটিআই; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর; কৃষি বিপণন অধিদপ্তর; ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; উপপরিচালকের কার্যালয়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ঢাকা; জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,ঢাকা ও জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে মোহাম্মদপুর,রায়ের বাজার সিটি কর্পোরেশন মার্কেট "কাঁচাবাজারে" সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মাছ, মাংস, মুরগি, শাকসবজি এবং মুদি দোকানে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়:

১. কিছু পঁচা সবজি এবং নস্ট ডিম বিক্রি করতে দেখা যায় এবং তাৎক্ষণিক তা ধ্বংস করা হয়।
২. কয়েকটি প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স পাওয়া যায় নি।
৩. মূল্য তালিকা বিহীন মাছ, মাংস ও সবজি বিক্রি করতে দেখা যায়।
৪. বিএসটিআইয়ের লাইসেন্স বিহীন ঘি বিক্রি করতে দেখা যায়।
৫. লেবেলবিহীন ঘি ও তেল বিক্রি করতে দেখা যায়।
৬. মাছ ও সবজি ধোয়ার পানি দীর্ঘ সময় ব্যবহারের পরেও পরিবর্তন করা হয়নি।
৭. হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই ।

উপরিউক্ত বিষয়গুলো আগামী ৩০ দিনের মধ্যে সংশোধন করতে খাদ্য ব্যবসায়ী/কর্মীদের করণীয় নির্দেশনা প্রদান করা হয়। নির্ধারিত সময়ে সংশোধন না করলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।এসময় বাজার মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে বাজারের অব্যবস্থাপনাগুলো সংশোধন করতে পরামর্শ/ নির্দেশনা প্রদান করা হয়।

13/07/2025

শুঁটকিতে কীটনাশক দেয়া শাস্তিযোগ্য অপরাধ
খাদ্যে ভেজাল প্রতিরোধে সহায়তা করুন।

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন কার্যালয়'s post 09/07/2025

অদ্য ০৮/০৭/২০২৫ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু বড়ুয়া এর নেতৃত্বে 'ঘুড়ি রেস্টুরেন্ট' সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্টের রান্নাঘরে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি পরিলক্ষিত হয়; আমদানিকারকের তথ্য ব্যতিরেকে বিভিন্ন এম ডি এইচ মশলা, ফিশ সস, কোকেমি সস, বিবিকিউ সস মজুদ ও ব্যবহার করতে দেখা যায়; কেওড়া জল ব্যবহার করতে দেখা যায়; রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স ও সকল খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। উক্ত রেস্টুরেন্টটিকে সংশোধনের শর্তে আনীত অভিযোগের বিষয়ে ব্যবস্থাপকের এর বক্তব্য সন্তোষজনক হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়।

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন কার্যালয়'s post 26/06/2025

গত ১৯/০৬/২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু বড়ুয়া এর নেতৃত্বে "রস লিমিটেড" কাজলা, যাত্রাবাড়ী, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে মিষ্টি উৎপাদনস্থলে পরিষ্কার পরিচ্ছন্নতার সামান্য ঘাটতি পরিলক্ষিত হয়; এছাড়াও সকল খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ ও হালনাগাদকৃত পরিবেশের ছাড়পত্র প্রদর্শনে ব্যর্থ হয়। সংশোধনের শর্তে আনীত অভিযোগের বিষয়ে ফ্যাক্টরী ম্যানেজারের বক্তব্য সন্তোষজনক হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়। সংগীয় মনিটরিং অফিসারকে মাইনর ব্যত্যয়সমূহ সংশোধন বিষয়ে একটি কম্পলায়েন্স প্রতিবেদন কোর্টকে দেয়ার জন্য আদেশ করা হয়।

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন কার্যালয়'s post 25/06/2025

গত ২২/০৬/২০২৫ তারিখ রোজ রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু বড়ুয়া এর নেতৃত্বে "ভাগ্যকুল বেকারী" ২৮, কাফরুল, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানটির উৎপাদনস্থল অত্যন্ত অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়; মিষ্টি প্যাকেজিং এর রুমের ভিতরে টয়লেট দেখতে পাওয়া যায় এবং পেস্ট্রি তৈরির রুমের স্টোরেজে মরা ইদুর পাওয়া যায় যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও সকল খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। আনীত অভিযোগের বিষয়ে উক্ত বেকারীর মালিক জানায়, তারা প্রতি সপ্তাহে পেস্ট কন্ট্রোল করায় তবে প্রতি সপ্তাহের পেস্ট কন্ট্রোল প্রমাণক পাওয়া যায় নি। উক্ত অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মোতাবেক ৩,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন কার্যালয়'s post 24/06/2025

গত ২৩/০৬/২০২৫ তারিখ রোজ সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু বড়ুয়া এর নেতৃত্বে "এরাবিয়ান খ্যাবসা" জিগাতলা, ধানমন্ডি, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে উক্ত রেস্টুরেন্টের রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি লক্ষ করা যায়; রেফ্রিজারেটরে মজুদকৃত মুরগির মাংস লেবেলিং সংযোজন ব্যতিরেকে মজুদ করতে দেখা যায়। এছাড়াও সকল খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। সংশোধনের শর্তে আনীত অভিযোগের বিষয়ে ব্যবস্থাপক এর বক্তব্য সন্তোষজনক হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়। সংগীয় মনিটরিং অফিসারকে মাইনর ব্যত্যয়সমূহ সংশোধন বিষয়ে একটি কম্পলায়েন্স প্রতিবেদন কোর্টকে দেয়ার জন্য আদেশ করা হয়।

23/06/2025

অতিরিক্ত ভাজা-পোড়া খাদ্য পরিহার করুন,
ক্যান্সার প্রতিরোধ করুন।

23/06/2025

অতিরিক্ত চিনি পরিহার করুন,
সপরিবারে সুস্থ থাকুন।
নিজে জানুন, শেয়ার করুন- অন্যকে জানান।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


BSL, Office Complex, Building No-02(Level-4), 119 Kazi Nazrul Islam Sarak, Dhaka-1000
Dhaka