14/06/2022
কবিতা নকরেক একজন সংগ্রামী নারী উদ্যোক্তা, "Kobita's E-Store"এর স্বত্বাধিকারী।
বর্তমানে একটি বিউটি পার্লারে কর্মরত আছেন, চাকুরীর পাশাপাশি এই উদ্যোগটিকে পরিচালনা করে আসছেন।
গারো উদ্যোক্তাদের সংগঠন "মাতগ্রিক" এর অন্যতম স্বক্রিয় সদস্য কবিতা নকরেক। বিভিন্ন ধরনের দেশীয় ফলের আচার নিয়ে কাজ করে আসছে "কবিতা'স ই-স্টোর", তাদের বানানো চ্যাপা শুঁটকির চাটনি খুবই প্রসিদ্ধ। ক্রেতাদের কাছে সুস্বাদু ও ভাল মানের পণ্য সরবরাহ করাই তাদের প্রধান উদ্দেশ্য। ফেইসবুকে তাদের গ্রুপের মাধ্যমেই তারা ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করে।
কবিতা'স ই-স্টোরের গ্রুপ লিঙ্ক👉👇 https://www.facebook.com/groups/568719910457337/?ref=share
মাতগ্রিক পরিবারের সদস্যদের পক্ষ থেকে " Kobita's E-Store" এর প্রতি শুভ কামনা রইলো।
03/06/2022
মাতগ্রিক এর সভাপতি মুন নকরেক এর উদ্যোগ 'আপসান'র নতুন লোগো উন্মোচন করা হলো।
মাতগ্রিক পরিবারের পক্ষ হতে আপসান এর উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি 👏💖💖
11/11/2021
আগামীকাল ১২ই নভেম্বর ২০২১ ঐতিহ্যবাহী ঢাকা ওয়ানগালা উৎসব উদযাপনে আমরাও আসছি।
প্রধান অতিথিঃ মিঃ জুয়েল আরেং, এমপি।
মাননীয় সংসদ সদস্যঃ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)।
প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
সভাপতিত্ব করবেনঃ মিঃ সাগর রিছিল, নকমা।
ভেন্যুঃ সোয়াত এফসি মাঠ, বনানী।
07/11/2021
#ওয়ানগালা.....ওয়ানগালা......ওয়ানগালা🔊📣
আমাদের ঐতিহ্যবাহী ঢাকা ওয়ানগালা উৎসবের ক্ষণগণনা প্রায় শেষ পর্যায়ে🙌💝💝
আমাদের প্রাণের উৎসব ওয়ানগালা ১২ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে সোয়াট এফসি মাঠ, বনানী।
সভাপতিত্ব করবেন মিঃ সাগর রিছিল, নকমা।
আমরা মাতগ্রিকের উদ্যোক্তারাও প্রাণের এই উৎসব ওয়ানগালায় অংশগ্রহন করছি, সাথে থাকবে আপনাদের জন্য আমাদের পণ্য ও সেবা। ওয়ানগালা উৎসব সফল করতে আপনাদের উপস্থিতি এবং অংশগ্রহন কামনা করছি, সেই সাথে আমন্ত্রন জানাচ্ছি আমাদের স্টলগুলোতে।
15/10/2021
ঢাকা ওয়ানগালা- 2021
তারিখঃ 02-03 ডিসেম্বর 2021
ভেন্যুঃ লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল, মোহাম্মদপুর।
গতকাল 14 অক্টোবর 2021 তারিখে অনুষ্ঠিত হলো ওয়ানগালা উৎসব উদযাপনের জন্য প্রস্তুতির আলোচনা সভা।
মাতগ্রিকের পক্ষ থেকেও অংশগ্রহন করেন ইলোরা ম্রং, চাল্লাং ডিব্রা তন্ময় ও শান্তনু স্মিতা নকরেক। মাতগ্রিক সদস্যদেরকে এই সুযোগ দানের জন্য মাননীয় নকমা মিঃ হেমন্ত কুবি ও ওয়ানগালা উদযাপন কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমাদের পক্ষ থেকে যেসব প্রস্তাব রেখেছি, সে প্রস্তাবগুলো সাদরে গ্রহন করায় আমরা অভিভূত। ভবিষ্যতেও আপনাদের এমন সুযোগ প্রদান ও আশির্বাদ প্রত্যাশা করি পুুরো মাতগ্রিক পরিবার।
তথ্যসূত্রঃ ইলোরা ম্রং
স্বত্বাধিকারীঃ পাহাড়ী কুজিন।
20/09/2021
আজ মুন নকরেক এর শুভ জন্মদিন 🎂💝💝
মাতগ্রিক এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং সভাপতি।
মাতগ্রিক পরিবার এর পক্ষ থেকে তার প্রতি শুভ জন্মদিনের অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি 👏💝💝
মাতগ্রিক ছাড়াও তার সম্পৃক্ততা ও অবদান গারো জাতি ও অন্যান্য আদিবাসীদের জন্য অনুসরণীয়। ইতিমধ্যেই সে অনেক তরুণী-তরুণীদের আদর্শ রুপে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
ব্যক্তিগত ভাবে সে "আপসান" ও "আমানী জুমাং" এর উদ্যোক্তা এবং স্বত্বাধিকারী। এই দুটি উদ্যোগের মাধ্যমে সে গারো জাতির ঐতিহ্যবাহী পোশাক বিপণন, সংরক্ষণ এবং তাত শিল্পে বুননের কাজ পরিচালনা করছে।
মাতগ্রিক গ্রুপটির মাধ্যমে মুন নকরেক পুরো গারো জাতির তরুণ উদ্যোক্তাদের একত্রিত করেছে, যার ফলস্বরূপ মাতগ্রিক একটি সংগঠনে রুপ নিয়েছে। আমরা বিশ্বাস করি মুনের নেতৃত্বে মাতগ্রিক সঠিক পথে এগিয়ে চলবে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে।
মাতগ্রিক সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও শুভ কামনা 🙏💝💝