19/03/2026
আলহামদুলিল্লাহ 🤲
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী পরিবেশে সম্পন্ন হয়েছে।
এই মহতী আয়োজনটি সফলভাবে বাস্তবায়ন করেছে
★মূলবর্গ যুব ও ক্রীড়া উন্নয়ন ফাউন্ডেশন★
তাদের প্রতিটি সদস্য গত কয়েকদিন ধরে যে অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে কাজ করেছেন—তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের প্রতি জানাই আমাদের অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মোঃ আতলস খান এবং
মূলবর্গ যুব ও ক্রিড়া উন্নয়ন ফাউন্ডেশন এর প্রবাসী ভাইদের
এবং শুভানুধ্যায়ীদের প্রতি, যারা আর্থিক সহায়তা ও মূল্যবান পরামর্শ দিয়ে এই আয়োজনকে সফল করেছেন।মূলবর্গ যুব ও ক্রিড়া উন্নয়ন ফাউন্ডেশন এর
আপনারা পাশে ছিলেন বলেই আজকের এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে।
সবার সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও দোয়ার মাধ্যমেই আমরা আজ এই সফলতা অর্জন করতে পেরেছি।
আল্লাহ তাআলা আমাদের সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন—আমিন 🤍
ধন্যবাদান্তে,
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন।
04/03/2026
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য সাইদুর রহমান সাইদ -এর প্রথম কাব্যগ্রন্থ “রুহের রজনীগন্ধা” সম্প্রতি অমর একুশে বইমেলা-এ প্রকাশিত হয়েছে।
বইটি পাওয়া যাচ্ছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী-এর স্টল নং–২৩০-এ।
এই নতুন কাব্যগ্রন্থের জন্য তাঁর প্রতি রইল অসংখ্য দোয়া ও আন্তরিক শুভকামনা।
04/03/2026
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য লেখক কাউসার রহমান-Kawsar Rahman -এর দ্বিতীয় কাব্যগ্রন্থ “হৃদয়ের নীল নোটবুক” সম্প্রতি অমর একুশে বইমেলা-এ প্রকাশিত হয়েছে।
বইটি পাওয়া যাচ্ছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী-এর স্টল নং–২৩০-এ।
এই নতুন কাব্যগ্রন্থের জন্য তাঁর প্রতি রইল অসংখ্য দোয়া ও আন্তরিক শুভকামনা।
22/02/2026
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (সম্মান) শ্রেণির পরীক্ষার ফলাফল, সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতির ভিত্তিতে বোর্ড স্কলারশিপ (মেধাবৃত্তি) এর জন্য মনোনীত হওয়ায় চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সাবেক উপ শিক্ষা বিষয়ক সম্পাদক Mahabub Molla এর জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল💙🤍
10/01/2026
কার্যনির্বাহী কমিটি বিলুপ্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
তারিখ: ১০ জানুয়ারি ২০২৬
স্মারক নং: CUSWF/২০২৬/কমিটি-০১
এতদ্বারা চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৩ জানুয়ারি ২০২৬, শনিবার সন্ধ্যায় সংগঠনের ভবিষ্যৎ ও সাংগঠনিক কার্যক্রম বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে:
পূর্বের কমিটির বিলুপ্তি: সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী এবং বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায়, ২০২৪-২০২৫ সেশনের জন্য গঠিত কার্যনির্বাহী কমিটি (যা ১৬ই ডিসেম্বর ২০২৪ তারিখে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছিল) আজ ১০ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হলো।
মেয়াদকাল সম্পন্ন: উল্লেখ্য যে, ৩০ নভেম্বর ২০২৪ তারিখে ঘোষিত এই কমিটি গত ১৫ই ডিসেম্বর ২০২৫ তারিখে তার নির্ধারিত সাংগঠনিক মেয়াদ সফলভাবে সম্পন্ন করেছে।
পরবর্তী কার্যক্রম: সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে এবং সাংগঠনিক স্থবিরতা নিরসনে অতি শীঘ্রই স্থায়ী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
সংগঠনের সকল সদস্যদের ধৈর্য ধারণ এবং ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। নতুন আহ্বায়ক কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত দৈনন্দিন প্রয়োজনীয় কার্যক্রম স্থায়ী পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ধন্যবাদান্তে,
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন, সিংগাইর, মানিকগঞ্জ।
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন
18/12/2025
একটি হারানো বিজ্ঞপ্তি
গ্রাম:ডিগ্রীচর, পোস্ট: চান্দহর, থানা: সিংগাইর,জেলা: মানিকগঞ্জ, থেকে একটি ছেলে হারানো গিয়েছে তার নাম রুবেল,
তার পরনে একটি লুঙ্গি ছিল তার বয়স মোটামুটি ৩০ থেকে ৩২ হবে তার মাথায় একটু সমস্যা আছে যদি কোন হৃদয়বান ব্যক্তি লোকটিকে পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন : 0168141895
02/10/2025
যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা।🤟
আমাদের আজকের রক্তদাতা MD Abir Hossain ভাই 🖤
রোগী ও রক্তদাতার জন্য দোয়া করবেন 💗
২ অক্টোবর ২০২৫
রক্তের গ্রুপ: O+
রক্তদানের স্থান: হেমায়েতপুর , সাভার,ঢাকা ।
26/09/2025
চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
বাস্তবায়নে:বার্তা আল ইসলাহ ফাউন্ডেশন
স্হান:বার্তা কালীগঙ্গা নদী সংলগ্ন বাধঁ।
26/09/2025
দ্রুত সবাইকে চলে আসার অনুরোধ রইলো
26/09/2025
আজ শুক্রবার ৩:৩০মিনিটে সবাইকে বার্তা বাধে থাকার অনুরোধ রইলো।