08/01/2025
সোনালী ব্যাংক পিএলসি’র বিভিন্ন চ্যানেলের (শাখা অফিস, বিল পে, সোনালী ই-সেবা এপ) মাধ্যমে জীবন বীমা কর্পোরেশনের প্রিমিয়াম জমাদানের শুভ উদ্বোধন করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মুহিবুজ্জামান।
এখন থেকে জীবন বীমা কর্পোরেশনের সম্মানীত বীমা গ্রাহকগণ সোনালী ব্যাংক পিএলসি’স সকল শাখা এবং বিল পে অথবা সোনালী ই-সেবা এপ ব্যবহার করে ভিসা, মাস্টার, এমেক্স, নেক্সেস পে কার্ড, এমটিবি, সাউথইস্ট, মেঘনা, সিটি ব্যাংক এর ইন্টেরনেট ব্যাংকিং এবং নগদ, বিকাশ, উপায়, সেলফিন, টেপ, ওকে ওয়ালেট, মেঘনা পে, টেলিক্যাশ, ইসলামিক ওয়ালেট এর মাধ্যমে বীমার প্রিমিয়াম রিয়েল টাইম জমা করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএম, সিনিয়র কর্মকর্তা সহ সকল রিজিওনাল ও কর্পোরেট ইনচার্জ মহোদয়গণ ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।
31/12/2024
বীমার মাধ্যমে সহযোগী স্বাস্থ্য সুবিধা (হেলথ রাইডার) চালুর বিষয়ে পর্যালোচনা সভাঃ
দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন কর্তৃক বীমার মাধ্যমে সহযোগী স্বাস্থ্য সুবিধা (হেলথ রাইডার) চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
31/12/2024
পেনশন বীমা কেন করবেন....?
নারী - পুরুষ সকল শ্রেণি পেশার মানুষের জন্য প্রযোজ্য।
আমরা যতই সম্পদশালী হই,ভবিষ্যতে কি হবে কেউই জানিনা, জীবন চলার পথে খারাপ সময় আসবে তখন পেনশন বীমার সঞ্চয়ের টাকা হবে বড় সহায়ক। এই সঞ্চয়ের টাকা দিয়ে অর্থ কষ্টের মতো মানসিক কষ্টের পরিমাণ কমানো সম্ভব হবে।
সঞ্চয়ের অভ্যাস আর্থিক স্বাধীনতা আনে এবং জীবনে অনেক সিদ্ধান্ত নিজের মতো করে নেয়া যায়।
আমাদের সবাইকে একদিন অবসরে যেতে হবে তখন এই সঞ্চয়ই হবে জীবনের বড় চালিকা শক্তি।
রাষ্ট্রীয় সংস্থা হতে পেনশন পলিসি গ্রহনের সুবর্ণ সুযোগ
" পেনশন বীমা পলিসি "
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান ”জীবন বীমা কর্পোরেশন” এর মাধ্যমে ``‘মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা পলিসি " গ্রহনের সুযোগ রয়েছে ; ফলশ্রুতিতে আপনার অবসর জীবন থাকবে সুরক্ষিত।
বৈশিষ্ট্য ও সুবিধাবলী -
১। “মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা পলিসি "(লাভসহ)” একটি মেয়াদী(Endowment) বীমা পলিসি, মেয়াদ শেষে পেনশনে রুপান্তর করা যায়
২। বীমা গ্রহণকালীন বয়স সর্বনিম্ন ২০ বছর ও র্সবোচ্চ বয়স ৫৯ বছর।
৩। পেনশন প্রাপ্তি শুরুর বয়স ৫৫ থেকে ৬৫ বছর।
৪। সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
৫। মেয়াদ শেষে বোনাসসহ এককালীন টাকা নেয়া যায় অথবা ১০,১৫ অথবা ২০ বছর মেয়াদে মাসিক পেনশন নেয়া যায়।
৬। পেনশন প্রদান শুরুর নির্ধারিত তারিখের পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে, নমিনি বোনাসসহ পূর্ণ বীমা অংক প্রাপ্ত হবেন।
৭। মেয়াদপূর্তিতে পেনশনের ৫০% বা ১০০% পর্যন্ত সমর্পণ করা যাব।
৮। পেনশন প্রদান শুরুর পর বীমাগ্রাহকের মৃত্যু হলে, অবশিষ্ট সময়ের জন্য নমিনি পেনশন প্রাপ্ত হবেন।
০৯। বীমার মেয়াদে শর্তানুযায়ী বীমাগ্রাহক পরিশোধিত মূল্য, সমর্পণ ও ঋণ গ্রহণ করার সুবিধা প্রাপ্য হবেন।
১০। প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যাবে।
১১। বীমা অংক এবং দেয় পদ্ধতির উপর এ বীমায় কোন রিবেট প্রয়োজ্য নয়
১২। দুই বছর প্রিমিয়াম দেয়ার পর পরিশোধিত মূল্য অর্জন করবে ।
১৩. প্রিমিয়াম ষান্মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধযোগ্য।
১৪. এই বীমায় অতিরিক্ত সুবিধা হিসেবে দূর্ঘটনা জনিত মৃত্যু বীমা (DIAB) গ্রহন করা যায়।
১৫. মহিলাদের জন্য বাধ্যতামূলক ৫% অতিরিক্ত Female Extra রহিত করা হয়েছে ।
পর্যালোচনাঃ
প্রস্তাবিত মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা পলিসি " বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অনেক লাভজনক।দেশের সব পেশার জনসাধারণের কথা চিন্তা করে উক্ত পলিসি তৈরী করা হয়েছে। বর্তমানে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। যে সকল চাকুরিজীবিদের পেনশন পাওয়ার সুযোগ নাই। তাদের জন্য এই পলিসি অনেক সুবিধাজনক। কিন্তু মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা পলিসি " (টেবিল-৬০)তে ১০, ১৫ অথবা ২০ বছর পেনশন পাওয়া যাবে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় শেষ জীবনে অর্থ সংকট প্রকট হচ্ছে। এক্ষেত্রে এ পলিসিটি জনগণের কল্যাণ সাধান করবে বলে আমাদের বিশ্বাস।
আপনি যদি মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা "পলিসির বিস্তারিত ইনফরমেশন Whatsapp এ পেতে চান তাহলে আপনার কিছু ইনফরমেশন দিয়ে আমাদের 01737-510938 Message করুন।
(১) আপনার নাম এবং জন্ম তারিখ
(২) মোবাইল নাম্বার/WhatsApp।
(৩) আপনার পেশা : চাকরি / ব্যবসা?
(৪) আপনার মাসিক ইনকাম কত ?
(৫) আপনার বর্তমান ঠিকানা ?
জীবন বীমা কর্পোরেশনের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উপরের তথ্যগুলো দিয়ে আমাদের সহযোগিতা করুন। খুব শীঘ্রই আপনার সাথে আমাদের কর্তব্যরত অফিসার/ম্যানেজার যোগাযোগ করবেন।
☑️☑️ বিস্তারিত জানতে যোগাযোগ করুন
জীবন বীমা কর্পোরেশন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
৮০,মতিঝিল বা/এ, ঢাকা -১০০০
হট লাইন নাম্বার 01737510938 (whatsapp)
11/09/2024
জীবন বীমা কর্পোরেশন খুলনা রিজিওনাল অফিসে ওজোপাডিকো - এর গোষ্ঠী বীমাভূক্ত চারজন সদস্যের গোষ্ঠী বীমাদাবী বাবদ ২৯,৭০,৮০০/-টাকার চেক উক্ত প্রতিষ্ঠানের জনাব সজল কুমার রায়, সহকারী ম্যানেজার-এর নিকট হস্তান্তর করেন খুলনা রিজিওনাল অফিসের ডিজিএম(ভারপ্রাপ্ত) জনাব মোঃ তৌহিদুর রহমান। এসময়ে খুলনা রিজিওনাল অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
10/07/2024
বিশ্বব্যাংকের আয়োজনে মালাউইতে "Implementing Disaster Risk Financing" প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ঃ
মালাউইতে অনুষ্ঠিত "Implementing Disaster Risk Financing" প্রোগ্রামে জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মুহিবুজ্জামান মহোদয়ের নেতৃত্বে বিশ্বব্যাংকসহ অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ইআরডি, পরিকল্পনা কমিশন, সাধারন বীমা কর্পোরেশন এবং আইডিআরএ এর প্রতিনিধি বৃন্দ আংশগ্রহণ করেন।
08/07/2024
🇧🇩🇧🇩🇧🇩 বহু কিস্তি বীমা (বোনাসসহ)🇧🇩🇧🇩🇧🇩
এটি একটি আকর্ষণীয় বীমা পরিকল্পনা।
✡️ জীবন বীমার বহু কিস্তি বীমা মেয়াদ পূর্তির পূর্বে বীমাগ্রাহকের একাধিক বার আর্থিক প্রয়োজন মেটাতে সক্ষম। তাছাড়া বহুকিস্তি বীমা ক্রয়ের মাধ্যমে বীমাগ্রহক তার পোষ্যদেরও আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন।
✡️ দুই বছর পর পর কিস্তিতে পরিশোধযোগ্য বহু কিস্তি মেয়াদী বীমা পরিকল্পনার অন্তর্ভুক্ত বীমা ক্রয় করার মাধ্যমে বীমাগ্রহক নিম্নে উল্লেখিত সুবিধাসমূহ পেয়ে থাকেন:
১। বীমাকৃত অর্থ মেয়াদকালে প্রথম চার বছর পর থেকে প্রতি দুই বছর পর পর প্রদান করার ব্যবস্থা থাকায় এই বীমা ভবিষ্যৎ আর্থিক প্রয়োজন একাধিকবার মেটাতে সক্ষম।
২। একাধিকবার কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেও বীমার মেয়াদকালে বীমাগ্রাহকের মৃত্যু হলে বীমাকৃত সম্পূর্ণ টাকা বোনাসসহ প্রদান করা হয়।
এই বীমা ১৫ অথবা ২০ বছর মেয়াদের হয়ে থাকে। মেয়াদকালে বিভিন্ন সময়ে দেয় কিস্তির পরিমাণ নিম্নরূপ:
(ক) ১৫ বছর মেয়াদেঃ-
প্রথম ৪ (চার) বছর অতিবাহিত হওয়ার পর প্রথম কিস্তি এবং তারপর থেকে প্রতি ২ বছর পর পর বীমা অংকের ১৫% হারে বীমাগ্রহীতাকে প্রদান করা হবে অর্থাৎ ৪ বছর অন্তে ১৫%, ৬ বছর অন্তে ১৫%, ৮ বছর অন্তে ১৫%, ১০ বছর অন্তে ১৫%, ১২ বছর অন্তে ১৫% এবং মেয়াদ শেষে অবশিষ্ট ২৫% অর্জিত বোনাসসহ প্রদান করা হবে।
(খ)২০ বছর মেয়াদেঃ-
প্রথম ৪ (চার) বছর অতিবাহিত হওয়ার পর প্রথম কিস্তি এবং তারপর থেকে প্রতি ২ বছর পর পর বীমা অংকের ১০% হারে বীমাগ্রহীতাকে প্রদান করা হবে অর্থাৎ ৪ বছর অন্তে ১০%, ৬ বছর অন্তে ১০%, ৫ বছর অন্তে ১০%, ১০ বছর অন্তে ১০%, ১২ বছর অন্তে ১০%, ১৪ বছর অন্তে ১০%, ১৬ বছর অন্তে ১০%. ১৮ বছর অন্তে ১০% এবং মেয়াদ শেষে অবশিষ্ট ২০% অর্জিত বোনাসসহ প্রদান করা হবে।
এই বীমার সাথে পারিবারিক নিরাপত্তা বীমা/পারিবারিক পেনশন বীমা গ্রহণ করা যায় না । এই পরিকল্পনায় বীমার অংশ ৬০,০০০/- টাকার কম করা যাবে না । বার্ষিক অথবা ষান্মাসিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করা যাবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
০১৭৩৭-৫১০৯৩৮(হোয়াটসঅ্যাপ)
জীবন বীমা কর্পোরেশন
(একমাত্র সরকারি জীবন বীমা প্রতিষ্ঠান)
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
#জীবনবীমা
08/07/2024
"বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসি "
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান ”জীবন বীমা কর্পোরেশন” এর মাধ্যমে ``বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা পলিসি‘‘ গ্রহনের সুযোগ রয়েছে ; ফলশ্রুতিতে আপনার অবসর জীবন থাকবে সুরক্ষিত।
বৈশিষ্ট্য ও সুবিধাবলী -
১। “বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসি (লাভসহ)” একটি মেয়াদী(Endowment) বীমা পলিসি, মেয়াদ শেষে পেনশনে রুপান্তর করা যায়
২। বীমা গ্রহণকালীন বয়স সর্বনিম্ন ২০ বছর ও র্সবোচ্চ বয়স ৬০ বছর।
৩। পেনশন প্রাপ্তি শুরুর বয়স ৫৫ থেকে ৬৫ বছর।
৪। সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
৫। মেয়াদ শেষে বোনাসসহ এককালীন টাকা নেয়া যায় অথবা ১০,১৫ অথবা ২০ বছর মেয়াদে মাসিক পেনশন নেয়া যায়।
৬। পেনশন প্রদান শুরুর নির্ধারিত তারিখের পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে, নমিনি বোনাসসহ পূর্ণ বীমা অংক প্রাপ্ত হবেন।
৭। মেয়াদপূর্তিতে পেনশনের ৫০% বা ১০০% পর্যন্ত সমর্পণ করা যাব।
৮। পেনশন প্রদান শুরুর পর বীমাগ্রাহকের মৃত্যু হলে, অবশিষ্ট সময়ের জন্য নমিনি পেনশন প্রাপ্ত হবেন।
০৯। বীমার মেয়াদে শর্তানুযায়ী বীমাগ্রাহক পরিশোধিত মূল্য, সমর্পণ ও ঋণ গ্রহণ করার সুবিধা প্রাপ্য হবেন।
১০। প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যাবে।
১১। বীমা অংক এবং দেয় পদ্ধতির উপর এ বীমায় কোন রিবেট প্রয়োজ্য নয়
১২। দুই বছর প্রিমিয়াম দেয়ার পর পরিশোধিত মূল্য অর্জন করবে অর্থাৎ অপশন “সি” প্রয়োজ্য হবে।
১৩. প্রিমিয়াম ষান্মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধযোগ্য।
১৪. এই বীমায় অতিরিক্ত সুবিধা হিসেবে দূর্ঘটনা জনিত মৃত্যু বীমা (DIAB) গ্রহন করা যায়।
১৫. মহিলাদের জন্য বাধ্যতামূলক ৫% অতিরিক্ত Female Extra রহিত করা হয়েছে ।
পর্যালোচনাঃ
প্রস্তাবিত বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসিটি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অনেক লাভজনক।দেশের সব পেশার জনসাধারণের কথা চিন্তা করে উক্ত পলিসি তৈরী করা হয়েছে। বর্তমানে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। যে সকল চাকুরিজীবিদের পেনশন পাওয়ার সুযোগ নাই। তাদের জন্য এই পলিসি অনেক সুবিধাজনক। কিন্তু বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন(টেবিল-৬০)তে ১০, ১৫ অথবা ২০ বছর পেনশন পাওয়া যাবে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় শেষ জীবনে অর্থ সংকট প্রকট হচ্ছে। এক্ষেত্রে এ পলিসিটি জনগণের কল্যাণ সাধান করবে বলে আমাদের বিশ্বাস।
আপনি যদি বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসির বিস্তারিত জানতে যোগাযোগ করুন :- 01737510938
08/07/2024
উপজেলা প্রশাসন বরুড়া, কুমিল্লা এর সহযোগিতায় জীবন বীমা কর্পোরেশন, বরুড়া শাখা কর্তৃক আয়োজিত আজকের বীমাদাবীর চেক প্রদান অনুষ্ঠান ২০২৪ এর কিছু স্থিরচিত্র।
উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব নু এমং মারমা মং,
জীবন বীমা কর্পোরেশন, কর্পোরেট সেবা দপ্তর, কুমিল্লা এর সহকারী জেনারেল ম্যানেজার Md. Mozammel Hoq
জনাব মোঃ মোজাম্মেল হক,সেলস ম্যানেজার জনাব গিয়াস উদ্দিন Gias Uddin Jbc সহ জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ ও বীমাগ্রহীতাগন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব অমৃত কর্মকার, জুনিয়র অফিসার, জীবন বীমা কর্পোরেশন,কুমিল্লা
উপকারভোগী
১) প্রথম চেক গ্রহণকারী, মাসিক পেনশনের 50% বাবদ পেয়েছেন ২,৫৩,৪৫০ টাকা এবং ২,৫০০ টাকা করে আজীবন পাবেন।
২) দ্বিতীয় চেক গ্রহণকারী, ১৬ লক্ষ টাকা বীমা অংকের প্রথম কিস্তি বাবদ চার লক্ষ টাকা।
৩) তৃতীয় চেক গ্রহণকারী,১,৪৪,৪০০ টাকা দিয়ে মৃত্যুবরণ করেন। নমিনি তার পরিবর্তে পায় ১০ লক্ষ টাকা।