Govt. Titumir College, Dhaka

Govt. Titumir College, Dhaka

Share

This is Government Titumir College, Dhaka's facebook fan page...

03/12/2024

সরকারি তিতুমীর কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।

আশা করছি এই কমিটি সহস্রাধিক শিক্ষার্থীর প্রাণের দাবির যৌক্তিকতা খুঁজে পাবেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের উচ্চশিক্ষার পথ সুগম করতে সরকারি তিতুমীর কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সথাযথ সুপারিশ করবেন। ধন্যবাদ।

23/08/2024

আজকে প্রায় চার ঘন্টার মত পানিতে ছিলাম৷ সরেজমিনে ঘুরে দেখেছি৷ মানুষের অবস্থা দেখেছি৷ অসংখ্যা স্বেচ্ছাসেবক ভাইদের সাথে কথা বলেছি৷ সবকিছু মিলিয়ে কিছু বিষয় আপনাদেরকে জানানো উচিৎ মনে করছি৷ যারা দূর থেকে ত্রাণ নিয়ে আসবেন অবশ্যই নিম্নের বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করবেন, না হয় বিপদে পড়বেন৷

১৷ পুর্ব থেকে নিজেদের বোট নির্ধারণ করে রাখবেন৷ বোট নির্ধারণ করা ছাড়া কেউ আসবেন না৷ অনেক মানুষ ত্রাণ নিয়ে দাঁড়িয়ে আছেন কোন বোট পাচ্ছেন না৷ পুরো দিন এভাবেই চলে গেছে৷

২৷ স্থানীয় রাহবার ঠিক করবেন পূর্ব থেকে৷ নিজেদের মত গতানুগতিকভাবে দিতে যাবেন না৷ অনেক এলাকায় এখনও ত্রাণের কিছুই যায় নি৷ আবার কোনো কোনো এলাকায় একাধিক গ্রুপ গিয়েছে৷

৩৷ আপনার তালিকায় এমন স্থানগুলো রাখুন যেখানে মানুষ কম যাচ্ছে৷ শরহ অঞ্চলের চেয়ে গ্রামের দিকে খেয়াল করুন বেশি৷ সবাই এসে প্রথমে শহরে দেওয়ার চেষ্টা করছে৷ গ্রামে কম যাচ্ছে৷

৪৷ আপনার ত্রাণের তালিকায় শিশুদের জন্য দুধ, ডায়াপার ও মহিলাদের জন্য ন্যাপকিন অবশ্যই রাখবেন৷ সাথে পানি ও স্যালাইন, মোমবাতি ও গ্যাস লাইট আনতে ভুলবেন না৷

৫৷ আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যারা নিজেদের মত করে বাসা-বাড়ীতে অবস্থান নিয়েছেন তাদের কথা মাথায় রাখবেন৷ মনে রাখবেন আশ্রয় কেন্দ্রে সকলেই যাবে কিন্তু বাড়ী বাড়ী, ঘরে ঘরে সবাই যাবে না৷

উল্লেখ্য, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৬০ কিলোমিটারের মত রাস্তার পশ্চিম পাশ পুরোপুরি ব্লক৷ সবগুলো গাড়ী দাঁড়িয়ে আছে বন্ধ করে৷ কোনোরূপ নড়াচড়া নেই৷ পানির তীব্র শ্রোত ও উদ্ধার কাজের জন্য চলাচল বন্ধ৷ চট্টগ্রাম রোডে শুধু মাত্র ত্রাণের গাড়ি অপজিট সাইডে চলতে পারছে তাও ফাযিলপুর পর্যন্ত৷

10/04/2024

Eid Mubarak 🌙

18/09/2021

প্রতারকের মুক্তির জন্য মানববন্ধন করছেন প্রতারিত ব্যাক্তি।

অন্যদিকে, বাঘের বাচ্চা বেড়ে উঠছে ছাগলের দুধ খেয়ে।

আমরা কি এক স্বর্ণ যুগের মধ্য দিয়ে যাচ্ছি, মাইরি! 🥴

Photos from Govt. Titumir College, Dhaka's post 21/05/2021

ফিলিস্তিনের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করতে বিকাশ এবং নগদ ওয়ালেটের মাধ্যমে অনুদান পাঠানো যায়। ধাপগুলি নিম্নে উল্লেখ করা হলোঃ

বিকাশ গ্রাহকদের ক্ষেত্রেঃ
• বিকাশ এ্যাপ ওপেন করুন
• More এ ক্লিক করুন
• Donation এ ক্লিক করুন
• লিস্ট থেকে Embassy of the State of Palestine Dhaka সিলেক্ট করুন
• প্রয়োজনীয় তথ্য এবং অনুদানের পরিমাণ লিখে Submit এ ক্লিক করুন
• এখন আপনার বিকাশ পিন কোডটি প্রবেশ করালেই অনুদানের কার্যক্রমটি সম্পন্ন হবে।

নগদ গ্রাহকদের ক্ষেত্রেঃ
• নগদ এ্যাপ ওপেন করুন
• Donation এ ক্লিক করুন
• লিস্ট থেকে Embassy of the State of Palestine সিলেক্ট করুন
• অনুদানের পরিমাণ লিখে Next এ ক্লিক করুন
• আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি প্রবেশ করিয়ে Next এ ক্লিক করুন
• অনুদান কার্যক্রমটি সম্পন্ন করতে নগদ লোগোর উপর প্রেস করে কিছু সময় (৫ সেকেন্ড) ধরে রাখুন।

পুনশ্চঃ সুবিধাবঞ্চিত মানুষের কাছে একটি হ্যাশট্যাগর চেয়ে এক মুঠো খাবার কিংবা নূন্যতম চিকিৎসা সেবা অনেক বেশি সহায়ক।

09/05/2021

SOME SOCIAL RULES THAT MAY HELP YOU:

1. Don’t call someone more than twice continuously. If they don’t pick up your call, presume they have something important to attend to;

2. Return money that you have borrowed even before the person that borrowed you remember or ask for it. It shows your integrity and character. Same goes with umbrellas, pens and lunch boxes.

3. Never order the expensive dish on the menu when someone is giving you a lunch/dinner.

4. Don’t ask awkward questions like ‘Oh so you aren’t married yet?’ Or ‘Don’t you have kids’ or ‘Why didn’t you buy a house?’ Or why don't you buy a car? For God’s sake it isn’t your problem;

5. Always open the door for the person coming behind you. It doesn’t matter if it is a guy or a girl, senior or junior. You don’t grow small by treating someone well in public;

6. If you take a taxi with a friend and he/she pays now, try paying next time;

7. Respect different shades of opinions. Remember what's 6 to you will appear 9 to someone facing you. Besides, second opinion is good for an alternative;

8. Never interrupt people talking. Allow them to pour it out. As they say, hear them all and filter them all;

9. If you tease someone, and they don’t seem to enjoy it, stop it and never do it again. It encourages one to do more and it shows how appreciative you're;

10. Say “thank you” when someone is helping you.

11. Praise publicly. Criticize privately;

12. There’s almost never a reason to comment on someone’s weight. Just say, “You look fantastic.” If they want to talk about losing weight, they will;

13. When someone shows you a photo on their phone, don’t swipe left or right. You never know what’s next;

14. If a colleague tells you they have a doctors' appointment, don’t ask what it’s for, just say "I hope you’re okay". Don’t put them in the uncomfortable position of having to tell you their personal illness. If they want you to know, they'll do so without your inquisitiveness;

15. Treat the cleaner with the same respect as the CEO. Nobody is impressed at how rude you can treat someone below you but people will notice if you treat them with respect;

16. If a person is speaking directly to you, staring at your phone is rude;

17. Never give advice until you’re asked;

18. When meeting someone after a long time, unless they want to talk about it, don’t ask them their age and salary;

19. Mind your business unless anything involves you directly - just stay out of it;

20. Remove your sunglasses if you are talking to anyone in the street. It is a sign of respect. Moreso, eye contact is as important as your speech; and

21. Never talk about your riches in the midst of the poor. Similarly, don't talk about your children in the midst of the barren.

22.After reading a good message try to say "Thanks for the message".

APPRECIATION remains the easiest way of getting what you don't have. 😊

05/10/2020

আজকে যারা ধর্ষকের ক্রসফায়ার চাচ্ছেন গতকাল তারাই মেজর সিনহা হত্যার বিচার চেয়েছিলেন। বিষয়টি স্ববিরোধী হয়ে যাচ্ছে না?

মেজর সিনহা হত্যা এবং ধর্ষণ এ দুটি অপরাধ একত্রিত করছি কিভাবে, প্রশ্ন তুলছেন? না, আমি এ দুটি অপরাধকে একত্রিত করছি না। আমি একত্রিত করছি আপনি গত কাল যে বিচার বহির্ভূত হত্যার বিরোধিতা করেছিলেন, আজকে সেই বিচারবহির্ভূত হত্যাই চাচ্ছেন। যারফলে আগামীকাল বিচারবহির্ভূত হত্যার বিপক্ষে আপনাকেই আবার স্লোগান তুলতে হবে, আর সেই স্লোগানের আড়ালে অনায়াসেই চলবে সিনহা হত্যা এবং মা-বোনেদের ধর্ষণ!

ধর্ষকের বিচার অবশ্যই হতে হবে এবং সেটা হতে হবে প্রচলিত আইনের মাধ্যমেই। প্রচলিত আইন কিংবা বিচার ব্যাবস্থায় যদি আপনার আস্থা না থাকে অথবা কোন ত্রুটি খুঁজে পান তাহলে আওয়াজ তুলতে হবে সেই ত্রুটি সংশোধনের জন্য; অন্য কোন অপরাধ সংগঠিত করার জন্য নয়।

লক্ষ্য-কটি টাকা দিয়ে বালিশ-পর্দা কেনা হয়; কেন প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেয়া হয়না?? শুধু বিচারক নিয়োগ দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে না। এই বিচারহীনতার অন্তরালে আরো অনেক বড় বড় কারণ আছে। আজকে যারা অন্য কোন ভাবে (ধর্ষণ ব্যাতিত) নির্যাতনের স্বীকার হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করছেন কিংবা প্রতিপক্ষকে হয়রানি করার জন্য মিথ্যে অভিযোগে মামলা করছেন তারাও এই বিচারহীনতা এবং ধর্ষণের জন্য বহুলাংশে দায়ী।

বিচারকরাও মানুষ, বাস্তবতা অস্বীকার করতে পারেন না; বিবেক তাদেরও তাড়িত করে। যখন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়া আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জানতে পারেন মৃত ব্যাক্তি ফিরে এসেছেন, তখন তাঁরা তদন্ত প্রতিবেদনের সারমর্ম অনুধাবণ করতে পারেন। এমনি অনেক কারণে বিচারকরা বিভ্রান্ত হন, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় আপনার আমার ধর্ষিত মা-বোন। আমি শপথ করে বলতে পারি, ঐ মিথ্যে অভিযোগে মামলা দায়েরকারি এবং ঐ মিথ্যে তদন্ত প্রতিবেদন পেশকারী উভয়ই ধর্ষণকারীর থেকে এক কটি গুন বড় অপরাধে অপরাধী।

ওদের বিচার করা না গেলে, ধর্ষকের বিচার করা যাবেনা কখনোই। প্রকৃত ধর্ষককে রক্ষা করতে ওরাই ঢাল হিসেবে কাজ করছে। তাই প্রকাশ্যে এদের অন্যায়ের প্রতিবাদ করা না গেলেও মন থেকে ধিক্কার জানাতে হবে।

কিছু কিছু বানিজ্যিক উপদেষ্টা বলে বেড়াচ্ছেন ধর্ষণ তো দূরের কথা নারীর দিকে চোখ তুলে তাকানোর মতো কোন কর্মকর্তা তাদের সংগঠনে নেই। তারাই প্রকাশ্যে দিবালোকে লালনপালন করে চলেছেন ধর্ষকদের। খেটে খাওয়া মানুষের কল্যাণে দেশ এখন অর্থনৈতিক ভাবে পূর্বের তুলনায় অনেক বেশি সক্ষম। বর্তমানে আমাদের বাৎসরিক মাথাপিছু আয় ১,৮৫,০০০ টাকা প্রায়। ঐ সকল হায়নারুপি সিইও'রা যেন রাস্ট্র যন্ত্রের দিকে না গিয়ে বানিজ্যের দিকে আগায়।।

-সাইফ উজ্জল

Amar Tumi Chara 21/01/2018

Amar Tumi Chara আমার তুমি ছাড়া কেউ নেই আর, কেন এ প্রশ্ন কর তুমি বারে-বার, আমি কেহই তোমার; আমি শুধুই তোমার। প্রতিদিন বল তুমি যাবার সময়,...

02/11/2016

বন্ধুরা, কে কত GPA নিয়ে, কোন বিষয়ে ভর্তি হওয়ার জন্য মনোনয়ন পেয়েছ, প্লিজ কমেন্ট করে জানাও!

Photos 31/10/2016

অনার্স প্রথম বর্ষ ভর্তির কার্যক্রমের জন্য মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তিঃ

Photos 26/09/2016
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bir Uttam AK Khandakar Road, Mohakhali
Dhaka
1212