Bangladesh Youth Union

Bangladesh Youth Union

Share

Valiant Youth for a Better Tomorrow Bangladesh Youth Union (BYU) was established on August 28, 1976.

Since its inception, it has been the pioneering organization in the youth movement of the Country in defending the rights and interests of young people. BYU beats with it the revolutionary legacies and glorious traditions of youth movement in this subcontinent. At its birth Bangladesh Youth Union’s main declarations were:

It will relentlessly struggle and put all its efforts in establishing a hap

02/06/2026

০২ জুন ২০২৬
শোকবার্তা
**********

প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ যুব ইউনিয়নের শোক

আজ ০২ জুন ২০২৬, মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম এবং সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু প্রবীণ রাজনীতিবিদ, উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় বলেন, এদেশের সংগ্রামের ইতিহাসের এক ক্রীয়ানক লড়াকু সংগ্রামীর নাম তোফায়েল আহমেদ। বাংলাদেশের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও জাতীয় মুক্তির সংগ্রামের ইতিহাসে তোফায়েল আহমেদ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন । তিনি উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও সংগঠক হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করেন এবং মহান ক্তিযুদ্ধের প্রস্তুতি ও সংগঠনে যে অবদান রেখেছেন তা বাংলাদেশের ইতিহাসে উজ্জল হয়ে থাকবে । নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনেও তার সক্রিয় ও উজ্জ্বল ভূমিকা ছিল। মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও প্রতিক্রিয়াশীল রাজনীতির বিরুদ্ধে তার অবস্থান দেশবাসী দীর্ঘদিন স্মরণ করবে।

নেতৃদ্বয় তার রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তা প্রেরক
অনিন্দ্য দ্বীপ
দপ্তর সম্পাদক
০১৫১৫২৭৫২০৪

Photos from Bangladesh Youth Union's post 23/05/2026

খুলনা জেলার সম্মেলন অনুষ্ঠিত।

আজ ২৩মে, ২০২৬, শনিবার খুলনা পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি খুলনা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অসিত হালদার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু।

Photos from Bangladesh Youth Union's post 22/05/2026

নড়াইল জেলার সম্মেলনে
সভাপতি শিমুল, সাধারণ সম্পাদক আসলাম, সাংগঠনিক শেখ সোহেল।
নব নির্বাচিত কমিটিকে কেন্দ্রীয় কমিটির অভিনন্দন।

প্রেস বিজ্ঞপ্তি:
আজ ২২ মে, ২০২৬, শুক্রবার বিকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ যুব ইউনিয়ন নড়াইল জেলার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে মোঃ সিরাজুল ইসলাম শিমুলকে সভাপতি, মোঃ আসলাম সরদারকে সাধারণ সম্পাদক, শেখ সোহেলকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত নড়াইল জেলা কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় কমিটি।

‘কর্মসংস্থানের দাবিতে জেগে ওঠো তারুণ্য’ এই শ্লোগানকে ধারণ করে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।
উদ্বোধন শেষে যুব সমাজের সমস্যা সমাধান, তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বেকারত্ব বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের আলোচনা সভায় বাংলাদেশ যুব ইউনিয়ন নড়াইল জেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম শিমুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলার সভাপতি বিএম বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সঞ্জীব রাজবংশী, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হকার্স মার্কেট ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নিত্যানন্দ ঢালী, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব সাহা, কোষাধ্যক্ষ ইরান মোল্লা, সমাজ কল্যান সম্পাদক রফিজুল ইসলাম রফিক, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কালিয়া উপজেলা কমিটির আহ্বায়ক সাগর ফকির প্রমুখ।

Photos from Bangladesh Youth Union's post 22/05/2026

আজ ২২ মে, ২০২৬, শুক্রবার বিকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনের সম্মুখে বাংলাদেশ যুব ইউনিয়ন নড়াইল জেলার ১ম জেলা সম্মেলনের উদ্বোধন হয়।
উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক যুবনেতা অপূর্ব সাহা, কোষাধ্যক্ষ যুবনেতা ইরান মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক যুবনেতা রফিজুল ইসলাম রফিক।

উদ্বোধনী পর্বে কর্মসংস্থানসহ হামের অব্যবস্থাপনক, চিকিৎসার ব্যায় সরকারের বহন করা, মব সংস্কৃতির বদলে আইনের শাসন, রামিসা হত্যাকারী দ্রুত বিচার সম্পূর্ণ করাসহ নানাদাবিতে বর্ণাঢ্য একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ও উদ্বোধনী পর্ব শেষে কাউন্সিল চলমান...

16/05/2026

হামে ৪ শতাধিক শিশু মৃত্যর জন্য দায়ী ড. ইউনুস, নুরজাহান বেগম সহ সকলকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ

Photos from Bangladesh Youth Union's post 08/05/2026

কবি, লেখক, সাংবাদিক ও যুবনেতা হাবীব ইমনের শোকসভা অনুষ্ঠিত

আজ ০৮ মে ২০২৬, শুক্রবার বিকাল ৪ টায় কমরেড মণি সিংহ- ফরহাদ ট্রাস্টের শহীদ মুনীর-আজাদ সভাকক্ষে বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগরের সাবেক সভাপতি সাংবাদিক, কবি, লেখক ও যুবনেতা হাবীব ইমনের শোকসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম এর সভাপতিত্বে শোকসভায় কমরেড হাবীব ইমনের নানামাত্রিক জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তরা বলেন- "নানান ঘাত-প্রতিঘাতে পোড় খাওয়া, কর্মস্পন্দনে ভরপুর তরুণ বাম রাজনৈতিক নেতা-হাবীব ইমন।
ছাত্র জীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। তারপর যুব ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, প্রগতি লেখক সংঘ সহ নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে।

রাজনৈতিক আদর্শে দৃঢ়তা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং সহযোদ্ধাদের প্রতি আন্তরিকতা তাকে এক নির্ভরযোগ্য নেতৃত্বে পরিণত করেছিল।

আলোচনায় আরও বক্তরা বলেন- হাবীব ইমন শুধু রাজপথের সংগ্রামী ছিলেন না, পাশাপাশি তিনি আর্দশিক প্রচারে লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দুই বাংলার কাগজে নিয়মিত কবিতা লেখার পাশাপাশি কলাম, রাজনৈতিক বিশ্লেষণ ও মতামত লিখতেন। তার সামগ্রিক কাজের কেন্দ্রবিন্দু ছিল মানুষ, মানুষের অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন সমাজ গড়া।

তার অনুপস্থিতি প্রগতিশীল সাহিত্যাঙ্গন ও যুব আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তার চিন্তা, কর্ম ও সৃজনশীল অবদান তাকে বাঁচিয়ে রাখবে কালান্তরে।

শোকসভায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সভাপতি জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, হাফিজ আদনান রিয়াদ, বাংলাদেশ যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য রাসেল ইসলাম সুজন, সাংবাদিক উম্মল অরা সুইটি, ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাত্রনেতা বাহাউদ্দীন শুভ।

শোকসভায় হাবীব ইমনের পরিবারের লোকজন উপস্থিত থেকে আলোচনা করেন হাবীব ইমনের মাতা খালেদা পারভীন ও বোন তানজিলা জাহান তানি।

সংগঠনের দপ্তর সম্পাদক অনিন্দ্য দ্বীপের সঞ্চালনায় জীবনী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক যুবনেতা শাহিন ভূইয়া।

বার্তা প্রেরক
অনিন্দ্য দ্বীপ
দপ্তর সম্পাদক
০১৫১৫২৭৫২০৪

08/05/2026

বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি যুবনেতা হাবিব ইমন এর শোক সভা

05/05/2026

তারিখ: ৫ মে ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের বিচার ও হাম জনিত রোগ মোকাবিলায় ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার দাবি।
--যুব ইউনিয়নের বিবৃতি

হামের টিকা ক্যাম্পেইনে চরম অবহেলা ও ব্যর্থতার ফলে দেশে এক গভীর জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। গণমাধ্যম সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৩০০-এর অধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। এ বিষয়ে আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু অবিলম্বে এ বিপর্যয়ের ঘটনা তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান। একইসাথে নেতৃবৃন্দ মনে করেন, এ বছর মার্চের শেষ নাগাদ হামের প্রাদুর্ভাব পরিলক্ষিত হওয়ার পর এখনো সরকার রোগের সংক্রমণ প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বাংলাদেশ যুব ইউনিয়ন মনে করে, এই বিপর্যয়ের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এড়ানোর কোনও সুযোগ নেই। বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এ ক্ষেত্রে চরম অবহেলা প্রদর্শন করেছেন। শিশুদের জীবন সুরক্ষাকে উপেক্ষা করে হঠাৎ করে টিকা ক্রয়সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে ড. ইউনুসের সরকার, যার ফলেই হামের টিকার কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং দ্রুত তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে।

এছাড়া, টিকা ক্রয় নীতিতে পরিবর্তন আনার সময় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের একাধিক সতর্কতা থাকা সত্ত্বেও বিগত সরকার উদাসীনতার পথই বেছে নেয়। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমান সরকারকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৩০০ এর অধিক শিশুর প্রাণহানির পরও বর্তমান সরকার এ রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি পরিস্থিতি ঘোষণা করে জোরদার পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। এখনো একে ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করেনি সরকার। অপ্রতুল চিকিৎসার কারণে শিশুমৃত্যু তরান্বিত হচ্ছে বলে মনে করে যুব ইউনিয়ন।

বাংলাদেশ যুব ইউনিয়ন জোরালোভাবে দাবি জানাচ্ছে—
১. হামের টিকা কর্মসূচিতে ব্যর্থতার জন্য ড. মুহাম্মদ ইউনুস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ দায়ী সকল ব্যক্তির ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
২. অবিলম্বে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় একে ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করতে হবে। এবং হামের চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফিল্ড হাসপাতাল স্থাপন করে শিশুদের জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বার্তা প্রেরক
অনিন্দ্য দ্বীপ
দপ্তর সম্পাদক

05/05/2026

কার্ল মার্ক্স (Karl Marx) একাধারে ছিলেন একজন সাংবাদিক, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ, দার্শনিক, এবং বিপ্লবী। গোটা বিশ্বের মতাদর্শ পরিবর্তনে তিনি অন্যতম ভূমিকা পালন করেছেন।
আজ তাঁর জন্মবার্ষিকী।

জন্মবার্ষিকীতে শ্রদ্ধা।

03/05/2026

শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিবসে শ্রদ্ধা।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Mukti Bhaban, 2 Comrade Moni Singh Road, Purana Palton
Dhaka
1000