পাহাড়ি ছাত্র পরিষদ-ঢাকা শাখা

পাহাড়ি ছাত্র পরিষদ-ঢাকা শাখা

Share

The Greater Chittagong Hill Tracts Hill Students' Council or shortly known as P*P

24/01/2026

খাগড়াছড়ি কমলছড়িতে ভূমি বেদখলের উদ্দেশ্যে আব্দুল বশির গং কর্তৃক বিমল ত্রিপুরাকে হত্যার প্রতিবাদ ও বান্দরবানের আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী কুখ্যাত ডাকাত জাফর আলম গংদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ ২৪ জানুয়ারি ২০২৬,শনিবার বিকাল‌ ৪টায় শাহবাগে ঢাকা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

01/11/2025

পিসিপি ঢাকা মহানগর শাখার ১৯তম কাউন্সিল সম্পন্ন
সভাপতি ঝিমিট চাকমা ও সম্পাদক বাহাদুর ত্রিপুরা

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ঢাকা মহানগর শাখার ১৯তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ঝিমিট চাকমাকে সভাপতি, বাহাদুর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও সূর্য চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় রাজধানীর তোপখানা রোডে একটি হল রুমে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

“পাহাড়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি এক হও, পার্বত্য চট্টগ্রামে নতুন সেনা ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্র বন্ধ, অব্যাহত নারী ধর্ষণ ও ভূমি বেদখলের বিরুদ্ধে ছাত্র সমাজ সোচ্চার হোন, আন্দোলন গড়ে তুলুন” এই স্লোগানে পিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি নরেশ ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝিমিট চাকমার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন পিসিপি কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, ঢাকা মহানগর শাখার সদস্য অংসালা মারমা। এছাড়াও কাউন্সিলে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা।

কাউন্সিল অধিবেশনের শুরুতে অধিকার আদায়ের লড়াইয়ে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কাউন্সিলে অমল ত্রিপুরা বলেন, বাংলাদেশ রাষ্ট্রের শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের অস্তিত্ব ধ্বংস করতে পরিকল্পনা মাফিক এগোচ্ছে। তারা পাহাড় নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার করছে, মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে পাহড়িদের ভূমি বেদখল ও নারী ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে। আঞ্চলিক রাজনৈতিক দলসমূহকে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত করে তথাকথিত সার্বভৌমত্ব রক্ষার নামে পাহাড়ে নতুন করে সেনাক্যাম্প স্থাপনে পাঁয়তারা চলছে। সুতরাং পাহাড়ি জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে। রাষ্ট্রের শাসকগোষ্ঠীর সকল অন্যায়, দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

সংগঠন নিপীড়িত জনগণের শক্তি মন্তব্য করে অমল ত্রিপুরা বলেন, মানুষ নিজেদের প্রয়োজনে, মুক্তির আকাক্সক্ষায় ও নিরাপদ জীবন যাপন করতে এবং সম্মান-মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই সংগ্রাম করেছিল। বিভিন্ন সংগঠন গড়ে তোলার মাধ্যমে, কঠোর সংগ্রাম করে লড়াইকে এগিয়ে নিয়ে নিজেদের অধিকার আদায় করতে হয়েছে। পাহাড়ে মানুষ স্মরণাতীতকাল থেকে সংগ্রাম করে আসছে।

তিনি বলেন, সংগঠন এমন এক শক্তি, যা দিয়ে তরুণ, ছাত্র, জনতা, শ্রমিক, নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণী মানুষকে সুসংগঠিত করে, ঐক্যবদ্ধ করে। কাজেই সংগঠনই হচ্ছে নিপীড়িত জনগণের এক মহাশক্তি। জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আদর্শিক ছাত্র সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে লড়াই সংগ্রাম বেগবান করতে তিনি ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

কাউন্সিলে নরেশ ত্রিপুরা বলেন, পাহাড়ে সেনাশাসনের বিরুদ্ধে পাহাড় সমতলে সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে। আত্মসম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোন বিকল্প নেই।

কাউন্সিল অধিবেশন শেষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হলে উপস্থিত প্রতিনিধিরা তা করতালির মাধ্যমে পাশ করে নেয়। এতে বিদায়ী কমিটি বিলুপ্তি করে ঝিমিট চাকমাকে সভাপতি, বাহাদুর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও সূর্য চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা।

বার্তা প্রেরক

(রুমেশ চাকমা)
তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক
পাহাড়ি ছাত্র পরিষদ
ঢাকা মহানগর শাখা।

09/07/2024

তারিখ : ৯ জুলাই ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য ৫% কোটা বহাল রাখার দাবি জানিয়েছে পিসিপি

২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা বাতিলের আগ পর্যন্ত দেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু জাতিসত্তাসমূহের জন্য বরাদ্দ ৫% কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত ও পাহাড়ে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত দাবি জানিয়ে বলেন, বৃহত্তর বাঙালি জাতির সাথে সমানভাবে বিকাশ লাভের জন্য দেশে বিভিন্ন ক্ষেত্রে অনগ্রসর সংখ্যালঘুদের জন্য আরও দীর্ঘ সময় ধরে কোটা ব্যবস্থা বহাল রাখার প্রয়োজন রয়েছে।

প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও চীনসহ বিভিন্ন দেশে সংখ্যালঘু জাতি ও অনগ্রসর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এখনও কোটা ব্যবস্থা চালু রয়েছে মন্তব্য করে তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এ ধরনের এফারমেটিভ একশন ছাড়া দেশকে সার্বিকভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়।

এছাড়া অনগ্রসর জেলা, নারী, প্রতিবন্ধী ও সু-বঞ্চিত শ্রেণীর (কৃষক, শ্রমিক, দিনমজুর ইত্যাদি) জন্যও কোটা চালু বা পুনর্বহালের প্রয়োজন বলে তারা মনে করেন।

নেতৃদ্বয় বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতারা অবিবেচক ছিলেন না, তারা কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছিলেন এবং সংখ্যালঘু জাতিসত্তার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কোটা বাতিল কিংবা সংস্কার কোনটাই চাননি। কিন্তু সরকার অন্য কারোর মতামত না নিয়ে দেশের পুরো কোটা পদ্ধতিই বাতিল করে দেয়, যা মোটেই সুবিবেচনাপ্রসূত ও বাস্তবসম্মত ছিল না।’

পিসিপি নেতৃদ্বয় সরকারের অতীতের উক্ত ভুল সিদ্ধান্ত সংশোধন করে অবিলম্বে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু জাতির শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৫% কোটা পুনর্বহাল করা এখন জরুরী বলে অভিমত ব্যক্ত করেন এবং বলেন পাহাড় ও সমতলের ছাত্র সমাজের দাবিও হলো তাই।

প্রেস বিজ্ঞপ্তিতে পিসিপি নেতৃদ্বয়, পাহাড়ি শিক্ষার্থীদের নিজ স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন।

দেশের চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে পিসিপি নেতারা বলেন, সরকারের উচিত আন্দোলনকারীদের দাবি গভীরভাবে বিবেচনায় নেয়া এবং সমাধানে পৌঁছার জন্য এ বিষয়ে বিশেষজ্ঞ ও যোগ্যতম ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা, যার কাজ হবে পুরো কোটা ব্যবস্থা সম্পর্কে অধ্যয়ন ও গবেষণা করে সরকারের কাছে সুপারিশ পেশ করা। তা না হলে কোটা নিয়ে পাল্টাপাল্টি দাবি, আদালতের রায় ও আন্দোলনের ঘূর্ণিপাকে পড়ে শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হবে।

বার্তা প্রেরক

থুইলাপ্রু মারমা
দপ্তর সম্পাদক
পাহাড়ি ছাত্র পরিষদ
কেন্দ্রীয় কমিটি।

12/06/2024

বম উদ্বাস্তুদের সাহায্যার্থে এগিয়ে আসুন, ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা দিন
------------------

• নরেশ ত্রিপুরা 01810-652158 বিকাশ ও নগদ নাম্বার (ঢাকা)

• রোনাল চাকমা, বিকাশ নম্বর: 01884282384, নগদ নম্বর: 01619757784

• থুইক্যসিং মারমা: 01556742675 রকেট

(বি: দ্র: আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ত্রাণের অর্থ গ্রহণ করা হবে)

সম্মানিত সুধী,
আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চল বান্দরবানের রুমা ও থানচিতে ২ ও ৩ এপ্রিল ২০২৪ ব্যাংক ডাকাতির ঘটনার পর সরকার রুমা, থানচি ও রোয়াংছড়িসহ আশে-পাশের এলাকায় সামরিক অভিযান পরিচালনা করছে। গত ৭ এপ্রিল থেকে চলতে থাকা এই অভিযানে আজ পর্যন্ত কমপক্ষে শিশুসহ ১৪ জনকে বিনা বিচারে ঠ্যাণ্ডা মাথায় হত্যা এবং ১২৩ জন পাহাড়িকে আটক করা হয়েছে, যার মধ্যে নারী, শিশু, গর্ভবতী নারী, মানসিক প্রতিবন্ধী, ছাত্র, শিক্ষক, খেলোয়াড় ও ধর্মীয় ব্যক্তিত্বও রয়েছেন। অনেককে আটকের পর আদালতে সোপর্দ করা হয়নি, তাদের খোঁজ এখনও মিলছে না।

এছাড়া নিরাপত্তা বাহিনীর ভয়ে কয়েক হাজার বম উদ্বাস্তু হয়ে ভারতের মিজোরামে ও মায়ানমারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। যারা সীমান্ত অতিক্রম করতে পারেননি, তারা বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন। তারা এখন চরম খাদ্যাভাবে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন। কেএনএফ দমনের সামরিক কৌশল হিসেবে পাঁচ কেজির বেশি চাল ক্রয় ও বহনে নিষেধাজ্ঞার কারণে এই খাদ্যাভাব আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। এক কথায়, যৌথ বাহিনী কেবল গুলি করে নিরীহ বমদের হত্যা করছে তা নয়, তারা কৃত্রিম খাদ্যাভাব সৃষ্টি করে একটি পুরো জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন অথবা দেশছাড়া করার চেষ্টা চালাচ্ছে।

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা যেই জড়িত থাক, এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। এমনকি যে ব্যাংক ম্যানেজারকে ধরে নেয়া হয়েছিল, তাকেও কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেয়া হয়। কিন্তু এই ডাকাতির ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সরকার যা করছে তাকে মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর অন্য কিছু বলা যায় না। যৌথ অভিযানের নামে সরকার তথা নিরাপত্তা বাহিনী পুরো বম জাতিগোষ্ঠীর বিরুদ্ধে এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূলীকরণ চালাচ্ছে, যা কোন সভ্য ও বিবেকবান মানুষ কখনও মেনে নিতে পারে না।

অতএব, আসুন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সংখ্যালঘু প্রান্তস্থ জাতিগোষ্ঠী বমদের রক্ষার জন্য তাদের পাশে দাঁড়াই। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) যৌথ বাহিনীর অভিযানে উদ্বাস্তু হওয়া বমদের সাহায্যের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করেছে। আপনিও এই তহবিলে সাধ্যমত আর্থিক সহযোগিতা প্রদান করুন।

বিনীত,

অংগ্য মারমা,

থুইক্যচিং মারমা,

রোনাল চাকমা, নরেশ ত্রিপুরা,

রিতা চাকমা,

বম উদ্বাস্তুদের সাহায্যার্থে ত্রাণ তহবিল,

ইউপিডিএফ

সকল প্রকার যোগাযোগ: থুইক্যসিং মারমা: 01909368963

ত্রাণের অর্থ পাঠানোর ঠিকানা:
• নরেশ ত্রিপুরা 01810-652158 বিকাশ ও নগদ নাম্বার (ঢাকা)
• রোনাল চাকমা, বিকাশ নম্বর: 01884282384, নগদ নম্বর: 01619757784
• থুইক্যসিং মারমা: 01556742675 রকেট

বি: দ্র: আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ত্রাণের অর্থ গ্রহণ করা হবে।

United Peoples' Democratic Front - UPDF

Photos from পাহাড়ি ছাত্র পরিষদ-ঢাকা শাখা's post 20/05/2024

পাহাড়ি ছাত্র পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিভিন্নস্থানে পোস্টারিং

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় পোস্টারিং করা হয়েছে। গতকাল ১৯ মে ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, মিরপুর, কাজীপাড়াসহ বিভিন্নস্থানে পোস্টারিং করেন পিসিপির নেতা-কর্মীরা।

17/05/2024

পাহাড়ে জাতিগত নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও।

বান্দরবানের বম জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় বাহিনীর সন্ত্রাসী, হামলা, হত্যা, ধরপাকড় বন্ধ এবং আটকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামী সোমবার প্রতিবাদী সমাবেশ। বিকাল ৫টায়৷ শাহবাগ।

13/05/2024

আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিল, রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে হাইকোর্টে সম্মুখে প্রতীকী অবস্থা ও ধর্মঘট -

Photos from পাহাড়ি ছাত্র পরিষদ-ঢাকা শাখা's post 12/05/2024

তারিখ : ১২ মে ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিসিপি’র দুই নেতার ওপর সরকারপন্থী মাস্তানদের হামলার নিন্দা ও প্রতিবাদ

--------------------------------------------------------------------

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণস্বায়ত্তশাসনপন্থী পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর দুই নেতার ওপর সরকারপন্থী পাহাড়ী ছাত্রদের একটি মাস্তানচক্রের অতর্কিত হামলা ও জখম করায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ রবিবার (১২ মে ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান এবং উক্ত হামলাকে ন্যাক্কারজনক ও শিক্ষাঙ্গনে গুণ্ডামি বলে কঠোর সমালোচনা করেছেন।

বিবৃতিতে পিসিপি নেতৃদ্বয় পাহাড়ি ছাত্রসমাজে বিভেদ ও হানাহানির মতো কলঙ্কজনক ঘটনার জন্য স্পষ্ট ভাষায় সন্তু লারমাকে দায়ী করেন এবং বলেন, ‘চুক্তি বিরোধীদের হাত-পা ভেঙে গুড়িয়ে দিয়ে গলা টিপে হত্যার নির্দেশ (দেখুন : যুগান্তর ১৩ নভেম্বর ২০০০) দেয়ার পর থেকে জেএএস সমর্থিত ছাত্ররা উদ্ধ্যত ও মারমুখী হয়ে উঠেছে এবং পাহাড়-সমতলে শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক হামলা জখমের ঘটনা ঘটছে। সাধারণ শিক্ষাথীরাও তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। গতকাল ১১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণস্বায়ত্তশাসনপন্থী পিসিপি কর্মীদের ওপর হামলা উক্ত নির্দেশ বাস্তবায়নের জাজ্জ্বল্য দৃষ্টান্ত। তার দায়ভাগ অবশ্যই সন্তু লারমাকে নিতে হবে।’

বিবৃতিতে পিসিপি নেতৃদ্বয় বান্দরবানে বম জাতিসত্তার ওপর নিষ্ঠুর দমন-পীড়ন-হত্যাকাণ্ড, পার্বত্য চট্টগ্রাম জুড়ে ভূমি বেদখল, সীমান্ত সড়কের নামে পাহাড়িদের বাস্তুভিটা থেকে উচ্ছেদ, প্রতিনিয়ত নারী নির্যাতন ও সাম্প্রতিক কল্পনা অপহরণ মামলা খারিজের ঘটনায় পার্বত্যবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও সন্তু লারমার মৌনব্রত পালন এবং তার মদদপুষ্ট ছাত্রদের নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের রাষ্ট্রীয় নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সংগঠিত করতে পূর্ণস্বায়ত্তশাসনপন্থী পিসিপি গলদঘর্ম হয়ে নিয়োজিত রয়েছে বলে পিসিপি নেতৃদ্বয় জানান এবং প্রশ্ন রাখেন, শারীরিকভাবে হামলা চালিয়ে জখম করে তাদের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করার পেছনে শাসকগোষ্ঠীর কৃপালাভের ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কী উদ্দেশ্য থাকতে পারে?’

উল্লেখ্য যে, ১১ মে রাত ৯টার দিকে পিসিপি নেতৃবৃন্দ রিক্সা যোগে শেরে বাংলা হলে যাওয়ার পথে ড. কুদরাত-ই কুদা ভবনের পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা মাস্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীনিচ চাকমা, সুরেন্দ্র তঞ্চঙ্গ্যা, সুমন চাকমা, বিজয় চাকমা, দিব্য চাকমা, সুদীপ্ত চাকমা, লিসেন চাকমার নেতৃত্বে ১৫-২০ জন ইট, হাতুড়ি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে পিসিপির কেন্দ্রীয় তথ্য প্রচার ও প্রকাশনার সম্পাদক রোনাল চাকমা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামিন ত্রিপুরা হাতে ও শারীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হয়। পরে ঘটনাস্থলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বার্তা প্রেরক

(থুইলাপ্রু মারমা)
দপ্তর সম্পাদক
পাহাড়ি ছাত্র পরিষদ
কেন্দ্রীয় কমিটি।

#সংযুক্ত_ছবি :
১। ১ ও ২ নং ছবি সন্ত্রাসীদের হামলার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল আহত অবস্থায় দুই পিসিপি নেতা

২। ১৩ নভেম্বর ২০০০ সালে জেএসএস সভাপতি সন্তু লারমার যুগান্তরে দেওয়া এক সাক্ষাৎকারে কপি। সাক্ষাৎকারে তিনি ‘চুক্তি বিরোধীদের হাত-পা ভেঙে গুড়িয়ে দিয়ে গলা টিপে হত্যার নির্দেশ’ প্রদান করেছেন।

11/05/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিসিপি'র ২ নেতাকে জেএসএস সমর্থিত পিসিপির ১০-১৫ জন সন্ত্রাসী কর্তৃক হামলায়
নিন্দা ও প্রতিবাদ জানায়।

11/05/2024

পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ৭ম কাউন্সিলে নির্বাচিত সভাপতি সমু চাকমা ও সাধারন সম্পাদক শামীন ত্রিপুরা।

নতুন কমিটির সহযোদ্ধাদের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from পাহাড়ি ছাত্র পরিষদ-ঢাকা শাখা's post 04/05/2024

🔸অপরাধীদের দায়মুক্তির প্রহসনমূলক রায় মানি না, বাতিল কর! অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গঙদের গ্রেফতার ও সাজার দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরে সামনে এক বিক্ষোভ সমাবেশ-

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


33/1 Topkhana Road
Dhaka