ইয়া নাফসী

ইয়া নাফসী

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইয়া নাফসী, Public Service, mymenshingh, Dhaka.

03/11/2022

🤲🤲🤲

12/09/2022

(সত্যি)
হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস!

অথচ ৫/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত।

সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে প্রত্যাশা ,পাঞ্জেরী, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চূ চ্যড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস,পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক,চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি,গ্রুপিং করা,শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষককের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

13/08/2022

#খতমে_খাজেগানzপড়ারsনিয়মঃ

১। ইস্তেগ্ফার- ১১বার
২। সূরা ফাতিহা- ১০০ বার
৩। দরূদ শরীফ- ১০০ বার
৪। সূরা আলাম নাশরাহ- ৭৯ বার
৫। সূরা ইখলাছ- ১০০০ বার
৬। পুনরায় সূরা ফাতিহা- ৭বার
৭। পুনরায় দরূদ শরীফ- ১০০বার
৮। তারপর এই দোয়া (একশত বার): فَسَهِّلْ يَا اِلٰهِىْ كُلَّ صَعْبٍ بِحُرْ مَتِ سَيِّدِ الْاَ بْرَارِ سَهِّلْ سَهِّلْ بِفَضْلِكَ يَاعَزِيْزُ‎
উচ্চারণ: ফাসাহ্হিল ইয়া ইলাহি কুল্লা ছা’বিন বিহুরমাতি সায়্যেদিল আবররি সাহ্হিল- সাহ্হিল বিফাদ্বলিকা ইয়া আজীজ। অত:পর
৯। يَا قَاضِىَ الْحَاجَاتْ ইয়া ক্বদ্বিয়াল হাযাত- ১০০বার
১০। يَا كَفِىَ الْمُهِمَّاتْ ইয়া কাফিয়াল মুহিম্মাত- ১০০বার
১১। يَا دَافِعَ الْبَلِيَّاتْ ইয়া দাফিয়াল বালিয়্যাত- ১০০বার
১২। يَا مُجِيْبَ الدَّعْوَاتْ ইয়া মুযিবাদ দা’ওয়াত- ১০০বার
১৩। يَا رَافِعَ الدَّرَجَاتْ ইয়া রাফিয়াদ্ দারযাত- ১০০বার
১৪। يَا حَلَّالَ الْمُشْكِلَاتْ ইয়া হাল্লালাল্ মুশ্কিলাত্- ১০০বার
১৫। يَا مُسَبِّبَ الْاَسْبَابْ ইয়া মুসাব্বিবাল আসবাব- ১০০বার
১৬। يَا شَافِعَ الْاَمْرَاضْ ইয়া শাফিয়াল আমরাজ- ১০০বার
১৭। يَا مُفَتِّحَ الْاَبْوَابْ ইয়া মুফাত্তিহাল্ আব্ওয়াব- ১০০বার
১৮। رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ রব্বি ইন্নি মাগ্লুবুন ফানতাছির- ১০০বার
১৯। يَا غَوْثُ اَغِثْنِىْ وَاَمْدُدْنِىْ ইয়া গউছু আগিছ্নী ওয়া আম্দুদ্নীয়া- ১০০বার
২০। اِنَّالِلّٰهِ وَاِنَّااِلَيْهِ رَاجِعُوْنْ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন- ১০০বার
২১। لَااِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنْ লা-ইলাহা ইল্লা আ আংতা সুব্হানাকা ইন্নি কুংতু মিনাজ জোয়ালিমীন- ১০০বার‎
২২। فَاسْتَجَبْنَا لَهٗ وَنَجَّيْنٰهُ مِنَ الْغَمِّ وَكَذٰ لِكَ نُنْجِى الْمُؤْمِنِيْنْ ফাসতাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গম্মি ওয়া কাজালিকা নুনজিল মু’মিনীন- ১০০বার‎
২৩। يَا اَرْ حَمَ الرَّحِمِيْنْ ইয়া আরহামার রহিমিন- ১০০বার‎
২৪। অতঃপর ১০০বার দরূদ শরীফ পাঠ করে খতম শেষ করে খালেছ দিলে মুনাজাত করবে, ইনশাআল্লাহ্, আল্লাহপাক কবুল করবেন এবং এর ফলাফল প্রত্যক্ষ হতে থাকবে।

11/08/2022

কলেজ থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটা ছেলেকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম।
তারপর ভাবলাম,
" সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি, আজকের পর আর যদি কোনদিন দেখা না হয়। "

যেই ভাবনা সেই কাজ।
আমি তার কাছে গিয়ে বললাম,
" আপনার নামটা জানতে পারি? "

" কেন? "

" কারণ আপনাকে আমার ভালো লেগেছে, আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি। "

ছেলেটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো।
বললো,
" তুমি কিসে পড়ো? "

" ইন্টার সেকেন্ড ইয়ার। "

" নিউটনের সূত্র তিনটা জানো? "

" জানতাম ভুলে গেছি। "

" সামান্য তিনটি সূত্র মনে রাখতে পারো না, আবার রাস্তায় ছেলেদের পছন্দ করো। "

আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরো লজ্জা পেলাম।

এরপর ছেলেটা তার কলম বের করলো। তারপর একটা কাগজে কি যেন লিখলো। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বললো,

" বাসায় যাবার সময় সূত্র তিনটা মুখস্থ করতে করতে বাসায় যাবে। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। "

আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে, একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি।

বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার আন্ডা সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম।
সেখানে লেখা ছিল,

" আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। তুমি কিছু মনে করো না, আমার মোবাইল নাম্বার দিলাম। বাসায় গিয়ে কল দিও। তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। "🙂

05/08/2022

😕একবার এক মেডিকেলের ছাত্র ছাত্রীদের
প্র্যাক্টিকাল ক্লাশ চলতেছে।

😒প্র্যাক্টিকালের জন্য এক মরা কুকুর
নিয়ে আসা হলো।

😲প্রফেসর সাহেব হঠাৎ করে সেই কুকুরের পিছন
দিকে নিজের আঙুল ডুকিয়ে দিলেন
তারপর আঙুল
নিজের মুখে দিলেন!!

😱এরপর সব ছাত্র- ছাত্রীদের এই
কাজ করতে বললেন।

😰স্যারের ভয়ে সবাই তাদের আঙুল
কুকুরের পিছে দিয়ে,
তারপর মুখে দিল।😰

:
:
:
:
:
এরপর স্যার বললেন, "বুঝছ !
মেডিকেলে সবচেয়ে গুরুত্বপূর্ন হল মনোযোগ।

তোমরা যদি মনযোগ দিতা
: তাহলে বুঝতা যে আমি আমার মিডল ফিঙ্গার ডুকাইছি আর তর্জনী আমার মুখে দিছি!!

😵এখন থেকে মনোযোগ দাও
ছাত্র-ছাত্রীরা সব বেহুশ😵

এর ই নাম মনোযোগ 😊

04/08/2022

👞 জুতা নিয়ে এক অদ্ভুত কাহিনী।
"""""""""--------------+*'*+-------------""""""""
অত্যন্ত ব্যথিত অন্তর নিয়ে কূফার জামে মসজিদে নামাজ আদায় করলেন সেখ সাদি (রহঃ)
তার জিবনে কোন অভিযোগ ছিলনা এবং মনে কোন ব্যথা ও ছিলনা।
কিন্তু একটি কারণে তার মনটা খুবই খারাপ ছিল। আর সেই কারণটি হলঃ-
তার পায়ে জুতা ছিলনা এবং জুতা কেনার মত সমর্থও ছিলনা।
তাই মন ভরা কস্ট নিয়ে কূফার মসজিদে নামাজ শেষ করার পর তিনি দেখতে পেলেন এক ব্যক্তির পা নেই।

তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার তো শুধু জুতা নেই!
আর ঐ ব্যক্তির তো পা' ই নেই।
আল্লাহু আকবর।
সাথে সাথে তিনি ফলশ্রুতিতে আল্লাহর কৃতজ্ঞতায় সেজদায় লুটিয়ে পরলেন।
""""" সুবহানাল্লাহ।

শিক্ষা/:-...... আল্লাহ আমাদের কে কত অসংখ্য অগনিত এমন অনেক নিয়ামত দান করেছেন যা অন্যকে দান করেন নাই!
এই জন্য বেশি বেশি নিয়া মতের শুকর আদায় করা।
...................... আলহামদুলিল্লাহ।

29/07/2022

মাদ্রাসার শিক্ষক।

একটু প্রহার করলে, হুজুর একটু বেশী মারে।

আর আদর করলে, স্বভাব খারাপ, হুজুর ভাল না,

বেতন বাড়ানোর চাইলে, হুজুর এত লোভী কেন?

ছুটি চাইলে,, হুজুর বউয়ের গোলাম।

ক্লাস টাইমে ক্লান্ত হয়ে কখনো একটু বিরতি নিলে, হুজুর ডিউটি করে না।

প্রয়োজনে মোবাইল হাতে নিলে, হুজুর মোবাইল পাগলা বলে
বহু রকম আইনের কথা শুনিয়ে দেয়।

ভালো পোষাক পরলে, হুজুর এত শৌখিন ভাব ধরে।

একটু নরমাল পোষাক পরলে, হুজুর দুনিয়ার খাচ্ছর, পরিষ্কার পরিচ্ছন্ন না,

চাকরি ছেড়ে বা পাশাপাশি ব্যবসা বা অন্য কিছু করলে
ঐ দেখো হুজুরের জীবনটা নষ্ট, দুনিয়া পাইছে!

শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে বসে থাকলে বলবে এভাবে মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকলে চলবে!!
পাশাপাশি কিছু একটা করেন।
ভূলক্রমে হুজুরের একটা দোষ পাইলেই বলে সেতো মাদ্রাসার বিশাল ক্ষতি করলো মাদ্রাসাটা শেষ করে দিলো!

মাদ্রাসার কমিটি, ও গার্জিয়ানদের এমন বহু কথা শুনেও মাদ্রাসার উস্তাদরা বছরের পর বছর তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দ্বীনের খেদমত ও ছাত্রদের উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে থাকেন,

তাই বলে আমাদের থেমে গেলে চলবে না,
বসে থাকলেও হবেনা কারন লোকে কি বলে আমাদের দেখার সময় নাই।গন্তব্য স্থলে আমাদের পৌঁছতেই হবে।

19/07/2022

এসি চালানো নিষিদ্ধ 🚫

13/07/2022

???

10/07/2022

تقبل الله منا ومنكم،،،،

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Mymenshingh
Dhaka
56106362