Freedom Fighters

Freedom Fighters

Share

A journey From the beginning, A journey from 1971. Bangladesh, tell us, when will you purify our souls??

‘গণহত্যা দিবস’ কেন? | মতামত 10/03/2017

‘গণহত্যা দিবস’ কেন?
হারুন হাবীব
১০ মার্চ, ২০১৭
ইংরেজি ‘জেনোসাইড’ শব্দটি ‘গণহত্যা’ হিসেবে বাংলায় স্বীকৃত, যার অর্থ বিশেষ কোনো জনগোষ্ঠী বা ধর্ম, বর্ণ ও বিশ্বাসের মানুষের বিরুদ্ধে পরিকল্পিত পন্থায় পরিচালিত ব্যাপক হত্যাকাণ্ড, আক্রমণ ও পীড়ন এবং যা সেই জনগোষ্ঠীকে আংশিক অথবা সম্পূর্ণভাবে ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হয়। জাতিসংঘের ১৯৪৯ সালের ‘জেনোসাইড কনভেনশন’ও এই সংজ্ঞার স্বীকৃত আছে। সে কারণে ১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে যে নির্বিচার হত্যাযজ্ঞ ঘটে, তা সব অর্থেই গণহত্যা বা জেনোসাইড।

বাংলাদেশের মাটিতে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ছিল বিংশ শতাব্দীর নৃসংশতম গণহত্যা। ১৯৭১ সালের মার্চ মাসের ২৫ তারিখ থেকে ৮ মাস ২ সপ্তাহ ৩ দিনের এই গণহত্যার স্বরূপ ছিল ভয়ঙ্কর। পরিকল্পিতভাবে বাঙালিকে খুন করা হয়েছে, গণহারে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে, ঘরবাড়িতে আগুন দেওয়াসহ অপহরণ, গুম ও বর্বর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এসব হামলার সহযোগী ছিল বাঙালি ও অবাঙালি সমন্বয়ে গঠিত রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা।

পাকিস্তান বাহিনীর প্রথম বাঙালিনিধন অভিযানটি পরিচালিত হয় ‘অপারেশন সার্চলাইট’ নামে। এই অভিযানের মধ্য দিয়ে তারা নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগকেই কেবল উৎখাতের পথ বেছে নেয়নি, একই সঙ্গে বাঙালি সশস্ত্র বাহিনী, পুলিশ, ইপিআর এবং ছাত্রজনতাকে নিধন করার পরিকল্পনা করে। নিরস্ত্র জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় বাহিনীর এই সর্বাত্মক সামরিক অভিযানের ফলে জীবন বাঁচাতে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়। ফলে ভারতের মাটিতে প্রায় এক কোটি মানুষের দেশান্তরী হওয়ার মর্মন্তুদ অধ্যায় ঘটে।

পাকিস্তান রাষ্ট্রটি ইতিহাস থেকে কখনো শিক্ষাগ্রহণ করেনি, বরং তার পরিচিতি ইতিহাসের ঘাতক হিসেবে। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত প্রায় প্রতিটি ঐতিহাসিক সত্যকে তারা হয় বিকৃত, নয় আড়াল করেছে। স্কুলের পাঠ্যপুস্তকে তারা মনগড়া ইতিহাস যোগ করেছে, নতুন প্রজন্মকে ইতিহাসশূন্য করেছে। কাজেই বাংলাদেশের মাটিতে তার সেনাবাহিনীর বর্বরতা অস্বীকার করার ব্যাপারটি নতুন কিছু নয়। এতে ঐতিহাসিক সত্যের কিছু আসে-যায় না। কারণ সেই বেদনাবিধূর অধ্যায়ের স্মৃতিচারণ করার কোটি মানুষ এখনও আছে, আছে হাজারো স্মৃতিচিহ্ন, গণকবর, আছে দেশি-বিদেশি প্রত্যক্ষদর্শী, সমীক্ষা ও গবেষণা, যা সত্যকে তুলে ধরবে।

মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি ভারতের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন ১৯৭১ সালে। তিনি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে সরাসরি গণহত্যা চালানোর অভিযোগ করেন। ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’এ বাংলাদেশের হত্যাযজ্ঞকে বিশ শতকের পাঁচটি ভয়ঙ্কর গণহত্যার অন্যতম বলে উল্লেখ করা হয়। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘নিরাপত্তা বিষয়ক আর্কাইভ’ তাদের অবমুক্তকৃত দলিল প্রকাশ করে। এতে বাংলাদেশের নারকীয় হত্যাডজ্ঞকে ‘selective genocide’ বা ‘genocide’ হিসেবে চিহ্নিত করা হয়।

ঢাকায় অবস্থিত মার্কিন কূটনৈতিকগণ পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক গণহত্যার বর্ণনা দিয়ে ওয়াশিংটনে কূটনৈতিক বার্তা পাঠান। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক R.J. Rummel লেখেন:

These “willing executioners” were fueled by an abiding anti-Bengali racism, especially against the Hindu minority. Bengalis were often compared with monkeys and chicken…And the soldiers were free to kill at will.

‘টাইম’ ম্যাগাজিনের ড্যান কগিন, যিনি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী সাংবাদিক, একজন পাকিস্তানি ক্যাপ্টেনকে উদ্ধৃত করেন এভাবে:

“We can kill anyone for anything. We are accountable to no one.”

বিশ্বখ্যাত এই পত্রিকাটির একটি সম্পাদকীয় মন্তব্য ছিল:

“It is the most incredible, calculated thing since the days of the N***s in Poland.”

‘নিউ ইয়র্ক টাইমস’এর ম্যালকম ডাবিস্নও ব্রাউনি তাঁর ‘Horrors of East Pakistan Turning Hope into Despair’ রিপোর্টে লেখেন:

One tale that is widely believed and seems to come from many different sources is that 563 women picked up by the army in March and April and held in military brothels are not being released because they are pregnant beyond the point at which abortions are possible…

১৯৭২ সালে International Commission of Jurists (ICJ) মন্তব্য করে:

Three specific sections of the Bengali people were targeted in killings committed by the Pakistani army and their collaborators: members of the Awami League, students, and East Pakistani citizens of the Hindu religion.

রিপোর্টের শেষাংশে মন্তব্য করা হয়:

There is a strong prima facie case that particular acts of genocide were committed, especially towards the end of the war, when Bengalis were targeted indiscriminately.

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে জেনারেল নিয়াজীসহ ১৯৫ জন পাকিস্তানি সেনা অফিসারকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে বিচার করার ঘোষণা দেয় বাংলাদেশ। কিন্তু ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির পর ৯৩ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দীসহ তারা দেশে ফিরে যায়। এর প্রধান কারণ চার লাখ বাঙালি পাকিস্তানে আটকে ছিল এবং জুলফিকার আলী ভুট্টো তাদের বিচার করার ঘোষণা দিয়েছিলন। পাল্টা ব্যবস্থা হিসেবে ২০০ জন বাঙালিকে কারারুদ্ধও করেছিল পাকিস্তান।

গণহত্যার স্বীকৃতি স্বরূপ ত্রিপক্ষীয় চুক্তিতে পাকিস্তান “deeply regretted any crimes that may have been committed” কথাগুলো উল্লেখ করে।

জুলফিকার আলী ভুট্টো ১৯৭৪ সালে বাংলাদেশ সফরে এসে ১৯৭১ সালের ঘটনার জন্য ‘excesses’ জন্য ‘দুঃখ’ প্রকাশ করেন। একমাত্র ২০১৫ সালে নওয়াজ শরিফের সরকার আগের অবস্থান থেকে সরে আসে, তারা ইতিহাস পুরোপুরি অস্বীকার করে!

অথচ ১৯৭৩ সালের মার্চ মাসে পাকিস্তান সরকার অভিযুক্ত সেনাদের বিচারে যে বিবৃতিটি প্রচার করে, তা এ রকম:

“Pakistan expresses its readiness to constitute a judicial tribunal of such character and composition as will inspire international confidence to try the persons charged with offenses.”

কিন্তু সে কাজটি পাকিস্তান এখন পর্যন্ত করেনি। শুধু তাই নয়, নতুন করে গণহত্যা অস্বীকারের অপপ্রচারে নেমেছে। বাংলাদেশে তাদের বাহিনীর পরাজয়ের কারণ নির্ণয় করতে পাকিস্তান ১৯৭২ সালে ‘হামাদুর রহমান কমিশন’ গঠন করে। কমিশনের রিপোর্ট তারা ২৮ বছর ধরে চেপে রাখে। ২০০০ সালে গণমাধ্যমে তা প্রচারিত হলে দেখা যায়, কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে সিনিয়র পাকিস্তানি সেনাকর্মকর্তারা প্রায় সবাই ব্যাপক হত্যাযজ্ঞ ও নারী নির্যাতনের কথা স্বীকার করেছে। কমিশন সুপারিশ করে:

The government of Pakistan should set a high-powered Court of Inquiry to investigate these allegations and to hold trials of those who indulged in these atrocities, brought a bad name to the Pakistan Army and alienated the sympathies of the local population by their acts of wanton cruelty and immorality against our own people.

কিন্তু এসবের কিছুই করেনি পাকিস্তান। আমরা আরও জানি যে পাকিস্তানের সিভিল সমাজ গণহত্যা ও নারী নির্যাতনের জন্য বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আসছে বছরের পর বছর।

শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক মহলের মতেও ১৯৭১ সালে ‘থ্রি মিলিয়ন’ বা ত্রিশ লাখ মানুষ নিহত হয়েছে। এই সংখ্যার সমর্থন আছে National Geographic magazine, Encyclopedia Americana ও Compton’s Encyclopedia তে। এসব রিপোর্টের মতে, বাংলাদেশের মাটিতে পাকিস্তান বাহিনীর নিষ্ঠুরতা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোলান্ডে নাজি বাহিনীর বর্বরতার চেয়েও ভয়াবহ। এই গণহত্যা সম্পর্কে অন্যতম প্রধান পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী তার ডায়েরিতে লেখেন, তিনি বাংলার সবুজ মাঠকে রক্তবর্ণ করে দেবেন (paint the green of East Pakistan red) এবং দিয়েছিলেনও।

১৩ জুন ১৯৭১ পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস ঢাকা-কুমিল্লা অঞ্চল ঘুরে পালিয়ে গিয়ে লন্ডনের ‘সানডে টাইমস’ পত্রিকায় একটি প্রত্যক্ষদর্শী প্রতিবেদন প্রকাশ করেন। এই রিপোর্টটি বিশ্ববিবেক নাড়িয়ে দেয়–

“We are determined to cleanse East Pakistan once for all of the threat of secession, even if it means the killing of two million people and meeting the province as a colony for 30 years’, I was repeatedly told by senior military and civil officers in Dhaka and Comilla.”

এই গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসী সরব হয়ে ওঠে। গণহত্যা বন্ধে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেন। প্যারিস ও লন্ডনে সরব হন মানবতাবাদীরা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক অ্যাঁদরে মালরো বাংলাদেশের পক্ষে ‘আন্তর্জাতিক ব্রিগেড’ গঠনের ঘোষণা দেন।

২.

ইতিহাসের ভয়ঙ্কর এক হত্যাযজ্ঞের ট্র্যাজেডি ধারণ করে ২৫ মার্চ বাংলাদেশের মানুষের কাছে ‘কালরাত্রি’। অনেক বছর ধরেই দিনটিকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়ে আসছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানবতাবাদী মানুষ। কারণ এ দিন থেকেই সূত্রপাত ঘটে প্রায় নয় মাসের নিষ্ঠুরতা, যাতে ৩০ লাখ মানুষ শহীদ হন।

রবার্ট পাইন তাঁর ‘Massacre, The Tragedy of Bangladesh’ বইতে ইয়াহিয়া খানের উদ্ধৃতি দেন:

“Kill three million of them and the rest will eat out of our hands.”

১৯৮১ সালে জাতিসংঘ সংস্থার এক রিপোর্টে বলা হয়:

“Among the genocides of human history, the highest number of people killed in lower span of time is in Bangladesh in 1971. An average of 6000 (six thousand) to 12 000 (twelve thousand) people were killed every single day…This is the highest daily average in the history of genocide’s.”

মাত্র নয় মাসে এবং যে দ্রুততায় মানুষ মারা হয়েছে বাংলাদেশে, তা বিশ্ব ইতিহাসে বিরল। বিভিন্ন আন্তর্জাতিক পরিসখ্যানে দেখা গেছে, দৈনিক গড়ে ৬,০০০ মানুষ খুন করা হয়েছে মাত্র ২৬০ দিনে। কমোডিয়ার এই হার ছিল ১,২০০। একমাত্র চুকনগরেই ২০ মে ১৯৭১ সালে একদিনে ৮ থেকে ১০ হাজার মানুষ হত্যা করা হয়েছে।

২৫ মার্চের অভিযানটি শুরুর আগে প্রতিটি বিদেশি সাংবাদিককে ঢাকা থেকে বের করে দেওয়া হয়। স্থানীয় প্রচারমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজন বিদেশি সাংবাদিক লুকিয়ে থাকেন। তাদেরই একজন সাইমন ড্রিং। তিনি ৩১ মার্চ লন্ডনের ‘ডেইলি টেলিগ্রাফ’এ তাঁর প্রতিবেদন প্রকাশ করেন। দীর্ঘ প্রতিবেদনের শুরুটা এ রকম:

২৫ মার্চ মধ্যরাতের পর ঢাকা মহানগরী মুহুর্মুহু তোপধ্বনিতে প্রকম্পিত হতে থাকে। সর্বত্র বোমা-বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। টিক্কা খান বর্বর সামরিক শক্তি প্রয়োগ করে নির্মমভাবে গণবিদ্রোহ দমনে সচেষ্ট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ হেড কোয়ার্টার, ইস্ট পাকিস্তান রাইফেলসের প্রধান কার্যালয় পিলখানা সেনা-অভিযানে বিধ্বস্ত হয়। নিরস্ত্র মানুষের ওপর সেনাবাহিনী নির্বিচারে ভারী আর.আর.গান, স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে। ইকবাল হলকে তারা প্রধান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে। সেখানে প্রথম ধাক্কাতেই ২০০ ছাত্র নিহত হয়।

একদিকে হলগুলোর দিকে উপর্যপুরি শেল নিক্ষেপ করা হতে থাকে, অন্যদিকে চলতে থাকে মেশিনগানের গুলি। দুদিন পর্যন্ত পোড়া ঘরগুলোর জানালা-দরজায় মৃতদেহ ঝুঁলে থাকতে দেখা যায়। পথে-ঘাটে মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকে। জগন্নাথ হলেও বর্বরোচিত আক্রমণ চালানো হয়। কয়েক শত ছাত্র, যারা প্রায় সবােই হিন্দু ধর্মালম্বী, নিহত-আহত হয়। সৈন্যরা মৃতদেহগুলোকে গর্ত খুড়ে গণকবর দেয়। এরপর ট্যাংক চালিয়ে মাটি সমান করে।

রিপোর্টটির একটি অংশ এ রকম:

“আল্লাহ ও পাকিস্তানের ঐক্যের নামে ঢাকা আজ এক বিধ্বস্ত ও সন্ত্রস্ত নগরী।”

ঢাকার মাটিতে একমাত্র ২৫ মার্চ রাতেই পাকিস্তান বাহিনীর হাতে এক লাখ মানুষ নিহত হয় বলে ‘Sydney Morning Herald’ বিবরণ দেয়। নয় মাসব্যাপী বর্বরতায় পাকিস্তান বাহিনী ও তাদের দোসররা তিন লক্ষাধিক নারীকে ধর্ষণ করে, ধ্বংস করে জনপদ।

কাজেই ইতিহাস রক্ষাই শুধু নয়, পাকিস্তানি অপপ্রচারের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সত্যের মুখোমুখি দাঁড় করাবার দায়বদ্ধতার প্রশ্নটিও জরুরি। সেনাবাহিনীর অপকর্ম ঢাকতে পাকিস্তান যা করে চলেছে, তা আরেক ঐতিহাসিক পাপ– এতে সত্যের নড়চড় হওয়ার সুযোগ নেই।

আমার বিশ্বাস, ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার মধ্য দিয়ে দিনটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবি বেগবান হবে।
http://opinion.bdnews24.com/bangla/archives/45918

‘গণহত্যা দিবস’ কেন? | মতামত

Photos 12/12/2016

বিজয়ের ৪৫তম বার্ষিকীতে সেক্টর কমান্ডারস্ ফোরামের কর্মসূচি

মহান মুক্তিযুদ্ধের ৪৫তম বিজয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানের ‘শিখা চিরন্তন’ বেদী সংলগ্ন ‘স্বাধীনতা চত্বর’এ ১৬ ডিসেম্বর এক বিস্তারিত অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৩:৩০ মিনিটে যা দেশের টেলিভিশন চ্যানেলগুলি সরাসরি সম্প্রচার করবে।
অনুষ্ঠানের বিশেষ অংশ হিসেবে পরিবেশিত হবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেল ৪:৩১ মিনিটে বাংলাদেশ ও ভারতের যৌথ সামরিক কমান্ডের কাছে পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পনের ঐতিহাসিক প্রতীকি দৃশ্য ।
নৃত্য-সঙ্গীত ও দেশ বন্দনার আকর্ষনীয় পরিবেশনা সহ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গন সেনাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের হাত থেকে নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা হস্তান্তর ।
অনুষ্ঠানের উদ্ভোধন করবেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে.এম.সফিউল্লাহ, বীর উত্তম (অব.), চেয়ারম্যান, সেক্টর কমান্ডারস্ ফোরাম। অংশ নিবেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও ফোরামের ভাইস চেয়ারম্যান লে.কর্ণেল আবু ওসমান চৌধুরী সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাগন।
এর আগে ১৬ ডিসেম্বর সকাল ৮টায় ফোরামের নেতৃবৃন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এ ছাড়াও ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় রায়ের বাজারের বধ্যভূমিতে সেক্টর কমান্ডারস্ ফোরামের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হবে।

Photos from Sector Commanders Forum-Liberation War'71's post 04/06/2016
Photos 15/05/2016

১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু করার দাবি
সেক্টর কমান্ডারস্ ফোরামের।

সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ দেশীয় যুদ্ধাপরাধীদের সাথে সাথে ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে। আজ এক বিবৃতিতে সেক্টর কমান্ডারস্ ফোরামের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে মেজর জেনারেল কে. এম. সফিউল্লাহ্ বীর উত্তম, লে. কর্নেল আবু ওসমান চৌধুরী ও লেখক সাংবাদিক হারুন হাবীব একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্য সম্পদের হিস্যা আদায় করার লক্ষ্যে কার্যকর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিবৃতিতে সকল আন্তর্জাতিক রীতিনীতি ও কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে বাংলাদেশের অভ্যন্তরীন ব্যাপারে পাকিস্তানের বার বার হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়। যুদ্ধাপরাধ বিচার নিয়ে পাকিস্তানের ক্রমাগত ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ স্বরূপ প্রথম পর্যায়ে তাঁরা দুই দেশের দূতাবাস পর্যায়ে কূটনৈতিক সম্পর্ককে নিন্মতম পর্যায়ে নিয়ে আসার আহবান জানান। এরপরও যদি পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করা অব্যাহত রাখে, তাহলে দেশটির সঙ্গে বাংলাদেশের সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

তুষার আমীন
প্রচার সম্পাদক
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১
ঢাকা, ১৫ মে, ২০১৬
মোবাইলঃ ০১৭৮৪৮৮৯৮৮১

ইতিহাসের পৃষ্ঠায় শিশুদের পৌঁছে দেবে Twinkle TV....
Twinkle TV শিশুতীর্থের খোলা জানালা

Photos 11/05/2016

কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড কার্যকর হওয়ায়
সেক্টর কমান্ডারস্ ফোরাম এর প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর কূখ্যাত দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং যার নেতৃত্বে আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল, সেই মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ সন্তুষ্টি প্রকাশ করছে। ফোরাম বিশ্বাস করে, এই রায়ের মধ্য দিয়ে ১৯৭১ সালে যে গণহত্যা,হত্যা,অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ সহ বুদ্ধিজীবী হত্যার মতো নির্মম মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়েছিল চার দশক পর হলেও তার বিচার হয়েছে এবং নিহত ও আহত মানুষের পরিবার গুলি সুবিচার লাভ করেছে। এই রায় বাংলাদেশের নতুন এক বিজয়।
নিজামীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ তার কলঙ্কমুক্তির পথে আরো একধাপ অগ্রসর হল বলে সেক্টর কমান্ডারস্ ফোরাম মনে করে। ফোরাম বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক যুদ্ধাপরাধ বিচারকে সকল বাঁধাবিপত্তি উপেক্ষা করে দৃঢ়চিত্ত পদক্ষেপে সামনে এগিয়ে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানায়।

তুষার আমীন
প্রচার সম্পাদক
সেক্টর কমান্ডারস্ ফোরাম Ñমুক্তিযুদ্ধ’৭১
ফোন : ০১৭৮৪ ৮৮৯৮৮১
ঢাকা, ১১ মে ২০১৬

সেক্টর কমান্ডারস্ ফোরাম -মুক্তিযুদ্ধ’৭১
ফোন : ০১৭৮৪ ৮৮৯৮৮১
ঢাকা, ১১ মে ২০১৬

Photos 11/05/2016

মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর কূখ্যাত দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর পরিকল্পনাকারী এবং যার নির্দেশনা ও নেতৃত্বে আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল, সেই মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় সেক্টর কমান্ডারস্ ফোরামÑমুক্তিযুদ্ধ’৭১ সন্তুষ্টি প্রকাশ করছে। ফোরাম বিশ্বাস করে, এই রায়ের মধ্য দিয়ে ১৯৭১ সালে যে গণহত্যা,হত্যা,অপহরণ, লুটপাট, অগ্নিসংযোগ সহ বুদ্ধিজীবী হত্যার মতো নির্মম মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়েছিল চার দশক পর হলেও তার বিচার হয়েছে, মানবতা সম্মুন্নত হয়েছে এবং নিহত ও আহত মানুষের পরিবার গুলি সুবিচার লাভ করেছে। এই রায় বাংলাদেশের নতুন এক বিজয়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আপোষহীন দৃঢ়চেতা মনোভাবের কারনেই এ বিচারের রায় কার্যকর হয়েছে। সেক্টর কমান্ডারস্ ফোরাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ তার কলঙ্কমুক্তির পথে আরো একধাপ অগ্রসর হল বলে সেক্টর কমান্ডারস্ ফোরাম বিশ্বাস করে।

কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রিভিউ রায় 10/05/2016

কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রিভিউ রায়.

Photos 06/05/2016

১৯৭১ঃ মুক্তিযুদ্ধের দিনগুলি
ইতিহাসের পাতা থেকে আগামির পথে Twinkle TV...
ত্রিশলক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে কাজ করে যাবে Twinkle TV.... শিশুতীর্থের খোলা জানালায় আপনাকে স্বাগতম

Photos 02/05/2016

বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে শিশুদের নিয়ে শিশুতীর্থের খোলা জানালায় আসছে Twinkle TV....
Twinkle TV শিশুতীর্থের খোলা জানালা

Photos 01/05/2016

শিশুদের বঙ্গবন্ধু ভীষণ ভালবাসতেন... স্বপ্ন দেখতেন শিশুদের নিয়ে... শিশুদের নিয়ে স্বপ্ন দেখা বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে আসছে Twinkle TV.
Twinkle TV শিশুতীর্থের খোলা জানালা

শিশুদের বঙ্গবন্ধু ভীষণ ভালবাসতেন... স্বপ্ন দেখতেন শিশুদের নিয়ে... শিশুদের নিয়ে স্বপ্ন দেখা বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে আসছে Twinkle TV
Twinkle TV শিশুতীর্থের খোলা জানালা

Twinkle Tv 2nd Promo 24/04/2016

Twinkle Tv 2nd Promo Theme: Rashedul Islam Tutul & Muid Hasan Torit Animated & Directed By: Redwanul Haque Fardin

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka