Tuhin Afsari

Tuhin Afsari

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tuhin Afsari, Social service, Dhaka.

Photos from Tuhin Afsari 's post 31/08/2023

মোবাইল ক্লিক....

17/04/2023

খেয়ালী গল্প:
জয় ডাক্তার বাবার জয়...

সকাল বেলা বেরিয়ে আসার সময় কৈশরিক প্রেমের রোজনামচা লেখার ভুত মাথায় নিয়ে বের হলাম। বাসে বসে বেশ কিছুক্ষণ লেখার পর মনে হলো আজ আর হবেনা। আমি ভাবনার সাথে তাল মিলিয়ে গানে মন দিলাম। বাসে সবমিলিয়ে গোটা দশেক মানুষ। তেমন জমজমাট ভ্রমন হওয়ার কোন লক্ষ্মণই ছিলোনা বাসে। আমি কি ছাই জানি আমার দিনটি কেমন য়াবে।
কোন কোন সময় আজব ধরনের মানুষের দেখা পেয়ে যায় আমরা যাদের সহচর্য্য শুধু সম্মৃদ্ধ ই করেনা মনকে গভির ভাবনার মধ্যে ফেলে দেয়। শেখা যায় ভিন্ন ধরনের জীবন দর্শন।

আমার বাহন হানিফ সাহেবের আরএন ৮। বগুড়া পার হবার পর যাত্রী মাত্র দুজন। আমি ডি ওয়ান থেকে এগিয়ে এ ওয়ানে। দুপ চাঁচিয়া পার হবার পর ড্রাইভার সাহেব খুব বিরক্ত। একা একা কথা বলে চলেছে। আমি কান থেকে গান শোনার যন্ত্র নামিয়ে কান পাতলা করলাম। বললাম কি হইছে? তিনি উত্তর দিলেন, কিছুনা স্যার, সব শালা মেন্টাল। আমি বললাম, মানে কি? উনি বললেন, স্যার ডিজিটাল বানাইতে গিয়ে আমাদের মেন্টাল বানাইতেছে। আমি এই দু লাইনের মধ্যে গল্পের আভাসে মগ্ন। শুধু উস্কানিমূলক দু একটি প্রশ্ন করে যা পাইলাম তা পাবার পর মনে হলো, আমি পাইলাম ইহাকে পাইলাম। আসেন শুনে আসি----+

সমাজের অধিকাংশ মানুষ রুগী। যার কারনে কেও লাইনে চলে না। এইগুলা হইলো ডিজিটাল রোগ। কারো জ্বলান্টিস, কারো পোড়ান্টিস কারো বা ব্যাথান্টিস রোগ।

যার জ্বলান্টিস হইছে সে সবকিছুতেই জ্বলে। মানুষের ভালো দেখলেই জ্বলে। কারো সুখ দেখলে, কারো বিত্ত দেখলে কারো, কারো চিত্ত দেখলেই যদি আপনার জ্বলে তবে আপনি নিশ্চিত ভাবে এই রোগের রুগী।

আপনার যদি সবকিছুতেই পোড়ে তবে আপনি পোড়ান্টিসের রুগী। এদের পোড়ার লক্ষ্মণ অনেক ধরনের হয়। অন্যের জিনিস দখলে না নিলে এ পোড়া থামেনা। চেয়ার, বউ, গরু থেকে শুরু করে কোন জিনিসই বাদ পড়েনা এদের হাত থেকে।

এইবার আসেন ব্যাথান্টিসে। সব কিছুতেই আপনি ব্যাথা পাবেন। তনু মরছে ব্যাথা, রাকিবে ব্যাথা, নুসরাতে ব্যাথা, ব্যাংক, শেয়ার, ভোট লুট হলেও ব্যাথা। এসব ব্যাথা হইলে শুধু আপনিই দাড়াবেন আপনার সাথে আপনার কোন কিছুই আর দাড়াবে না। তখন আপনার দেশ, আপনার সন্তান, আপনার মেয়ে, বউ সব দখল হয়ে যাবে। আর আপনি ব্যাথা পাইতেই থাকবেন।

রোগ থাকলে তার ট্রিটমেন্ট আছো। প্রথমত দরকার এন্টিবায়োটিক ক্যাপসুল। সকাল রাতে এইসব রুগীকে থাপড়ামাইসিন ক্যাপসুল দিতে হবে। এরপর লাগবে ঝাটামাইসিন সিরাপ। খুব কার্ষকর ওষুধ এইটা। এরপর লাথিক্সোটেন ট্যবলেট।সব শেষে দিবেন লবারজেন আর বুরালজেন। তাইলে যদি রোগ সারে। তবে রোগ না সারলে হাতের পানি শুকানোর টাইম পাবেননা একদিন। বদনা নিয়ে শুধুই বসে থাকবেন।

স্যার আসেন নামি। নওগাঁ চলে আসছি। নামেন, এককাপ চা খাওয়াই আপনাকে তারপর যাবেন। আমার মোহ তখনো কাটে নাই৷

আমি ভাবছি আমি কোন রোগের মধ্যে পড়ি। ইন্ডিয়াতে ডাক্তার দেখাইলাম। কেও কইলো স্পন্ডালাইটিস, একজন কইলো আর্থাারাইটিস। কিন্তু আজকের রোগের কথা কেও বলেনি।

ভাবনা নিয়েই সিএনজিতে উঠলাম। ভাবনার গাড়ীতে করে বরাদ্দে রুমে ঢুকেই মেজাজটা জ্বলে গেলো। পাশের রুমটা কতভালো!!!
হায়! হায়! আমারতো এই রোগ আছে। ওষুধের কথা মনে হতেই আমি চুপ।
চুপ হতে গিয়েও হো হো করে হাসলাম। হোটেলের ছেলেগুলো কি মনে করলো কে জানে। যাকগে!!!
আমি তখনো হাসছি আর ভাবছি আপনার কথা।

আপনারটা কি????

জয় ডাক্তার বাবার জয়!!! আবার আপনার যাত্রী হবো আমি।

কক্সবাজার ভ্রমনে যুক্ত হতে পারে মিনি বান্দরবনের এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঘুরে বেড়ানো অভিজ্ঞ 31/03/2023

বন্ধু রানার Rana Shoel ক্যামেরায় আরেকটি যৌথ প্রযোজনা। এসব ই শখের বসে করা যাতে আপনাদের কিঞ্চিৎ রস প্রাপ্তি হয়। আমাদের কোন এডিটর প্যানেল নেই, আর ওসব আমরা বুঝিও না। চাপে যখন চ্যাপ্টা হই আমরা তখন মুক্তির জন্য এসবের অবতারণা করি। আপনি দেখলেও এটা করবো না দেখলেও করবো। তারচেয়ে ভালো সাথে থাকুন, পাশে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন 🤔🤔😃

কক্সবাজার ভ্রমনে যুক্ত হতে পারে মিনি বান্দরবনের এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঘুরে বেড়ানো অভিজ্ঞ

Photos from Tuhin Afsari 's post 23/03/2023

সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক আয়, বাড়ুক পরিচিতি.....

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ইদানিং ফেসবুক আর ইউটিউব খুবই শক্তিশালী ও জনপ্রিয় হয়ে উঠছে। এই মাধ্যমকে ব্যবহার করে অনেকেই পরিচিতি তৈরী করছেন সারা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের মধ্যে। এই মাধ্যম দুটি ব্যবহার করে কেউ প্রবাস জীবনের খুটিনাটি , কেউ আবার খাবার, কেউ আবার দর্শনীয় স্থান অথবা ইমিগ্রেশনের আদ্যপান্ত্য তুলে ধরছেন। জনপ্রিয় এই মাধ্যম টি হয়ে উঠছে অনেকের আয়ের উৎস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠছেন কানাডা প্রবাসী এক বাংলাদেশী পরিবার। ইমিপ্রেশন বা ফুড ব্লগিং নয়, তারা প্রচার করছেন লাইফ স্টাইল অথবা ট্রাভেল ব্লগিং। তাও আবার পুরোপুরি বাংলা ভাষাতেই। এই দম্পতি তাদের ক্যামেরায় তুলে আনছেন কানাডার সাসকাচোয়ান প্রদেশের সাসকাটুন শহরসহ আশেপাশের শহর ও প্রভিন্স। যেখানের থাকা বাংলাদেশী কমিউনিটির মানুষের যাপিত জীবনের কাহিনী। বাংলা ভাষাভাষি মানুষের জীবন যাপনের গল্প কথা থাকছে তাদের চ্যানেলে। তাদের এই চ্যানেলে আপনি দেখবেন বিশ্বের অন্যতম আলোকিত শহর র "সাসকাটুন সাইন" "সাসকাটুন" এর প্রাকৃতিক দৃশ্য। এইসব দেখতে আপনাকে থাকতে হবে এই চ্যানেলটির সাথে। https://youtube.com/
কয়েকদিন আগে দেশে এসেছিলেন এই দম্পতি। প্রায় দশ বছর পর দেশে আসেন এই দম্পতি। সাথে ছিলেন তাদের একমাত্র সন্তান। সেই সময়ে আড্ডা জমে উঠে কানাডা প্রবাসী দম্পতি, ইউটিউবার বোরহান আহমেদ এবং রিজিয়া বোরহানের সাথে। দুজনেই কানাডিয়ান সিটিজেন এখন। আর দুজনেই কাজ করছেন সাসকাচুয়ান প্রভিন্স এর প্রভিন্সিয়াল Government Health এ। এই দুজনের জন্মই ঢাকায়। পারিবারিক ভাবে বিয়ে হয় ২০০৫ সালে। বোরহান আহমেদ ধানমন্ডি স্কুল আইডিয়াল কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়াশোনা সম্পন্ন করেছেন। বাংলাদেশে থাকাকালীন চাকরি করেছেন বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিক্রয় ও বিপণন ম্যানেজার হিসেবে। রিজিয়া বোরহান হোম ইকনোমিক্স কলেজ থেকে চাইল্ড সাইকোলজিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতা করতেন ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে। বোরহান এবং রিজিয়ার সাথে কথা হচ্ছিল মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এ থাকা মামাতো বোন বর্নালীর বাসায়।
কেমন ছিলো আমাদের প্রবাস জীবনের শুরু, এই প্রশ্নের উত্তরে বোরহান দম্পতি জানালেন , প্রথম কয়েক বছর তারা বেশ চ্যালেঞ্জিং সময় পার করেছেন। নানা চড়াই- উতরাই পার হয়ে বর্তমানে তারা প্রভিনশিয়াল Government এর সাসকাচুয়ান হেলথ অথোরিটি ( SASKATCHEWAN HEALTH AUTHORITY ) তে কাজ করছেন।
সাসকাচুয়ান প্রভিন্স এর সাসকাটুন শহরে আসা এবং বসবাস করার শুরু থেকেই Bangladeshi Community Association of Saskatchewan ( BCAS ) এর বিভিন্ন প্রোগ্রামে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। একুশে ফেব্রুয়ারি, ফাগুন উৎসব, স্বাধীনতা উৎসব, পহেলা বৈশাখ সহ জাতীয় সব অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে কাজে অংশ নেয়ায় বোরহান এবং রিজিয়া দম্পতি বাংলাদেশী কমিউনিটির সকলের নিকট ভীষণ জনপ্রিয় ।
বর্তমানে তারা Bangladeshi Community Association of Saskatchewan (BCAS)এর কেন্দ্রীয় মিডিয়া পার্টনার হিসেবে তাদের কার্যক্রম Beautyleven Canada চালিয়ে যাচ্ছেন। Bangladeshi Students Association of University of Saskatchewan (BSAUS) এর মিডিয়া পার্টনার হিসেবেও বেশ জনপ্রিয় তারা।
ভিডিও করা, ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়া তা আপলোড করার ক্ষেত্রে বোরহানের বিশেষ ঝোক থাকায় করোনা কালীন সময়ে অনলাইন বিজনেস শুরু করেন 'বিউটিলেভেন কানাডা'র মাধ্যমে। অনলাইন বিজনেস ধীরে ধীরে প্রসার হওয়ায় ইউটিউবের ভাবনাও মাথায় আসে এবং ফেব্রুয়ারি ২০২২ এ প্রথম ভিডিও আপলোড করেন। বর্তমানে বোরহান - রিজিয়া দম্পতি দুজনেই নিজেদের কাজ, সামাজিকতা আর পরিবারকে সময় দেয়ার পর বাকি সময়টা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
কানাডিয়ান বাংলাদেশীদের জীবনের গল্প বোরহান দম্পতির চোখ দিয়েই দেখতে শুরু করে দর্শকরা যারা কানাডা এবং এর বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে জানতে আগ্রহী। তারা দুজনেই বেশ সাবলীলভাবে তাদের লাইফ স্টাইল দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কানাডা-- বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ, খাওয়া-দাওয়া আর পজিটিভ জীবন যাপনের একটা আইকন হয়ে উঠছেন অনেক বাংলাদেশী তরুণ তরুণীদের এর কাছে।
প্রায় বছরখানেক আগে খোলা বিউটিলেভেন কানাডা তাদের সোশ্যাল মিডিয়াতে এখন প্রায় ৫০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে যা ক্রমাগত বেড়েই চলছে। বোরহান দম্পত্তির বেশ কয়েকটি কনটেন্ট দেখা হয়েছে কয়েক হাজার ঘন্টা করে। এই প্রথমবার ১০ বছর পর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আর ফলোয়ারদের টানে বাংলাদেশে আসেন এই পরিবার। মাসখানেকের ছুটিতে ঢাকাতেই অবস্থান করছেন তারা।
ভবিষ্যতে কি করতে চান- এই প্রশ্নের উত্তরে এই দম্পতি জানালেন, তারা কনটেন্ট ক্রিয়েশনে আরও বেশি মনোযোগী হতে চান। মানুষের কাছে পৌঁছে দিতে চান কানাডিয়ান বাংলাদেশী লাইফস্টাইল এর ধারণা। গ্লোবালাইজেশন এই যুগে বাংলাদেশের শিক্ষিত ও অবস্থাপন্ন জনগোষ্ঠীর একটা বিশাল অংশ যারা কানাডায় যাচ্ছেন বা যাবেন, তাদের তথ্যের একটা উৎস আর চলার পথের অনুপ্রেরণা হয়ে থাকতে চান
Beautyleven Canada এর কর্ণধার বোরহান আহমেদ এবং রিজিয়া বোরহান। তাদের একমাত্র সন্তান ফাইয়াজ আহমেদ জারিফ গ্রেড ১০ এ পড়াশোনা করছেন। পাশাপাশি এই বিষয়েও আগ্রহী হয়ে উঠছেন।
যারা দেশে ও দেশের বাইরে এই ধরণের কাজে যুক্ত হতে চান তাদের অনুপ্রেরণার উৎস হতে পারেন এই দম্পতি। দেখুন ও শুরু করুন , দেখবেন আপনার মাধ্যমেই পৃথিবী চলে আসবে সবা্র হাতের মুঠোই। নিচে Beautyleven Canada এর ইউটিউব লিংক দেওয়া হলো। https://youtube.com/

22/03/2023

মনের খেয়ালে মাঝে মাঝে যা লিখি তা একজায়গায় রাখার জন্য এই পেইজটি খোলা হয়েছে। এখানে আমার সকল লেখাই এই পেইজে পাওয়া যাবে। লাইক দিয়ে সাথে থাকবেন নিশ্চয়।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka