06/05/2026
"১১ এপিবিএন,উত্তরা,ঢাকা কর্তৃক আয়োজিত মে /২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা"
অদ্য ০৬/০৫/২০২৬ তারিখ রোজ বুধবার ১১ এপিবিএন এর অধিনায়ক মোছা: তাসলিমা খাতুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের সভাপতিত্বে এপ্রিল /২০২৬ মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় অধিনায়ক মহোদয়, কল্যাণ সভায় উপস্থিত সকল পদমর্যাদার সদস্যদের কাছে তাদের বেতন, রেশন ও পোষাক সংক্রান্ত কল্যাণমূলক প্রস্তাব থাকলে তা উপস্থাপন করতে বলেন এবং পরবর্তীতে তিনি আভিযানিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের জন্য দিক নির্দেশনা প্রদানসহ সকল সদস্যরা যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে যথাযথভাবে পালন করেন সে বিষয়েও নির্দেশনা প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় এপ্রিল /২০২৬ মাসে পরিচালিত ১১ এপিবিএন প্রশাসনিকসহ আভিযানিক কার্যক্রম যেমন মোবাইল ফোন উদ্ধার, মানব পাচার প্রতিরোধ, সাইবার ক্রাইম দমন, পেট্রল ডিউটি সহ অন্যান্য সকল কার্যক্রমের উপর আলোকপাত করা হয়।
03/05/2026
"১১ এপিবিএন কর্তৃক হারানো মোবাইল উদ্ধার"
চলতি বছরের এপ্রিল মাসে দেশের বিভিন্ন থানায় হারানো ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে হস্তান্তর করেছে ১১ এপিবিএন (নারী ব্যাটালিয়ন) উত্তরার সাইবার টিম। অধিনায়ক জনাব মোছাঃ তাসলিমা খাতুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় ১১ এপিবিএন (নারী ব্যাটালিয়ন)। অদ্য ০৩/০৫/২০২৬ তারিখ প্রকৃত মালিকদের নিকট মোবাইল ফোন হস্তান্তর করেন জনাব সুরঞ্জনা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম)। তিনি বলেন, দেশের নাগরিকদের সেবায় ১১ এপিবিএন (নারী ব্যাটালিয়ন) এর সাইবার টিম তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে। মোবাইল ফোনের প্রকৃত মালিকরা তাদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
26/04/2026
"১১ এপিবিএন, উত্তরা, ঢাকা কর্তৃক আয়োজিত ০৫ (পাঁচ) দিন মেয়াদী অপারেশনাল ও তদন্ত কার্যক্রমসমূহের সাথে সংশ্লিষ্ট আইন ও বিধি সমূহের তত্ত্বীয় প্রশিক্ষণ"
১১ এপিবিএন এর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অদ্য ২৬/০৪/২০২৬ হতে ৩০/০৪/২০২৬ তারিখ পর্যন্ত ০৫ (পাঁচ) দিন মেয়াদী " অপারেশনাল ও তদন্ত কার্যক্রমসমূহের সাথে সংশ্লিষ্ট আইন ও বিধি সমূহের তত্ত্বীয় প্রশিক্ষণে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে ১১ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মাহফুজা আক্তার শিমুল প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত কোর্সে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব শিপ্রা রানী দাস অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন জনাব তানিয়া ইসলাম, সহকারী পুলিশ সুপার ।
21/04/2026
"১১ এপিবিএন,উত্তরা,ঢাকা কর্তৃক আয়োজিত ০১(এক) দিন মেয়াদী ফার্স্ট এইড সংক্রান্ত প্রশিক্ষণ"
১১ এপিবিএন এর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অদ্য ২১/০৪/২০২৬ ইং তারিখ (১ দিন মেয়াদী) ফার্স্ট এইড সংক্রান্ত প্রশিক্ষণে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে ১১ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মাহফুজা আক্তার শিমুল প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত কোর্সে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব, শিপ্রা রানী দাস, (অতিরিক্ত পুলিশ সুপার) এবং সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন জনাব তানিয়া ইসলাম ( সহকারী পুলিশ সুপার ) ও ডা: উম্মে সাদিয়া।
21/04/2026
১১ এপিবিএন এর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অদ্য ২১/০৪/২০২৬ ইং তারিখ (১ দিন মেয়াদী) ফার্স্ট এইড সংক্রান্ত প্রশিক্ষণে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে ১১ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মাহফুজা আক্তার শিমুল প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত কোর্সে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব, শিপ্রা রানী দাস, (অতিরিক্ত পুলিশ সুপার) এবং সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন জনাব তানিয়া ইসলাম ( সহকারী পুলিশ সুপার ) ও ডা: উম্মে সাদিয়া।
15/04/2026
"১১ এপিবিএন,উত্তরা,ঢাকা কর্তৃক বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন"
অদ্য ১৫/০৪/২০২৬ তারিখ রোজ মঙ্গলবার ১১ এপিবিএন কর্তৃক বর্ষবরণ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ এপিবিএন এর সম্মানিত অধিনায়ক মোছা: তাসলিমা খাতুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়। এছাড়াও ১১ এপিবিএন এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাটালিয়নের সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করে এবং নাচ,গান,আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
15/04/2026
১১ এপিবিএন,উত্তরা,ঢাকা কর্তৃক বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজন"
অদ্য ১৫/০৪/২০২৬ তারিখ রোজ মঙ্গলবার ১১ এপিবিএন কর্তৃক বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ এপিবিএন এর সম্মানিত অধিনায়ক মোছা: তাসলিমা খাতুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়। এছাড়াও ১১ এপিবিএন এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে ব্যাটালিয়নের সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
13/04/2026
"বিএসটিআই এর সাথে ১১ এপিবিএন, উত্তরা, ঢাকা এর যৌথ অভিযান"
অদ্য ১৩/০৪/২০২৬ তারিখ রোজ সোমবার ১১ এপিবিএন এর এসআই (নিরস্ত্র) রায়হান আক্তার এর নেতৃত্বে একটি টিম বিএসটিআই এর সাথে ঢাকার ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় অপরাধ করার দায়ে ১০,০০০/-টাকা জরিমানা করে ০১ (এক) টি মামলা দায়ের করা হয়।
12/04/2026
"১১ এপিবিএন, উত্তরা,ঢাকা পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যের র্যাংক ব্যাজ পরিধান ও শুভেচ্ছা জ্ঞাপন।"
অদ্য ১২/০৪/২০২৬ খ্রি. ১১ এপিবিএন, উত্তরা, ঢাকা এর পুলিশ সদস্য (কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি পাওয়ায় র্যাংক ব্যাজ পরিয়ে দেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোছাঃ তাসলিমা খাতুন মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন),জনাব নাদিয়া জুঁই, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) সুরঞ্জনা সাহা সহ অন্যান্য অফিসারগন।
12/04/2026
বিএসটিআই এর সাথে ১১ এপিবিএন, উত্তরা, ঢাকা এর যৌথ অভিযান"
অদ্য ১২/০৪/২০২৬ তারিখ রোজ রবিবার ১১ এপিবিএন এর এসআই (নিরস্ত্র) হেলেনা পারভিন এর নেতৃত্বে একটি টিম বিএসটিআই এর সাথে ঢাকার হাজারীবাগ থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ও ১৭ ধারায় অপরাধ করার দায়ে ১,০০,০০০/-টাকা জরিমানা করে ০১ (এক) টি মামলা দায়ের করা হয়।
09/04/2026
"১১ এপিবিএন, উত্তরা, ঢাকা কর্তৃক আয়োজিত ০৫ (পাঁচ) দিন মেয়াদী অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ সংক্রান্ত কোর্স সম্পূর্ণ হয় "।
১১ এপিবিএন এর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গত ০৫/০৪/২০২৬ হতে ০৯/০৪/২০২৬ তারিখ পর্যন্ত ০৫ (পাঁচ) দিন মেয়াদী " অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ সংক্রান্ত কোর্স" সমাপ্ত হয়েছে। উক্ত কোর্সে অত্র ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়ে। প্রশিক্ষণ সমাপ্তে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) জনাব নাদিয়া জুঁই। উক্ত কোর্সে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব নাদিয়া জুঁই, অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব আকলিমা আক্তার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ।
08/04/2026
বিএসটিআই এর সাথে ১১ এপিবিএন, উত্তরা, ঢাকা এর যৌথ অভিযান"
অদ্য ০৮/০৪/২০২৬ তারিখ রোজ বুধবার ১১ এপিবিএন এর এসআই (নিরস্ত্র) রেহানা আক্তার এর নেতৃত্বে একটি টিম বিএসটিআই এর সাথে ঢাকা চকবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।