Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh

Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh

Share

Ministry of Power, Energy & Mineral Resources (MPEMR). The peoples' Republic of Bangladesh. It has separate entities for Oil, Gas and Coal. Ltd, Sudarban Gas Co.

The MPEMR has two Divisions headed by two secretaries; Power Division is responsible for all policies and matters relating to electricity generation, transmission and distribution from conventional and non-conventional energy sources including hydro electricity. Power Sector is unbundled with generation, transmission and distribution. It has six (6) generation, one (1) transmission and five (5) di

23/05/2026

জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে ৫.৪১৮৭৭ মেগাওয়াট পিক (DC) / ৪.২৯ মেগাওয়াট AC ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Photos from Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh's post 23/05/2026

জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে ৫.৪১৮৭৭ মেগাওয়াট পিক (DC) / ৪.২৯ মেগাওয়াট AC ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ঢাকা, ২৩ মে ২০২৬ শনিবার

২৩ মে শনিবার সকালে ফরিদপুরের জোয়াইর মোড়ে অবস্থিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে CapEx মডেলে নির্মিত ৫.৪১৮৭৭ মেগাওয়াট পিক (DC) / ৪.২৯ মেগাওয়াট AC ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর শুভ উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হলো। প্রকল্পটি ৩৩ কেভি ভোল্টেজ স্তরে ওজোপাডিকো’র ৩৩/১১ কেভি গোয়ালচামট, ফরিদপুর উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়াসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। মাননীয় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘অন্যান্য প্রাইভেট কোম্পানির জন্যে জোবাইদা করিম জুটমিল একটি মডেল হতে পারে’। পরবর্তীতে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে অধিক জনসেবার মানসিকতা নিয়ে অন্য প্রাইভেট কোম্পানিসমুহ এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আগামী দুই তিন মাসের মধ্যে ২১টি জেলায় ডিসি অফিস, এসপি অফিস, হাসাপাতালসহ সরকারি ভবনে সোলার পাওয়ার বসানোর উদ্যোগ নেয়া হয়েছে।’

উল্লেখ্য, জোবাইদা করিম জুট মিলস লিমিটেড প্রায় ১২০ একর জায়গার উপর অবস্থিত এবং এর ৩ লক্ষ ৪ হাজার ৩৭৪ বর্গফুট রুফ (ছাদ) এর উপরে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। শিল্পখাতে বিদ্যুৎ ব্যয় হ্রাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে IDCOL এর আর্থিক সহযোগিতায় রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শিল্প কারখানাভিত্তিক রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের আরো উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাত আরো শক্তিশালী হবে। প্রকল্পটির মাধ্যমে শুধু একটি শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ চাহিদা পূরণই নয়, বরং জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় পরিচ্ছন্ন জ্বালানির অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জুম প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এঁর সঙ্গে বিদ্যুৎ সচিব জনাব মিরানা মাহরুখ, ওজোপাডিকোর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব নূর আহমদ এবং বিপিডিবি’র সদস্য (বিতরণ) ও ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক (অতিঃদায়িত্ব) আ.ন.ম. ওবায়দুল্লাহ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জোবায়দা করিম জুট মিলস এর চেয়্যারম্যান মোঃ জাহাঙ্গীর মিয়া ও উক্ত প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীগণ সরাসরি উপস্থিত ছিলেন।

- তথ্য ও জনসংযোগ শাখা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

Photos from Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh's post 13/05/2026

নারায়ণগঞ্জের জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে : অগ্নিদগ্ধদের হাসপাতালে দেখতে গিয়ে এ কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৩ মে ২০২৬ বুধবার

আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে দগ্ধ ১২ জনের চিকিৎসার খবর নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও পিডিবির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। এ সময় স্বাস্থ্য মন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা বিষয়টি নিশ্চিত করতে বলেন এবং সেখানে উপস্থিত আহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ এবং চিকিৎসার বিষয়ে সরকারের সবধরণের সহায়তার আশ্বাস দেন।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরীর মেঘনা ঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এসময় ১২ জন দগ্ধ হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলার মেঘনাঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত প্রায় ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। পরে সহকর্মীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হচ্ছে। অতিরিক্ত দগ্ধ হওয়ায় তিনজনকে আইসিইউ /এইচডিইউতে রাখা হয়েছে।

..
তথ্য ও জনসংযোগ শাখা
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

Photos from Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh's post 11/05/2026

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত 'Roadmap Towards 10000 MW Solar Power, 2030' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এম পি

08/05/2026
07/05/2026

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে সাঁড়াশি অভিযান, সচেতন নাগরিকের করণীয়

06/05/2026

https://www.facebook.com/share/1B9iickUzg/

** প্রেস বিজ্ঞপ্তি **
আঞ্চলিক বিক্রয় বিভাগ-জয়দেবপুর -এর আওতাভুক্ত গাছা থানাধীন ছয়দানা হাজিরপুকুর পশ্চিমপাড়া এলাকাস্থ মোতালিব হোসেন -এর বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ গত ০৪/০৫/২০২৬ তারিখে বিশেষ অভিযানে বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়। পরবর্তীতে তিতাস গ্যাসের কোনরূপ অনুমোদন ব্যতীত কিলিংকৃত রাইজারটি অবৈধভাবে পুনঃনির্মান করে গ্যাস সংযোগ প্রদানকালে স্থানীয় লোকজন মোঃ ইকবাল হোসেন (৪৫), জাতীয় পরিচয়পত্র নং-৭৩২১০৯১২৮৭’কে বাধা প্রদানপূর্বক আটক করে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ফোনে অবহিত করে। সেপ্রেক্ষিতে তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীদের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাথে যোগাযোগ করে আসামী মোঃ ইকবাল হোসেন (৪৫)’কে পুলিশের নিকট হস্তান্তরসহ তিতাস গ্যাসের পক্ষ হতে মামলা দায়ের করা হয়।

06/05/2026

নোটিশ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭/০৫/২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজ এর মেইনটেনেন্স কাজ করা হবে। উল্লিখিত সময়ে ফুয়েল পাস এর রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

04/05/2026

ফুয়েল পাস সম্পর্কিত আপডেট:
04/০5/২০২৬

বিস্তারিত জানার জন্য ভিজিট করুনঃ
https://www.facebook.com/FuelPassBdPage/

আসসালামুআলাইকুম।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেট্রোপলিটন এলাকার নিচের তালিকায় দেয়া ৬৮ টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল বিতরণের সময় Fuel Pass অ্যাপ এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নিচের তালিকার ১ থেকে ১৮ ক্রমিকের ফিলিং স্টেশনসমূহে প্রাইভেট কারে জ্বালানি প্রদানের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। এ সকল ফিলিং স্টেশনে জ্বালানি তেল গ্রহণের সময় অবশ্যই Fuel Pass অ্যাপ ব্যবহার করতে হবে। উল্লেখ্য, Fuel Pass অ্যাপ এর ব্যবহার ঢাকা মেট্রোপলিটনের সকল ফিলিং স্টেশনে অতিদ্রুত বাধ্যতামূলক করা হবে। গুগল প্লেস্টোর থেকে এখনই ফুয়েল পাস ইন্সটল করে রেজিস্ট্রেশন করুন। অথবা https://www.fuelpass.gov.bd/ এই লিংক থেকে রেজিস্ট্রেশন করুন। দ্রুত রেজিস্ট্রেশন করে নিরবচ্ছিন্ন জ্বালানি গ্রহণ করুন।

বাধ্যতামূলক ৬৮ টি ফিলিং স্টেশনের নাম নিম্নরূপ:

1. সোনার বাংলা সার্ভিস স্টেশন, আসাদ গেট
2. ট্রাস্ট ফিলিং স্টেশন, তেজগাঁও
3. গুলশান সার্ভিস স্টেশন, মহাখালী
4. মেঘনা মডেল পাম্প, শাহবাগ
5. নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, নিকুঞ্জ
6. খালেক সার্ভিস স্টেশন, দারুস সালাম, মিরপুর
7. তালুকদার ফিলিং স্টেশন, আসাদ গেট, মিরপুর রোড, ঢাকা
8. করিম এন্ড সন্স, শাপলা চত্ত্বর, ঢাকা;
9. ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং ষ্টেশন), মহাখালী, ঢাকা-জেওসিএল;
10. মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-জেওসিএল;
11. মেসার্স সততা এন্ড কোম্পানী, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-পিওপিএলসি;
12. মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-পিওপিএলসি;
13. মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী, ৮০, শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্মরনি, তেজগাও, ঢাকা-পিওপিএলসি;
14. মেসার্স এস.পি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা-পিওপিএলসি;
15. সিটি ফিলিং স্টেশন, তেজগাও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;
16. সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;
17. স্যাম এসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;
18. সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর, পিওপিএলসি।
19. মেসার্স এ. হাই এন্ড কোং, ৪২/৫, হাটখোলা রোড, ঢাকা।
20. মেসার্স ডেনসো ফিলিং স্টেশন, ১ নং দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।
21. মেসার্স কসমো ফিলিং স্টেশন, ৬৯, উত্তরা বা/এ, আজমপুর, সেক্টর-৭, ঢাক-১২০৩।
22. মেসার্স উত্তরা ফিলিং স্টেশন, আব্দুল্লাহ্পুর, উত্তরা, ঢাকা।
23. মেসার্স হক ফিলিং স্টেশন, ডেমরা রোড, কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা।
24. মেসার্স সিটি ফিলিং স্টেশন, রহমান কোনাপাড়া, ডেমরা, ঢাকা।
25. মেসার্স সাদেক ফিলিং স্টেশন, সুলতানগঞ্জ, রায়ের বাজার, ঢাকা।
26. মেসার্স জি. এফ. ট্রেডিং(ডিএল ফিলিং স্টেশন), নতুন বিমানবন্দর সড়ক, উত্তরা, ঢাকা
27. মেসার্স এস. আহমেদ ফাউন্ডেশন সিএনজি ফিলিং স্টেশন এন্ড পেট্রোল পাম্প, ৩৩১/১, জুরাইন মাজার গেইট, শ্যামপুর, ঢাকা।
28. মেসার্স কিকো ফিলিং স্টেশন, স্টাফ কোয়াটার, বনশ্রী, খিলগাঁও, ঢাকা।
29. মেসার্স সিকদার ফিলিং স্টেশন, স্টাফ কোয়াটার, বনশ্রী, খিলগাঁও, ঢাকা।
30. মেসার্স সিএসডি ফিলিং স্টেশন, ঢাকা সেনানিবাস, ঢাকা।
31. মেসার্স চন্দা মাহজাবীন (সিএম) ফিলিং এন্ড সার্ভিস স্টেশন, ৭২, শহীদ তাজউদ্দি আহমেদ স্বরণী, মহাখালী, ঢাকা।
32. মেসার্স আলহাজ্ব নূর ফিলিং স্টেশন, কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা ( ঢাকা-দোহার মহাসড়ক)।
33. মেসার্স মুন সিএনজি এন্ড ফিলিং স্টেশন, মিরপাড়া, ডেমরা, ঢাকা ( রামপুর-স্টাফকোয়াটার রোড)।
34. মেসার্স জে.এম এক্সপ্রেস ফিলিং এন্ড সার্ভিস ষ্টেশন, মনিকা এস্টেট, পশ্চিম ধানমন্ডি, টালী অফিস এক্সটেনশন রোড, রায়েরবাজার, ঢাকা-১২০৯।
35. আল মাহমুদ ফিলিং ষ্টেশন, ৩৪, দারুস সালাম রোড, টেকনিক্যাল মোড়, মিরপুর, ঢাকা।
36. সান্টু ফিলিং ষ্টেশন, পোল্ডার রোড (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২।
37. রাজধানী ফিলিং ষ্টেশন, পোল্ডার রোড (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২।
38. মুক্তি ফিলিং স্টেশন, পোল্ডার রোড (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২।
39. মেসার্স আসমা আলী সিএনজি রি-ফুয়েলিং এন্ড ওয়ার্কসপ লিমিটেড, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬।
40. রাসেল ফিলিং এন্ড সিএনজি ষ্টেশন, স্টাফ কোয়ার্টার, দেইল্যা, ডেমরা, ঢাকা।
41. ইষ্ট-ওয়েষ্ট ফিলিং ষ্টেশন-১, ঢাকা-আশুলিয়া মহাসড়ক, ধউর, তুরাগ, ঢাকা।
42. সাদি ফিলিং স্টেশন, আশুলিয়া সংযোগ সড়ক, গড়ানচটবাড়ী, পল্লবী, ঢাকা।
43. শান্ত ফিলিং স্টেশন, মুগদা, ঢাকা।
44. মেসার্স মালিবাগ অটো সার্ভিস, ৫৮/৩, হাজী পাড়া, রামপুরা রোড, খিলগাঁও, ঢাকা।
45. মেসার্স কমফোর্ট ফিলিং এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশন, কল্যাণপুর, মিরপুর, ঢাকা।
46. মেসার্স পূবালী ফিলিং স্টেশন, ৭৯/এ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
47. মেসার্স পথের বন্ধু, নীলক্ষেত, ঢাকা।
48. মেসার্স আইডিয়েল ফিলিং স্টেশন, ১৯১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
49. মেসার্স এ. এস. ফিলিং স্টেশন,২২০/৫, বেগম রোকেয়া সরণী, শেরে বাংলা নগর, ঢাকা।
50. মেসার্স মক্কা সিএনজি রিফুয়েলিং ফিলিং স্টেশন, নর্থ বাড্ডা, গুলশান, ঢাকা।
51. মেসার্স ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন, ৪৬/১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও, ঢাকা।
52. মেসার্স পৌর ফিলিং স্টেশন, সায়েদাবাদ, (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক)।
53. মেসার্স এইচ কে ফিলিং স্টেশন, টিএন্ডটি, আউটার সার্কুলার রোড, ঢাকা ।
54. মেসার্স রাজারবাগ সার্ভিস স্টেশন, ১৫৯/১, আউটার সার্কুলার রোড, ঢাকা।
55. মেসার্স রহমান এন্ড কোং , নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
56. মেসার্স সাহিল ফিলিং স্টেশন, শ্যামলী, ঢাকা ( ঢাকা-আরিচা মহাসড়ক)।
57. মেসার্স মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার, গাবতলী বাস টার্মিনাল, ঢাকা ( ঢাকা-আরিচা মহাসড়ক)।
58. মেসার্স সিকদার ফিলিং স্টেশন, ১৩৫/এ, তেজগাঁও, ঢাকা (মহাখালী-বনানী সড়ক)।
59. মেসার্স মাহতাব মটরস, হাজারীবাগ, ঢাকা (গাবতলী-হাজারীবাগ সড়ক)।
60. মেঘলা মডেল সার্ভিস সেন্টার, মতিঝিল, ১-৩, মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০।
61. বিনিময় সার্ভিস স্টেশন, ১৩২, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
62. পূর্নিমা ফিলিং স্টেশন, ৪৭, টয়নবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩।
63. রমনা পেট্রোল পাম্প, পার্ক এভিনিউ, রমনা, ঢাকা- ১০০০।
64. কিউ.জি সামদানী এন্ড কোং, নীলক্ষেত রোড, ধানমন্ডি, ঢাকা।
65. মেঘলা মডেল সার্ভিস সেন্টার-১, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।
66. সোবহান ফিলিং স্টেশন, ২২০/এ-২, বেগম রোকেয়া স্মরণী পশ্চিম কাফরুল, ঢাকা।
67. রয়েল ফিলিং স্টেশন, ৫১/১, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, মহাখালী, ঢাকা।
68. সিটিজেন সিএনজি ফিলিং স্টেশন, মধ্য বাড্ডা, ঢাকা।

www.fuelpass.gov.bd

Power Division 04/05/2026

বিদ্যুৎ সাশ্রয়ী টিভিসি-৩

Power Division DPDC HD Final

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

https://powerdivision.gov.bd/

Address


Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00