19/11/2025
🌿 গণঅধিকার পরিষদ – আশুগঞ্জ উপজেলা শাখা 🌿
📢 আড়াইসিধা ইউনিয়ন গণঅধিকার পরিষদের ত্রি-মাস মেয়াদী আহ্বায়ক কমিটি অনুমোদন
আলহামদুলিল্লাহ, গভীর সন্তুষ্টি ও সংগঠনের প্রতি দায়বদ্ধতার সঙ্গে জানাচ্ছি যে আশুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ এর পক্ষ থেকে আড়াইসিধা ইউনিয়ন এর আগামী ৩ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।
এই কমিটি আমাদের ইউনিয়নে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করা, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূলের সমস্যাগুলো তুলে ধরা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আরও গতিশীল করার লক্ষ্যে গঠিত হয়েছে।
🟢 কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ:
🔹 আহ্বায়ক: মোঃ ফরিদ মিয়া
🔹 সদস্য সচিব: মোহাম্মদ আলাল মাধুর
🔹 কার্যকরী সদস্য: ডঃ মুহাম্মদ আব্দুল্লাহ
নবগঠিত কমিটির সকল সদস্যকে আমি আশুগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
✨ এই নেতৃত্ব আড়াইসিধা ইউনিয়নে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ভূমিকা রাখবে।
গণঅধিকার পরিষদ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামের নাম—
⭐ যেখানে জনগণই শক্তি
⭐ সত্য ও ন্যায় আমাদের মূলমন্ত্র
⭐ দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান
⭐ এবং তরুণ-যুবসমাজের নেতৃত্বকে সামনে এনে পরিবর্তনের পথ তৈরি করাই আমাদের লক্ষ্য
আমি ব্যক্তিগতভাবে আশা করি যে নবগঠিত আহ্বায়ক কমিটি দায়িত্বশীলতা, সততা এবং তৃণমূলের মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
আমাদের স্লোগান—
জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার।
👉 সংগঠনের সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান—
আপনারা নবগঠিত কমিটির পাশে থাকুন, সহযোগিতা করুন, মতামত দিন এবং ন্যায়ের পথে আমাদের চলার শক্তি বাড়িয়ে তুলুন।
✊ গণঅধিকার পরিষদের অগ্রযাত্রা আরও বেগবান হোক।
✊ আড়াইসিধা ইউনিয়ন হোক ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার অগ্রভাগ।
#গণঅধিকার_পরিষদ
#আশুগঞ্জ_উপজেলা
#আড়াইসিধা_ইউনিয়ন
#জণগণের_অধিকার
#ন্যায়ের_পক্ষে
#সুশাসন
#সংগঠন_শক্তিশালী_হোক
23/06/2025
দ্বিতীয়বারের মতো
আশুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে, বাজারে গণ অধিকার পরিষদের লিফলেট বিতরণ ও কর্মী সংগ্রহের কাজ চলছে। আজ আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রাম ও যাত্রাপুর গ্রামে গণসংযোগ কালের কিছু স্থিরচিত্র। এতে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দ।
সত্যি সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে আজই গণ অধিকার পরিষদে যোগদান করুন।
জনতার অধিকার আমাদের অঙ্গীকার
আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার।
06/06/2025
আশুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
24/05/2025
আশুগঞ্জের বর্তমান ওসি মহোদয়ের সাথে গণধিকার পরিষদ আশুগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ গনের সৌজন্য সাক্ষাৎ। এ সময় ওসি সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাই আশুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল হাদি।
15/05/2025
সংগঠন কে গতিশীল করার লক্ষ্যে এবং সংগঠনকে মানুষের উন্নয়নে কাজ করতে। আশুগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদ সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। আজকে মিটিং এ জনবান্ধব মূলক বিভিন্ন আলোচনা হয়েছে। এতে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সম্মানিত আহবায়ক ,সদস্য সচিব ও উপদেষ্টা এবং নেতৃবৃন্দগণ।
10/05/2025
আশুগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হলো...
নবনির্বাচিত এই কমিটির সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন...
আহবায়ক : ইঞ্জিনিয়ার আব্দুল হাদি
সিনিয়র যুগ্ম আহবায়ক: মো: জাকির মাধুর
সদস্য সচিব : আশরাফুল ইসলাম
সিনিয়র যুগ্ম সদস্য সচিব : নাছির উদ্দিন...
19/04/2025
"ভিপিনুর "ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং আশুগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দসহ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় কালে আড়াইসিধা ইউনিয়নের কিছু স্থিরচিত্র।
এ
09/04/2025
যেখানে অন্যায় সেখানেই হোক প্রতিবাদ।
আগামী দিনের ভবিষ্যৎ, গণ অধিকার পরিষদ।
ভারতীয় বিএসএফের নির্মম ও নিষ্ঠুর অত্যাচারের শিকার মোঃ মুরাদ হোসেন মুন্না হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
তারিখ: ১০/০৪/২০২৫
সময়: বাদ আছর
স্থান আউলিয়া বাজার
আগামীকালকের মানববন্ধনে পাহাড়পুর ইউনিয়নবাসীকে দলমত নির্বিশেষে অংশকরণ করার জন্য অনুরোধ রইল
আহবানে ,
মোঃ মোস্তাকিম
যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা
আয়োজনে: গণঅধিকার পরিষদ (জিওপি) ও অঙ্গ সহযোগী সংগঠন, বিজয়নগর
08/04/2025
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ছাত্রনেতা "আশরাফুল হাসান তপু' ভাই এর বিয়েতে। উপস্থিত ছিলেন বাংলাদেশ গন অধিকার পরিষদের চেয়ারম্যান ও জননেতা" নুরুল হক নূর"ভাই ও "ফারুক ভাই"। নতুন দম্পতির জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল আশুগঞ্জ উপজেলার পক্ষ থেকে।
#গণধিকার পরিষদ আশুগঞ্জ উপজেলা ।
porishod Ashuganj upzella