07/12/2025
শোক সংবাদঃ
জাকের পার্টি ছাত্রফ্রন্ট মাদারীপুর জেলার অর্থ সম্পাদক ও সদর থানার সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম ভাইয়ের "মা" জননী আজ রাত ০৩:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭
আমরা জাকের পার্টি ছাত্রফ্রন্ট গভীরভাবে শোকাহত।
মহান রব্বুল আলামীন, মহান মালিক যেনো তিনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
আমিন 🤲🤲।
26/11/2025
শোক সংবাদঃ
জাকের পার্টি ছাত্রফ্রন্ট মাদারীপুর জেলার সম্মানিত সভাপতি জনাব ফায়েক মাতুব্বর এর "মা" জননী আজ সকাল ১০:৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭
আমরা জাকের পার্টি ছাত্রফ্রন্ট গভীরভাবে শোকাহত।
মহান রব্বুল আলামীন,তিনাকে জান্নাতের সর্বচ্চ মাকাম দান করেন।
আমিন 🤲🤲।
14/11/2025
আলহামদুলিল্লাহ 🌹🇧🇩
মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন ২০২৬ আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ জানুয়ারি
জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের বেছালত (ওফাত) স্মরণে মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন ২০২৬ আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
অত্যন্ত ভাব গম্ভীর ও আবেগঘন আবহে আজ শুক্রবার বাদ আছর রাজধানী ঢাকার বিশ্ব বেছালত মঞ্জিলে বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি ও জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এ তারিখ ঘোষণা করেন। এ সময় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল উপস্থিত ছিলেন।
মুহুর্মুহু তাকবীর ধ্বনী ও অশ্রুসজল আবহে এ সময় ভিন্ন দৃশ্যের অবতারণা হয়।
তারিখ ঘোষণার প্রাক্কালে তেলাওয়াতে কালামে পাক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাকের পার্টির জেলা ও মহানগর সভাপতি, সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, এবং মূল দল ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
27/09/2025
শান্তি ও স্থিতিশীলতার আহবান জানিয়ে দেশব্যাপী জাকের পার্টির জনসভা ও র্যালী | News24
শান্তি ও স্থিতিশীলতার আহবান জানিয়ে দেশব্যাপী জাকের পার্টির জনসভা ও র্যালী | News24Welcome to News24 Daily - Your Trusted Source for News & PoliticsStay up ...
21/07/2025
উত্তরার মর্মান্তিক দুর্ঘটনার আহতের জরুরি চিকিৎসা নিশ্চিতে "মাইলস্টোন কলেজ" এর আশেপাশের হাসপাতালগুলো থেকে "ঢাকা বার্ন ইউনিট ও রিসার্চ সেন্টারে" ইমারজেন্সি যাওয়ার রাস্তাগুলোর যেকোন একটি লেন জরুরি যাতায়াতের জন্য রাখার অথবা নির্বিঘ্নে অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থা করার অনুরোধ রইলো।
(উত্তরা—এয়ারপোর্ট—ফার্মগেট হয়ে বার্ন ইউনিট এবং উত্তরা—মিরপুর—ফার্মগেট হয়ে বার্ন ইউনিট)
দুর্ঘটনাস্থলে অযথা ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ না করারও অনুরোধ রইলো।