BCS আমার প্রথম লক্ষ্য

BCS আমার প্রথম  লক্ষ্য

Share

বি সি এস সম্পর্কিত সকল তথ্য পাওয়া যায়।

06/06/2023

📣পদ্মা সেতু নির্মাণে একমাত্র বাংলাদেশি নারী প্রকৌশলী ----

ক. সুফিয়া আহমেদ
খ. নুসরাত জাহান
গ. ফাতেমা বেগম
ঘ. ইশরাত জাহান

05/06/2023

শর্টকাট টেকনিক:::: মনে রাখুন সংখ্যা

১১দিয়ে---

১) রাষ্ট্রভাষা দিবস--১১ মার্চ

২) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ --১১টি

৩) বাংলাদেশের সংবিধানের ভাগ

বা অধ্যায় আছে-- ১১টি

৪) স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়

পদার্থের মৌলিক পদার্থ -- ১১টি

৫) বিশ্ব জনসংখ্যা-- ১১ জুলাই

৬) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে

ভাগ করা হয়-- ১১টি সেক্টরে

৭) সুপ্রিম কোটের আপিল বিভাগে

বিচারপতি রয়েছে-- ১১জন

৮) চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা

আছে--১১টি (বাহ্মনবাড়িয়া, কুমিল্লা

চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজার)

৯) চন্দ্রে অবতরণকারী চন্দ্রযানের

নাম-- অ্যাপোলো-১১

১০) যুক্তরাষ্ট্রে গভর্নর নির্বাচন হয়--

১১টি রাজ্যে

১১) পাবর্ত্য চট্টগ্রামে উপজাতির

বসবাস-- ১১টি ( চাকমা , ত্রিপুরা,

মারমা, খুমী পাংখোর, মুরং, লসাই, বনযোগী, চাক, কুকি ও মগ)

১২) বাংলাদেশের ভিতর ভারতের

ছিটমহল?? উঃ ১১১টি

১৩) টাইটানিক ছবি অস্কার পুরস্কার

লাভ করে-- ১১টি বিভাগে

১৪) বাংলাদেশের সমুদ্র উপকূলের

দৈর্ঘ্য-- ৭১১কি.মি/ ৭১৬কি.মি

১৫) ১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল-- ১১টি

১৬) বীরপ্রতীক তারামন বিবি- ১১নং সেক্টরে ছিলেন ( ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়)

১৭) ব্রিটিশ অর্থমন্ত্রির সরকারি

বাসভবনের নাম-- ১১নং ডাউনিং

ষ্ট্রীট

১৮) সর্বকনিষ্ট মুক্তিযোদ্ধা শহীদুল

ইসলাম যুদ্ধ করে-- ১১নং সেক্টরে

( ময়মনসিংহও টাঙ্গাইল জেলায়)

১৯) ক্রিকেট/ফুটবল খেলায় প্রতি দলে খেলোয়াঢ় থাকে-- ১১জন

২০) সর্বদলীয় ছাত্র সংগ্রাম

পরিষদ ”গণঅভ্যূত্থানে কর্মসূচী ঘোষনা করে--১১দফা

২১) ব্রিটেনের একমাত্র নারী

প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার

(ইউরোপের লৌহমানবী) ১১ বছর ক্ষমতায় ছিলেন ( ১৯৭৯-১৯৯০).

২২) ১১ জানুয়ারি মারা গেলেন

আমাদের দেশের অন্যতম চলচিত্র

নিম্মাতা "চাষি নজরুল ইসলাম"

06/03/2023

কনফিউজিং কিছু সাধারণ জ্ঞানঃ

1. সাত পাহাড়ের দেশ - রোম কিন্তু
হাজার পাহাড়ের দেশ - রুয়ান্ডা।

2. ১২ আউলিয়ার দেশ - চট্টগ্রাম কিন্তু
৩৬০ আউলিয়ার দেশ - সিলেট।

৩. পৃথিবীর রাজধানী বলা হয় - নিউইয়র্ক কিন্তু
পৃথিবীর কেন্দ্র বলা হয় - মক্কা।

৪. নিষিদ্ধ দেশ বলা হয় - তিব্বত কিন্তু
নিষিদ্ধ শহর বলা হয় - লাসা।

৫. বাংলাদেশের ১ নং সংসদ আসন - পঞ্চগড় কিন্তু
বাংলাদেশের ৩০০ নং সংসদ আসন - বান্দরবান ।

৬. বজ্রপাতের দেশ - ভুটান কিন্তু
বজ্রপাতে সব থেকে বেশী নিহত হয় বাংলাদেশে।

৭. হিরন পয়েন্ট- সুন্দরবন কিন্তু
এলিফ্যান্ট পয়েন্ট - কক্সবাজার

৮. উত্তপ্ত গ্রহ - শুক্র কিন্তু
শীতল গ্রহ - নেপচুন।

৯. ইউরেনাস কে বলা হয় - সবুজ গ্রহ কিন্তু
মঙ্গল কে বলা হয় - লাল গ্রহ আবার
পৃথিবী কে বলা হয় - নীল গ্রহ।

১০. টাইগার পয়েন্ট - সুন্দরবন কিন্তু
টাইগার হিল - দার্জিলিং
(তবে কাশ্মীরেও এই একই নামের স্থান রয়েছে)।

১১ .ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় কিন্তু
ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলে আবার
বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ - ইন্দোনেশিয়া ।

১২ 'মুক্তার দ্বীপ' হিসেবে খ্যাত শ্রীলংকা ।
'টাইগার অব বাইসাইকেল' বলা হয়
-ভিয়েতনামকে।

১৩. সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে কিন্তু
নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে কে।

04/03/2023

☘️GDP’র চূড়ান্ত হিসাব ২০২১-২০২২:

✅ মাথাপিছু GDP- ২,৬৮৭ মা.ড.
✅ মাথাপিছু আয়- ২,৭৯৩ মা.ড.
✅ GDP’র প্রবৃদ্ধির হার - ৭.১০%
✅ কৃষি খাতের প্রবৃদ্ধির হার – ৩.০৫%
✅ শিল্প খাতের প্রবৃদ্ধির হার- ৯.৮৬%
✅ সেবা খাতের প্রবৃদ্ধির হার- ৬.২৬%
✅ কৃষি খাতের অবদানের হার- ১১.৬১%
✅ শিল্প খাতের অবদানের হার- ৩৬.৯২%
✅ সেবা খাতের অবদানের হার- ৫১.৪৮%

13/12/2022

বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা

Quarterly-ত্রৈমাসিক
Horizontal-আনুভূমিক
Phonology-ভাষার ধ্বনিবিজ্ঞান
Treasurer-কোষাধ্যক্ষ
Index-নির্ঘণ্ট
Amplitude-বিস্তার
Civil Society-সুশীল সমাজ
Aboriginal-আদিবাসী
Populous-জনবহুল
Ordnance-অধ্যাদেশ
Pleadings-আরজী ও লিখিত জবাব
Postage-ডাকমাশুল
Obligatory-বাধ্যতামূলক
Surgeon-শল্য চিকিৎসক
Oxygen-অম্লজান
Hybrid-সঙ্কর
Indigenous-স্বদেশী
Bottom of the line-আসল কথা হলো
Transparency-স্বচ্ছতা
Forgery-জালিয়াতি
Vertical-উল্লম্ব
Lyric-গীতিকবিতা
https://www.facebook.com/dudayev.charu

12/12/2022

বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা
Custom-প্রথা
Null and Void-বাতিল
Consumer goods-ভোগ্যপণ্য
Excise duty-আবগারি শুল্ক
Subconscious-অবচেতন
Quarterly-ত্রৈমাসিক
Anatomy-শারীরবিদ্যা
Executive-নির্বাহী
Epic-মহাকাব্য
Chancellor-আচার্য
Autonomous-স্বায়ত্তশাসিত
Edition-সংস্করণ
Secretary-সচিব
Virile-পুরুষোচিত
Archetype-আদিরূপ
Wisdom-প্রজ্ঞা
prefix-উপসর্গ
Superstitions-কুসংস্কারাচ্ছন্ন
Blue print-প্রতিচিত্র
For good-চিরতরে

12/12/2022

Account-হিসাব
Accountancy-হিসাববিদ্যা
Accounting-হিসাবরক্ষণ
Advertisement-বিজ্ঞাপন
Circular-বিজ্ঞপ্তি
Attestation-প্রত্যায়ন
Attested-প্রত্যায়িত
Approval-অনুমোদন
Approved-অনুমোদিত
Anticorruption-দুর্নীতি দমন
Corruption-দুর্নীতি
Amnesty-রাষ্ট্রীয় ক্ষমা
General amnesty- সাধারণ ক্ষমা
File-নথি
File theory-নথিতত্ত্ব
Good offices-মধ্যস্থতা
Goods-পণ্য
Goodwill-সুনাম

12/12/2022

পরিভাষা
Ability-কর্মদক্ষতা
Effeciency-কর্মক্ষমতা
Autonomous-স্বায়ত্তশাসিত
Bureaucracy-আমলাতন্ত্র
Deed-দলিল
Document-দলিল
Agreement-চুক্তি
Contract-চু্ক্তি
Pact-চুক্তি
Amendment-সংশোধনী
Modification-সংশোধন
Announcement-ঘোষণা
Declaration-ঘোষণা
Assembly-পরিষদ
Board-পরিষদ
Council-পরিষদ
Output-উৎপাদন
Production-উৎপাদন
Portfolio-দপ্তর
Office-দপ্তর
Allotment-বরাদ্দ
Quota-বরাদ্দ
Formula-সূত্র
Reference-সূত্র
Agent-প্রতিনিধি
Representative-প্রতিনিধি
Delegate-প্রতিনিধি
Urgent-জরুরী
Emergency-জরুরী
Factory-কারখানা
Workshop-কারখানা

05/10/2021

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি
আজকেই সুন্দর একটা প্লান করুন।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষার প্রস্তুতিতে-৫ টি বিষয় মেনে চলুন প্রস্তুতি সহজ হবে-অন্য পরীক্ষার জন্যও এগুলো সমান গুরুত্বপূর্ণ-

১. প্রতিটি সাবজেক্ট এ সমান গুরুত্ব দিন :
দেখবেন আপনি যে সাবজেক্টে ভাল সে সাবজেক্টই আপনার বেশি পড়তে ইচ্ছে হয় বা ভাল লাগে-যেমন যে ম্যাথে ভাল সে সারাদিন ম্যাথ করে। এ বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। মনের বিরুদ্ধ হলেও এটা করতে হবে। একনাগারে একটি সাবজেক্ট বেশিক্ষণ (৩০ থেক ৪৫ মিনিট এর বেশি নয়) পড়বেন না এতে ইফিসিয়েন্সি হ্রাস পায়।

২. নোট করতে শিখুন :
প্রস্তুতির জন্য সবার কাছেই কমপক্ষে ৫ থেকে ৬ টি করে বই আছে কিন্তু সব বইয়ের সবকিছু সমান গুরুত্ব বহন করে না। তাই গুরুত্বপূর্ণ অংশগুলো নিজের হাতের লেখায় একটি এক্সক্লুসিভ কপি মেইনটেইন করুন। উদাহরণ হিসেবে বলব-নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো, শর্টকাট নিয়ম, বেখাপ্পা বানান, প্রভৃতি লিখে রাখতে পারেন। দেখবেন প্রস্তুতিটা অনেক গোছানো হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কপি সংরক্ষণ করতে না পারলেও একটা খাতার মধ্যেই কয়েকটা আলাদা পার্ট করে সংরক্ষণ করুন।

৩. ফ্ল্যাশ কার্ড তৈরী করুন:
এটা খুবই উপকারী বিশেষত চলার পথে গাড়ির মধ্যেও ব্যবহার করতে পারবেন। একপাশে একটি/দুটি শব্দ অন্যপাশে অর্থ। আমি এটা করেছিলাম বিশেষত টিউশন করাতে যাওয়া ও আসার সময়টাতে বেশ কাজে লাগত।

৪. পড়ার রুমের পরিবেশ উপযোগী করুন :
পড়ার রুমটা যতদূর সম্ভব ইলেকট্রনিক ডিভাইস মুক্ত রাখুন। একটা গোছানো রুমে পড়ার পরিবেশ থাকে এবং খুব সহজেই কনসেট্রট করা যায়। এবং পড়ার সময় ভাববেন ২৫-৩০ মিনিট পরই আমাকে এ সাবজেক্টটা রেখে অন্য একটি ধরতে হবে-তাহলে কনসেনট্রেট ভাল থাকবে আশাকরি।

৫. নিজের উপর বিশ্বাস রাখুন :
আপনার ফ্রেন্ড বা পরিচিতদের চাকুরী হয়ে গেছে, নিজের কাছে হতাশ মনে হচ্ছে?!-হতেই পারে কিন্তু বিচলিত হলে তা আপনার জন্যই খারাপ। বিশ্বাস রাখুন নিজের উপর ; আপনার জন্য আআরও ভালকিছু অপেক্ষা করছে।
ধন্যবাদ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka