সাভার সরকারি কলেজ

সাভার সরকারি কলেজ

Share

Masters Level Government College

06/09/2025

একাদশ শ্রেণিতে (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) ভর্তির নিয়মাবলি:

সাভার সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ০৭/০৯/২০২৫ থেকে শুরু হবে। শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী মেধাতালিকায় নির্বাচিতদের ভর্তি কার্যক্রম চলবে ০৭/০৯/২০২৫ থেকে ১৪/০৯/২০২৫ তারিখ পর্যন্ত।

স্বাগত জানাচ্ছি ভর্তিচ্ছু সকলকে।

সাভার সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ভর্তির জন্য ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা নিচে দেওয়া হলো:

১ম ধাপঃ (অনলাইন ভর্তি ফরমপূরন এবং ভর্তি ফি পেমেন্ট)
১. শিক্ষার্থীদের https://savargc.eshiksabd.com/ ওয়েবসাইটে user Name: savarstudent এবং Password: savarstudent দিয়ে লগইন করতে হবে ।
২. ওয়েবসাইটে লগইন করার পর Admission এ ক্লিক করে Click for New Admission এ ক্লিক করতে হবে ।
৩. Select Group থেকে HSC সিলেক্ট করে , Select Department থেকে বিভাগ সিলেক্ট করে (HSC-science/HSC-humanities/HSC-Business studies) এবং admission/SSC Roll এর ঘরে SSC Roll দিয়ে check for Admission এ ক্লিক করতে হবে ।
৪. Student Admission Form পেইজ আসবে সেখানে শিক্ষার্থীর সকল তথ্য সমূহ পুরণ এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে ।কলেজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে থেকে সাতটি বিষয় নির্বাচন করতে হবে তারপর save এ ক্লিক করতে হবে । [বিঃদ্রঃ Elective subject বা Fourth Subject নির্বাচনে ভুল হলে Remove Option মাধ্যমে তা সংশোধন করা যাবে ]
৫. Save এ ক্লিক করার পর টাকার পরিমানসহ পূরণকৃত ভর্তির ফরম আসবে ( ভর্তির ফি পরিশোধের পূর্বে ভর্তি ফরমটি প্রিন্ট করা যাবে না )।
৬. ভর্তি ফি পেমেন্ট করার পদ্ধতিঃ
শিক্ষার্থীরা বিকাশ অ্যাপস এ ঢুকে Education Fee তে ক্লিক করে প্রতিষ্ঠানের ঘরে Savar Govt. College লিখে সিলেক্ট করে স্টুডেন্ট আইডির ঘরে SSC Roll দিয়ে নির্ধারিত টাকা পরিশোধ করে pay slip প্রিন্ট করতে হবে । [বিঃদ্রঃ ভর্তির ফি পরিশোধ করলে স্বয়ংক্রিয়ভাবে ক্লাস রোল পড়বে ]
৭. pay slip প্রিন্ট করার পদ্ধতিঃ
https://savargc.eshiksabd.com/ গিয়ে User Name: savarstudent এবং Password: savarstudent দিয়ে Log in করার পর Receipt Print ক্লিক করে class Roll/Admission Roll এর ঘরে SSC Roll দিয়ে Show payment List ক্লিক করে pay slip প্রিন্ট করতে হবে ।

২য় ধাপঃ (কলেজ অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ)
১. কলেজে এসে অনলাইন থেকে প্রাপ্ত ভর্তি ফি জমার রশিদ দেখিয়ে কলেজ অফিস থেকে ২০০/- টাকা ফরম মূল্য পরিশোধ করে কলেজের ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
২. কলেজ অফিস থেকে সংগ্রহকৃত ভর্তি ফরম পূরণকরতে হবে ।

৩য় ধাপঃ (প্রয়োজনীয় কাগজপত্র জমা)
১. কলেজ অফিস থেকে সংগ্রহকৃত ভর্তি ফরম ,এসএসসি মূল নম্বরপত্র,প্রবেশপত্র,রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্র এবং ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিণ ছবি।
২. শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি ০১(এক) কপি।
৩.শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ০১(এক) কপি।
৪. কোটায় ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ পত্রের মূল সনদ প্রদর্শন করতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে ।
৫. ভর্তি ফি জমার রশিদ সহ সকল কাগজ পত্র কলেজ অফিসে জমা দিয়ে ভর্তি সম্পূর্ন করতে হবে ।

একাদশ শ্রেণিতে ১২ (বারো) মাসের বেতনসহ ভর্তি ফি নিচে দেওয়া হলো:
১. বিজ্ঞান গ্রুপ ভর্তি ফি ৪২১৫ /- টাকা
২. মানবিক গ্রুপ ভর্তি ফি ৪০৯৫/- টাকা
৩. ব্যবসায় শিক্ষা গ্রুপ ভর্তি ফি ৪০৯৫/- টাকা
উল্লেখ্য, শুক্রবার , শনিবার ও সরকারি অফিস ছুটির দিন কলেজ ভর্তি ফরম বিতরণ বন্ধ থাকবে। কিন্তু শুক্রবার , শনিবার ও সরকারি অফিস ছুটির দিন অনলাইনে ফি জমা দিতে পারবে।
শুক্রবার ,শনিবার ও সরকারি অফিস ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯.০০টা থেকে বিকেল ৩.০০টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। উল্লেখ্য, অনার্স পরীক্ষার দিন ০৭-০৯-২০২৫ এবং ১০-০৯-২০২৫ তারিখ সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তি ফরম বিতরণ কক্ষ:
মানবিক : শহীদ বীর তানজির খান মুন্না ভবন-১৫৬ নং
বিজ্ঞান : শহীদ বীর আবু সাইদ ভবন- ১০৩ নং
ব্যবসায় শিক্ষা : রাখাল চন্দ্র ভবন -১৪৩ নং

অনেক অনেক ধন্যবাদ।
অধ্যক্ষ
প্রফেসর মোঃ জহিরুল ইসলাম
[প্রয়োজনীয় সর্বশেষ তথ্য পেতে কলেজের অফিসিয়াল পেইজে লাইক দিয়ে সক্রিয় থাকুন]

21/08/2025

একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ১ম পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। তোমরা যারা নির্বাচিত হয়েছো, তারা ২২ আগস্ট ২০২৫ এর মধ্যে নিশ্চায়ন করে নাও, নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে।

Photos from সাভার সরকারি কলেজ's post 22/07/2025

আগামীকাল ২৩/০৭/২০২৫ তারিখ সকাল ৮.০০টা হতে নিম্নের রুটিন অনুযায়ী দ্বাদশ শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।

Photos from সাভার সরকারি কলেজ's post 25/06/2025

এইচএসসি পরীক্ষা ২০২৫
সাভার সরকারি কলেজ কেন্দ্রের আসন বিন্যাস

Photos from সাভার সরকারি কলেজ's post 27/05/2025

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস
কেন্দ্র:- সাভার সরকারি কলেজ
সাভার সরকারি কলেজ কেন্দ্রের আওতাধীন পরীক্ষার কেন্দ্রগুলো হলো:-
১/মানবিক বিভাগ ( সাভার সরকারি কলেজ)
২/ব্যবসা শিক্ষা বিভাগ (সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়)
৩/বিজ্ঞান বিভাগ (মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ)

10/09/2024

সাভার সরকারি কলেজের ০৯/০৯/২০২৪ তারিখে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিল সভার ৩ নং সিদ্ধান্ত:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসেনানি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী (শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯) মো. আমিন উদ্দিন এর নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল অপপ্রচারের নিন্দা এবং ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

27/08/2024

আসসালামু আলাইকুম।

প্রিয় সাভারবাসী,
সারাদেশে বন্যার্তদের সহায়তার লক্ষ্যে সাভার সরকারি কলেজের ছাত্র-শিক্ষক সমন্বয়ে কলেজ ক্যাম্পাসে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে। সকলকে এতে অংশগ্রহণ করার জন্য একান্ত অনুরোধ করছি। আজ থেকে সাভার সরকারি কলেজের কোনো শিক্ষার্থী কলেজের নামে রাস্তাঘাটে কোনো ত্রাণ সংগ্রহ করবে না।

সাভার সরকারি কলেজে সংগৃহীত সকল ত্রাণ যথাযথভাবে কলেজ শিক্ষক পরিষদের তত্বাবধানে বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

ধন্যবাদান্তে,
প্রফেসর মো. ইমরুল হাসান
অধ্যক্ষ

25/08/2024

আসসালামু আলাইকুম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার সরকারি কলেজের যেসকল শিক্ষার্থী শহিদ বা আহত হয়েছেন এবং যারা আন্দোলনে প্রত্যক্ষ সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের তালিকা প্রণয়নের কাজ চলছে।

অনুগ্রহপূর্বক তথ্য দিয়ে সহযোগিতা করুন।

যোগাযোগ:
আমিনুর রহমান দেওয়ান
সম্পাদক
শিক্ষক পরিষদ
সাভার সরকারি কলেজ
মোবাইল: +8801919070016

ধন্যবাদান্তে
প্রফেসর মো. ইমরুল হাসান
অধ্যক্ষ

18/08/2024

'গো বাংলাদেশ'

বক্ষদেশ ঈষৎ স্ফীত করে দুহাত দুদিকে প্রসারিত তরুণ। কী দৃঢ়বদ্ধ চোয়াল! দৃষ্টি সম্মুখপানে, সরলরেখায়। দু'পা কিছুটা ফাঁক করে দাঁড়িয়ে। ওর কি অবিচল আস্থা, আগ্নেয়াস্ত্র গর্জে উঠবে না? ছুটে আসবে না তপ্ত সীসা! লুটিয়ে পড়ে তারুণ্যসুন্দর মানুষটি।

অঝোর ক্রন্দন। ভেসে যায় চারদিক।

আমার ছোট্ট দৌহিত্র, কিশোর রিহান। অ্যামেরিকায় জন্ম। সেখানেই থাকে। জন্মভূমি, ভূগোল, দেশ, কতটুকুই বা বোঝে?

রিহান ডজবল খেলতে খেলতে অন্যমনস্ক হয়ে যায়। দুহাত মেলে ধরে ছোট্ট বুকটা সামনে উঁচু করতে চেষ্টা করে।

'মা, দ্যাকো, আমি আবু সাঈদ। আই অ্যাম সাঈদ।'
সদ্যফোটা ফুলের মতো কিশোর অস্ফুটে বলে, 'মা, গো বাংলাদেশ... '

ওর মায়ের মুখ ভেসে যায় অজানা জলে। কোথাও যেন কোনো এক দিঘির জলে ভাসে রক্তের স্রোত। দূর থেকে ভেসে আসে কিশোরকণ্ঠে গাঢ় ক্রন্দন, 'মা, আই অ্যাম আবু সাঈদ, মা দ্যাকো, আই অ্যাম আবু সাঈদ, গো বাংলাদেশ...'

Photos from সাভার সরকারি কলেজ's post 11/08/2024

স্যালুট, আমার সাভার সরকারি কলেজের বীর সেনানীদেরকে।

তারা নিজেরাই কলেজের বিভিন্ন ভবনের নামকরণ করে ফেলেছে, অধ্যক্ষ হিসেবে আমি কথা দিচ্ছি, তোমাদের চাওয়াই আগামী অ্যাকাডেমিক কাউন্সিল সভায় অফিসিয়াল হবে, ইনশাআল্লাহ।

১) কলেজের মূল ভবনের নাম দিয়েছে-
বীর শহিদ আবু সাঈদ ভবন
২) শেখ হাসিনা আইসিটি ভবনের নাম দিয়েছে-
বীর শহিদ মীর মুগ্ধ ভবন
৩) বঙ্গবন্ধু ভবনের নাম দিয়েছে-
সাভার সরকারি কলেজের ছাত্র, নতুন স্বাধীনতার অগ্র সেনানি,
বীর শহিদ তানজির মুন্না ভবন।

আমাদের দ্বিতীয় স্বাধীনতায় সাভার সরকারি কলেজকে অংশীদার করার জন্য স্যালুট জানাই আমাদের সন্তান মুন্নাকে।

প্রফেসর মো. ইমরুল হাসান
অধ্যক্ষ
সাভার সরকারি কলেজ।

13/07/2024

একাদশ শ্রেণিতে (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ভর্তির নিয়মাবলি:

সাভার সরকারি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ১৫/০৭/২০২৪ থেকে শুরু হবে। শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী মেধাতালিকায় নির্বাচিতদের ভর্তি কার্যক্রম চলবে ১৫/০৭/২০২৪ থেকে ২৫/০৭/২০২৪ তারিখ পর্যন্ত।

স্বাগত জানাচ্ছি ভর্তিচ্ছু সকলকে।

সাভার সরকারি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ভর্তির জন্য ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা নিচে দেওয়া হলো:

১.শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসির মূল নম্বরপত্র কলেজ অফিসে জমা দিয়ে কলেজ অফিস থেকে ২০০/- টাকা ফরম মূল্য পরিশোধ করে কলেজের ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
২. এসএসসি মূল নম্বরপত্র,প্রবেশপত্র,রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের ফটোকপি ০১(এক) কপি এবং ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিণ ছবি।
৩. শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি ০১(এক) কপি।
৪.শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ০১(এক) কপি।
৫.কোটায় ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ পত্রের মূল সনদ প্রদর্শন করতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে ।
৬. প্রদত্ত সকল তথ্য ও কাগজপত্রাদি যাচাই শেষে সঠিক থাকলে পেমেন্ট করার জন্য শিক্ষার্থীদেরকে কলেজ থেকে এসএমএস এর মাধ্যমে তাৎক্ষণিক ID ও Password সরবরাহ করা হবে।
৭. SMS এর মাধ্যমে প্রাপ্ত ID ও Password ব্যবহার করে www.savargc.gov.bd থেকে অনলাইনে পেমেন্ট করতে হবে ।
৮. পেমেন্ট করার পর অনলাইন মানি রিসিপ্ট ডাউনলোড করে প্রিন্ট করতে হবে ।
৯. মানি রিসিপ্টে কলেজের ক্লাস রোল নম্বর দেয়া থাকবে এবং ভর্তি ফরমে ক্লাস রোল নম্বর উল্লেখ করে দিতে হবে ।
১০. মানি রিসিপ্টের এক অংশ নিজের কাছে রাখতে হবে, অন্য দুই অংশ এবং উপরের প্রদত্ত সকল কাগজপত্র কলেজ ভর্তি ফরম (মূলকপি) এর সাথে সংযুক্ত করে কলেজ অফিসে জমা দিতে হবে।
ভর্তির জন্য পেমেন্ট করার ধাপ সমূহ:
ধাপ-১: www.savargc.gov.bd ক্লিক করতে হবে।
ধাপ-২: PAYMENT ক্লিক করতে হবে।
ধাপ-৩: PAYMENT ELEVEN ADMISSION ক্লিক করতে হবে।
ধাপ-৪: SMS এর মাধ্যমে প্রাপ্ত ID ও Password দিয়ে Login করতে হবে।
ধাপ-৫: Pay Now ক্লিক করতে হবে।
ধাপ-৬: Payment Method নির্বাচন করে যেকোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট করতে হবে।
ধাপ-৭: Money Receipt ক্লিক করে, মানি রিসিপ্ট ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

একাদশ শ্রেণিতে ১২ (বারো) মাসের বেতনসহ ভর্তি ফি নিচে দেওয়া হলো:
১. বিজ্ঞান গ্রুপ ভর্তি ফি ২৮৮০ /- টাকা
২. মানবিক গ্রুপ ভর্তি ফি ২৮৮০/- টাকা
৩. ব্যবসায় শিক্ষা গ্রুপ ভর্তি ফি ২৮৮০/- টাকা

উল্লেখ্য, শুক্রবার , শনিবার ও সরকারি অফিস ছুটির দিন কলেজ ভর্তি ফরম বিতরণ বন্ধ থাকবে। কিন্তু কেউ আগে কলেজ ভর্তি ফরম সংগ্রহ করে থাকলে শুক্রবার , শনিবার ও সরকারি অফিস ছুটির দিন অনলাইনে ফি জমা দিতে পারবে।

শুক্রবার ,শনিবার ও সরকারি অফিস ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে বিকেল ৪.০০টা পর্যন্ত উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার দিন দুপুর ১:৩০টা থেকে ৫:০০টা পর্যন্ত কলেজ ভর্তি ফরম বিতরণ চলবে।

ভর্তি ফরম বিতরণ কক্ষ:
মানবিক : ১০৬ নং
বিজ্ঞান : ২০৬ নং
ব্যবসায় শিক্ষা : ১১৪ নং

অনেক অনেক ধন্যবাদ।
অধ্যক্ষ
প্রফেসর মোঃ ইমরুল হাসান
[প্রয়োজনীয় সর্বশেষ তথ্য পেতে কলেজের অফিসিয়াল পেইজে লাইক দিয়ে সক্রিয় থাকুন]

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


41 Thana Road, Savar
Dhaka
1340

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00