সদর সার্কেল, মানিকগঞ্জ।। Sadar Circel, Manikganj.
We strive to serve respected residents of Manikganj!
03/04/2023
অদ্য ০৩/০৪/২০২৩ খ্রিঃ তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় জনাব মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মানিকগঞ্জ মহোদয় মানিকগঞ্জ থানার দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সদের দিক নির্দেশনা মূলক বক্তব্য সহ বিফ্রিং প্রদান করেন। এ সময় মানিকগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
06/03/2023
05/03/2023
#ডিবি_মানিকগঞ্জ_কর্তৃক ৮০০(আটশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০(ষাট) গ্রাম হেরোইন (সর্বমোট বাজারমূল্য অনুমান=৮,৪০,০০০/-টাকা) উদ্ধার, গ্রেফতার চার।
০৪ মার্চ (শনিবার) বিকাল অনুমান ০৪.১০ ঘটিকায় সিংগাইর উপজেলার চর দূর্গাপুর (জয়মন্টপ) এলাকা হতে মোঃ রমজান আলী@রমজান পাল (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এসময় তার সাথে থাকা ৭০০ (সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মোঃ রমজান আলী@রমজান পাল সিংগাইর উপজেলার চর দূর্গাপুর (জয়মন্টপ)গ্রামের মৃত হাতেম আলী@হাতেম পালের ছেলে।
একই তারিখ মানিকগঞ্জ ডিবি পুলিশের আরেকটি অভিযানিক দল রাত অনুমান ০৮.১০ ঘটিকায় সিংগাইর উপজেলার চর রাজনগর এলাকা হতে চর রাজনগর গ্রামের মোঃ খালেক বিশ্বাসের ছেলে মোঃ নাজমুল হোসেন@বাকি (৪৫), নিলটেক গ্রামের মোঃ আওলাদ হোসেনের ছেলে মোঃ মিরাজুল ইসলাম (৩৪) এবং মানিকনগর গ্রামের কালাচানের ছেলে করিম (৩৮)দেরকে আটক করে। এসময় তারদের সাথে থাকা ৬০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1800
