বন্ধন ব্লাড ফাউন্ডেশন

বন্ধন ব্লাড ফাউন্ডেশন

Share

অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

22/02/2021

বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সহকারী প্রতিষ্টাতা Sakhawat এর ৩য় বারের মতো B(+) লাল ভালোবাসা দান।
দোয়া ও ভালোবাসা রইলো।

06/02/2021

থ্যালাসেমিয়া নিয়ে কিছু কথা বলাবো আজকেঃ-

থ্যালাসেমিয়া রোগীদের জন্য কিছু দিন পর পর ব্লাড দরকার হয়। সেই ক্ষেএে রোগীর লোক আপনি নিজেই পারেন ব্লাড মেনেজ করে নিতে, কীভাবে? আসুন জেনে নেই.........
আমার মতে,যেহেতু থ্যালাসেমিয়া রোগীর জন্য কিছু দিন পর পর ব্লাড লাগে সেহেতু ডোনার মেনেজ করার জন্য আপনারা অনেক স্বেচ্ছাসেবী ভাই বোনদের বলে থাকেন ডোনার মেনেজ করে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ ডোনারও মেনেজ হয়ে যায়। তবে একজন ডোনার যখন ব্লাড ডোনেট করতে যায় তখন আপনারা ডোনারদের সাথে ভালো ব্যবহার করুন, সম্ভব হলে তাকে এক বোতল পানি-সেলাইন/ডাব খাওয়ান এবং ডোনারের ফোন নাম্বার সেফ করে রাখুন, ডোনারের খোঁজ খবর নিন। মোবাইল ফোনে নাম, নাম্বারের সাথে, শেষ ব্লাড ডোনেটের তারিখটাও উল্লেখ করে রাখুন,এভাবে তিন থেকে চারটা ডোনারের নাম্বার ফোনে সেভ করে রাখুন এবং মাঝে মাঝে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন কারন আপনার যখন ব্লাড দরকার হবে তখনই আপনি তাদের মধ্য থেকে কাউকে না কাউকে খুজে পাবেন ইনশাআল্লাহ।
মনে রাখবেন একজন ডোনার কিছু চায় না, চায় শুধু আপনাদের ভালোবাসা ও দোয়া।

"আর নয় রক্তচোষা থ্যালাসেমিয়া"
থ্যালাসেমিয়া এখন মহামারি প্রতিরোধই প্রতিকার।
"রক্ত পরীক্ষা ছাড়া বিয়ে নয়, আর একটা থ্যালাসেমিয়া শিশু নয়"

02/02/2021
27/01/2021

বোম্বে ব্লাড গ্রুপ কি?
পৃথিবীর সবচেয়ে দুর্লভ ব্লাড গ্রুপগুলোর মধ্যে একটি... এই রক্তের গ্রুপ কতটা দুর্লভ, তা বুঝানোর জন্য একটা ছোট পরিসংখ্যান দিচ্ছি... বাংলাদেশে কোনো "বোম্বে ব্লাড গ্রুপ" এর মানুষ আছে কিনা আমি জানি না... ভারতে ১৭৯ জন পাওয়া গেছে, এবং সারা বিশ্বে খুব বেশি হলে আছে ২৮,০০০ জন (১ মিলিয়নে মাত্র ৪ জন)... (২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী)

বোম্বে শহরে (বর্তমানের মুম্বাই শহর) সর্বপ্রথম ১৯৫২ সালে এই রক্তের গ্রুপ আবিষ্কার করেন ডাঃ ভেডে... এই শহরের নাম অনুসারেই এই রক্তের নাম "বোম্বে ব্লাড গ্রুপ"... তবে এর অন্য নামও আছে "hh blood group"...

রক্ত গ্রুপগুলোর নামকরন করা হয় এন্টিজেন এবং এন্টিবডির উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে... যেমনঃ
A(+ve) রক্ত গ্রুপে "A এন্টিজেন" থাকে, কিন্তু এন্টিবডি হিসাবে থাকে "B এন্টিবডি"...বিস্তারিত জানতে, এই ছবিটি দেখুন... আর আলোচনার সুবিধার্থে H, Rh, D এই এন্টিজেনগুলো নিয়ে আলোচনা করিনি এখানে... ছবি দেখে বুঝে নিন...
http://donatebloodbd.com/bombay-blood-group.jpg

আমাদের পরিচিত ৮টি রক্ত গ্রুপে কোনো না কোনো এন্টিজেন থাকেই... কিন্তু বোম্বে ব্লাড গ্রুপে কোনো এন্টিজেন নেই, সবগুলোই এন্টিবডি, মানে "A এন্টিবডি", "B এন্টিবডি" থাকে...

তাছাড়া, এই রক্তে কোন এন্টিজেন না থাকার কারনে অন্য কোনো গ্রুপের রক্ত প্রসেসিং করে রক্ত গ্রহন করা যায় না... শুধু মাত্র একজন "বোম্বে ব্লাড গ্রুপ" এর রক্তদাতা থেকেই "বোম্বে ব্লাড গ্রুপ" এর রোগী রক্ত গ্রহন করতে পারবে...

একবার চিন্তা করুন, এই রক্ত গ্রুপের একজন মানুষের যদি হঠাৎ রক্তের প্রয়োজন হয় তাহলে সে লক্ষ মানুষের ভিড়েও নিজের রক্ত গ্রুপের মানুষ খুজে পাবে না... কতটা ভয়াবহ !!!"বোম্বে ব্লাড গ্রুপ" এর ২৮ হাজার মানুষের সুস্থতা কামনা করি... মনের গভীর থেকেই কামনা করি...

(নোটঃ ও- রক্ত গ্রুপেও 'এ এন্টিজেন' বা 'বি এন্টিজেন' নেই, কিন্তু H এন্টিজেন আছে যা বোম্বে গ্রুপে থাকে না... )

27/01/2021

বোম্বে (HH-) ব্লাড গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানুন!!

23/01/2021

প্রিয় সুহাসিনী শ্রাবন্তী আপু ৫ম বারের মতো লাল ভালোবাসা বিনিময়!
আপুকে বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি!!

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka