জি এম কাদের সমর্থক ফোরাম

জি এম কাদের সমর্থক ফোরাম

Share

the politics campaigns & organigation

01/01/2022

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসি কে শুভেচ্ছা ও অভীনন্দন।

11/11/2021
17/10/2021

তথ্য প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে: জিএম কাদের।

হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে মন্তব্যের কারণে তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘সরকারের একজন প্রতিমন্ত্রী হুসেইন মুহম্মদ এরশাদকে কটূক্তি করে এবং রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার ঘোষণা দিয়ে গর্হিত কাজ করেছেন। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে।’
শনিবার (১৬ অক্টোবর) দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুর মহানগর ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
জিএম কাদের আরও বলেন, ‘২০১১ সালে পঞ্চদশ সংশোধনী করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। তাতেও রাষ্ট্রধর্ম ইসলাম সমুন্নত আছে। তাই কটূক্তি করে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করেছেন। তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, তা না হলে দেশের মানুষ একদিন এর বিচার করবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার সঙ্গে সকল ধর্মের অধিকার সাংবিধানিকভাবেই নিশ্চিত করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার সাহস আর ক্ষমতা কারও নেই।
’১৬ অক্টোবর ২০২১,

09/10/2021

জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

৯ অক্টোবর, ২০২১ ১৬:৫৯

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে পার্টির নতুন মহাসচিব করা হয়েছে। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে মহাসচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
গত ০২ অক্টোবর পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র মৃত্যুজনিত কারণে মহাসচিবের পদটি শূন্য হওয়ায় আজ এ নিয়োগ প্রদান করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১( ১)ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অদ্য ০৯ অক্টোবর, ২০২১ থেকে কার্যকর হবে।

মুজিবুল হক চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও ৬২ হাজার ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হন।

সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোট থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
এছাড়া তিনি বাংলাদেশ সরকারের তৃতীয় মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে থাকা জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপরই মহাসচিবের পদটি শূন্য হয়।
এর আগে এবিএম রহুল আমিন হাওলাদার বিভিন্ন মেয়াদে প্রায় ১৯ বছর জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা আগে একবার মহাসচিব ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করেন।

05/10/2021

দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় : জি.এম. কাদের

07/02/2021

এই চবিটি প্রমান করে এরশাদ কত জনপ্রিয় ছিলেন প্রশাসন ও জনতার নিকট।

14/01/2021

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীর সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এর আসু রোগ মুক্তির জন্য দেশবাসীর নিটক দোয়া কামনা করছি।মহান আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ্য করে আমাদের মাঝে পিরিয়ে আনেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka