01/04/2022
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহেশপুর ব্যাটালিয়নের অভিযানে ঝিনাইদহের মাটিলা সীমান্ত থেকে ১২.৫২৭ কেজি ওজনের ৯৯টি স্বর্ণের বারসহ ০১ জন স্বর্ণ চোরাকারবারী আটক
অদ্য ০১ এপ্রিল ২০২২ তারিখ সকাল ০৭৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মাটিলা বিওপি'র বিশেষ টহলদল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জুলুলী গ্রামের করিমমোড় বটতলা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহলদল একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদলের সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে চ্যালেঞ্জ করে এবং তার মোটর সাইকেলের বামপার্শ্বে ঝুলানো অবস্থায় থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশী করে অভিনব কায়দায় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১২.৫২৭ কেজি ওজনের ৯৮টি ছোট এবং ১টি বড় সর্বমোট ৯৯টি স্বর্ণের বার জব্দ করে। টহলদল তৎক্ষণাৎ উক্ত ব্যক্তিকে স্বর্ণের বার এবং মোটর সাইকেলসহ আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় তার নাম মোঃ ইব্রাহিম খলিল (২৫) জেলা- ঝিনাইদহ। আটকৃত আসামীকে স্বর্ণের মালিক কে বা কারা এই বিষয়ে জানতে চাওয়া হলে সে জানায় স্বর্ণগুলো তার ভগ্নিপতি মোঃ মোস্তফা (৪২), জেলা- ঝিনাইদহ সকালে তাকে দিয়েছে মোস্তফার বাসায় পৌছে দিতে বলেছে।
আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে জব্দকৃত স্বর্ণের বার, মোটরসাইকেল এবং মোবাইল ফোনসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করার কাযর্ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
31/03/2022
অভিনন্দন বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবকে প্রথম স্থান অধিকারের জন্য। প্রাণঢালা অভিনন্দন বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের সভাপতি এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মো: মনিরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম (বার) মহোদয়কে। যারা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকেও অভিনন্দন।
30/03/2022
*** বাংলাদেশ নৌবাহিনী ***
*** নিয়োগ বিজ্ঞপ্তি ***
*** ২০২৩এ অফিসার ক্যাডেট ব্যাচ ***
30/03/2022
চাকরি নয়, সেবা।
সময়ের সাহসী সন্তানেরাই জাতির শ্রেষ্ঠ সন্তান!!!
দালাল বা প্রতারক থেকে সাবধান থাকুন। অসৎ পন্থা অবলম্বনকারীদের কোন তথ্য থাকলে আমাদের জানান।
ভিশন ২০৪১ পূরণের মাধ্যমে উন্নত বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে সেই মানের পুলিশিং ব্যবস্থার জন্য সৎ, মেধাবী,সাহসী ও চ্যালেঞ্জ নিতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে যোগদানের জন্য বুধবার (৩০ শে মার্চ /২০২২ তারিখ) নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ২য় দিনের কার্যক্রমের চিত্র।
http://nilphamari.police.gov.bd/content/460.html
29/03/2022
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা সমাপ্ত
যশোর, ২৮ মার্চঃ- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা-২০২২ সোমবার (২৮-০৩-২০২২) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর -এর খেলার মাঠে সমাপ্ত হয়। চুড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল চার উইকেটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলের সৈনিক লাঈম ইসলাম ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোঃ সাঈদ হোসেন, বিবিপি, ওএসপি, বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ঘাঁটি এয়ার অধিনায়ক, উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ২০ মার্চ ২০২২ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, ওএসপি, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। ০৯ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭টি দল অংশগ্রহণ করে।
28/03/2022
দি ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি) চট্টগ্রাম সেনানিবাসে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।
গত ২৭ মার্চ ২০২২ (রবিবার) বিকেলে চট্টগ্রাম সেনানিবাসস্থ ‘দি ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার’ (ইবিআরসি) -এ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এসময় সেনাবাহিনী প্রধানের সাথে জিওসি আর্টডক, ভিসি বিইউপি এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ ক্যাপ্টেন শেখ কামাল (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র) ০৯ অক্টোবর ১৯৭১ সালে প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সের সদস্য হিসেবে ১ম ইস্ট বেংগল রেজিমেন্ট তথা সিনিয়র টাইগার্স এ কমিশন লাভ করেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সিনিয়র টাইগার্স হতে ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন, যা ইস্ট বেংগল রেজিমেন্টের জন্য বিরল সম্মান ও গর্বের বিষয়। বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল, সর্বপ্রথম এবং সর্ববৃহৎ প্রশিক্ষণ সেন্টার ইবিআরসি এর প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে একটি দৃষ্টিনন্দন ও পূর্ণাঙ্গ একাডেমিক ভবন নির্মাণ করা হয়, যার নামকরণ করা হয় ‘শেখ কামাল কমপ্লেক্স’। এরই ধারাবাহিকতায়, ইস্ট বেংগল রেজিমেন্ট এর সূর্য সন্তান শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ এই ভবনের সামনে তাঁর একটি ‘আবক্ষ ভাস্কর্য’ স্থাপন করা হয়েছে।
22/03/2022
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক ১,৫০,০০,০০০/-(এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবেলটসহ ১জন মাদক পাচারকারী আটক
অদ্য ২০ মার্চ ২০২২ তারিখ বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণে এগারগুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে নায়েক মোঃ সাজদার হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল হোয়াইক্যং চেকপোষ্টের নিকটবর্তী তেলের পাম্পে অবস্থান করছিল। মাদক পাচারের সংবাদ পেয়ে বিশেষ টহলদল মোটর সাইকেলযোগে দ্রুত এগারগুনিয়া নামক স্থানে গমন করে। আনুমানিক ১৩৩০ ঘটিকায় সন্দেহভাজন একটি অটোরিক্সা আটক করে। পরবর্তীতে বর্ণিত অটোরিক্সাটি তল্লাশী করে একটি বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা হতে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যমানের অটোরিক্সাটিও জব্দ করা হয়।
নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে নিজ দখলে রাখার দায়ে অটোরিক্সাসহ বর্ণিত ব্যক্তিকে আটক করা হয় হয়। ধৃত মাদক পাচারকারীর স্বীকারোক্তিতে উক্ত মাদক পাচারের সাথে আরো দুইজন মাদক ব্যবসায়ী জড়িত রয়েছে বলে জানায়। আটককৃত একজন আসামী এবং দুইজন পলাতক আসামীর বিরুদ্ধে (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও অটোরিক্সাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
22/03/2022
বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
লালমনিরহাট, ২২ মার্চঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ৪৯তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার (২২-০৩-২০২২) বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, ওএসপি, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৪৯ জন এমওডিসি (বিমান) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অর্ন্তভুক্ত হলো। রিক্রুট (এমওডিসি) আশিকুর রহমান শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে “চৌকস রিক্রুট ট্রফি” লাভ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং রিক্রুট অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
22/03/2022
সরকারী সফরে নৌবাহিনী প্রধানের
কাতার ও জার্মানি গমন
========================
২১ হতে ২৩ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত কাতারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনী’তে (7th Doha International Maritime Exhibition and Conference (DIMDEX-2022)' অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (Admiral M Shaheen Iqbal, NBP, NUP, ndc, afwc, psc) রবিবার (২০-০৩-২০২২) ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
কাতার সফরকালে নৌপ্রধান দেশটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনী’তে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি দেশটির নৌপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
কাতার সফর শেষে নৌবাহিনী প্রধান জার্মান নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে জার্মানি সফর করবেন। সফরকালে তিনি জার্মানি নৌপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এসময় দুই দেশের নৌপ্রধানগণ পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট (এমপিএ) এর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। উলেখ্য, সফর শেষে নৌপ্রধান আগামী ৩১ মার্চ ২০২২ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যায়।
22/03/2022
বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) কর্তৃক যৌথভাবে আয়োজিত এক্সারসাইজ টাইগার লাইটনিং-৩ (২০২২) উদ্বোধন।
গত ২০ মার্চ ২০২২ (রবিবার) বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) কর্তৃক যৌথভাবে আয়োজিত শান্তি সহায়তা কার্যক্রমের উপর একটি দ্বিপাক্ষিক অনুশীলন ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-৩’ (২০২২) শুরু হয়। প্রতিকূল নিরাপত্তা পরিবেশে পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং আকস্মিক চ্যালেঞ্জ মোকাবেলায় তড়িৎ ব্যবস্থা গ্রহণে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যেই এই অনুশীলনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল ষ্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সারসাইজের মূল কার্যক্রম শুরু করেন। এছাড়াও কমান্ড্যান্ট বিপসট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) এর পক্ষ থেকে ওরিগন ন্যাশনাল গার্ড এর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মাইকেল ই. স্টেনসেল এবং বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
12/09/2021
👨✈️পুলিশ কনস্টেবলে আবেদন করতে কি কি লাগে?
🛑১. SSC এর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার..!
🔘২. HSC এর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার (প্রার্থী যদি HSC পাশ করে থাকে)!
🛑৩. ভোটার আইডি কার্ড(যদি থাকে)!
🔘৪. জন্মনিবন্ধন সনদপত্র( যদি থাকে)!
🛑৫. প্রার্থীর উচ্চতা এবং ওজন।
🔘৬. বর্তমান ঠিকানা (পোস্ট কোড অবশ্যই মনে করে লিখে নিয়ে যাবেন)!
🛑৭. স্থায়ী ঠিকানা।(পোস্ট কোড অবশ্যই মনে করে লিখে নিয়ে যাবেন)!
🔘৮. জন্মতারিখ।
🛑৯. ব্লাড গ্রুপ।
🔘১০. জাতীয়তা।
🛑১১. পাসপোর্ট সাইজের পিকচার।
🔘১২. সাক্ষরের স্ক্যান কপি।
💞এছাড়াও প্রার্থীর নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এগুলো তো কমন ব্যাপার।
👉আবেদন ফি কিভাবে জমা দিব?
⚛সফলভাবে আবেদন সম্পন্ন হলে প্রার্থীকে একটা ইউজার আইডি দেয়া হবে। ওই ইউজার আইডির এর বিপরীতে প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে নগদ ৩০ টাকা আবেদন ফি প্রেরন করতে হবে।
প্রিলিমিনারি বাছাইয়ের ক্ষেত্রে যেসকল প্রার্থী শারীরিক পরিক্ষার জন্য নির্বাচিত হবেন তাদেরকে মাঠে যাওয়ার আগে নিকটতম সরকারি ব্যাংকে
বাংলাদেশ পুলিশের নির্দিষ্ট একাউন্টে ১০০ টাকা চালান(ব্যাংক ড্রাফট) করতে হবে।
পেইজে লাইক দিয়ে সাথে থাকুন ।🙂