01/06/2026
Airport Armed Police Battalion
Airport Armed Police Battalion is entrusted with the duty of ensuring overall security of Hazrat Shahjalal International Airport, Dhaka.
Airport Armed Police Battalion (AAP) is a unit of Bangladesh Police working at the Hazrat Shahjalal International Airport in Dhaka Since June 1, 2010.
01/06/2026
25/05/2026
It's the "Lucky 13" family where cops cope with what others can't ❤️
24/05/2026
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যটালিয়ন-এর মে মাসের মাসিক কল্যাণ সভা অদ্য ২৪/০৫/২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন প্রধান, সম্মানিত এডিশনাল আইজিপি জনাব মো: হাসিব আজিজ, বিপিএম মহোদয়।
কল্যাণ সভা শেষে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) এর অফিস কক্ষ, রান্নাঘর, খাবার মেস, সেলুন, লন্ড্রি, এমটি অফিস, এস আই ফোর্স অফিস পরিদর্শন করেন এবং দায়িত্বরত অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সাথে দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করার দিক-নির্দেশনা প্রদান করেন।
অজ্ঞান পার্টির মূলহোতাকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৫টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সর্বদা তৎপর।
17/05/2026
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির মূলহোতা মোঃ তাজুল ইসলাম (৪৮)-কে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আসামির দেওয়া তথ্যমতে, তিনি আরও ৪/৫ জন ব্যক্তির সমন্বয়ে (অজ্ঞাতনামা আসামি) একটি অজ্ঞান পার্টির গ্যাং গড়ে তুলেছেন এবং চুরিকৃত মালামাল মিরপুরের দারুসসালাম এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে সংরক্ষণ করে রাখতেন।
উক্ত তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএন এর একটি চৌকস দল দারুসসালাম এলাকার হোটেল রয়েলে অভিযান পরিচালনা করে ৫৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১০টি বিভিন্ন মডেলের এয়ারবাড হেডফোন, ১৫টি হাতঘড়ি, ৪ পিস চেতনানাশক ট্যাবলেট, ২টি চেতনানাশক পুরিয়া, নগদ বাংলাদেশি ২,২৩,০০০/- টাকা, সৌদি আরবের ৫৩.৫০ রিয়াল, তুরস্কের ১ লিরা এবং বিভিন্ন মালামাল উদ্ধার করে।
ধৃত মোঃ তাজুল ইসলাম এর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় অদ্য ১৭/০৫/২০২৬ খ্রি. তারিখে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
10/05/2026
পুলিশ সপ্তাহ ২০২৬
পুলিশ সপ্তাহ ২০২৬ সফল হোক
Our Crisis Response Team (CRT)
For securing the airport
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
Airport Armed Police Battalion, Uttara
Dhaka
1230
